editor

10324 Posts
বিশ্বকাপে আইসিসির বাড়তি সুবিধা ভারতকে, দাবি সহবাগের

বিশ্বকাপে আইসিসির বাড়তি সুবিধা ভারতকে, দাবি সহবাগের

এবারে বিশ্বকাপে ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দেবে আইসিসি! এমনটাই দাবি করছেন বীরেন্দ্র সহবাগ। ২০১১-এ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। পিচ তৈরির ক্ষেত্রে ভারত সুবিধা পাবে বলে মনে করছেন সহবাগ।তিনি কেন এমন মনে করলেন ? সহবাগ মনে করেন ভারত জিতলে আইসিসি-র আর্থিক দিক থেকে লাভবান হবে।  আর সেই কারণেই আইসিসি চাইবে ভারত জিতুক। তিনি বলেন, “আইসিসি ভারতকে সাহায্য করবে এই বিশ্বকাপে।  বিশ্বকাপে পিচ প্রস্তুত করছে ভারতীয়েরা। ভারত যখন সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, তখন পিচ তাদের মতো করেই তৈরি হবে।তিনি আর বলেন, আইসিসি জানে, ভারত যদি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকে, তবেই লোক মাঠে আসবে, খেলা দেখবে। সেই কারণে ভারতের বিশ্বকাপ…
Read More
জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কর “জয়নাব আব্বাসকে” ছাড়তে হল ভারত

জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কর “জয়নাব আব্বাসকে” ছাড়তে হল ভারত

জয়নাব আব্বাস পাকিস্তানের একজন জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কর ও ক্রীড়া সাংবাদিক। তিনি ভারতের মাটিতে অনুষ্ঠিত চলতি বিশ্বকাপে আইসিসি-র সঞ্চালিকাদের তালিকায় ছিলেন। বেশ কয়েকদিন আগে  সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টে ভারতীয় দেব-দেবীদের নিয়ে তিনি অশ্লীল মন্তব্য করে বসেন। যার কারণে ভারত থেকে তাঁকে বের করে দেওয়া হয়। আইনজীবী ও সমাজকর্মী বিনীত জিন্দাল তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে সাইবার শাখায় অভিযোগ করেন।   বিনীত জানান যে জয়নাব অবমাননাকর মন্তব্য করে হিন্দুদের বিশ্বাসে আঘাত দিয়েছেন। তিনি আইসিসি-র কাছে অনুরোধ করেছে যে, জয়নাবকে বিশ্বকাপের উপস্থাপকদের তালিকা থেকে বাদ দিতে হবে এবং তার বিরুদ্ধে পুলিশের কাছে ১৫৩এ, ২৯৫, ৫০৬, ১২১ ধারায় এফআইআর দায়ের করার অনুরোধ করেছেন।
Read More
হাসপাতালে ভর্তি করা হয়েছে গিলকে, কবে ফিরতে পারবেন মাঠে ?

হাসপাতালে ভর্তি করা হয়েছে গিলকে, কবে ফিরতে পারবেন মাঠে ?

বিশ্বকাপ শুরুর ঠিক আগে ডেঙ্গি আক্রান্ত হয় ভারতীয় দলের ওপেনার শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। শোনা গেছে ভারতীয় দলের সঙ্গে দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি তাঁকে। সোমবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুভমনকে। তাঁর প্লেটলেট কমছে বলে জানা গিয়েছে। ভারত বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচেও থাকছেন না  শুভমন। চিকিৎসকেরা জানিয়েছেন প্লেটলেট কমার সময় বিমানযাত্রা ঠিক নয়। আর সেই কারণেই তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়নি। প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানোর চেষ্টায় ছিল ভারতীয় দল। কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থাকার কারণে শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও তার খেলা অনিশ্চিত বলে…
Read More
শনিবার পুকুর থেকে ভেসে উঠল এক ব্যক্তির গলাকাটা দেহ

শনিবার পুকুর থেকে ভেসে উঠল এক ব্যক্তির গলাকাটা দেহ

ঘটনাটি ঘটে শনিবার দমদমের সুভাষনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দমদম থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলা প্রথমে পুকুরে দেহটি ভাসতে দেখেন। তারপর বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান। পড়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেহটি দেখে, পুলিশ কে খবর দেন এবং পুলিশ এসে ঘটনাটিকে খুন বলে সন্দেহ করেন। তবে এখনও মৃত ব্যক্তির কোন নাম ঠিকানা জানা যায়নি।
Read More
<strong>এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ভারতের ২৭ নম্বর সোনার পদক জয়</strong>

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ভারতের ২৭ নম্বর সোনার পদক জয়

এশিয়ান গেমস ২০২৩-এ ভারত পদক জয়ে সেঞ্চুরি করেছে। মহিলা কাবাডি দল ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে ভারতকে ১০০তম পদক এনে দেয়। এটি ছিল টিম ইন্ডিয়ার ২৭ নম্বর সোনার পদক। ৩৫টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ এখন পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে। আফগানিস্তান ও ভারতের মধ্যে সোনার পদকের ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির জন্য বাতিল হয়। তবে সোনার পদক জিতেছে টিম ইন্ডিয়া। ভারত ক্রমতালিকায় আফগানিস্তানের থেকে উপরে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের র‍্যাঙ্কিং আফগানদের থেকে ভাল। আর সেই কারণেই এদিন সোনা জিতলেন যশস্বী জয়সওয়ালরা। এদিন আফগানিস্তান ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান করে। ক্রিজে ছিলেন শহীদুল্লাহ কামাল ও গুলবাদিন নাইব। এদিন টস জিতে প্রথমে বল করার…
Read More
  কলকাতায় ফের ডেঙ্গিতে প্রাণ গেল চার জনের

  কলকাতায় ফের ডেঙ্গিতে প্রাণ গেল চার জনের

রাজ্যে  প্রতিদিনই প্রায় ডেঙ্গিতে  মৃত্যুর ঘটনা ঘটছে। যত দিন যাচ্ছে, মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা ততই উদ্বেগজনক হচ্ছে। শুক্রবার এক দিনে তিন জনের মৃত্যু হল ডেঙ্গিতে। আবার, গত বুধবার ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরে রাজ্যে ডেঙ্গির পরিস্থিতি নিয়ে মুখে কার্যত কুলুপ এঁটে বসে রয়েছেন স্বাস্থ্যকর্তারা। বেসরকারি সূত্রের জানা যাচ্ছে এই চারটি মৃত্যু নিয়ে এই মরসুমে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮। তাঁদের মধ্যে অধিকাংশই কমবয়সি। এ দিন যে তিন জনের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন ফতেমা বিবি (৫৬), সঞ্জয় রায় (৩৪) ও সীমা বিশ্বাস (৩৭)। প্রথম দু’জনের মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। আর সীমা মারা গিয়েছেন সল্টলেক…
Read More
সম্ভবত ভারতের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন গিল

সম্ভবত ভারতের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন গিল

রাত পোহালেই আগামিকাল অস্ট্রেলিয়া বিরুদ্ধে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবেন ভারত। তাঁর আগে বোর্ড কর্তা জানান শুভমন খেলার অবস্থাতে নেই। তাঁকে সম্ভবত প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবেনা। শুক্রবার সকালে জানা গিয়েছিল যে, “ভারতের ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত।“ তাঁর বদলে ক্রিকেট অনুশীলনে ইশান কিশানকে শুরু থেকে ব্যাট করতে দেখা যায়। শোনা যাচ্ছে যে, ভারতীয় দলে গিলের জায়গায় অধিনায়ক রোহিতের সাথে ঈশান কিশনকে দিয়ে ওপেন করানো যেতে পারে। তবে শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে শুভমনকে এখনও দল থেকে বাতিল করে দেওয়া হয়নি আমরা তাঁর ওপর শেষ পর্যন্ত আস্থা রাখছি , কিন্তু বোর্ড কর্তা জানান “গিল পুরোপুরি…
Read More
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা ভারতীয় দলের

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা ভারতীয় দলের

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার মাঝেই শোনা গেছে ভারতীয় ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত। রবিবারের ম্যাচে সে খেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে আরও একবার পরীক্ষা করা হবে তাকে। তারপরেই ঠিক হবে সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন কিনা। দুর্দান্ত ফর্মে চলছেন ভারতের তরুণ ওপেনার গিল। ছ’টি শতরান রয়েছে তাঁর ৫০ ওভারের ক্রিকেটে। ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমন। কিন্তু এমন অবস্থায় প্রথম ম্যাচে গিল খেলতে না পারলে অনেক বড়ো ধাক্কা খাবে ভারত। তবে শোনা যাচ্ছে প্রথম ম্যাচে শুভমন যদি একান্তই খেলতে না পারে তাহলে, তার বদলে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে…
Read More
জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ, আহত সংখ্যা ৫ জন

জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ, আহত সংখ্যা ৫ জন

তিস্তার জলে ভেসে আসা বাক্স খুলতেই জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ। আহত সংখ্যা ৫ জন, মৃত ১ জন। আহতদের নিয়ে গিয়ে ভর্তি করানো হয় জলপাইগুড়ির জেলা হাসপাতালে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী প্রতিবছরই বর্ষার সময় জলে ভেসে আসা কাঠ কুড়নোর জন্য অনেকেই ঝাঁপিয়ে পড়েন। এবারও জলে কাঠ কুড়াতে নামলে চোখে পরে বাক্সটি। এবং বাক্সটি চোখে পোড়া মাত্রই সেটিকে নিয়ে এসে খুলতেই ঘটল বিস্ফোরণ। তবে এবার সিকিমের বিপর্যয়ের পর অনেক সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে জলে গোলা বারুদ ভেসে আসতে পাড়ে বলে,নদীতে ভেসে আসা কোন কিছুই না কুড়োনর জন্য বারণ করে দিয়েছিলেন পুলিশ। কিন্তু তবুও সতর্ক হচ্ছেন না…
Read More
শুক্রবার ভোররাতে মুম্বাইয়ে ভয়াবহ আগুন

শুক্রবার ভোররাতে মুম্বাইয়ে ভয়াবহ আগুন

শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে মুম্বইয়ের বহুতলে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। ছ'তলা ভবনটি অবস্থিত গোরেগাওঁয়ের এমজি রোডে। স্থানীয় সূত্রে খবরঃ সেই আগুন ছড়িয়ে পোড়ে একতলার বেশ কয়েকটি দোকান ও গাড়ি রাখার জায়গা গুলিতেও। অনেকে বাইরে বের হতে না পেরে ফ্ল্যাটের ভিতরেই আটকে পড়েন বেশ কয়েকজন। আবার নিজেদের প্রাণ বাঁচাতে অনেকে বহুতলের ছাদেও উঠে যায়। এই ভয়াবহ খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছান দমকল এবং পাঁচটি জলের ট্যাঙ্কার। রিপোর্ট অনুযায়ী দমকল বিভাগের থেকে জানানো হয় যে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয় ৪০ জন। এবং মৃত্যু হয় ৬ জনের। তবে আহতদের মধ্যে ৩১ জনকে নিয়ে যাওয়া হয় এইচবিটি ট্রমা হাসপাতালে ও  ১৫ জনকে কুপার…
Read More
লাগাতার বৃষ্টিতে কলকাতায় মণ্ডপের কাজ থমকে

লাগাতার বৃষ্টিতে কলকাতায় মণ্ডপের কাজ থমকে

মণ্ডপ তৈরি করাবেন কি, লোক লাগিয়ে পার্কের মাঠের কাদা-জল পরিষ্কার করাতেই ব্যস্ত। কেউ গোটা মণ্ডপ ঢেকে ফেললেও কাজ উতরোতে পারছেন না, কিছুই শুকোচ্ছে না বলে! অনেকে মণ্ডপসজ্জার অবিচ্ছেদ্য অঙ্গ, আলোর কাজ এখনও শুরুই করতে পারেননি, জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায়। বেশির ভাগ জায়গাতেই মণ্ডপের বাইরের অংশের কাজ শুরুই করা যায়নি। স্টুডিয়োয় বসে কাজ করে নিয়ে এসে মণ্ডপে জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন যাঁরা, মাথায় হাত তাঁদেরও! সকলেই জানতে চান, বৃষ্টি ধরবে কবে! টানা বৃষ্টিতে কলকাতার অধিকাংশ পুজোর উদ্যোক্তাদের পরিস্থিতি আরও জটিল হয়েছে। সব চেয়ে বেশি চিন্তায় পড়েছেন কলকাতার সেই সমস্ত পুজোর উদ্যোক্তারা, যেগুলিতে ইউনেস্কোর প্রতিনিধিদের যাওয়ার কথা। কারণ, ঘোষণা অনুযায়ী, আগামী…
Read More
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের  তিরন্দাজিতে সেরা জ্যোতি-ওজস

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের  তিরন্দাজিতে সেরা জ্যোতি-ওজস

এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয়দের উজ্জ্বল পারফরম্যান্স অব্যাহত। বুধবার পুরুষদের ৪×১০০ মিটার রিলেতে এল সোনা। আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশকে নিয়ে গঠিত দল বাজিমাত করলেন। পাশাপাশি তিরন্দাজিতে কম্পাউন্ড মিক্সড ইভেন্টে ভারতকে প্রথমবার সোনার মুখ দেখালেন ওজস দেওতালে ও জ্যোতি সুরেখা ভেনাম জুটি। হাড্ডাহাড্ডি ফাইনালে তাঁরা মাত্র এক পয়েন্টের ব্যবধানে হারালেন দক্ষিণ কোরিয়ার চেওন-জায়েহুন জুটিকে। সব মিলিয়ে ভারতের সংগ্রহ এখন ১৮টি সোনা সহ ৮১টি পদক, যা গেমসের ইতিহাসে দেশের সফলতম। চলতি বছরেই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪×১০০ মিটার রিলেতে এশিয়ান রেকর্ড গড়েছিল ভারতের ছেলেরা। তবে ওই আসরে ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে দৌড়েও অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল…
Read More
সরকারি নির্দেশিকায় মহিলাদের জন্য ৩৫শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে

সরকারি নির্দেশিকায় মহিলাদের জন্য ৩৫শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে

বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী “শিবরাজ সিংহ” মহিলাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে ৩৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেন। ওই নির্দেশিকায় জানানো হয় যে এক মাত্র বন দফতর ছাড়া, অন্য সরকারি ক্ষেত্রগুলিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী বিধানসভার পরবর্তী অধিবেশনে এই সংক্রান্ত বিল পাশ করানো হতে পাড়ে। চলতি বছরের শেষে রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা ও মিজোরামের সঙ্গে মধ্যপ্রদেশে বিধানসভায় ভোট হওয়ার কথা আছে। তবে এবার বিজেপিকে চাপে ফেলতে পারে কংগ্রেস। শোনা গেছে গত কয়েক মাসের মধ্যে একের পর এক বিজেপি নেতা যোগ দিয়েছেন কংগ্রেসে।    
Read More
এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতলেন ভারত

এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতলেন ভারত

ফাইনালে কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিল ভারতীয় দল। ফলে এশিয়ান গেমসের হয়ে দ্বিতীয় বার সোনা জিতলেন ভারত। বৃহস্পতিবার ফাইনালে দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় দল  প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছিল। তবে পরোক্ষনেই দ্বিতীয় সেট জিতে ১পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা। এভাবেই চলতে থাকে দু’দলের স্কোর। তবে শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট সেম (১৭১) থাকলেও শেষে পরিস্থিতির চাপ সামলে দেশকে এশিয়ান গেমসে  ১৯তম পদক এনে দেন মহিলা তীরন্দাজেরা।শেষ পর্যন্ত ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে ফাইনালে জিতে দেশকে সোনা এনে দিলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর। 
Read More