editor

11195 Posts
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও

ফের বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ (North Bengal)। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস জানায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এদিন সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতায়, তবে গরম সেইভাবে কমেনি। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত…
Read More
কবে ভর্তি, কবে ক্লাস শুরু, দেশের সব কলেজকে নির্দেশ পাঠাল ইউজিসি

কবে ভর্তি, কবে ক্লাস শুরু, দেশের সব কলেজকে নির্দেশ পাঠাল ইউজিসি

করোনা আবহে কলেজ , বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরু করার দিন জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ইউজিসি জানিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের শূন্যস্থান পূরণের শেষ দিন ৩১ অক্টোবর। যদিও তার আগেই অর্থাৎ ১ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে বলে জানিয়েছে ইউজিসি।কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির বার্ষিক শিক্ষা সূচি জানিয়েছে ইউজিসি। বলা হয়েছে, ৩১ অগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ করতে হবে। বাকি বর্ষ বা সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের মূল্যায়ণ করা হবে তার আগের বর্ষ বা সেমেস্টারের ফল অনুযায়ী
Read More
অর্থ আত্মসাত এবং তছরুপের অভিযোগ থেকে স্বস্তি পেলেন মেসি

অর্থ আত্মসাত এবং তছরুপের অভিযোগ থেকে স্বস্তি পেলেন মেসি

স্পেনের আদালতে ২০২০ সালে ওঠা জালিয়াতি, অর্থ আত্মসাত এবং তছরুপের অভিযোগ থেকে মুক্তি পেলেন পেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। মেসির বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগ করেছিলেন স্পেনে বসবাসকারী ফেদেরিকো রেত্তোরি নামক এক আর্জেন্তিনীয় এক ব্যক্তি। তবে এই প্রথম নয়, ২০১৯ সালেও মেসির বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন রেত্তোরি তবে সে বারেও তাঁর অভিযোগ নাকচ করে দেয় আদালত। রেত্তোরি অভিযোগ করেছিলেন যে মেসির সংস্থা যেই অর্থ পেত তা সরাসরি দান করে দেওয়ার কথা। কিন্তু সেই অর্থ বিভিন্ন ব্যাঙ্কে এবং ব্যক্তিগত কাজে ব্যবহার করা হত, যে গুলির চ্যারিটি সংস্থার সঙ্গে কোনো যোগ নেই। তবে স্পেনের আদালত জানিয়েছে দুই বছর ধরে তদন্ত করেও ওই…
Read More
অলিম্পিক্সেই কি হানা দিল তৃতীয় ঢেউ? ভিলেজে এক জন আক্রান্ত বলে জানালেন কর্তৃপক্ষ

অলিম্পিক্সেই কি হানা দিল তৃতীয় ঢেউ? ভিলেজে এক জন আক্রান্ত বলে জানালেন কর্তৃপক্ষ

টোকিয়ো অলিম্পিক্স শুরু হতে বাকি আর ছয় দিন। তার আগেই করোনা হানা অলিম্পিক্স ভিলেজে। কর্তৃপক্ষ জানিয়েছেন গেমস ভিলেজের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনও জানানো হয়নি। ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স। বহু খেলোয়াড় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। টোকিয়ো অলিম্পিক্সের আয়োজক সংস্থার মুখপাত্র বলেন, ‘‘একজন আক্রান্ত। ভিলেজের মধ্যে এটাই প্রথম করোনা সংক্রমণ।’’ গত বছর অলিম্পিক্স আয়োজনের কথা থাকলেও তা করা সম্ভব হয়নি করোনার জন্য। এই বছর তা আয়োজন করা হয়েছে। তবে জাপানেই বার বার প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। করোনার জন্য এ বারের অলিম্পিক্সে কোনও দর্শক থাকবে না। বহু ব্যবস্থা নেওয়ার পরেও ভিলেজে করোনা ঢোকা আটকানো গেল…
Read More
ঘুরতে যাওয়ায় লাগাম দিতে কড়া পদক্ষেপ প্রশাসনের

ঘুরতে যাওয়ায় লাগাম দিতে কড়া পদক্ষেপ প্রশাসনের

ফের বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তাই রাজ্যে চলছে বিধিনিষেধের নিয়ম কানুন। এই পরিস্থিতিতেই লাগামছাড়া ভাবে ঘুরতে যাচ্ছে মানুষ। এবার এই ক্ষেত্রে লাগাম পরাতে এবং বাড়তে থাকা করোনা পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের সৈকতে দিঘা, মন্দারমণি ও তাজপুর বেড়াতে গেলে এবার থেকে লাগবে করোনা রিপোর্ট। নাহলে সঙ্গে নিয়ে যেতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। জেলায় নতুন করে করোনা সংক্রমণ রুখতে এই নির্দেশিকা জারি করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। নির্দেশিকায় পর্যটকদের কোভিড টেস্টের রিপোর্ট অথবা সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। টিকার দুটি ডোজ সম্পূর্ণ হলে তবেই হোটেলে থাকার অনুমতি মিলবে। এর পাশাপাশি একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলের ভিতর কড়াভাবে মানতে হবে…
Read More
গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল

গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল

শুক্রবার গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন মুক্তা রায় বর্মন। কড়া পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রধান নির্বাচনের কাজ সম্পন্ন হয়। প্রধান নির্বাচনের পরে উল্লাসে ফেটে পড়ে সিতাই বিধান সভার বিধায়ক জগদীশ বসুনিয়া পন্থী তৃণমূল কর্মীরা। প্রধান মুক্তা রায় বলেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে জোর দিব।উল্লেখ্য সম্প্রতি এই গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রধান বিথীকা রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। এদিন ফের নতুন করে বোর্ড গঠন হলো।
Read More
“রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি!”

“রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি!”

বাংলাদেশের লেখক মহম্মদ নাজিমউদ্দিনের কাহিনি অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। বহুল চর্চিত এই ওয়েব সিরিজটির টিজার সম্প্রতিকালে প্রকাশ্যে এসেছে । সম্পূর্ণ সত্য জানতে পিলে পর্যন্ত চমকে যেতে পারে, এমন আভাস দিয়েই প্রকাশ্যে এসেছে সিরিজের টিজারটি। সিরিজে অভিনয় করতে দেখা যাচ্ছে , রাহুল বসু, অনির্বাণ ভট্টাচার্য,অঞ্জন দত্ত, অনির্বাণ চক্রবর্তী এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক কে।সৃজিত মুখার্জি সিরিজটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। আতর আলির ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, নিরুপম চন্দর ভূমিকায় অভিনয় করেছেন রাহুল বসু । টলিউডের আরেক অনির্বাণ অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী হয়েছেন পুলিশ অফিসার তপন শিকদার। খরাজ খাসনবিশের…
Read More
পারিশ্রমিক কমিয়ে বার্সেলোনাতেই থাকছেন মেসি।।

পারিশ্রমিক কমিয়ে বার্সেলোনাতেই থাকছেন মেসি।।

বার্সেলোনা ছাড়ছেন না লিওনেল মেসি। বেশ কিছুদিন ধরে আর্জেন্টাইন তারকার চুক্তি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে । এবার সেই আলোচনার ঘটলো অবসান । মেসি নিজেই বার্সেলোনার সঙ্গে আরও পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেন।কোপা আমেরিকা চলার মাঝেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে গেছিল মেসির। প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চার বছরের চুক্তি শেষ হয় গত ৩০ জুন। মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা দেখা দিলে পিএসজি ও ম্যানচেস্টার সিটি আর্জেন্টাইন তারকাকে দলে নিতে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছিল। ইএসপিএন এর খবরের সূত্রে জানা গেছে দীর্ঘমেয়াদী চুক্তির সাপেক্ষে পারিশ্রমিকের অংক কমাতে রাজি হয়েছেন মেসি। আগের থেকে প্রায় অর্ধেক পারিশ্রমিক কমিয়ে বার্সা'তেই থাকছেন তিনি। পূর্বে…
Read More
আফগানিস্তানের কান্দাহার সংঘর্ষের সময় ডেনিশ সিদ্দিকী ভারতীয় সাংবাদিক নিহত

আফগানিস্তানের কান্দাহার সংঘর্ষের সময় ডেনিশ সিদ্দিকী ভারতীয় সাংবাদিক নিহত

কান্দাহারে নিহত ভারতীয় ফটো সাংবাদিক সাংবাদিক ড্যানিশ সিদ্দিকী। আফগানিস্তানের কান্দাহারে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কর্মরত ভারতীয় ফটো সাংবাদিক সাংবাদিক ড্যানিশ সিদ্দিকী নিহত হয়েছেন, একাধিক রিপোর্ট শুক্রবার নিশ্চিত হয়েছে। গত সপ্তাহে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে সরে আসার পরে সিদ্দিকী কান্দাহারে ছিলেন এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে। রয়টার্সের হয়ে কাজ করেছেন এবং মুম্বাইয়ে ছিলেন সিদ্দিকী।মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরষ্কারও পেয়েছেন।
Read More
ওঠাপড়া করছে দৈনিক সংক্রমনের সংখ্যা

ওঠাপড়া করছে দৈনিক সংক্রমনের সংখ্যা

কদিন স্বস্তি দিয়েই আবার ওপরের দিকে উঠলো করোনা সংক্রমণের সংখ্যা। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দেশের কোভিড গ্রাফে ওঠাপড়া অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার বলি ৫৪২ জন। গোটা অতিমারি পর্বে কোভিডের জেরে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের। একদিনের মারণ ভাইরাসের কবলমুক্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি রোগী। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণের হার অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। শুক্রবার তা ১.৯৯ শতাংশ। পাশাপাশি গত ২৪…
Read More
না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী সুরেখা

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী সুরেখা

আবারও শোকের ছায়া বলিউডে। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী। শুক্রবার সকালে পঁচাত্তর বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেলেন হিন্দি বিনোদন জগতের প্রখ্যাত অভিনেত্রী সুরেখা সিক্রি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০২০ সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। সুরেখা সিক্রির মৃত্যুর খবর জানিয়েছেন ম্যানেজার। তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী।  ১৯৪৫ সালে উত্তরপ্রদেশে জন্ম সুরেখা সিক্রির। তাঁর সৎ-বোন মানারা সিক্রি ওরফে পারভিন মুরাদ নাসিরউদ্দিন শাহর প্রথম স্ত্রী। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রী সুরেখা কখনও সিনেমা নায়িকা হতে চাননি। চেয়েছিলেন শুধু অভিনেত্রী হয়ে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে। তাই করেছেন ‘কিসসা কুর্সি…
Read More
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পরই নজর এবার দিল্লি

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পরই নজর এবার দিল্লি

তৃতীয়বার অভাবনীয় ভাবে বিপুল ভোটে জয় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ফিরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের মতো বাংলার মসনদে ফেরা পরে দিল্লিকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হলেও এতদিন অন্য রাজ্যের রাজনীতি নিয়ে বিশেষ মাথা ঘামাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এরাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর গোটাদেশে মোদী বিরোধী প্রধান মুখ তিনিই। তাই এবার জাতীয়স্তরের রাজনীতিতে গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। ২১ জুলাই দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়ার পর সেই মঞ্চ থেকেই একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করতে চলেছেন। এর মধ্যে যেমন থাকছে ভিনরাজ্যে যাওয়ার কর্মসূচি। তেমনই থাকছে দিল্লি সফরের সময়সূচিও। বেশ কয়েকদিন সেখানে থাকতে পারেন তিনি। বিরোধী…
Read More
করোনা আবহে বন্ধ থাকছে বাঁকযাত্রা

করোনা আবহে বন্ধ থাকছে বাঁকযাত্রা

চলতি বছরেও রক্ষে নেই করোনার প্রকোপ থেকে। বাধসাধছে একের পর এক ধর্মীয় পুজায়। এই করোনা অতিমারীর আবহে চলতি বছরেও কোপ পড়ল তারকেশ্বরের শ্রাবণী মেলার বাঁকযাত্রায়। কাঁধে বাঁক নিয়ে এবছর ঢোকা নিষেধ তারকেশ্বরে। তবে পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে মন্দির। কিন্তু করোনা অতিমারীর আবহে শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রার আয়োজন বাতিল করেছে মন্দির কর্তৃপক্ষ। একথা জানিয়েছেন, তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। প্রতি বছরের মতো এবার কাঁধে বাঁকে করে জল নিয়ে আসা যাবে না মন্দিরে। এছাড়া করোনা বিধিও জারি থাকছে পুণ্যার্থীদের জন্য। করোনা অতিমারীর জন্য গত বছরও বন্ধ ছিল শ্রাবণী মেলার জলযাত্রা। মন্দিরও বন্ধ রাখা হয়েছিল। আগে সকাল ৬টা থেকে…
Read More