08
Feb
ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখে দিল বনকর্মীরা। প্যাঙ্গলিনের আঁস সহ চামড়া উদ্ধার করলো বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। পাচারের অভিযোগে গ্রেফতার এক পাচারকারী। ধৃত পাচারকারীকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তুলবে বনদপ্তর।বনদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর ছিল বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর কাছে প্যাঙ্গোলিনের আঁস আছে।এবং সে এই দেহাংশ পাচারের চেষ্টা করছে।বেস কিছুদিন ধরেই প্যাঙ্গলিনের আঁস মজুত রাখা ছিল।সেই খবরের ভিত্তিতে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হক তার টিম নিয়ে ক্রেতা সেজে ডুয়ার্সের ওদলাবাড়িতে ঘাটি গেরে বসে ছিলেন। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ওত পেতে বসে, সাফল্য আসে রাতে। তিন ব্যক্তি বাইক নিয়ে এসে ব্যাগ থেকে প্যাঙ্গলিনের আঁস বের করতেই…
