editor

11195 Posts
রাজ্যে ও দেশে ভারী বৃষ্টির আবহাওয়ায়ই থাকবে সপ্তাহ জুড়ে

রাজ্যে ও দেশে ভারী বৃষ্টির আবহাওয়ায়ই থাকবে সপ্তাহ জুড়ে

বুধবার সকালেও মেঘলা আকাশ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে ও উপকূলীয় এলাকায় ভারী মেঘের সৃষ্টি হয়েছে। বায়ু চাপের আধিক্যও বেশি থাকায় ভারী বৃষ্টির সাথে কোথাও কোথাও দমকা হাওয়া বইবে। রাজ্যজুড়ে সপ্তাহভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আজ, বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। গত কয়েকদিনের মতো আজও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে আজও দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে…
Read More
গত বছরের মতো চলতি বছরেও বাতিল হল হজযাত্রা

গত বছরের মতো চলতি বছরেও বাতিল হল হজযাত্রা

বছর ঘুরলেও বদলায়নি পরিস্থিতি। এক বছরেরও বেশি সময় ধরে করোনার করাল গ্রাসে দেশ। গত বছর থেকে করোনার কাটায় বাতিল হচ্ছে একের পর এক ধর্মীয় অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো চলতি বছরেও ভারত থেকে বাতিল হল হজযাত্রা। করোনার জেরে ২২৩ বছরের এ বারের হজযাত্রার সমস্ত আবেদন বাতিল ঘোষণা করল ভারতের হজ কমিটি। সংক্রমণ এড়াতে হজ পালনে কড়া বিধি আরোপ করছে সৌদি। সৌদি আরব জানিয়েছে কোভিড মহামারির কারণে শুধু মাত্র সেখানকার সীমিত সংখ্যক মানুষকেই হজ পালনের অনুমতি দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে এবছরও হজ সীমিত পরিসরেই পালন করা হবে বলে জানিয়ে দিয়েছে সৌদি আরবের উমরাহ এবং হজ মন্ত্রক। এ বছর হজ সীমিত পরিসরেই পালন…
Read More
অনেকটা নিয়ন্ত্রিত রয়েছে করোনা সংক্রমণ

অনেকটা নিয়ন্ত্রিত রয়েছে করোনা সংক্রমণ

দেশে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। তবে নিয়ন্ত্রণেই রয়েছে দেশের কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬২,২২৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ছাড়িয়ে গেল। মঙ্গলবার করোনায় প্রাণ হারিয়েছেন ২,৫৪২ জনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৭৯,৫৭৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৮,৬৫,৪৩২। মঙ্গলবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,০৭৬২৮ জন। দেশে সুস্থতার সংখ্যা বেড়ে হল ২.৮৩ কোটির বেশি।   পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৩,২৬৮ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৫…
Read More
নতুন নাম পেল শোভন বৈশাখী সম্পর্ক

নতুন নাম পেল শোভন বৈশাখী সম্পর্ক

রাজনীতিতে ত্রিকোণ প্রেমের এই গল্প বহু চর্চিত। শোভন-বৈশাখী-রত্নাকে নিয়ে রাজনীতিতে বিতর্কের ঝড় অব্যাহত। এবার নয়া ইনিংস শুরু৷ বঙ্গ রাজনীতিতে হাই প্রোফাইল জুটির বন্ধুত্ব এবার সোশাল মিডিয়ায় অন্যমাত্রা পেল। তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই বদলে গেল শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলের নাম৷ বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে জুড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফেসবুক প্রোফাইলে লেখা হল, বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। রত্নার সংসার ছেড়ে বেশ কয়েক বছর আগেই বেড়িয়ে এসেছেন তিনি৷ ‘ঘর বেঁধেছেন’ বান্ধবী বৈশাখীর সঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় বৈশাখীর এই আপডেট দেখার পরেই প্রশ্ন উঠেছে, তবে কি নিজেদের সম্পর্ককে নতুন পরিচয় দিতে চলেছেন শোভন-বৈশাখী? যদিও রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও আইনি বিচ্ছেন হয়নি তাঁর৷ তৃণমূলে ফিরতে পারেন…
Read More
অক্সিজেন অপচয় বন্ধ করার কড়া নির্দেশিকা রাজ্যের তরফে

অক্সিজেন অপচয় বন্ধ করার কড়া নির্দেশিকা রাজ্যের তরফে

গত এক বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা। গত বছরের থেকে চলতি বছরে আরও বেশি করে জাকিয়ে বসেছে দেশে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক আকার ধারণ করেছিল দেশে। চারিদিকে হাহাকার চিত্র দেখা দিয়েছিল। এমনকি হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের সঙ্কটও দেখা গেছে। সবচেয়ে বড় সঙ্কট হয়ে উঠেছিল অক্সিজেনের অভাব৷ কিন্তু এবার সরকারি হাসপাতালেই অক্সিজেনের ব্যাপক অপব্যবহারের অভিযোগ উঠল৷ স্বাস্থ্য দফতরের নজরদারিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রয়োজনে অক্সিজেন পাচ্ছে না রোগী। কিন্তু যাদের অক্সিজেন প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে লিটার লিটার অক্সিজেন। এমনই একগুচ্ছ বেনিয়ম এবং গাফিলতির ঘটনা সামনে এল রাজ্যের বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষকরা রাজ্যের বিভিন্ন…
Read More
কোভিডের বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকরী: বলছে আমেরিকার সংস্থা

কোভিডের বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকরী: বলছে আমেরিকার সংস্থা

করোনাভাইরাসের বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকরী। সোমবার এমনটাই দাবি করল আমেরিকার ওই টিকা প্রস্তুতকারী সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশন। একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি আমেরিকা এবং মেক্সিকো জুড়ে পরীক্ষার পর দেখা গিয়েছে যে নোভাভ্যাক্স ৯০.৪ শতাংশ কার্যকরী। সোমবার ওই বিবৃতিতে নোভাভ্যাক্সের তরফে জানানো হয়েছে, ‘আমেরিকা এবং মেক্সিকোর ১১৯টি শহরে ২৯ হাজার ৯৬০ জনের মধ্যে নোভাভ্যাক্সের কার্যকারিতা এবং সুরক্ষার মূল্যায়নে একটি পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষার তৃতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে সমীক্ষায় প্রকাশ মাঝারি এবং প্রবল ভাবে আক্রান্তদের মধ্যে এই টিকা ১০০ শতাংশ এবং সব মিলিয়ে ৯০.৪ শতাংশ কার্যকরী।’ টিকার কার্যকারিতার ফলাফলে উৎসাহিত হয়ে শীঘ্রই এর উৎপাদনের চিন্তা-ভাবনা শুরু করেছেন নোভাভ্যাক্স ইনকর্পোরেশন…
Read More
বেজিংয়ের প্রতি তোপ দাগলো জি-৭: আবার কি ঠান্ডা যুদ্ধের মুখোমুখি হতে চলেছে বিশ্ব?

বেজিংয়ের প্রতি তোপ দাগলো জি-৭: আবার কি ঠান্ডা যুদ্ধের মুখোমুখি হতে চলেছে বিশ্ব?

পূর্বাভাস অনুযায়ী একটি ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। এক দিকে বিশ্বের উন্নত অর্থনৈতিক দেশগুলির জোট জি-৭ আর অন্য দিকে চিন। সদ্যসমাপ্ত ব্রিটেনের জি-৭ শীর্ষ বৈঠকের পর এই সংঘাত প্রকাশ্যে চলে এল। এই টানাপড়েনের দিকে সতর্কতার সঙ্গে নজর রাখছে নয়াদিল্লি। পশ্চিমে চিন-বিরোধিতার বাতাস জোরালো হলে তার ফায়দা তোলাটাই এখন লক্ষ্য ভারতের। কিন্তু তা কিছুটা রেখে ঢেকে। সরাসরি চিন-বিরোধী শিবিরের তকমাও নিজেদের উপরে লাগাতে নারাজ তারা। জি-৭ বৈঠকের পরে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে নাম করেই তোপ দাগা হয়েছে বেজিংয়ের প্রতি। সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ঘোর নিন্দা করা হয়েছে। তীব্র সমালোচনা করা হয়েছে হংকংয়ে আন্দোলকারীদের উপরে…
Read More
মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়

মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়

পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কালিভাষা এলাকায়। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেরেই খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। তবে এটি খুন না আত্মহত্যা সে ব্যাপারে এখনও পরিষ্কার করে পুলিশ কিছু জানাতে পারেনি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক চৌধুরী বয়স (৪৮)। পেশায় সে একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগর গ্রামে। মাছ ধরার উদ্দেশ্যে কালীভাষা এলাকার একটি…
Read More
সীমানা দখল নিয়ে বিবাদ: দাদাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করল ভাই

সীমানা দখল নিয়ে বিবাদ: দাদাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করল ভাই

বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকাালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল থানার উত্তর রহিমপুর এলাকায়। এই ঘটনার পর আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে হামলাকারী ভাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দাদা।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম আজাদ হোসেন(৪৫)। তার বাড়ির পাশে রয়েছে ভাই সাজ্জাদ হোসেনের বাড়ি। দীর্ঘদিন ধরে দাদা সাথে ভাইয়ের সাথে জায়গা দখলকে কেন্দ্র করে মাঝেমধ্যেই বিবাদ লেগেই থাকত। গতকালকে দাদা আজাদ হোসেনের বাড়ির সীমানা পাঁচিল প্লাস্টার করা হয়। এদিন সকালে ভাই সেই বাড়ির পাঁচিলের পাশে…
Read More
ফালাকাটায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত ১

ফালাকাটায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত ১

মর্মান্তিক দুর্ঘটনার কবলে ম্যাজিক ও ক্যান্টার। দুর্ঘটনার ফলে মৃত এক, গুরুতর জখম এক। ঘটনাটি ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা নাগাদ একজন পুরুষ ও মহিলা ম‍্যাজিক গাড়িতে জটেশ্বর বাজারে সবজি কিনতে যাচ্ছিল, অপরদিকে ফালাকাটা থেকে বীরপাড়া মুখে একটি বড় গাড়ি যাওয়ার পথে দলগাও চা বাগান এলাকায় উভয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে ছোট গাড়িতে থাকা এক মহিলার মৃত্যু হয় এবং ছোট গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরে শিলিগুড়ি রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুটি গাড়ি উদ্ধার করে জটেশ্বর…
Read More
চুরি যাওয়া টাকা উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ

চুরি যাওয়া টাকা উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ

পরিচারিকার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি থেকে টাকা চুরি। সেই টাকা উদ্ধার করে দু'ঘণ্টার মধ্যে বাড়ির কর্তার হাতে তুলে দিলো ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের কাছ থেকে সম্পূর্ণ টাকা পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই বাড়ির কর্তা। জানা যায় ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুরচর এলাকার বাসিন্দা মনোহর লাল চিৎতলাঙ্গীয়ার বাড়িতে মঙ্গলবার সকালে পরিচারিকার কাজের জন্য এক মহিলা ঢোকে। মনোহর বাবু তাকে বাড়িতে কাজের জন্য রাখে। তারপর তাদের অনুপস্থিতিতে শোবার ঘরের আলমারি থেকে দু লক্ষ দশ হাজার টাকা নিয়ে পালায় অভিযুক্ত ওই মহিলা। জানা যায় অভিযুক্ত ওই মহিলার নাম সন্ধ্যা চৌধুরী তার বাড়ি বালুরচর এলাকায়। কিছুক্ষণ পর মনোহর বাবু বাড়িতে ঢুকে তার…
Read More
সুশান্ত বিনা পবিত্র রিসতার দ্বিতীয় পর্ব

সুশান্ত বিনা পবিত্র রিসতার দ্বিতীয় পর্ব

এক বছর হল তার প্রথম মৃত্যু বার্ষিকী। গতবছর এমন সময় তার অস্বাভাবিক মৃত্যু ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। আজ ভক্তরা মেনে নিতে পারেনি বলিউডের জনপ্রিয় ও পরিচিত মুখ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের চলে যাওয়াকে। এর মাঝেই খবর, সুশান্ত-অঙ্কিতা অভিনীত জনপ্রিয় টেলিভিশন শো ‘পবিত্র রিশতা’র রিবুট ভার্সন হাজির হবে টেলিভিশনের পর্দায়। সেই শো-তে অর্চনার ভূমিকায় থাকবেন অঙ্কিতা লোখান্ডে, অন্যদিকে মানবের চরিত্রে দেখা মিলবে টেলি তারকা শাহির শেখের। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি জি টিভির এই শো ‘পবিত্র রিসতা’-র হাত ধরেই রাতারাতি গোটা দেশের মনের মনিকোঠায় মানব হিসাবে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। সুশান্তকে দেখেই একতার (কাপুর) জহুরির চোখ বুঝে গিয়েছিল…
Read More
বুম-এর কোভিড-১৯ ওয়ার্কশপ

বুম-এর কোভিড-১৯ ওয়ার্কশপ

ভারতের প্রথম ও অগ্রণী ‘ফ্যাক্ট-চেকিং ইনিশিয়েটিভ’ বুম লাইভ কোভিড-১৯ সচেতনতার জন্য লঞ্চ্‌ করল সিনিয়র সিটিজেন ওয়ার্কশপ এবং পাঁচটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। এসবের উদ্দেশ্য হল কোভিড-১৯ সংক্রান্ত যথাযথ আচরণ অনুসরণ করা। যখন পৃথিবী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে, তখন পরিবেশ তথ্য-ভারাক্রান্ত হচ্ছে – ডিজিটাল ও ব্যবহারিক ক্ষেত্রে। ফলে আস্থার অভাব ও ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। প্রবীণ নাগরিকরা প্রযুক্তিগত ও সচেতনতার নানাবিধ বাধার ফলে সবথেকে বেশি বিপদগ্রস্থ হচ্ছেন। তথ্য সংক্রান্ত এই সমস্যা হ্রাস করতে সিনিয়র সিটিজেন ফোরাম, বিভিন্ন সংস্থা ও সমিতির সঙ্গে হাত মিলিয়ে বুম ‘ফ্রী অনলাইন ওয়ার্কশপ’ সংগঠিত করার উদ্যোগ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ইনফর্মেশন ওভারলোড ইন টাইমস অফ কোভিড-১৯’। এর লক্ষ্য হল প্রবীণ নাগরিকদের সংবাদ, মতামত,…
Read More
এগারো দিন বাদে অবশেষে ছাড়া পেল অভিনেতা

এগারো দিন বাদে অবশেষে ছাড়া পেল অভিনেতা

বারংবার চেষ্টার পর অবশেষে পাওয়া গেল বেল। অনেকবার খারিজ হওয়ার পর প্রায় এগারো দিনের মাথায় পাওয়া গেল বেল। কিছুটা স্বস্তিতে অভিনেতা পর্ল ভি পুরির পরিবার ও সহ-কর্মীরা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মুম্বইয়ের ভাসাই পুলিশের তরফে পার্লকে ৪ জুন গ্রেপ্তার করা হয়েছিল। এক সপ্তাহের বেশি সময় ধরে পুলিশি হেফাজতে ছিলেন অভিনেতা। আজ, ১৫ জুলাই ছিল পার্লের মামলার শুনানি। তার বিরুদ্ধে ভারতীয় দ্বণ্ডবিধির ৩৭৬ নং ধারা ও পসকো আইন অনুসারে মামলা চলছে। পার্লের বিরুদ্ধে ২০১৯ সালে ‘বেপনহা পেয়ার’ ধারাবাহিকের সেটে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ এনেছেন নাবালিকার বাবা। ওই নাবালিকার মা আবার পার্লের সঙ্গেই কাজ করেছেন। পার্লের পাশে দাঁড়িয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির…
Read More