03
Feb
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা। বাংলা পরীক্ষা ভালো হওয়ায় বেশ খুশি রয়েছে ছাত্রছাত্রীরা।দ্বিতীয় দিনেই ইংরেজি পরীক্ষার প্রস্তুতিও ভালো হয়েছে বলে জানায় তারা।শনিবার সকালে জলপাইগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সময় মতোই চলে আসেন পরীক্ষার্থীরা। সকাল ৯ টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।পরীক্ষার্থীদের যানজট সমস্যায় যাতে না পরতে হয় এজন্য রাস্তায় নজরদারি ছিল পুলিশের। বন্যপ্রাণীদের হামলা এড়াতে জঙ্গল লাগোয়া পথে কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে বনদপ্তরের।
