editor

11195 Posts
কোভিড -১৯: তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরাও

কোভিড -১৯: তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরাও

সারা বিশ্বে এতদিন শিশুদের সংক্রমণ হওয়ার ঘটনা কম দেখা দিলেও, এবার করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। মহারাষ্ট্রের চিকিৎসকরা এই আশঙ্কা প্রকাশ করেন। তবে চিকিৎসকরা বলেছেন অকারণে চিন্তা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মারাত্মক অসুস্থ বা মারা যাওয়ার ঝুঁকি শিশুদের কম থাকে। গবেষকরা মনে করেন, যেহেতু শিশুদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলক কম তাই অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম। কোভিড সংক্রমণের ঝুঁকি কমাতে হলে শিশুদের মধ্যে সচেতনতা অভ্যাস গড়ে তুলতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে।
Read More
নিতম্ব ও হাঁটুর সার্জন ডাঃ নিশিকান্ত কোচবিহারে

নিতম্ব ও হাঁটুর সার্জন ডাঃ নিশিকান্ত কোচবিহারে

প্রখ্যাত হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্ট সার্জন ডাঃ নিশিকান্ত কোচবিহারে আসছেন। ১৫ ও ১৬ জুলাই শহরের কেয়ার ফার্মাতে তাঁকে পাওয়া যাবে। নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন সংক্রান্ত সার্জন ডাঃ নিশিকান্ত গত এক দশকে সাফল্যের সঙ্গে প্রায় ১০ হাজার নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন করেছেন।  ডাঃ নিশিকান্ত বর্তমানে পাটনার মেডিভার্সাল মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালের ডিরেক্টর (অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট)। এমবিবিএস ও এমএস (অর্থো)-তে গোল্ড মেডালিস্ট ডাঃ নিশিকান্ত কুমার আন্তর্জাতিক ক্ষেত্রে সুনামের অধিকারী। তিনি যেসব ফেলোশিপ ডিগ্রি অর্জন করেছেন সেগুলির মধ্যে রয়েছে এফএআর, এফটিআর, এফজেএস, এফজেআর, এফআরজেএস। হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্টের ক্ষেত্রে দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সার্জন ডাঃ নিশিকান্ত সার্জারি করেন অত্যাধুনিক কম্পিউটার নেভিগেশন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে। মেডিভার্সাল-এর এমডি…
Read More
বড় পদে নিয়োগ হলেন সিদ্দিকি

বড় পদে নিয়োগ হলেন সিদ্দিকি

এবার বড় দায়িত্ব পেলেন তিনি৷ বিধানসভায় বড় পদে নিয়োগ হলে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকির৷ তাঁকে বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারপার্সন মনোনীত করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এই দায়িত্ব পাওয়ার পর তিনি খুশি৷ বড় দায়িত্ব গুরুদায়িত্ব পেয়ে নওসাদ বলেন, ‘‘আমার জন্য এটা বড় পাওনা। গুরুত্বপূর্ণ কমিটি। আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। আমি সর্বকনিষ্ঠ৷ তাই প্রবীণদের পরামর্শ নিয়েই প্রতিটি পদক্ষেপ করব।" প্রসঙ্গত, প্রতিটি বিধানসভা এলাকায় বিধায়ক তহবিলের বরাদ্দ অর্থ যাতে ঠিকভাবে খরচ করা হয় তার উপর নজর রাখাই এই কমিটির কাজ৷ প্রথমবার ভোটে দাঁড়িয়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে জয়ী হন নওশাদ। বিধানসভায় বাম-কং হীন মোর্চার এই প্রতিনিধিই মোর্চার…
Read More
সম্পর্ক আরও দৃঢ় হলো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের

সম্পর্ক আরও দৃঢ় হলো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের

বন্ধুত্বের হাত বাড়িয়েছে তিনি। ভারতের সঙ্গে আরও দৃঢ় এবং সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন। এই কারণে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন দিল্লির সঙ্গে। তাই লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটিকে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। গারসেত্তি তাঁর ঘনিষ্ঠ সহকর্মীও বটে। চলতি সপ্তাহের প্রথমেই মার্কিন বিদেশ বিষয়ক কাউন্সিলের আমন্ত্রিত সদস্য হয়েছেন গারসেটি। তারপরেই ভারতের রাষ্ট্রদূত হিসেবে তাঁর এই নিয়োগ। ২০১৩ থেকে লস অ্যাঞ্জেলসের মেয়র গারসেটি।  চলতি সপ্তাহের প্রথমেই মার্কিন বিদেশ বিষয়ক কাউন্সিলের আমন্ত্রিত সদস্য হয়েছেন গারসেটি। তারপরেই ভারতের রাষ্ট্রদূত হিসেবে তাঁর এই নিয়োগ। ২০১৩ থেকে লস অ্যাঞ্জেলসের মেয়র গারসেটি। এরিক গারসেটির নিয়োগ ভারতের জন্যে গুরুত্বপূর্ণ। কারণ সরাসরি হোয়াইট হাউজের…
Read More
নিশীথ প্রামাণিকঃ নক্ষত্রের উত্থান নাকি ধূমকেতু?

নিশীথ প্রামাণিকঃ নক্ষত্রের উত্থান নাকি ধূমকেতু?

কথায় আছে ভাগ্য সাহসীদের সঙ্গ  দেয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া নিশীথ প্রামাণিকের জীবনগাঁথার ছত্রে ছত্রে তা মিলে যায়। বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙ্গাতে তৎপর ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেইসময় কোচবিহার জেলার তৃণমূলের এক প্রবীন বিক্ষুব্ধ নেতার মাধ্যমে বেশ কয়েকজন যুবনেতা বিজেপির সাথে তলে তলে যোগাযোগ রাখছিল বলে খবর ছড়ায়। কথিত, সেইসময় দিল্লীতে অমিত শাহের সাথে নাকি গোপনে বৈঠকও সারেন এঁদের অনেকেই। বিজেপি নাকি সেইসময় তৃণমূলের এক রাজবংশী যুবনেতাকে কোচবিহারে পদ্ম প্রতীকে নির্বাচনে লড়াই করার প্রস্তাবও দেয়। কিন্তু শেষমুহুর্তে ওই নেতা পিছিয়ে আসায় প্রস্তাব যায় ডাকাবুকো নিশীথের কাছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিস্কৃত এবং প্রকৃতই কোণঠাসা…
Read More
করোনা আবহে সমস্ত নিয়ম মেনে শুরু হলো রথ যাত্রা

করোনা আবহে সমস্ত নিয়ম মেনে শুরু হলো রথ যাত্রা

গত দেড় বছরেরও বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা। বন্ধ হচ্ছে একের পর এক ধর্মীয় অনুষ্ঠান।এই পরিস্থিতিতে গত বছরের পর চলতি বছরও প্রিম কোর্টের নির্দেশ মেনে সাধারণ মানুষের ভিড় ছাড়়াই রথযাত্রা শুরু হল পুরীতে। কেবলমাত্র সেবাইতরা টানলেন রথের রশি। তবে সমস্ত সেবাইতকেই করোনা পরীক্ষা করানো হয়েছিল। পুরীর প্রাচীন মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে যাবতীয় রীতি মেনে চাপানো হয়ে সুসজ্জিত রথে। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হল সৈকত শহর। ইতিহাসে এনিয়ে দ্বিতীয়বার ভিড় ছাড়াই রথযাত্রা হচ্ছে পুরীতে। জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক ডঃ কৃষান কুমার বলেন, বিশেষ রীতি পাহন্ডি বিজের আগে যাবতীয় আচার অনুষ্ঠান হয়েছে। আরতি, অবকাশ, রসা হোম, সূর্য্য ও দ্বারপালা…
Read More
নতু পর্বে পা বাড়ালেন অভিনেত্রী

নতু পর্বে পা বাড়ালেন অভিনেত্রী

আবারও খুশির খবর বলিউডে। নতুন জীবনে পা দিচ্ছেন অভিনেত্রী। বিয়ের দুই মাসের মধ্যেই মা হতে চলেছেন অভিনেত্রী। নতু পর্বে পা বাড়ালেন ‘সাহু’ অভিনেত্রী ইভিলিন শর্মা। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন এই জার্মান সুন্দরী। এটাই তাঁর ‘জীবনের সেরা উপহার’ জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ইয়ারিয়াঁ’-র মতো ছবিতে কাজ করেছেন ইভিলিন। ২০১৮ সালে পরিচয় হয় ইভিলিন এবং তুষাণের। অস্ট্রেলিয়ায় বসবাসকারী চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে গত ১৫ই মে গাঁচছড়া বাঁধেন ইভিলিন, প্রায় এক মাস পর ৭ই জুন মাসে বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। আর মাস ঘুরতে না ঘুরতেই এবার নিজের সন্তান সম্ভবা হওয়ার কথা ফাঁস করলেন। আপতত জীবনের নতুন…
Read More
আর্থিক সংকটে মাধুরীর সাহায্য পেলেন অভিনেত্রী শাগুফতা আলি

আর্থিক সংকটে মাধুরীর সাহায্য পেলেন অভিনেত্রী শাগুফতা আলি

করোনা আবহে বিগত কয়েক মাস ধরে কাজ বন্ধ বিনোদন জগতের। শুটিং বন্ধ থাকায় এই পরিস্থিতিতিতে আর্থিক কষ্টে ভুগছেন অনেকে। এমনই পরিস্থিতিতে পড়েছেন টেলিভিশনের অতি পরিচিত মুখ শাগুফতা আলি। কাজ না থাকায় বিগত বেশ কয়েক মাস ধরে আর্থিক কষ্টে ভুগছেন অভিনেত্রী। অবশেষে সাহায্য পেলেন তিনি। এবার তাঁকে সাহায্য করতে এগিয়ে এলেন বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত। শুধু তাই নয়, জনপ্রিয় শো ডান্স দিওয়ানের গোটা টিম এই অভিনেত্রীকে সাহায্য করতে এগিয়ে এলেন। জানা গিয়েছে, তাঁকে প্রায় ৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে। তিনি আরও জানান, কোভিড সংক্রান্ত লকডাউনে অনেকেই কাজ হারিয়ে মুশকিলে পড়েছেন, সেটা ঠিকই। কিন্তু তাঁর পরিস্থিতি তার আগে থেকেই…
Read More
খ্যাতির আড়ালে ‘ভ্যান গগ’।।

খ্যাতির আড়ালে ‘ভ্যান গগ’।।

জীবিত অবস্থায় স্বীকৃতি না পাওয়া বহু কিংবদন্তি শিল্পীদের কথা আমরা জানি, তাদের মধ্যে ভিনসেন্ট ভ্যান গগ অন্যতম। এই চিত্রকার নিজের কীর্তিগাথার জয়জয়কার কিছুই নিজে দেখে যেতে পারেননি। তার আগেই তিনি অবসাদে আত্মহত্যা করেন। শুধুমাত্র আঁকার জন্যই তিনি বিখ্যাত ছিলেন না , তিনি তাঁর বাস্তব জীবনের কঠিন লড়াইয়ের জন্যও পরিচিত ছিলেন। বিষণ্ণ এই জাদুকর বুক ভরা বিষাদ নিয়েও শিল্প সংস্কৃতিকে বেশকিছু শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আজ আমরা এই কৃতী শিল্পীর সম্পর্কে বেশকিছু  অজানা  অজানা তথ্য জানব। তিনি তাঁর পরিবারে একমাত্র ভিনসেন্ট ছিলেন না। তাঁর বড় ভাই ও পিতামহ উভয়ের নামও ছিল ভিনসেন্ট ভ্যান গগ। ছোট ভাই থিও ভ্যান গগ ভাইয়ের স্মরণে নিজের ছেলের নাম…
Read More
এবার বদল আসতে চলেছে অর্থমন্ত্রীর পদে

এবার বদল আসতে চলেছে অর্থমন্ত্রীর পদে

এবার শুরু হলো বড়ো জল্পনা৷ বিরতি পড়তে চলেছে দীর্ঘদিনের কর্মজীবনে৷ অর্থমন্ত্রীর পদে হতে চলেছে বদল৷ নিঃসন্দেহে বিষয়টি মুখ্যমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘ দশ বছর দক্ষ হাতে পশ্চিমবঙ্গের অর্থ দফতর সামলেছেন তিনি৷ অর্থমন্ত্রী হিসেবে দীর্ঘ দশ বছরের ইনিংস এ বার হয়তো শেষ হতে চলেছে অমিত মিত্রের। এবার হয়তো বিদায়ের পালা৷ রাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অমিত মিত্র। আর ভোটে দাঁড়াবেন না তিনি। অর্থমন্ত্রী হিসেবে তাঁর ৬ মাসের মেয়াদ শেষ হলেই সরে দাঁড়াবেন। এমনটাই খবর। শারীরিক কারণে এই অপারগতার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন তিনি। তবে তিনি অবসর নিলে কাকে অর্থমন্ত্রী করা হবে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে এখন বড় চ্যালেঞ্জ৷ সে ব্যাপারে মমতা…
Read More
দ্বিতীয়বার বাবা হওয়ার স্বাদ উপভোগ করছেন ভাজ্জি

দ্বিতীয়বার বাবা হওয়ার স্বাদ উপভোগ করছেন ভাজ্জি

অবশেষে অবসান ঘটলো প্রতীক্ষার। করোনা আশঙ্কার মাঝেও খুশির খবর, হলো নতুন অতিথির আগমন। উচ্ছ্বাসের জোয়ারে ভাসল পরিবার। দ্বিতীয়বার বাবা হলেন ভাজ্জি। দ্বিতীয় বার মা-বাবা হলেন গীতা বসরা এবং হরভজন সিং। শনিবার এক ছেলের জন্ম দেন গীতা। একথা জানিয়েছেন ভাজ্জি নিজেই। ভাজ্জির সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্টে লেখা, “ঈশ্বরের আশীর্বাদে সুস্থ সন্তান জন্ম নিয়েছে। গীতা ও বাচ্চা দু’জনই ভাল আছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের ভালবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।” সঙ্গে ক্যাপশনেই জানিয়েছেন, ছেলে হয়েছে তাঁদের। স্বাভাবিকভাবেই সুখবর জানানোর পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সেলেব দম্পতি। চলতি বছর মার্চ মাসেই সুখবর দিয়েছিলেন হরভজন সিং। জানিয়েছিলেন, আরও একবার বাবা হতে চলেছেন তিনি। ভাজ্জি…
Read More
আবারও বড়সড় ভাঙ্গনের মুখ দেখতে হলো বিজেপি শিবিরকে

আবারও বড়সড় ভাঙ্গনের মুখ দেখতে হলো বিজেপি শিবিরকে

কোন দিকে এগোতে চলেছে রদ বদলের পরিণতি? একুশে বিধানসহ নির্বচনের হারের পর থেকে খারাপই যাচ্ছে বিজেপির সময়। এবার বিপাকে বিজেপি শিবির। এখনো বজায় রয়েছে ভাঙ্গা গড়ার খেলা। ফের দল বদল করল একঝাঁক বিজেপি কর্মী। ধস নামল বাংলার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার কেন্দ্রে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ৪০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কালচিনি ব্লকের মালংগি গ্রাম পঞ্চায়েতের প্রচুর বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার গেরুয়া শিবির আদিবাসী অধ্যুষিত এলাকায় ক্ষমতা দখল করলেও প্রত্যেকদিনই আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস শিবিরে নাম লেখাচ্ছেন। এমনকী আলিপুরদুয়ার জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীর মতে, ‘‌আদিবাসী সমাজ সাংসদ জন বারলাকে…
Read More
একাধিক অভিযোগ রয়েছে দেশের নব নির্মিত মন্ত্রি ক্যাবিনেটের বেশিরভাগ মন্ত্রীদের বিরুদ্ধে

একাধিক অভিযোগ রয়েছে দেশের নব নির্মিত মন্ত্রি ক্যাবিনেটের বেশিরভাগ মন্ত্রীদের বিরুদ্ধে

সবে মাত্র গঠিত হয়েছে মোদী সরকারের নতুন মন্ত্রিসভা। শুরু হলো জল্পনা। এরইমাঝে উঠছে অভিযোগ উঠছে এই মন্রিসভার বিরুদ্ধে। বৃহস্পতিবারই শুরু হয়েছে নতুন মন্ত্রিসভার পথ চলা। প্রধানমন্ত্রী-সহ মোট ৭৮ জন মন্ত্রীকে নিয়ে তৈরি হয়েছে কেন্দ্রের নতুন মন্ত্রিসভা। ক্যাবিনেটে বড়সড় রদবদল করেছে মোদী সরকার। নয়া মন্ত্রিসভার মধ্যে ৪২ শতাংশ অর্থাৎ ৩৩ জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। যার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। ২৪ জন অর্থাৎ ৩১ শতাংশের বিরুদ্ধে রয়েছে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগ। মোদী মন্ত্রিসভার রদবদল এবং সম্প্রসারণের পর এই রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। নয়া মন্ত্রিসভার ঘোষণা এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই…
Read More
পরিস্থিতি কিছুটা শিথিল হতেই বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা

পরিস্থিতি কিছুটা শিথিল হতেই বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা

রাজ্য অনেকটাই সামলে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ থেকে। ধীরে ধীরে শিথিল হচ্ছে সব কিছু। এই পরিস্থিতিতিতে শিথিল হচ্ছে রাজ্যের কড়া বিধিনিষেধ। তাই এবার মেট্রো পরিষেবা বাড়ছে পর্যায়ক্রমে। সোমবার থেকে আরও কিছুটা বর্ধিত হতে চলেছে মেট্রো রেলের সংখ্যা। এমনই জানানো হয়েছে মেট্রোর তরফে। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা। আরও বেশি সংখ্যায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেদিন থেকে সপ্তাহে কাজের দিনে ৪৫ জোড়ার বদলে চলবে ৫২ জোড়া ট্রেন। সকাল ৭টা থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ৮ মিনিট ফারাকে। তার পর বিকেল ৩.১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। বিকেল ৩.১৫ মিনিট থেকে ফের শুরু…
Read More