editor

11195 Posts
এইচপি নিয়ে এসেছে এআই চালিত ডিজিটাল সমাধান

এইচপি নিয়ে এসেছে এআই চালিত ডিজিটাল সমাধান

এইচপি ইন্ডিয়া ডিজিটাল মাধ্যমের সাহায্যে শিক্ষিতদের জন্য নতুন প্রযুক্তি সমাধান চালু করেছে যা প্রতিটি শিক্ষার্থীর বিভিন্ন সম্ভাব্যতা আনলক করবে। মহামারী চলাকালীন শ্রেণিকক্ষ এর বদলে অনলাইন শেখার ক্ষেত্রে বিস্তৃত স্যুইচ সহ, এইচপির নতুন ডিজিটাল শেখার সমাধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ডিজিটাল শিক্ষার পরিবেশে রূপান্তরিত করতে সহায়তা করেছে। এইচপি শিক্ষাব্যবস্থায় প্রাথমিক প্রয়োজনের গ্যাপগুলি দূর করার দিকে বিশেষ দৃষ্টি দেয় এবং শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির ট্র্যাকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের ধরণ বাড়িয়ে তুলতে সহায়তা করে।এইচপি স্কুল কোচ নামে একটি বিস্তৃত লার্নিং সার্ভিস চালু করেছে, এইচপি একটি শীর্ষস্থানীয় শিক্ষা ও উন্নয়ন সংস্থা মিরাই পার্টনার্সের সাথে পার্টনারশিপ করেছে। সমাধানটি ডিজিটাল শিক্ষা, স্কুল পরিচালনা এবং সাক্ষরতা অর্জনের মাধ্যমে স্কুল ও শিক্ষার্থীদের…
Read More
স্পিরিট অফ আমেরিকার অক্সিজেন কনসেন্টেটর

স্পিরিট অফ আমেরিকার অক্সিজেন কনসেন্টেটর

স্পিরিট অফ আমেরিকা ত্রিপুরার গ্রামীণ স্বাস্থ্যসেবাগুলির জন্য ৬০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হিউম্যান ভ্যালু (আইএএইচভি) এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন (এআইএফ)-স্পিরিট অফ আমেরিকা মহামারীর জন্য মোট ৩২০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে। এর মধ্যে ভারতের ১০ টি রাজ্যের ২৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রিসভা কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় ধাপের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য সম্প্রতি যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে এই অনুদান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কোভিড রোগীদের চিকিৎসার কাজে লাগবে।
Read More
কড়াকড়িতে পর্যটন শিল্পের ক্ষতি বরদাস্ত নয়, DM-দের কোভিড বিধি শিথিলের নির্দেশ নবান্নের

কড়াকড়িতে পর্যটন শিল্পের ক্ষতি বরদাস্ত নয়, DM-দের কোভিড বিধি শিথিলের নির্দেশ নবান্নের

 করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই পর্যটনক্ষেত্রগুলিকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে জারি করা হয়েছে একাধিক নিয়ম। এই কড়াকড়ি যাতে পর্যটন শিল্পের ক্ষতি না করে সেই মর্মে জেলাশাসকদের নোটিস পাঠালো নবান্ন।তৃতীয়বার মুখ্যমন্ত্রীপদে শপথ নিয়েই করোনা রুখতে একের পর এক সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত গণপরিবহন। তবে ধীরে ধীরে ফের ছন্দে ফিরছে রাজ্য। গড়িয়েছে অটো-বাস-ক্যাবের চাকা। আমজনতার জন্য পর্যটনকেন্দ্রগুলির দ্বার খুলে দেওয়া হয়েছে। নতুন করে সংক্রমণ যাতে না বাড়ে, সেই কারণে বাধ্যতামূলক করা হয়েছে বেশ কিছু নিয়ম। যেমন, দিঘা , তারাপীঠ, শান্তিনিকেতন , দার্জিলিং , ডুয়ার্স কিংবা বকখালি, রাজ্যবাসীর…
Read More
অ্যামাজন স্পটলাইট নর্থ ইস্ট স্টোরফ্রন্ট চালু করেছে

অ্যামাজন স্পটলাইট নর্থ ইস্ট স্টোরফ্রন্ট চালু করেছে

অ্যামাজন ইন্ডিয়া তাদের মার্কেটপ্লেসে স্পটলাইট নর্থ ইস্ট স্টোরফ্রন্ট চালু করার কথা ঘোষণা করেছে। এই স্টোরফ্রন্টটি এই অঞ্চল থেকে বিভিন্ন অনন্য স্থানীয় পণ্য এবং নানা উৎকৃষ্ট হস্তশিল্পীদের একত্রিত করবে এবং সারা ভারতের লক্ষ লক্ষ অ্যামাজন গ্রাহকদের কাছে সেগুলি তুলে ধরবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং একটি ভার্চুয়াল অনুষ্ঠানে স্টোরফ্রন্টের উদ্বোধন করেন। উত্তর-পূর্ব ভারত অঞ্চলটি অনন্য জিআই পণ্যের জন্য পরিচিত। অ্যামাজন সারা বছর ধরে মূল বিক্রয় ইভেন্টগুলিতে এই অঞ্চলের কারিগর এবং তাঁতিদের অংশগ্রহণ সক্ষম করবে এবং সারা দেশের গ্রাহকদের কাছ থেকে তাদের পণ্যের চাহিদা তৈরি করতে সহায়তা করবে। স্পটলাইট নর্থ ইস্ট প্রোগ্রামটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করবে।…
Read More
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির গ্রামের  বাড়ি লক্ষ্য করে গুলি কোচবিহারে

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির গ্রামের বাড়ি লক্ষ্য করে গুলি কোচবিহারে

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় এর গ্রামের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা। রবিবার দুপুরে দেওয়ানহাট এর জিরান পুর এলাকায় পার্থবাবুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিতে কেউ হতাহত না হলেও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত করছে কোচবিহার জেলা পুলিশ। পার্থ প্রতিম রায় বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত আমি ছুটে আসি। পুলিশ তদন্ত করছে। শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুর বেলা হঠাৎ পার্থবাবুর গ্রামের বাড়ির ভিতরে প্রবেশ করে একাধিক দুষ্কৃতী। যদিও সেই সময় ওই বাড়িতে ছিলেন না পার্থ প্রতিম রায়। বাড়িতে ঢুকেই এলোপাতাড়ি গুলি চালায় তারা। তারপর বাড়ির ভিতরে রাখা একটা বাইকে…
Read More
যদি ভুলে যাওয়া যেতো

যদি ভুলে যাওয়া যেতো

কেন এরকম হয়, কেন ওকে দেখার সময় আসলেই বুকের ভেতর পুজোর ঢাক বাজতে থাকে খুব জোরে, মনে হয় যেন শেষ বিকেলের হলুদ আলোটাকে সঙ্গে নিয়ে ও বাড়ি ফিরে যাচ্ছে আর তখনই কেন এমন হাত পা অবশ হয়ে আসে আমার-রাস্তার মোড়ে দাঁড়িয়ে এসব কথাই ভাবছিল অনিমেষ। পাগলের মতো মেয়েটা টানছে ওকে এখন। যখন যেখানে যায় সবসময় মনের মধ্যে ওর কথা ঘোরে। সকাল সন্ধ্যেতে বাড়িতে যেই বই খুলে পড়তে বসে তাতেও মনে হয় যেন ওর মুখই দেখছে বইয়ের পাতায়। মাঝে মাঝে অস্থির লাগে খুব। মনে হয় এরকম সবসময় যন্ত্রণা পাবার থেকে একটা কিছু হয়ে গেলে খুব ভালো হয়। এরকম সুতোয় ঝুলতে থাকা…
Read More
শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলুক এখনই

শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলুক এখনই

কোভিড আবহে বিধিনিষেধের সরকারি নির্দেশিকা। নিয়মমাফিক ভাবে দিন পনেরো অন্তর সরকারী স্তরে করোনার গ্রাস থেকে সাধারণ কে বাঁচাবার বিধিব্যবস্থা। সে নির্দেশিকার সবার প্রথম পয়েন্টে গুরুত্ব দিয়ে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। যে কোনভাবে স্কুল- কলেজ-ইউনিভার্সিটি পড়ুয়া ভবিষ্যৎ প্রজন্মকে করোনার প্রকোপ থেকে বাঁচাতেই হবে। অতি উত্তম প্রস্তাব। কিন্তু গত প্রায় বছর দেড়েক ধরে শিক্ষার সম্পূর্ণ পঙ্গুত্ব প্রাপ্তির বিষয়টির কি হবে? এতদিনে সম্পূর্ণ প্রমাণিত কম্পিউটার, এন্ড্রয়েড ফোনের সাহায্য নিয়ে প্রকৃত উপায়ে ক্লাস করে সঠিকভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা একটা আই ওয়াশ ছাড়া আর কিছু নয়। ক্লাস চলছে। পড়ুয়া নেই। পরীক্ষার অছিলায় বই দেখে লেখা চলছে। কলেজের পড়ুয়ারা মাঠে-ঘাটে ভিড় করে…
Read More
মেঘাপ্লুত

মেঘাপ্লুত

চোরকাঁটায় ভরা টিলা, মাথায় নিঃসঙ্গ চা-দোকান নিচ থেকে মনে হয় আকাশে আঠা দিয়ে সাঁটানো; প্রদক্ষিণরত চিল,—মন্থর বড়—কীসের টান ওই মহাশূন্যে জমা!— কে জানে কেন ডানা কাঁপানো টিলাটি বিশুষ্ক যেন দেশ বিদেশের সব মেঘ জল-নির্বাচনপ্রীতি কোনও এক অজ্ঞাত কারণে প্রত্যাহার করে নিয়ে পায়ে জুতে দিয়েছিল বেগ মরচে রঙের চোরকাঁটা অতিপ্রজ বৃষ্টির বারণে কষ্টসহিষ্ণু মূলের ঝোপ, আকন্দভাঁটের বন লুকিয়ে রেখেছে বুঝি কোনও অল্পখ্যাত শুঁড়িপথ গতায়াত পরিপন্থী নয়এমন কাদের মন টিলাশীর্ষকামী হয়— ভাবি— চাপে প্রিয় সঙ্গ-রথ আকাশের বেঞ্চি পাতা, বসে আছে নীলাভ সময় মেঘাপ্লুত কারা যেন বর্ধিত মেদ করেছে ক্ষয়... -------------------------------------------------- স্বপ্ননীল রুদ্র
Read More
নিশীথ প্রামাণিক কি ‘বাংলাদেশি’? কংগ্রেস সাংসদের চিঠিকে হাতিয়ার করছে তৃণমূল

নিশীথ প্রামাণিক কি ‘বাংলাদেশি’? কংগ্রেস সাংসদের চিঠিকে হাতিয়ার করছে তৃণমূল

দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নাকি বাংলাদেশী নাগরিক। প্রধানমন্ত্রীকে লেখা অসমের রাজ্যসভার সাংসদ রিপুন বোরার চিঠি ঘিরে উত্তাল দেশের রাজনীতি। সম্প্রতি আসামের ওই সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি দাবি করেন, কুচবিহারের সংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আসল বাড়ি বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ি এলাকায়। ভারতে কম্পিউটার শিখতে আসেন এই তরুণ সাংসদ। তারপরে স্থানীয় রাজনীতিতে যোগ দেন তিনি। প্রথমে তৃণমূল কংগ্রেস পরে বিজেপির হয়ে রাজনীতির রঙ্গমঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করেন। যদিও নির্বাচন কমিশনে মন্ত্রী নিশীথ প্রামানিক জানান তিনি কুচবিহার ভেটাগুড়ি বাসিন্দা। নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেই নাকি তার আদি বাড়ি পলাশবাড়ী এলাকায় উল্লাস…
Read More
বন মহোৎসব সপ্তাহ উদযাপনে জেএসডব্লিউ সিমেন্ট

বন মহোৎসব সপ্তাহ উদযাপনে জেএসডব্লিউ সিমেন্ট

ভারতের শীর্ষ স্থানাধিকারী সিমেন্ট উৎপাদকের অনয়তম জেএসডব্লিউ সিমেন্ট কোম্পানি কার্বন তৈরী আটকাতে আর পরিবেশে ভারসাম্য আনার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। জেএসডব্লিউর গ্রিন সিমেন্টের (পিএসসি) নির্মাণ প্রক্রিয়া ক্ষতিকর গ্যাসের নির্গমণ ৬০ শতাংশের বেশি হ্রাস করে। ভারতে গ্রিন সিমেন্টের পথিকৃৎ জিএসডব্লিউ সিমেন্ট পরিবর্তনশীল সময় ও চাহিদা পূরণ করা কর্পোরেট দায়িত্ববোধের এক প্রকৃষ্ট উদাহরণ। পাশাপাশি গত দুই বছরে, জেএসডব্লিউ সিমেন্ট রোপণ করেছে ২৬০০০০ টিরও বেশি চারা। এরমধ্যে সম্প্রতি সমাপ্ত বন মহোৎসব সপ্তাহে ৭০০টি নতুন চারা রোপণ করেছে সংস্থাটি।
Read More
স্বাস্থ্যকর জলখাবার হিসাবে অ্যালমন্ড

স্বাস্থ্যকর জলখাবার হিসাবে অ্যালমন্ড

ইপসোস ইন্ডিয়া দ্বারা পরিচালিত সমীক্ষা অনুযায়ী, স্বাস্থ্যকর স্ন্যাক হিসাবে অ্যালমন্ড গুরুত্বপূর্ণ একটি খাবার। সমীক্ষায় দেখা গেছে ভারতের তরুণরা উচ্চ ক্যালোরিযুক্ত জাঙ্ক ফুডের পরিবর্তে অ্যালমন্ড এবং ফলের মতো স্বাস্থ্যকর এবং পুষ্টিকর স্ন্যাকিং বিকল্পগুলি বেছে নিচ্ছেন। ভারতীয় তরুণদের মধ্যে অ্যালমন্ড একটি শীর্ষ পছন্দ। তারা স্বাস্থ্য সুবিধার কারণে অ্যালমন্ড কে একটি জলখাবারের বিকল্প হিসাবে বিবেচনা করছে। সমীক্ষার ফলাফল সম্পর্কে মন্তব্য করে পুষ্টি ও সুস্বাস্হ্যের পরামর্শদাতা শীলা কৃষ্ণস্বামী বলেন, “অ্যালমণ্ডের মতো পুষ্টিকর খাবার একজনের ওজন বজায় রাখার পাশাপাশি ডায়েটে আরও পুষ্টি যোগ করে। তাই প্রতিদিন এক মুঠো অ্যালমন্ড খেতে ভুলবেন না এবং অন্যকেও খেতে অনুরোধ করুন। এর স্বাস্থ্যকর দিক বিবিধ!” ঋতিকা সমাদ্দার, আঞ্চলিক প্রধান…
Read More
আইসিআইসিআই ফাউন্ডেশনের উদ্যোগ

আইসিআইসিআই ফাউন্ডেশনের উদ্যোগ

আইসিআইসিআই গ্রুপের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথ (আইসিআইসিআই ফাউন্ডেশন) জানিয়েছে তারা পশ্চিমবঙ্গের সেমি-আর্বান ও রুরাল এরিয়ায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য ৩০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করবে। এর উদ্দেশ্য হল সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যেন চিকিৎসার জরুরি প্রয়োজনের সময়ে অক্সিজেন পেতে পারেন।আইসিআইসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগ হল দুর্গম হিমালয় সংলগ্ন অঞ্চলের ও আদিবাসী অধ্যুষিত এলাকার হাসপাতালগুলিকে ১৮০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদানের লক্ষ্যে আইসিআইসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগ। আইসিআইসিআই ফাউন্ডেশন এই কনসেন্ট্রেটরগুলি ১৭টি রাজ্যের ১৭৫টি জেলার ৭০০টিরও বেশি মহকুমা স্তরের হাসপাতালে বিনামূল্যে দেবে। আইসিআইসিআই ফাউন্ডেশন এই উচ্চমানের অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি সংগ্রহ করেছে বিপিএল মেডিক্যাল টেকনোলজিস ও ফিলিপস ইন্ডিয়ার নিকট থেকে।
Read More
মাহিন্দ্রা বোলেরো নিও এসইভি ভারতে চালু হয়েছে

মাহিন্দ্রা বোলেরো নিও এসইভি ভারতে চালু হয়েছে

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অটোমোবাইল সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড তার আইকনিক বোলেরো এসইউভি পোর্টফোলিওতে নতুন সংযোজন করেছে - নতুন ‘বোলেরো নিও’। ভারত জুড়ে সমস্ত মাহিন্দ্রা ডিলারশিপে উপলব্ধ, নতুন বোলেরো নিও এন ৪ ভেরিয়েন্টের ৮.৪৮ লক্ষ প্রারম্ভিক মূল্যে চালু করা হয়েছে। বোলেরো নিও চালু হওয়ার সাথে সাথে, বোলেরো এসইউভি পোর্টফোলিও এখন বিদ্যমান বোলেরো এবং নতুন বোলেরো নিও হয়ে উঠবে গ্রাহকের জন্য এমন একটি এসইউভি যা শক্ত, খাঁটি, যে কোনও জায়গায় যেতে সক্ষম, আধুনিক এবং ট্রেন্ডি। নতুন বোলেরো নিও এমন বৈশিষ্ট্যগুলি ধরে রেখেছে যা গত দুই দশক ধরে বোলেরো প্ল্যাটফর্মটিকে ক্রেতাদের কাছে প্রিয় করে তুলেছে। বোলেরো নিও আধুনিক নকশা, শক্তিশালী প্রযুক্তি এবং…
Read More
আজ ওয়ার্ল্ড ইমোজি ডে! অজান্তে ভুল ইমোজি পাঠাচ্ছেন না তো?

আজ ওয়ার্ল্ড ইমোজি ডে! অজান্তে ভুল ইমোজি পাঠাচ্ছেন না তো?

অফ টাইম হোক অথবা কাজের ব্যস্ততা, পকেট থেকে ক্ষণিকের জন্য মোবাইল বার করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ঘেটে নেওয়া যেন এক অভ্যাস। টাইপিং করতে করতে ঝট করে বেরিয়ে আসে একটি মুখ , কখনো তার মুখে হাসি অথবা কখনো তার চোখে কুল গগলস্। চলতি কথায় আমরা একে ইমোজি বলে থাকি। ১৯৯৭ সালে ইমোজির আবিষ্কার করে জাপান। মোবাইল কমিউনিকেশন কে আরো ঝকঝকে করে তোলে এই ইমোজি। মনের ভাব কে ছবির মাধ্যমে প্রকাশ করার জনপ্রিয় মাধ্যম এই ইমোজি।সময় এগোচ্ছে, বদলে যাচ্ছে মোবাইল ফোন। ফিচার ফোন থেকে অ্যান্ড্রয়েড, আইফোন। এসএমএস থেকে হোয়াটসঅ্যাপ,ফেসবুক, ইনস্টাগ্রাম। বাড়তে থাকল ইমোজির ব্যবহার।  এন্ট্রি নিল একের পর এক মুখ, ইমোশন ও…
Read More