editor

11195 Posts
অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সহ দুজন নেতাকর্মীর উপর হামলা চালাল দুষ্কৃতীরা। জনবহুল এলাকায় রাতের অন্ধকারে এই ঘটনায় বিজেপির পাশাপাশি আতঙ্কে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকা। এই ঘটনায় বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করেছে তৃণমূলের উপর। জানা গেছে বুধবার রাতে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ইন্ডোর স্টেডিয়ামের পাশে আচমকাই বিজেপির দুই কর্মী অনিত দাস এবং কৃষ্ণেন্দু সূত্রধরের বাইক আটকে দেয় কয়েকজন যুবক। বিজেপির অভিযোগ ওই দুই বিজেপি কর্মীদের রাতের অন্ধকারে মারধর করা হয়। তাদের গাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আক্রান্ত অনিত দাস। আক্রান্ত ওই দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি…
Read More
নতুন জীবন শুরু হচ্ছে শ্রেয়ার

নতুন জীবন শুরু হচ্ছে শ্রেয়ার

বলিউড জুড়ে এখন খুশির আবহ। অনুষ্কা শর্মা, করিনা কাপুর, সংগীত শিল্পী হর্ষদীপ কৌরের পর এবার মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। ‘গুড নিউজ’ দিলেন শ্রেয়া নিজেই। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করলেন শ্রেয়া। ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রেয়া। আগামী সপ্তাহেই শ্রেয়ার জন্মদিন, আর তার ঠিক আগে ভক্তদের দারুণ এই সারপ্রাইজ দিলেন তারকা। নতুন একটা পর্ব শুরু হতে চলেছে শ্রেয়ার জীবনে।
Read More
ভিআই চালু করলো মুভি রেন্টাল পরিষেবা

ভিআই চালু করলো মুভি রেন্টাল পরিষেবা

ভিআই হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে ভিআই মুভি এবং টিভি অ্যাপ্লিকেশনে ভিডিও অন ডিমান্ড পরিষেবা চালু করলো। এই নতুন পার্টনারশিপের সঙ্গে ভিআই গ্রাহকরা ৪৮ ঘন্টার জন্য একটি সিনেমা ভাড়া নিতে পারবে এবং সেটি ক্রোমকাস্টের মাধ্যমে বড় পর্দায়ও দেখতে পারবে। ভিআই প্রথম টেলিকো কোম্পানি হিসেবে ভারতে এই প্রিমিয়াম ভিডিও অন ডিমান্ড (পিভিওডি) পরিষেবাটি নিয়ে এসেছে। এই পার্টনারশিপটি ভারতে ডিজিটাল ইকোসিস্টেম বৃদ্ধি করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে, সাথে এটি ভিআই গ্রাহকদের প্রিমিয়াম হলিউডের সিনেমাগুলি সহজেই দেখার সুযোগ করে দিবে। এই পার্টনারশিপ সম্বন্ধে ভিআই-এর সিএমও অবনীশ খোসলা বলেছেন, “…আমাদের উদ্ভাবনী এবং পার্টনারশিপ নেতৃত্বাধীন কন্টেন্ট স্ট্রাটেজি আমাদের সাহায্য করেছে এই বিপুল অপব্যয়িত বাজারে…
Read More
এইচডিএফসি লাইফ লঞ্চ করলো নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন

এইচডিএফসি লাইফ লঞ্চ করলো নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি এইচডিএফসি লাইফ লঞ্চ করল তাদের নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন বাউন্স ব্যাক। দেশের অর্থনৈতিক চাপ সত্ত্বেও নতুন ব্যবসাগুলি কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এতে আর্থিক প্রস্তুতিও একটি বড় ভুমিকা পালন করেছে তাদের জন্য যারা অনিশ্চয়তা সত্ত্বেও তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছে। এইচডিএফসি লাইফের এই ক্যাম্পেইনটিতে দেখা যায় কখনো-হার-না-মানা এক একটি দম্পতির সঙ্কল্পকে, যারা, সাফল্যের চূড়ান্তে পৌঁছে তাদের শুরুর যাত্রার কথা মনে করেছে। লোকটির চাকরি চলে যাবার পর তাদের ‘ফ্যাশন হাউস’ রিটেইল স্টোর খোলা। তাদের পরিবারের খুব খারাপ সময়ে দৃঢ় সংকল্প এবং সেই আর্থিক প্রস্তুতিই তাদের সহায়তা করে। টেলিভিশন, ডিজিটাল, ডিটিএইচ, ওওএইচ এবং জনসংযোগ কেন্দ্রকে কেন্দ্র করে মাল্টি…
Read More
ম্যাক্স লাইফ ইন্ডিয়া প্রোটেকশন কোয়েটিয়েন্ট ৩.০

ম্যাক্স লাইফ ইন্ডিয়া প্রোটেকশন কোয়েটিয়েন্ট ৩.০

ম্যাক্স লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং ক্যান্টারের যৌথ উদ্যোগে তাদের ফ্লাগশিপ সার্ভে, ‘ম্যাক্স লাইফ ইন্ডিয়া প্রোটেকশন কোয়েটিয়েন্ট ৩.০’-এর তৃতীয় সংস্করনের ফলাফল প্রকাশ করলো। সমীক্ষাটিতে দেখা যায় যে, আইপিকিউ ৩.০ তে পূর্ব-ভারতের শহরাঞ্চল সুরক্ষা কোয়েটিয়েন্ট স্কেলে ২ পয়েন্টের বৃদ্ধির সাথে ৩৪ থেকে ৩৬ এ পৌঁছেছে। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় পূর্ব-ভারত জীবন বীমা পণ্য সম্পর্কে কম সচেতন, যদিও পূর্ব ভারতের শহরাঞ্চলে বীমা পণ্য সম্পর্কে নলেজ ইনডেক্স ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫০-তে পৌঁছেছে, তবুও এই অঞ্চলটি এখনও উত্তর, দক্ষিণ ও পশ্চিম ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে। সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে পূর্ব ভারতে বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, যার ফল স্বরূপ এই আঞ্চলে বিমা সম্পর্কে…
Read More
কোভ্যাক্সিনের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই

কোভ্যাক্সিনের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই

দেশজুড়ে শুরু বিতর্ক। টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিনের ৮১ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। অবশেষে ভারত বায়োটেকের সেই করোনাভাইরাস টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অন্তর্বর্তীকালীন ফলাফল প্রকাশিত হল। গত ৩ জানুয়ারি জরুরি ভিত্তিতে সেরাম ভারত বায়োটেককে করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজার দাবি করেন, করোনাভাইরাসের বিরুদ্ধে মানুষকে রক্ষা করে কোভ্যাক্সিন। এবার করোনার প্রতিষেধক হিসাবে শিশুদের শরীরেও কোভ্য়াক্সিন দেওয়া যাবে।
Read More
যোগীকে আক্রমণ করে টুইট অভিনেত্রী সায়নীর

যোগীকে আক্রমণ করে টুইট অভিনেত্রী সায়নীর

 উত্তরপ্রদেশে মহিলাদের উপরে একের পরে এক হিংসা ও অত্যাচারের ঘটনা উঠে আসছে। আর ঠিক সেই সময়েই বাংলায় এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলে গিয়েছেন পশ্চিমবঙ্গে হিংসার পরিমাণ বাড়ছে। মহিলাদের জন্যও নাকি এই রাজ্য সুরক্ষিত নন। এই প্রসঙ্গেই যোগী আদিত্যনাথকে একহাত নিলেন অভিনেত্রী তথা তৃণমূলে যোগ দেওয়া সায়নী ঘোষ। বুধবার একটি টুইট করেন সায়নী। সেই টুইটে অভিনেত্রী উত্তরপ্রদেশকে ধর্ষণের রাজধানী হিসেবে সম্বোধন করেন। তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য অসুরক্ষিত. এই মন্তব্য ধর্ষণের রাজধানীর মুখ্যমন্ত্রীর থেকে আসাটা একটু বাড়াবাড়ি। একটা কথা মনে আসছে। যাঁর নিজের বাড়ি কাচের তৈরি, তাঁর অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়।" যোগী আদিত্যনাথকে খোঁচা দিয়ে টুইটটি করেন সায়নী।…
Read More
প্রার্থী তালিকা নিয়ে আগামীকাল বৈঠক বিজেপির

প্রার্থী তালিকা নিয়ে আগামীকাল বৈঠক বিজেপির

উত্তেজনার পারদ চড়ছে একুশের মহারণ নিয়ে। একুশের নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়েছে গেরুয়া দল। তার আগে প্রস্তুতিপর্ব চলছে প্রার্থী বাছাই নিয়ে। এমতাবস্থায় প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি। আগামীকাল অর্থাৎ ৪ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক। শুক্রবারই প্রথম দুই দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলবে বিজেপি৷ বিজেপির প্রার্থী তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।
Read More
কর ফাঁকির অভিযোগে গ্রেপ্তার শিলিগুড়ির ব্যবসায়ী

কর ফাঁকির অভিযোগে গ্রেপ্তার শিলিগুড়ির ব্যবসায়ী

জিএসটিতে গরমিল দেখিয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগে শিলিগুড়ি শহরের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল আয়কর দপ্তরের কর্মীরা। আয়কর দপ্তরের সরকারি আইনজীবী রতন বণিক জানিয়েছেন , যে ধৃত প্রমোদ কুমার বেরিয়াল দীর্ঘদিন ধরে সরকারি কর ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী ক্রয় ও বিক্রয় করছিল।২০১৭ সালে সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্সের যে আইন লাগু হয়েছিল তা ফাঁকি দিয়ে ভুয়ো কাগজ পত্র বানিয়ে ব্যাবসা করে আসছিল।তিনি জানান ধৃত ৩১কোটি ৬০লক্ষ ২৭হাজার ছয়শো একচল্লিশ হাজার টাকা সরকারি কর ফাঁকি দেওয়ায় তাকে গ্রেপ্তার করে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Read More
শোয়ার ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য জটেশ্বরে

শোয়ার ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য জটেশ্বরে

এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের জটেশ্বর ময়মনসিংহ পাড়া এলাকায়। মৃতের নাম সঞ্জীব বর্মন (২৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজের ঘরে গান শুনছিল সঞ্জীব। আনুমানিক রাত ৮ টা নাগাদ খাওয়া-দাওয়ার জন্য তার তার পরিবারের লোকজন ডাকাডাকি করার পরও দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকেদের। পরে পরিবারের লোকজন মিলে শোবার ঘরের দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় জটেশ্বর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
আহমেদাবাদ টিকা নিলেন শাস্ত্রী

আহমেদাবাদ টিকা নিলেন শাস্ত্রী

চতুর্থ টেস্টের আগেই আমদাবাদে করোনার টিকা পেলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ৫৮ বছরের রবি শাস্ত্রী। আহমেদাবাদ অ্যাপোলোতে নিলেন টিকা। দ্বিতীয় দফায় করোনা টীকাকরণ কর্মসূচি শুরু হয়েছে দেশে৷ এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৪৭ লক্ষ ২৮ হাজার ৫৬৯ ডোজ দেওয়া হয়েছে ৷ ইংল্যান্ডের সঙ্গে চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ ও চতুর্থ টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে৷ আপাতত আমদাবাদে চতুর্থ টেস্টের প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলিরা।
Read More
ভোট- পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর মালদা জেলা প্রশাসন

ভোট- পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর মালদা জেলা প্রশাসন

সুষ্ঠুভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে জোর তৎপরতা শুরু করলো জেলা পুলিশ ও প্রশাসন।  মালদা জেলার মানিকচক থানার পুলিশ রাজ্যের  অন্যতম আন্তরাজ্য জলপথ  সীমান্তে  বিশেষ নজরদারী অভিযান শুরু করলো। মানিকচক ঘাটে গঙ্গা  নদীপথে প্রত্যেকদিন ঝাড়খন্ড  রাজ্য থেকে বিভিন্ন কাজের লোকজন মানিকচক দিয়ে  প্রবেশ করে জেলায়।    বুধবার  সকাল থেকে মানিকচক থানার আইসি সঞ্জীব  বিশ্বাসের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানিকচক ঘাটে নৌকায় করে আসা যাত্রীদের   জিনিস ,পরিচয় পত্র,  মটরবাইক সহ বিভিন্ন  বিষয়গুলি খতিয়ে দেখেন । পাশাপাশি নৌকা ও পুলিশি জলযানের  মাধ্যেমে  নদীপথে দুষ্কৃতিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানোর কাজ শুরু করেছে মানিকচক থানার অএসআই কনাই সিংহ ও পুশিল কর্মীরা ।     উল্লেখ্য…
Read More
সোনার বাংলা গড়ার লক্ষ্যে জন সংযোগ শুরু করলেন মনোজ

সোনার বাংলা গড়ার লক্ষ্যে জন সংযোগ শুরু করলেন মনোজ

ফূল বদল করেছেন কয়েকমাস আগে। এবার সোনার বাংলা কর্মসূচির শুভ সুচনা পড়লেন মাদারিহাট এর বিধায়ক মনোজ টিজ্ঞা। বুধবার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের জংশন শীতলা কলোনী এলাকায় বাড়িবাড়ি ঘুড়ে সোনার বাংলা গড়ার জন্য পরামর্শ সংগ্রহ করে এই অনুষ্ঠানের সূচনা করেব মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুমন কাঞ্জীলাল সহ জেলা নেতৃত্বে। এদিন শিতলা কলোনী এলাকায় বাড়ি বাড়ি থেকে বিভিন্ন মানূষের পরামর্শ পোস্ট কার্ডে করে সংগ্রহ করা হয়
Read More
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিটি স্ক্যান মেশিন চালু সহ একাধিক দাবি নিয়ে মেডিক্যাল সুপারকে চিঠি বাম-কং এর

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিটি স্ক্যান মেশিন চালু সহ একাধিক দাবি নিয়ে মেডিক্যাল সুপারকে চিঠি বাম-কং এর

শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দীর্ঘদিন থেকে বন্ধ ধাকা সিটি স্ক্যান মেশিন চালু করা সহ ১৫ দফা দাবি তুলে আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিল বাম কংগ্রেসের যৌথ কমিটি। এদিন বাম ও কংগ্রেসের এই যৌথ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক জীবেশ সরকার এবং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার। এদিনের এই রেপুটেশন এর মাধ্যমে হাসপাতালে সুপারের কাছে যৌথ কমিটির পক্ষ থেকে আরও দাবি করা হয় অবিলম্বে হাসপাতালে ডে কেয়ার ইউনিট চালু করতে হবে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন ১৮ হাজার টাকা করতে হবে।
Read More