editor

10319 Posts
বুধবার সকালে ফের এশিয়ান গেমসে সোনা জয় ভারতের

বুধবার সকালে ফের এশিয়ান গেমসে সোনা জয় ভারতের

তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বুধবার সকালে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে।কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রথম রাউন্ডে ২০তে ২০ স্কোর করেন তাঁরা। অন্যদিকে প্রথম দিকেই কোরিয়ার প্রতিযোগীরা ১পয়েন্ট স্কোর কম করেন। খেলার শুরুতেই প্রথম থেকে এগিয়ে ছিলেন ভারত। তারপর টান টান খেলা দেখে বোঝাই যাচ্ছিল যে ১-২ পয়েন্টের ব্যবধানেই খেলাশেষ হবে। তবে পঞ্চম রাউন্ডে এসে ওজাসের একটি ভুল করে বসায় দুই দলই সমান পয়েন্টে চলে আসে। আবার সপ্তম রাউন্ডে এসে কোরিয়ার প্রতিযোগীরা ১পয়েন্ট কম স্কোর করেন। যার ফলে ভারত ১পয়েন্ট এগিয়ে যান। শেষ রাউন্ডে এসে দুই প্রতিযোগীকেই ২০ স্কোর করতে হত। সেটা করে ফেলেন তাঁরা।…
Read More
ডেঙ্গি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

ডেঙ্গি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

একদিকে ঠাকুরপুকুরে, অন্যদিকে দক্ষিণ দমদমে। ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল রাজ্যে। ঠাকুরপুকুরের ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ সাউ গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন। রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে। সোমবার সন্ধেবেলায় মৃত্যু হয় তাঁর। ওদিকে দক্ষিণ দমদমে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। নাম শ্যামলী বন্দ্যোপাধ্যায়। ৫৮ বছরের শ্যামলী বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।  রিপোর্টে  ডেঙ্গি পজিটিভ আসে ।গতকাল তার মৃত্যু হয়। এই নিয়ে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আক্রান্তের সংখ্যা ১০০০-এর কাছাকাছি। এহেন পরিস্থিতিতে রাজ্যে যখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি, তখন ডেঙ্গি নিয়ে কলকাতা…
Read More
এশিয়ান গেমসে মেয়েদের হকিতে শেষ চারে পৌঁছে গেলে ভারত

এশিয়ান গেমসে মেয়েদের হকিতে শেষ চারে পৌঁছে গেলে ভারত

মেয়েদের হকিতে সেমিফাইনালে সবিতা পুনিয়ারা। এশিয়ান গেমসে মঙ্গলবার হংকংকে ১৩ গোল দেন তাঁরা। গ্রুপ পর্বে চারটি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা পাক করে ফেললেন ভারতের মেয়েরা। ছেলেরা আগেই পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। ভারত ছাড়া আর কোনও দল এখনও মেয়েদের হকিতে সেমিফাইনালে উঠতে পারেনি। গ্রুপ এ-তে শীর্ষ স্থান ধরে রাখার সুযোগ রয়েছে ভারতের। চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট পেয়েছে। তাদের ম্যাচ বাকি মালয়েশিয়ার বিরুদ্ধে। মালয়েশিয়া তিন ম্যাচ খেলে ছ’পয়েন্ট পেয়েছে। এই ম্যাচ মালয়েশিয়া জিতলে সেমিফাইনালে উঠবে। দক্ষিণ কোরিয়া জিতলে তারা উঠবে। তাদের কাছে সুযোগ রয়েছে শীর্ষ স্থানে ওঠার। তবে ভারতের থেকে…
Read More
এশিয়ান গেমস ক্রিকেটে নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠলো ভারত

এশিয়ান গেমস ক্রিকেটে নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠলো ভারত

এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। মঙ্গলবার টস জিতে তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। এবং ব্যাটিং করতে নেমে তাঁরা ২০২ রানের ঝর তোলেন। যশস্বী জয়সওয়াল ৪৯ বলে ১০০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যান। তারপর মাঠে নামে রিঙ্কু সিং। তিনি চারটে ছয়ও দুটি চারের সাহায্যে ১৫ বলে ৩৭ রানের একটি অনবদ্ধ ইনিংস খেলে ২০০রানের গণ্ডি পার করান টিমকে। তবে নেপালের ব্যাটারেরাও ব্যাট হাতে ভারতীয় বোলারদের বেশ চাপে ফেলে দেন। প্রায় জেতার মতো জায়গায় পৌঁছে গিয়েছেলেন তাঁরা। তবে দীপেন্দ্র সিংহ আইরি, কুশল মাল্লা ও সন্দীপ জোরাকে আউট করার পর ম্যাচ ঘুরে যায় এবং, নেপালকে ২৩ রানে হারিয়ে…
Read More
ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ কিছু জেলা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ কিছু জেলা

সোমবার সন্ধা ৬টা ১৫ নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সিকিমের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এবং ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের গারো পাহারের উত্তরে। ভুমিকম্পে কেঁপে ওঠে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সহ বেশ কিছু জেলা। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এবং স্থানীয় সূত্রে জানা যায় অনেকেই পূজার মরশুমে কেনাকাটা নিয়ে ব্যাস্ত ছিলেন।কিন্তু কম্পন হওয়া মাত্রই অনেকে ভয়ে দোকান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
Read More
বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল হরপল রান্ধাওয়া এবং তাঁর ছেলে

বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল হরপল রান্ধাওয়া এবং তাঁর ছেলে

প্রাইভেট জেট প্লেনে করে বিজনেজ টাইকুন হরপল রান্ধাওয়া ও তাঁর ছেলে আমীর-সহ আরও ৬জন দক্ষিণ-পশ্চিম জিম্বাবোয়ের মুরোওয়ার হীরের খনির দিকে যাচ্ছিলেন।এবং সেখানেই ভেঙে পড়ে তাদের জেট প্লেনটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানে থাকা সকল যাত্রীদের।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটির বিস্ফোরণ ঘটে এবং তারপর সেটি ভেঙে পড়ে।এছাড়াও জানা যায় যে,সেদিন সেই বিমানের পাইলট ছিলেন রান্ধাওয়ার ছেলে।এবং বুধবার তাদের শেষকৃত্য করবেন বলে জানা গিয়েছে।
Read More
<strong>লাইন থেকে ছিটকে গেল টয় ট্রেনের ইঞ্জিন!</strong>

লাইন থেকে ছিটকে গেল টয় ট্রেনের ইঞ্জিন!

দার্জিলিঙের ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ল টয় ট্রেন। রেল সূত্রে খবর, শনিবার ঘুম স্টেশন থেকে ওই টয় ট্রেনটি ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে পর্যটকদের নিয়ে শিলিগুড়ির দিকে রওনা হয় টয় ট্রেনটি। ঘুম স্টেশন পর্যন্ত ঠিকঠাক ভাবে চললেও স্টেশন পেরোতেই থেকে ইঞ্জিনটি খুলে যায়। হুড়মুড় করে থেমে যায় টয় ট্রেনটি। টয় ট্রেন লাইনচ্যুত হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পর পর টয় ট্রেন সফর বাতিল করা শুরু করেন যাত্রীরা। অমলেশ কুন্ডু নামে আর এক পর্যটক বলেন,…
Read More
২০০৭ সাল থেকে গান্ধীজয়ন্তী দিনটির বিরাট কী পরিবর্তন ঘটল?

২০০৭ সাল থেকে গান্ধীজয়ন্তী দিনটির বিরাট কী পরিবর্তন ঘটল?

আজ, ২ অক্টোবর জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম জন্মদিবস। সারা দেশে দিনট ন্যাশনাল হলিডে হিসেবে পালিত হয়। তবে ২০০৭ সালে গান্ধীর জন্মদিনটি অন্য মাত্রা পেয়ে গেল। রাষ্ট্রসংঘ ওই বছরের ১৫ জুন ২ অক্টোবর দিনটিকে 'ইন্টারন্যাশনাল ডে অফ নন-ভায়োলেন্স' হিসেবে ঘোষণা করে। এর ফলে গান্ধীর জন্মদিনটি এক প্রত্যক্ষ আন্তর্জাতিকতা লাভ করে। ব্রিটিশের কবল থেকে ভারতকে মুক্ত করতে সারা জীবন নানা রকম আন্দোলন করেছেন মহাত্মা গান্ধী। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতাপ্রাপ্তির পিছনে যাঁদের যাঁদের অবদান ছিল, তাঁদের মধ্যে গান্ধীর অবদান সম্ভবত সবচেয়ে বেশি বলে মনে করা হয়। জাতির জনক মহাত্মা গান্ধী অবশ্য শুধু স্বাধীনতা আন্দোলনের জন্যই বিখ্যাত নন, তাঁর জীবনযাপনের যে-রীতি ও…
Read More
পুকুর থেকে নিখোঁজ দুই বালকের দেহ উদ্ধার

পুকুর থেকে নিখোঁজ দুই বালকের দেহ উদ্ধার

হাতিয়াড়া অঞ্চলে দীর্ঘদিনের বাসিন্দা দুই বালকের পরিবার।শোনা যায় শুক্রবার তাঁরা যখন নিখোঁজ হয় তখন তাদের মায়েরাও কাজে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার খবর জানাজানি হতেই  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়। পরেরদিন শনিবার সকালে এলাকার একটি পুকুরে দুই বালকের দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা সেটি দেখে পুলিশকে খবর দেন। এবং পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। পুলিশ সূত্রে খবর- শুক্রবার দুপুরের থেকে নিখোঁজ ছিল ওই দুই বালক। মৃত বালক দুটির নাম রমজান আলি ও মহম্মদ শোয়েব। পুলিশ জানান যে ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোন মন্তব্য করা যাচ্ছেনা।তবে স্থানীয়দের কথা অনুযায়ী এমনও হতে…
Read More
নেশার টাকা দিতে না চাওয়ায় স্ত্রীকে খুন

নেশার টাকা দিতে না চাওয়ায় স্ত্রীকে খুন

মদ খাওয়ার জন্য টাকা না দেওয়ায় কাচের টুকরো দিয়ে স্ত্রীর গলায় কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শনিবার রাতে এন্টালি থানার কপালিবাগান লেনে।পুলিশ সূত্রে খবর আহত মহিলার নাম দুলালি ভুঁইয়া। তাঁর বয়স ৩৫। তিনি বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তার স্বামী সঞ্জু কোনও কাজ করেন না। তবে তিনি নিয়মিত মদ্যপান করতেন। পুলিশ জানান যে-  শনিবার সন্ধ্যায় ফের মদ্যপান করার জন্য স্ত্রীর কাছে টাকা চান তিনি। কিন্তু  স্ত্রী টাকা দিতে না চাইলে তাঁকে ধরে মারধর শুরু করেন সঞ্জু। তাঁর স্ত্রী বাঁধা দিতে গেলে ভাঙ্গা ফোটো ফ্রেমের কাচের টুকরো দিয়ে তিনি এলোপাথাড়ি তাঁর স্ত্রীর গলায় কোপ বসাতে থাকেন। তারপর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা সেই ঘটনাস্থলে এসে পৌঁছান।…
Read More
গুয়াহাটিতে বৃষ্টি, শুরু হল না ভারত ও ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ

গুয়াহাটিতে বৃষ্টি, শুরু হল না ভারত ও ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ

বিশ্বকাপের আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারত। প্রথম ম্যাচটি খেলবেন শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচটি খেলবেন ৩তারিখ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তবে ৮তারিখ শনিবার বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পুরো ম্যাচ না হওয়ার সম্ভবনাই বেশি বলে জানা যাচ্ছে। দুপুর ১টায় টস হওয়ার সময় আকাশে ঘন কালো মেঘ দেখা যাচ্ছিল। তবে টস এর পড়েই শুরু হয় প্রচুর পরিমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। যেই পরিমানে বৃষ্টি পড়ছে তাতে ম্যাচটি বাতিলও হয়ে যেতে পাড়ে। প্রচুর দর্শকও এসেছেন এই ম্যাচটি দেখতে। প্রবল বৃষ্টির কারণে মাঠে ঢুকতে পারেননি অনেকেই। তবে সকলেই অপেক্ষা করছেন বৃষ্টি থামার। এবং অপেক্ষা করছেন বিরাট রোহিত রাও।
Read More
<strong>এশিয়াড টেনিসে প্রথম সোনা ভারতের</strong>

এশিয়াড টেনিসে প্রথম সোনা ভারতের

ছেলেদের ডবলসে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। মিক্সড ডবলসে রোহন বোপান্না সোনা এনে দিলেন দেশকে। অভিজ্ঞ টেনিস খেলোয়াড়ের সঙ্গী ছিলেন রুতুজা ভোসলে। চাইনিজ তাইপেই জুটিকে হারিয়ে দিলেন তাঁরা। প্রথম সেটে হেরে গিয়েও ফাইনাল জিতলেন বোপান্নারা। প্রথম সেটে বোপান্নারা হেরেছিলেন ২-৬ ব্যবধানে। ৩৩ মিনিটে সেই সেট জিতে নেন তাইপেইয়ের লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াং। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন বোপান্নারা। তাঁরা সেট জেতেন ৩০ মিনিটে। ৬-৩ সেটে জিতে যায় বোপান্না-রুতুজা জুটি। এশিয়ান গেমসে তৃতীয় সেট হয় টাইব্রেকার। সেখানে ১০-৪ ব্যবধানে জেতেন বোপান্নারা। সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতের নবম সোনা নিশ্চিত করেন তাঁরা। বোপান্নার বয়স ৪৩ বছর। সঙ্গী রুতুজার বয়স ২৭। গত বারের…
Read More
ভারী বৃষ্টির সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গ সহ কিছু জেলায়

ভারী বৃষ্টির সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গ সহ কিছু জেলায়

শনিবার সকাল থেকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। দু’দিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে  আবহাওয়া দফতর।  এও জানিয়েছেন যে শনিবার দক্ষিণবঙ্গের মোট ১০টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ কিছু জেলায়। এই দিন দক্ষিণের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ কিছু জায়গায়। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার থেকে উত্তরের প্রায় প্রতিটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি…
Read More
আচমকা দেওয়াল ভেঙ্গে পড়ায় মৃত্যু হয় ৩ শিশুর

আচমকা দেওয়াল ভেঙ্গে পড়ায় মৃত্যু হয় ৩ শিশুর

ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায়। বাড়ির সামনেই খেলা করছিল তিন জন শিশু। তিন জনের বাড়িই বাঁকাদহের বোড়ামারা গ্রামে। কিছু বুঝে ওঠার আগেই আচমকা ভেঙে পড়েন মাটির বাড়িটি। সেখানেই মাটির নিচে চাপা পড়ে যায় তিন জন শিশু। তিন জনের নাম রোহন সর্দার, নিশা সর্দার,অঙ্কুশ সর্দার। দেওয়াল ভেঙে পড়ার শব্দ শুনতে পেয়ে সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এসে মাটি সরিয়ে তিন জন শিশুকে উদ্ধার করে মর্মান্তিক অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
Read More