11
Jan
এলারা টেকনোলজিসের মালিকানাধীন ভারতের অগ্রণী রিয়াল-এস্টেট পোর্টাল হাউসিং-ডট-কম লঞ্চ্ করল ‘হাউসিং এজ’ (Housing Edge)। এটি হল পূর্ণমাত্রায় রেন্টাল ও সেইসংক্রান্ত সার্ভিসের প্লাটফর্ম। এর মাধ্যমে ভাড়াটে ও ল্যান্ডলর্ডদের ব্যবহারের জন্য বিভিন্ন পরিষেবার ডিজিটাইজেশন করার ব্যাপারে কোম্পানি সাহায্য করবে। মালিক ও ভাড়াটে উভয়পক্ষই এর সুবিধা ভোগ করতে পারবেন, যেমন অনলাইন রেন্ট পেমেন্ট, অনলাইন রেন্টাল এগ্রিমেন্ট, টেন্যান্ট ভেরিফিকেশন, প্যাকিং ও মুভিং, ফার্নিচার রেন্টাল, হোম ইন্টেরিয়র এবং হোম সার্ভিসেস। হাউসিং এজ-এর বেশিরভাগ পরিষেবা পাওয়া যাবে দিল্লি, বেঙ্গালুরু, গুরুগ্রাম, মুম্বই, হায়দ্রাবাদ, চেন্নাই ও পুণেতে। অন্যান্য আরও কিছু শহরেও এইসব পরিষেবা প্রদানের পরিকল্পনা রয়েছে। এজন্য, কোম্পানি বিভিন্ন ইন্ডাস্ট্রি-লিডিং ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যাতে গ্রাহকদের আরও ভাল…
