editor

10322 Posts
মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ , বিক্ষোভ অভিভাবক এবং স্থানীয়দের

মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ , বিক্ষোভ অভিভাবক এবং স্থানীয়দের

মাধ্যমিক শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠল ইসলামপুর হাইস্কুলের বিরুদ্ধে। সূত্রের খবর ইসলামপুর হাইস্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ১৮০ টাকার বদলে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এতেই বিক্ষোভ ছড়িয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে। এদিকে স্কুল কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানিয়েছে কোভিড পরিস্থিতিতে স্কুলে পরিযায়ী শ্রমিকদের কোয়ারিনটিন রাখার সময় সমস্ত বেঞ্চ টেবিল ভেঙে দিয়েছে।সেগুলো মেরামতের জন্যই এই টাকা নেওয়া হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছে যেসব ছাত্রছাত্রী বর্ধিত ফি দিতে না চাইলে জোর করে নেওয়া হচ্ছে না।অনিচ্ছুকরা আবেদন করলে পরবর্তীতে তা ফেরত দিয়ে দেওয়া হবে।এদিকে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছে স্কুলের ছাত্র সহ এস…
Read More
দার্জিলিং মোড়ে বেলিব্রিজের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গৌতম দেবের

দার্জিলিং মোড়ে বেলিব্রিজের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গৌতম দেবের

দার্জিলিং মোড়ের ট্রাফিক সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। দার্জিলিং মোড়ের ট্রাফিক সমস্যা নিয়ে বিস্তর অভিযোগ শহরবাসীর। এনিয়ে রাজনীতিও কম হয়নি। এবার বিধানসবা নির্বাচনের সামনে দার্জিলিং মোড়ের বেইলি ব্রিজ চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন পর্যটনমন্ত্রী। সোমবার মৈনাক টুরিস্ট লজে এক সাংবাদিক বৈঠক করে সেখানে মন্ত্রী জানান দার্জিলিং মোড়কে ৪ লেন রাস্তা হওয়ার কথা ছিল,কিন্তু পরবর্তীতে তা ৬লেনের রাস্তা হবে বলে জানিয়েছেন,কিন্তু কোনো অজানা এক কারণে তা বন্ধ হয়ে রয়েছে।দার্জিলিং মোড়ের যানজট সমস্যা নিরসনে বেলিব্রিজ করার জন্য মুখ্যমন্ত্রী র কাছে আর্জি জানাতে চলেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ।মুখ্যমন্ত্রী দার্জিলিং মোড়ের যানজটের সমস্যা বারবার জানানোর সত্ত্বেও তবুও এই…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল গাড়ি,  উত্তেজনা

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল গাড়ি, উত্তেজনা

নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান ঢুকে গেল দোকানে। ঘটনায় জখম হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের সামনে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় একালায়। ঘটনায় একজন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পিকআপ ভ্যান স্কুটিকে ধাক্কা মেরে ওই দোকানের বারান্দার পিলারে এসে ধাক্কা মারে। ঘটনায় দোকানটির কিছু অংশ ভেঙে যায় বলে দোকানদারের দাবি। স্থানীয়দের অভিযোগ ওই পিকআপ ভ্যানের ড্রাইভার নেশাসক্ত ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোর্টমোড় ট্রাফিক পুলিশ। ড্রাইভার এবং গাড়িটিকে আটক করা হয়েছে।
Read More
কেন্দীয়মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় বিক্ষোভ তৃণমূলের শাখা সংগঠনের

কেন্দীয়মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় বিক্ষোভ তৃণমূলের শাখা সংগঠনের

কেন্দীয় পর্যটনমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসল দার্জিলিং জেলা রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্যে শাখার কর্মীরা। এই বিক্ষোভে অংশগ্রণ করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূলের অন্যান্যরা। সম্প্রতি দার্জিলিং দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে খড়িবাড়ি নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান কেন্দ্রের পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । নির্যাতিতার পরিবার ও তার পরিবারের সাথে দেখা করার পর উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালের অবস্থাকে তিনি দিল্লির পশু হাসপাতালের সাথে তুলনা করেন । তার এই মন্তব্যের বিরোধিতা করে সোমবার এই বিক্ষোভ কর্মসূচি । রঞ্জন সরকার বলেন উত্তরবঙ্গ…
Read More
বিয়ের রাতেই বরের রহস্যমৃত্যু, চাঞ্চল্য

বিয়ের রাতেই বরের রহস্যমৃত্যু, চাঞ্চল্য

বিয়ের রাতেই বরের লাশকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ইসলামপুর থানার ধনতলা এলাকায়। জানা গেছে রবিবার এলাকার এক গৃহশিক্ষকের নিকাহ ছিল। ওইদিনই নিকাহর দুই ঘন্টা আগে বরের ট্রেনে কাটা লাশ উদ্ধার হয় রেললাইনের ধার থেকে। এই ঘটনায় ছেলের পরিবার পক্ষ মেয়ের পরিবারের দিকে অভিযোগ করেছে।এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছেলের বাবা দবিরুল ইসলামের অভিযোগ, রবিবার তার ছেলের জন্মদিন ছিল। তাই বিয়ের তারিখ হলেও তিনি রবিবার রাত্রি বারোটার পর নিকাহর কাজ শেষ করতে অনুরোধ জানান মেয়ের বাড়ির লোককে। কিন্তু তারা বিষয়টি কিছুতেই মানতে নারাজ তারা। এরপরেই আচমকা বাড়ি থেকে ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। তার আরও অভিযোগ ,তার ছেলে কোচিং ক্লাস…
Read More
পাঁচমাস পর ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

পাঁচমাস পর ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

পাঁচমাস ধরে পালিয়ে বেড়াচ্ছিল ধর্ষণে অভিযুক্ত যুবক। রবিবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ। জানা গেছে ফুলবাড়ি এলাকার কাঞ্চনবাড়ি এলাকার এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই যুবক লাট্টু সিং নামে বছর ঊনিশের এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়ে ছিল ।গত ২৩শে আগস্ট অভিযুক্ত লাল্টু সিং এর নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষিতা ওই মহিলা।গত রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।সোমবার ধৃত ওই যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল তরাই চালক সংগঠনের

ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল তরাই চালক সংগঠনের

একদিকে পেট্রোলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি অন্যদিকে পুলিশি অত্যাচার এবং হয়রানিতে ক্ষুব্ধ তরাইয়ে ট্রাক চালক ইউনিয়ন তরাই চালক সংগঠনের সদস্যরা আজ বিক্ষোভ প্রতিবাদ দেখাল। জানা গেছে এদিন সমস্ত ট্রাক চালকরা দাগাপুর থেকে দার্জিলিং মোড় পর্যন্ত বিক্ষোভ দেখায়। মিছিলে প্রচুর সংখ্যায় চালকরা অংশ গ্রহণ করেন । সংগঠনের সম্পাদক মেহবুব খান বলেন, যাত্রী ভাড়া বৃদ্ধি ,পুলিশের অত্যাচার বন্দ কৰা সহ বিভিন্ন দাবী নিয়ে আজ সংগঠনের তরফে একটি মিছিল বের করা হয়। তিনি জানান পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ যাত্রী ভাড়া বাড়ানো হচ্ছে না । যাতে চালক ও গাড়ি মালিকদের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে । তিনি জানান লকডাউন এর সময় দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায়…
Read More
পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত দুই

পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত দুই

পিকনিক থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল দুই জনের আহত তিন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বাইপাস রোডে।স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার ব্যবসায়ী সত্য দেব শর্মা পরিবার এবং বন্ধুদের নিয়ে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ফারাক্কার কাছে তাদের বোলেরো গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সত্য দেব শর্মার বড় মেয়ে রুম্পি দেব শর্মার।মৃত আরেকজনের নাম মোজাহার আলী।বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুরাতন মালদা থানার পুলিশ। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা…
Read More
মহারাষ্ট্রেও বার্ড ফ্লু

মহারাষ্ট্রেও বার্ড ফ্লু

করোনা অতিমারীর মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু-এর তালিকায় এবার মহারাষ্ট্র। গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তর প্রদেশের নাম রয়েছে বার্ড ফ্লু-এর তালিকায়। মহারাষ্ট্রের একটি পোল্ট্রি ফার্মে ৮০০ মুরগি মারা যায়। পোলট্রিজাত পণ্যের কেনাবেচা ও সরবরাহ বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে ওই রাজ্যগুলিতে।সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্যগুলিতে।
Read More
প্রারম্ভিক মূল্যেই পাওয়া যাবে নিসান ম্যাগনাইট

প্রারম্ভিক মূল্যেই পাওয়া যাবে নিসান ম্যাগনাইট

অল-নিউ নিসান ম্যাগনাইট বিশেষ প্রারম্ভিক মূল্যেই পাওয়া যাবে। পুণরায় ঘোষণা না করা পর্যন্ত এই মূল্য বলবৎ থাকবে। গত ২ ডিসেম্বর লঞ্চ্‌ হওয়ার পর থেকে একমাসে নিসান ম্যাগনাইটের ৩২,০০০ বুকিং হয়েছে এবং ১,৮০,০০০ বার খোঁজখবর নিয়েছেন এসইউভি, সেডান ও হ্যাচব্যাক সেক্টরের আগ্রহী গ্রাহকরা। মেড ইন ইন্ডিয়া নিসান ম্যাগনাইট এসইউভি-র সেফটি ও সিকিউরিটি বিবেচনা করে এই গাড়ি ইতিমধ্যে আসিয়ান এনক্যাপ (ASEAN NCAP) থেকে ৪-স্টার রেটিং পেয়েছে। দ্রুত ডেলিভারি প্রদানের জন্য ম্যানুফ্যাকচারিং প্লান্টে ১০০০ জনেরও বেশি কর্মী নিয়োগের মাধ্যমে থার্ড শিফট চালু করে প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। অল-নিউ নিসান ম্যাগনাইট ২০টি গ্রেড লাইন-আপে ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে পাওয়া যাচ্ছে। টেক-স্যাভি ভারতীয় গ্রাহকরা…
Read More
ভ্যাকসিন পাবে ৩০ কোটি দেশবাসী

ভ্যাকসিন পাবে ৩০ কোটি দেশবাসী

দেশে এসে গেছে করোনা ভ্যাকসিন। ৮ জানুয়ারি দ্বিতীয় দফার ড্রাই রান এর কাজ সম্পূর্ণ হওয়ার পরই শুরু হবে করোনা টিকাকরনের কাজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, কোভিড ওয়ারিয়রদের টিকাকরন হবে। মোট ৩০ কোটি দেশবাসীকে প্রাথমিকভাবে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। অন্যদিকে করোনা টিকাকরন দেওয়া নিয়ে আজ বিকেল ৪ টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
Read More
কুয়াশায় ঢাকল পৌষের শেষ রবিবার

কুয়াশায় ঢাকল পৌষের শেষ রবিবার

রবিবার থেকে উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ বেশির ভাগ জেলায় শীতে ঢেকে থাকল সারাদিন। শীতের পৌষ শেষের দিকে চলে আসলেও সেভাবে শীত এবং কুয়াশার ছবি দেখেনি উত্তরবঙ্গবাসী। রবিবার শহরের তাপমাত্রাও ছিল অনেকটা নিম্নমুখী।ইংরেজি নতুন বছরের দ্বিতীয় রবিবারে আলিপুরদুয়ার জেলার বিস্তৃণ‍্য এলাকা এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে যায়। কুয়াশার জেরে এদিন সামান্য ভোগান্তি হয় শহরবাসীর। ব্যাহত হয় জনজীবন। এই ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে রাস্তার যান চলাচল সমস্যায় পড়ে। বাস-লরি মোটরসাইকেল ইত্যাদি যানবাহন খুব ধীর গতিতে লাইট জ্বালিয়ে চলাচল করেছে। ৩০ফুট দূরত্বে মধ‍্যে দৃশ্যমানতা কম ছিল।
Read More
Housing.com রেন্টাল সার্ভিস প্লাটফর্ম

Housing.com রেন্টাল সার্ভিস প্লাটফর্ম

এলারা টেকনোলজিসের মালিকানাধীন ভারতের অগ্রণী রিয়াল-এস্টেট পোর্টাল হাউসিং-ডট-কম লঞ্চ্‌ করল ‘হাউসিং এজ’ (Housing Edge)। এটি হল পূর্ণমাত্রায় রেন্টাল ও সেইসংক্রান্ত সার্ভিসের প্লাটফর্ম। এর মাধ্যমে ভাড়াটে ও ল্যান্ডলর্ডদের ব্যবহারের জন্য বিভিন্ন পরিষেবার ডিজিটাইজেশন করার ব্যাপারে কোম্পানি সাহায্য করবে। মালিক ও ভাড়াটে উভয়পক্ষই এর সুবিধা ভোগ করতে পারবেন, যেমন অনলাইন রেন্ট পেমেন্ট, অনলাইন রেন্টাল এগ্রিমেন্ট, টেন্যান্ট ভেরিফিকেশন, প্যাকিং ও মুভিং, ফার্নিচার রেন্টাল, হোম ইন্টেরিয়র এবং হোম সার্ভিসেস। হাউসিং এজ-এর বেশিরভাগ পরিষেবা পাওয়া যাবে দিল্লি, বেঙ্গালুরু, গুরুগ্রাম, মুম্বই, হায়দ্রাবাদ, চেন্নাই ও পুণেতে। অন্যান্য আরও কিছু শহরেও এইসব পরিষেবা প্রদানের পরিকল্পনা রয়েছে। এজন্য, কোম্পানি বিভিন্ন ইন্ডাস্ট্রি-লিডিং ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যাতে গ্রাহকদের আরও ভাল…
Read More
শুরু হবে মিনি নিলাম

শুরু হবে মিনি নিলাম

আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের ১৪তম সংস্করণের জন্য নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এবার নিজেদের খরচ করার অর্থ বরাদ্দ বাড়াতে একাধিক ক্রিকেটারকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চেন্নাই। আসন্ন আইপিএলে দলের দুর্বলতা ঢাকতে তৎপর টিম ম্যানেজমেন্ট। আইপিএলের আসন্ন নিলাম পর্বের আগে প্রথম দলের কমপক্ষে ৭-৮ জন ক্রিকেটারকে বিদায় দিতে চলেছে ধোনির দল। আগামী মরশুমে ট্রফি জয়ের পরিকল্পনা শুরু করল তারা‌। 
Read More