ডিজিটাল বিমায় আইসিআইসিআই প্রুডেনশিয়াল-এর নতুন দিশা

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স-এর নতুন ‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০’-এ বিমা পরিষেবায় এ আই ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হয়েছে। পণ্য নির্বাচন, কোটেশন, অনবোর্ডিং থেকে গ্রাহক পরিষেবা—পুরো প্রক্রিয়াকে সহজ করাই এর লক্ষ্য।

প্ল্যাটফর্মের eQuote App এ আই-এর মাধ্যমে গ্রাহকের প্রয়োজন ও জীবনপর্যায় অনুযায়ী পণ্য সুপারিশ করে এবং ব্যক্তিগতকৃত কোটেশন তৈরি করতে সাহায্য করে। এ আই-চালিত এলআইভিএ (LIVA) চ্যাটবট অ্যাডভাইজারদের পণ্যের তথ্য ও কোটেশন পেতে সহায়তা করে।আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ -এর চিফ ডিস্ট্রিবিউশন অফিসার আমীশ ব্যাঙ্কার বলেন, প্ল্যাটফর্মটির লক্ষ্য এ আই ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পণ্য নির্বাচন, কোটেশন, অনবোর্ডিং ও পরিষেবা প্রদান আরও সহজ করা।

ইউআইডিএআই (UIDAI), সিইআরএসএআই (CERSAI), ভাহান (Vahan), জিএসটিএন (GSTN), ইপিএফও (EPFO), সিএএস (CAS) ও পারফিয়স (Perfios)-এর সঙ্গে সংযোগের ফলে আবেদনপত্রের ৭০% পর্যন্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা যায়। পাশাপাশি পার্টনার সিআরএম ও এপিআই-এর মাধ্যমে ক্লেম, গ্রাহক পরিষেবা ও অন্যান্য কাজ ডিজিটালভাবে করা সম্ভব।

কোম্পানির ২০০-র বেশি পার্টনার-সিস্টেম ইন্টিগ্রেশন রয়েছে এবং ৯৯% আবেদন ডিজিটাল মাধ্যমে আসে। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ২.৭ কোটি ডিজিটাল সার্ভিস ইন্টারঅ্যাকশন হয়েছে এবং ৫৪% সেভিংস পলিসি একই দিনে ইস্যু করা হয়েছে।

এছাড়া এএসবিএ ও হোয়াটসঅ্যাপ-এ প্রিমিয়াম পেমেন্ট এবং এআই-নির্ভর ভিডিও ভেরিফিকেশনের সুবিধা রয়েছে। ওই ত্রৈমাসিকে ক্লেম সেটেলমেন্ট রেশিও ছিল ৯৯.৩% এবং তদন্তের প্রয়োজন নেই এমন ব্যক্তিগত মৃত্যুক্লেম নিষ্পত্তিতে গড়ে এক দিন সময় লেগেছে।