editor

11195 Posts
আপাতত সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আপাতত সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কার্ডিয়াক সিনকোপে আক্রান্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনটি আর্টারি ব্লক হয়েছে তার। চিকিৎসা চলছে মহারাজের। এনজিওগ্রাম করা হয়েছে বিসিসিআই সভাপতির। আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তবে চিকিৎসক এও স্পষ্ট করে দেন, যে রোগীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, তাঁকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতেই হয়। অত্যন্ত উদ্বেগের কোনো কারণ নেই বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
Read More
জানুয়ারিতেই মালদা জেলা পরিষদ দখল করবে বিজেপি: সায়ন্তন বসু

জানুয়ারিতেই মালদা জেলা পরিষদ দখল করবে বিজেপি: সায়ন্তন বসু

জানুয়ারি মাসের মধ্যেই মালদা জেলা পরিষদ দখলের হুঙ্কার রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর।এই ভাবেই তৃণমূল সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মালদায় সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তিনি বলেন, জানুয়ারিতেই মালদা জেলা পরিষদ দখল করবে বিজেপি। শুধু এখন সময়ের অপেক্ষা । আর আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে বিজেপি সরকার। শনিবার বিজেপির পক্ষ থেকে মালদায় পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে এই দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, দলের জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, আরেক রাজ্য নেতা সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা । বিজেপির এই…
Read More
ফের বাংলা সফরে আসছেন অমিত শাহ

ফের বাংলা সফরে আসছেন অমিত শাহ

এবার বাংলায় নিজেদের মাটি শক্ত করতে ২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। ৩০শে জানুয়ারি ফের একবার বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এবারের সফরের প্রধান লক্ষ্য মতুয়াদের সঙ্গে সমাবেশ। আগামী বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ব্যাঙ্কের উপর বেশ নজর রাখছে বিজেপি। এবার মতুয়ারা নাগরিকত্ব পাবেন তা নিশ্চিত করছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেবেন।
Read More
ব্যবসায়ীকে অস্ত্রাঘাত করে লুঠের চেষ্টা, হত ব্যবসায়ী

ব্যবসায়ীকে অস্ত্রাঘাত করে লুঠের চেষ্টা, হত ব্যবসায়ী

নতুনবর্ষের প্রথমদিনে গাজলডোবা ঘুরতে গিয়ে ফেরার পথে দুষ্কৃতী হানায় পড়লেন শিলিগুড়ির ব্যবসায়ী। দুষ্কৃতী হানায় ওই ব্যবসায়ী গুরুতর জখম হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এবং ঘটনার প্রতিবাদ করেছে ব্যবসায়ী মহল। জানা গেছে বান্ধবীকে নিয়ে গাজলডোবা এলাকায় ঘুরতে যায় শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় মার্বেল সংস্থার কর্মী হর্ষিত আগরওয়াল। জানা গেছে সে ঘুরে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় আমবাড়ির বানিয়াপানি রেলওভার ব্রিজের কাছে বাইকে করে দুই তিন জন দুষ্কৃতী এসে হরষিতকে টাকা চায়, কিন্তু সে তা দিতে অস্বীকার করলে ওই দুষ্কৃতীরা তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।ঘটনা দেখে তার বান্ধবি চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসীরা…
Read More
উদয়ন গুহকে ফোনে হুমকি

উদয়ন গুহকে ফোনে হুমকি

বিধায়কের অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি পেল দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক।ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। তিনি বলেন,” তিনি কেমন মানুষ, তার কেমন চরিত্র, দিনহাটার মানুষ তা জানেন। সেই তাকেই অশালীন ছবি বানিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে। প্রথমে টাকা চাওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।”কেউ যাতে এধরনের ছবি দেখে তার সম্পর্কে ভুল কোন ধারণা না নেন, পাশাপাশি এধরনের ভিডিও যাতে কেউ শেয়ার না করে তার আবেদন জানান উদয়ম গুহ। কেউ এধরনের ছবি বা ভিডিও শেয়ার করলে তার…
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে সুর চড়ালো কৃষকরা

কৃষি আইন বাতিলের দাবিতে সুর চড়ালো কৃষকরা

কৃষি আইন বাতিল করার দাবিতে সুর চড়ালো চাষীরা। আগামী চার জানুয়ারি চাষীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের পরবর্তী পর্যায়ের বৈঠক হওয়ার কথা। আইন বাতিল না হলে হরিয়ানার সমস্ত শপিং মল ও পেট্রল পাম্প বন্ধ করে দেওয়ার হুমকি দিল বিক্ষোভকারীরা। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করা হবে বলে জানায় চাষীরা। কৃষকদের মূল দাবি, কৃষি আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি মর্যাদা, সেই নিয়ে এখনও আলোচনা চলছে। 
Read More
টোটো নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ টোটো চালকদের

টোটো নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ টোটো চালকদের

মহামান্য কোর্টের নির্দেশ এবং শিলিগুড়ির যানজট নিয়ন্ত্রণের উদ্যেশ্যে শিলিগুড়ির প্রধানসড়কগুলিতে অবৈধ টোটোর বিরুদ্ধে পুলিশ পথে নামতেই এর প্রতিবাদে পথে নামলেন টোটোচালকরা । জানা গিয়েছে ১লা জানুযারি থেকে রেজিস্ট্রেশন এবং টিন নম্বর ছাড়া শহরের কোনো প্রধানসড়কে সমস্ত টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রসাশন। এরই বিরুদ্ধে আজ প্রতিবাদে নামে প্রায় একশো টোটো চালক। টোটোচালকদের দাবি শিলিগুড়িতে প্রায় ৫০০ টোটো চালক রয়েছে। টোটো চলাচল বন্ধ করে দিলে তাদের রুজি রোজগারে টান পড়বে। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় রাস্তায় আটকে বিক্ষোভ দেখায় তারা। এই অবস্থায় তাদের দাবি প্রশাসনকে টোটো চালাতে দিতে হবে।এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য রাজ্যসরকারের কাছে দাবি জানাতেও প্রস্তুত তারা।…
Read More
৭ জানুয়ারি গঙ্গারামপুরের সভা করে উত্তরে যাত্রা অভিষেকের

৭ জানুয়ারি গঙ্গারামপুরের সভা করে উত্তরে যাত্রা অভিষেকের

বিজেপিকে যোগ্য জবাব দিতে উত্তরে আসছেন অভিষেক। সূত্রের খবর অভিষেক ব্যানার্জি সভা করবেন উত্তরবঙ্গের একাধিক জায়গায়। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হাতে হাত রেখে ময়দানে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দরা, ঠিক তারই আগে তৃণমূল কংগ্রেসের ফাঁকফোকর ঠিক করতেই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করতে আসছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে হবে সেই জনসভা। ইতিমধ্যেই সেই সভাস্থল পরিদর্শন করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন। সভাস্থল পরিদর্শন করেছেন তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস, মন্ত্রী বাচ্চু হাঁসদা, জেলার কো-অর্ডিনেটর ললিতা টিজ্ঞা, সুভাষ চাকী, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত…
Read More
বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে পর্যটনমন্ত্রী গৌতম দেব

বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে পর্যটনমন্ত্রী গৌতম দেব

নিজের বিধানসভা ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের পাশে দাঁড়ালেন মন্ত্রী। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ে প্রতিশ্রুতি দিয়ে তাদের পাশে দাঁড়ালেন বলে জানা গেছে।বিশেষ চাহিদা সম্পন্ন পরিবার যাতে মাসিক ভাতা পায় তার উদ্যোগ নিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।ডাবগ্রাম ১নম্বর পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় যে সমস্ত বিশেষ চাহিদা সম্পূর্ণ পরিবার রয়েছে তারা বিভিন্ন কারনে সরকারের সূযোগ সুবিধা গুলি রয়েছে তা থেকে বঞ্চিত। তারা যাতে সহজেই সেই সুবিধা গুলি পায় তার এই শিবিরের আয়ো আয়োজন বলে জানান পর্যটন মন্ত্রী। তিনি বলেন এই শিবিরে বিশেষ চাহিদা সম্পূর্ণ বন্ধুরা এলে তাদের ডাক্তার দিয়ে পরিক্ষা করানো হবে।এরপর ডাক্তারদের পরামর্শে তাদের সমস্ত রকম সুবিধা প্রদান করা হবে।এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশ…
Read More
গাড়ির ধাক্কায় জখম দুই চিতা, আহত পাঁচ যাত্রী

গাড়ির ধাক্কায় জখম দুই চিতা, আহত পাঁচ যাত্রী

বানারহাট এলআরপি মোড়ের কাছে ৩১সি জাতীয় সড়কে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় জখম হল দুটি চিতাবাঘ। গাড়ি উলটে জখম হয়েছেন পাঁচ যাত্রী। শুক্রবার রাতে দুর্ঘটনা পর চাঞ্চল্য এলাকায়। জানা গেছে কোচবিহার থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফেরার সময় সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলেন পাঁচজন । আচমকা জঙ্গল থেকে হঠাৎ জাতীয় সড়কে চলে আসে দুটি চিতাবাঘ।মুখোমুখি সংঘর্ষে দুই চিতা গুরুতর জখম হয়েছে বলে সূত্রের খবর।পাশাপাশি ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাশে। ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছে । তাঁদের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়ার পর বানারহাট থানার পুলিশকর্মী এবং বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজে নেমে…
Read More
এবার ওয়াই–ফাই পরিষেবা ট্রামে

এবার ওয়াই–ফাই পরিষেবা ট্রামে

জেনারেশন ওয়াই–এর আমলে ধুঁকছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। এই প্রজন্মের অনেকেই ট্রাম বিমুখ। তাঁদের ট্রামের প্রতি আকর্ষণ বাড়াতে আরও এক পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। যাঁরা কখনও ট্রাম চড়েনি তাঁরাও এবার আগ্রহ প্রকাশ করবেন ট্রামে ওঠার। ট্রাম যাত্রাকে আকর্ষণীয় করে তুলতে ওয়াইফাই পরিষেবার সূচনা করা হল। এর আগে রাজ্য পরিবহণ দফতরের অধীনে থাকা ডব্লুবিটিসি বিভিন্ন ভাবে ট্রামকে সাজিয়েছে। ট্রামের মধ্যে তৈরি হয়েছে রেস্টুরেন্ট এমনকি লাইব্রেরীও। ৩১ জানুয়ারি থেকে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে ট্রাম কর্তৃপক্ষ। নববর্ষের এক উপহার পল কলকাতাবাসী। ট্রামে উঠে টিকিট কাটার পরই সেখানে মিলবে একটি কিউআর কোড। স্মার্ট ফোনে সেই কিউআর কোডে স্ক্যান করে নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে…
Read More
নতুন বছরের প্রথমদিনেই বেঙ্গল সাফারিতে মানুষের ঢল

নতুন বছরের প্রথমদিনেই বেঙ্গল সাফারিতে মানুষের ঢল

কোভিড সতর্কতা নিয়েই নতুন বছরের আনন্দে ভাসল শিলিগুড়িবাসী। এদিন বেঙ্গল সাফারিতে পর্যটকের ঢল ছিল চোখে পড়ার মতো।করোনার প্রকোপ কমতেই মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে এবং আনন্দ নিতে এদিন শিলিগুড়ির উপকণ্ঠে জঙ্গল সাফারিতে ব্যাপক পর্যটকের সমাগম দেখা গেল। নতুন বছরে নতুন উদ্যমে পর্যটক এবং দর্শনার্থীদের স্বাগত জানাতে পার্ককেও সাজিয়ে কথা তোলে কর্মীচারীরা । পর্যটকদের কথা মাথায় রেখে বাড়তি পদক্ষেপ নিয়েছিল সাফারি কর্তৃপক্ষ । সাফারি পার্কের আধিকারিকরা জানিয়েছেন, পার্কে আসা প্রত্যেকে মাস্ক পরেই অনুমতি দেওয়া হয়। স্যানিটাইজেশন গেট এবং জুতো স্যানিটাইজেশন করেই পর্যটকদের পার্কের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়।যাদের মুখে মাস্ক ছিল না, তাদের মাস্কও সরবরাহ করে পার্কের কর্মীরা। নতুন ইংরেজি সালের…
Read More
হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

শনিবার সকালে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আচমকা অসুস্থ হয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান বিসিসিআই প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল উডল্যান্ড্‌স - ভর্তি এ করা হয়েছে। চিকিৎসা চলছে তাঁর। আপাতত তিনি এমার্জেন্সিতে আছে বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী কারণে এভাবে অসুস্থ হয়ে পড়লেন সৌরভ, সে বিষয়ে চিকিৎসকদের তরফে এখনও কিছু জানানো হয়নি। বিস্তারিত আসছে…
Read More
বড় ঘোষণা করলেন মন্ত্রী হর্ষ বর্ধন

বড় ঘোষণা করলেন মন্ত্রী হর্ষ বর্ধন

করোনার ভ্যাকসিন নিয়ে ভারতে প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে দেশবাসীকে আশ্বস্ত করে খরচ-খরচা নিয়ে যাবতীয় প্রশ্ন, যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দিলেন বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানালেন দেশের প্রতিটি ভারতীয়কে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে। যদিও, সমস্ত দেশবাসীর টিকাকরণের ব্যয়ভার বহন করবে না কেন্দ্রীয় সরকার। বরং স্বাস্থ্যকর্মী এবং রোগী মিলিয়ে যে ৩০ কোটি মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে, শুধুমাত্র তাঁদের টিকাকরণের খরচই বহন করবে সরকার। এমনটাই জানিয়েছেন নীতি আয়োগ প্রধান তথা ভারতে কোভিড-১৯ টাস্কফোর্সের নেতৃত্বে থাকা বিনোদ প্রধান।
Read More