editor

11195 Posts
জিকা জীববৈচিত্র্য সংরক্ষণকে সমর্থন করছে

জিকা জীববৈচিত্র্য সংরক্ষণকে সমর্থন করছে

বিশ্বের বিভিন্ন দেশ জৈবিক বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস উদযাপন করে এবং প্রতিবার জীববৈচিত্র্যের প্রতি ক্রমবর্ধমান মনোযোগ দিয়ে, জিকা ইন্ডিয়া জীববৈচিত্র্য সংরক্ষণকে আরও সমর্থন করার পরিকল্পনা প্রকাশ করেছে। তামিলনাড়ু জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন প্রকল্পের (টিবিজিপি) জন্য এক দশক দীর্ঘ সমর্থন পর্যালোচনার জন্য জুন মাসে একটি গবেষণা শুরু হতে চলেছে। ১৯৯১ সালে রাজস্থানে একটি প্রকল্পের মাধ্যমে ভারতে বনখাতে সহায়তা শুরু হওয়ার পর থেকে জিকা ২৮টি রাজ্য নির্দিষ্ট প্রকল্প সহ ৩১টি প্রকল্পকে সমর্থন করেছে। প্রথম প্রকল্পটি কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করার সুবিধার্থে একটি গবেষণা চালিয়েছিল। ২০১৬ সালে, কাঞ্চনজঙ্ঘা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় খোদাই করা হয়েছিল, যা ভারতের প্রথম…
Read More
অবশেষে গ্রেফতার হলেন পলাতক হীরে ব্যবসায়ী

অবশেষে গ্রেফতার হলেন পলাতক হীরে ব্যবসায়ী

দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় চলছিল খোঁজ। কিছুদিন আগে অ্যান্টিগা ও বারবুডা থেকে বেপাত্তা হয়ে গিয়েছিল ২০১৮ সালে ভারত থেকে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি। অবশেষে পুলিশের জালে পলাতক হীরে ব্য়বসায়ী মেহুল চোকসি। পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত নীরব মোদীর মামা মেহুল। এবার তার সন্ধান পাওয়া গেল ডোমিনিকায়। ডোমিনিকা ক্যারিবিয়া সাগরের একটি ছোট দ্বীপ দেশ। কিউবা পালানোর পথে ডোমিনিকা থেকে সেখানকার স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করেছে। আপাতত অ্যান্টিগা অথরিটির হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে ডোমিনিকা পুলিশের তরফে। গত ২৩ মে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক প্রতারণায় অভিযুক্ত হীরে ব্য়বসায়ী রহস্যজনকভাবে অ্যান্টিগা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। চলছিল নজরদারি। জানা গিয়েছে, পুলিশের…
Read More
আদিত্যর হাত ধরে আসছে নতুন বিনোদনের প্ল্যাটফর্ম

আদিত্যর হাত ধরে আসছে নতুন বিনোদনের প্ল্যাটফর্ম

গত কয়েক বছর ধরে বিনোদনের দুনিয়ায় নিদারুণ পরিবর্তন এসেছে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে করে। যা এই করোনা মহামারীর পরিস্থিতে মানুষকে আরও বেশি করে ঠেলে দিয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে কোরোনার জেরে বন্ধ বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিনেমা হল। আর খোলা থাকলেও মানুষ এই পরিস্থিতিতে বেশি পছন্দ করছে ওটিটি প্ল্যাটফর্মকেই। ছবির চিত্রনাট্য ও তা পেশ করার আঙ্গিক, দুই ক্ষেত্রেই পরিবর্তন আনার অন্যতম কারিগর এই মাধ্যম। ২০১২ সালে দেশে মাত্র ২টি ওটিটি প্ল্যাটফর্ম থাকলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০-এ। এবার জানা গেল বলিউডের বৃহত্তম ছবি নির্মাতা সংস্থা 'যশ রাজ ফিল্মস' পা রাখতে চলেছে ওটিটি দুনিয়ায়। এই নিয়ে নাকি জোরদার পরিকল্পনা শুরু…
Read More
করোনা মহামারীর উৎস খোঁজার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

করোনা মহামারীর উৎস খোঁজার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

গত বছর থেকে করোনা মহামারীর প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। গত বছর থেকে চলতি বছর পর্যন্ত কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এই মারণ মহামারীর প্রকোপে। এখনও থামেনি এর মৃত্যুলীলা। কোথায় এর উৎস, যার জেরে নাজেহাল গোটা বিশ্ব। এবার এ বিষয়টি তদন্ত করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বন্যপ্রাণ থেকে উদ্ভুত হয়েছিল নোভেল করোনা ভাইরাস নাকি পরিকল্পনা মাফিক চিনের গবেষণাগারে তৈরি করা হয়েছে এই সংক্রামক ভাইরাসটি এ নিয়ে ৯০ দিনের মধ্যে রিপোর্ট তলব করলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেউই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, যে কোথা থেকে এলো এই ভাইরাস। লক্ষ লক্ষ মানুষের প্রাণঘাতী এই ভাইরাসের উৎস খুঁজতে মার্কিন…
Read More
দেশে ও রাজ্যে ধীরে ধীরে কমছে সংক্রমণের হার

দেশে ও রাজ্যে ধীরে ধীরে কমছে সংক্রমণের হার

গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছিল করোনা। এবার দেশের করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তির নিঃশ্বাস পড়ল দেশে। খানিকটা হলেও আশার আলো দেখছে দেশবাসী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ৯৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। দেশে সুস্থতার হার বাড়তে বাড়তে ফের পৌঁছে গিয়েছে ৯০ শতাংশের উপরে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮৩ হাজার ১৩৫…
Read More
হোয়াটসঅ্যাপের মামলার পাল্টা জবাব কেন্দ্রের: গোপনীয়তা না রাখার নির্দেশ

হোয়াটসঅ্যাপের মামলার পাল্টা জবাব কেন্দ্রের: গোপনীয়তা না রাখার নির্দেশ

কেন্দ্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে হোয়াটসঅ্যাপ। নাগরিকদের কোনও মৌলিক অধিকারই চূড়ান্ত নয় বলে এ বার মন্তব্য করল কেন্দ্রীয় সরকার। সংবিধানে লিপিবদ্ধ নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকারের উল্লেখ করেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু তাদের দাবি খারিজ করে কেন্দ্র জানাল, সব অধিকারের উপরই নিয়ন্ত্রণ থাকা জরুরি। বুধবার থেকে দেশে কেন্দ্রের ডিজিটাল নজরদারি বিধি চালু হয়েছে, যার আওতায় নেটমাধ্যমে প্রকাশিত যাবতীয় লেখালেখি এবং ভিডিয়োর উৎস কেন্দ্রকে জানাতে বাধ্য থাকবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সংস্থাগুলি। মূলত সরকার বিরোধী সমালোচনায় রাশ টানতেই কেন্দ্র এমন পদক্ষেপ করছে বলে অভিযোগ বিরোধীদের। বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই সেই বিধিনিয়ম কার্যকর করতে নেমে পড়লেও এ নিয়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে গিয়েছে হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপের…
Read More
বাস দুর্ঘটনায় মৃত ঘরমুখী বাংলার  দুই শ্রমিক

বাস দুর্ঘটনায় মৃত ঘরমুখী বাংলার দুই শ্রমিক

বিহারের গোপালগঞ্জে জাতীয় সড়কে মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন বাংলার দুই শ্রমিক। দুর্ঘটনায় ১৪ জন জখম হয়েছেন। পুলিস সূত্রে খবর পঞ্জাবে গমের জমিতে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। মিনিবাসটা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।  স্থানীয় সূত্রে খবর. সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল বাসটি একেবারে দুমড়ে মুচড়়ে যায়। তার মধ্যেই আটকে পড়েন শ্রমিকরা। চালক সহ আরও ১৪জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, 'মৃতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা।' প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা দেয়। মন্ত্রী…
Read More
লিঙ্কন ফার্মাসিউটিক্যালস: নেট প্রফিটে ২৮.৩৩% বৃদ্ধি

লিঙ্কন ফার্মাসিউটিক্যালস: নেট প্রফিটে ২৮.৩৩% বৃদ্ধি

২০২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ২৮.৩৩ শতাংশ বৃদ্ধি ঘটিয়ে লিঙ্কন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নেট প্রফিট দাঁড়িয়েছে ১১.৮৫ কোটি টাকায়, যা বিগত বছরের একই সময়কালে ছিল ৯.২৩ কোটি টাকা। ২০২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে নেট রেভিনিউ ছিল ৭৭.৫৪ কোটি টাকা, যা বিগত বছরের একই সময়ের ৭৫.২৬ কোটি টাকার থেকে ৩.০৩ শতাংশ বেশি। ২০২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানির ইবিআইটিডিএ ছিল ১৬.৭৪ কোটি টাকা, যা গত বছরের সমসময়ের ১৩.০৫ কোটি টাকা থেকে ২৮.২৫ শতাংশ বেশি। ২০২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ইপিএস ছিল শেয়ারপিছু ৫.৯২ টাকা, যা আগের বছরে ছিল ৪.৬২ টাকা। কোম্পানি এবার ডিভিডেন্ড দেবে ১৫ শতাংশ, অর্থাৎ ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারপিছু ডিভিডেন্ড দেওয়া হবে ১.৫০ টাকা।…
Read More
বুদ্ধদেবের ২৫৮৩ তম জন্মজয়ন্তী পালিত হল বিশ্বজুড়ে

বুদ্ধদেবের ২৫৮৩ তম জন্মজয়ন্তী পালিত হল বিশ্বজুড়ে

বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৬ মে বুধবার গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। এদিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত। এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধধনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায়। উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন…
Read More
আইসিআইসিআই প্রু লাইফের ‘গ্যারান্টীড পেনশন প্ল্যান’

আইসিআইসিআই প্রু লাইফের ‘গ্যারান্টীড পেনশন প্ল্যান’

এক উদ্ভাবনী রিটায়ারমেন্ট সলিউশন নিয়ে উপস্থিত হয়েছে আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্স। এই প্রোডাক্টে কোম্পানির ‘গ্যারান্টীড পেনশন প্লান’-এর দুইটি ভেরিয়েন্টের সমন্বয় ঘটানো হয়েছে, যা বিনিয়োগের ওপরে ফেরতলাভের নিশ্চয়তা দেয়। এই প্ল্যানে গ্রাহকদের ‘রেগুলার ইনকাম’ বৃদ্ধি পেতে থাকে, যা পাঁচ বছর পরে দ্বিগুণ এবং ১১তম বছরের পর তিনগুণ হয়। আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্সের ‘গ্যারান্টীড পেনশন প্ল্যান’ হচ্ছে কোম্পানির ফ্ল্যাগশিপ অ্যানুইটি প্রোডাক্ট, যাতে রয়েছে ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার্স। আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্সের উদ্ভাবনী ও ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার্স বিশিষ্ট ‘গ্যারান্টীড পেনশন প্ল্যান’ গ্রাহকদের ভোটে ‘রিটারয়ারমেন্ট অ্যান্ড পেনশন প্ল্যানস’ ক্যাটাগরিতে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার ২০২১’ হিসেবে নির্বাচিত হয়েছে। অতিমারিকালে গ্রাহকরা যখন ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের গুরুত্ত্ব বেশি মাত্রায় উপলব্ধি করছেন,…
Read More
অ্যামওয়ে ইন্ডিয়ার ‘হেলথ অ্যান্ড হাইজিন’ ক্যাম্পেন

অ্যামওয়ে ইন্ডিয়ার ‘হেলথ অ্যান্ড হাইজিন’ ক্যাম্পেন

স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার জন্য নিউট্রিশনের মাধ্যমে ইমিউনিটি গড়ার প্রতি জোর দিয়ে অ্যামওয়ে ইন্ডিয়া ‘হেলথ অ্যান্ড হাইজিন’ সংক্রান্ত নিয়মনীতি অনুসরণের জন্য একটি সচেতনতা অভিযান শুরু করেছে। ভারতে অ্যামওয়ের ২৩তম বার্ষিকী উপলক্ষে শুরু করা এই সচেতনতা অভিযানের উদ্দেশ্য হল সঠিক নিউট্রিশন কিভাবে ‘হেলদি লাইফস্টাইল’ গড়ে তুলতে সাহায্য করে, সেই বার্তা প্রচার করা। এই ক্যাম্পেনের সঙ্গে রয়েছে চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞদের একটি প্যানেলের সঙ্গে ভার্চুয়াল অধিবেশনের একটি সিরিজ। এই ক্যাম্পেনের আওতায় চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন বর্তমান সময়ে সুষম জীবনযাত্রার ক্রমবর্ধমান গুরুত্ত্ব এবং ‘প্রিভেন্টিভ হেলথকেয়ার’ ও পরিপূরক আহারের ভূমিকা বিষয়ে তথ্য প্রদানের মাধ্যমে সাহায্য করার জন্য। এইসব স্বাস্থ্যবিশেষজ্ঞ ‘হেলদি’ ও ‘হাইজিনিক’ জীবনের গুরুত্ত্ব…
Read More
কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে  মালদাতে পালিত হলো কালা দিবস

কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে মালদাতে পালিত হলো কালা দিবস

কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে সারাদেশের সঙ্গে মালদাতে পালিত হলো কালা দিবস। বুধবার দুপুরে পুরাতন মালদা মঙ্গলবাড়ী এলাকায় সংযুক্ত কিষান মোর্চার ডাকে কৃষকদের স্বার্থের কথা ভেবেই এই কালা দিবস পালন করা হয়। এদিন জাতীয় সড়কের ধারে ওই সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি এদিনের বিক্ষোভ প্রদর্শনের মধ্যে বিদ্যুতের সংশোধনী বিল প্রত্যাহার, কৃষি আইন বিল প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয়। এদিন সংগঠনের ঝান্ডা হাতে নিয়ে জাতীয় সড়কের ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ কর্মসূচি করেন। যেখানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দাম নির্ধারিত করার দাবি তোলা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে সিপিএমের কৃষক…
Read More
আবারো কঠিন সময়ে রাজ্যবাসীর পাশেই থাকলেন মুখ্যমন্ত্রী

আবারো কঠিন সময়ে রাজ্যবাসীর পাশেই থাকলেন মুখ্যমন্ত্রী

বাংলার মেয়ে হিসেবে রাজ্যবাসীর পাশে ফের থাকলেন মুখ্যমন্ত্রী। আম্ফানের পরে ইয়াসেও মুখ্যমন্ত্রীর মমতাময়ী রুপ দেখলো রাজ্য বাসী। এদিন ঝড় মিটেতে না মিটতেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। ঘূর্ণিঝড় ইয়াস দিনভর বাংলায় তাণ্ডব চালিয়েছে। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াসের ধাক্কা ওডিশা অনেকটাই সামলে নিলেও বাংলাতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ভরা কোটালের কারণে জলস্তর বেড়ে গিয়ে সুন্দরবনের একাধিক জায়গা প্লাবিত হয়েছে। বাঁধ ও ভেঙে যায় অনেক এলাকায়। সেই সব এলাকাতেই পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের প্রক্রিয়া ৭২ ঘণ্টা পর শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন। আগামী ২৮ মে দু’দিনের সফরে বেরচ্ছেন মুখ্যমন্ত্রী। ওই দিন দুপুরে প্রথমে হিঙ্গলগঞ্জে যাবেন তিনি।…
Read More
শ্লীলতাহানীর প্রতিবাদকারী যুবককে গুলি করে খুন হরিশচন্দ্রপুরে

শ্লীলতাহানীর প্রতিবাদকারী যুবককে গুলি করে খুন হরিশচন্দ্রপুরে

পাড়ার এক মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ করার প্রতিবাদ করেছিলেন প্রতিবেশী এক যুবক, আর তারই জেরে ওই যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক দুস্কৃতির বিরুদ্ধে। মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার করিয়ালি বাজার এলাকায়। প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে প্রতিবাদী ওই যুবককে খুন করে উত্ত্যক্তকারী অভিযুক্ত ওই দুষ্কৃতী বলে অভিযোগ।   এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবাদী যুবক খুন হবার পর গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে। রাতেই মৃত যুবকের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। রাতেই গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর…
Read More