editor

11195 Posts
নতুন কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

নতুন কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০২১ – এর নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। ‘‌স্বাস্থ্যসাথী’‌ ও ‘‌দুয়ারে সরকার’‌ – এর পর আরও এক কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই কর্মসূচির নাম ‘‌পাড়ায় পাড়ায় সমাধান’। সোমবার এটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাস্তার সমস্যা বা কালভার্টের প্রয়োজন ছোটো ছোটো কাজ পাড়ায় বসেই সমাধান করা যাবে এই কর্মসূচিতে জানান মুখ্যমন্ত্রী।
Read More
পরিবর্তিত হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার দিন

পরিবর্তিত হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার দিন

পরিবর্তন হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার দিন। আগামী বছরে পরীক্ষার শেষদিন ৩০ জুন ‘হুল দিবস’ - এর জন্য সেই দিনের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার দিন পিছিয়ে ঘোষণা করা হল। ৩০ জুনের পরিবর্তে উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা হবে আগামী ২ জুলাই। আর ২ জুলাইয়ে একাদশ শ্রেণির যে পরীক্ষা ছিল, তা হবে ৩ জুলাই হব। একইভাবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও গিয়েছে। সোমবার সংসদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় পরিবর্তনের কথা।
Read More
বাতিল হল নন্দীগ্রাম সফর

বাতিল হল নন্দীগ্রাম সফর

আর মাত্র কয়েকদিন পরেই নির্বাচন। শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়। আগামী ৭ জানুয়ারি শহিদ দিবসে নন্দীগ্রামে যাওয়ার কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার তৃণমূল ভবন থেকে এমনই সিদ্ধান্ত জানান হয়৷ কর্মসূচি বাতিল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে, তৃণমূলনেত্রীর ৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷
Read More
সুশান্তের মৃত্যু রহস্য প্রকাশ্যে আনুক সিবিআই: মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্তের মৃত্যু রহস্য প্রকাশ্যে আনুক সিবিআই: মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্ত রাজপুতের মৃত্যু রহস্য খুব দ্রুত প্রকাশ্যে আনুক সিবিআই।এমনটাই দাবি করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। গত কয়েকমাস আগে টা নিয়ে প্রচুর রহস্য উদ্ঘাটিত হয়েছে।সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন, না খুন হয়েছেন? আর বিলম্ব না করে এবার জানিয়ে দিক সিবিআই। রবিবার এই দাবি করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। তারপর আত্মহত্যা না খুন, এই বিতর্কে কেঁপে যায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। বান্ধবী রিয়া চক্রবর্তী সহ সন্দেহের আঙুল ওঠে বিভিন্ন ব্যক্তির নামে। দেশের সীমানা পেরিয়ে ইউরোপ এবং আমেরিকাতেও ঝড় ওঠে নায়কের অকস্মাৎ মৃত্যুতে। খবরের প্রাইম টাইম দখল করে রাখত এই একটাই খবর। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী…
Read More
মঞ্চেই বার্থডে সেলিব্রেশন সলমনের

মঞ্চেই বার্থডে সেলিব্রেশন সলমনের

উইকেন্ড কা ওয়ার নিয়ে হাজির সলমন খান। সল্লু মিয়ার জন্মদিন। বিগ বস কোনো আয়োজন করবেন না। সেটা হতেই পারে না। নায়কের বার্থ ডে পালন করা হলো অত্যন্ত ধুমধাম করে।বলিউডের সুলতানের জন্মদিন সেলিব্রেট করতে বিগ বস-এ আসেন জ্যাকলিন ফারনানডিজ ও রবিনা ট্যান্ডন।ধর্মেশ ও শ্যানাজ গিল দারুণ একটি পারফরম্যান্স করেন সলমনের জন্মদিন উপলক্ষে।এইসব সেলিব্রেশন হওয়ার আগে সলমন প্রতিযোগীদের সঙ্গে খেলেন দারুণ এক গেম।প্রতিযোগী যাকে মনে করেন 'এন্টারটেইনমেন্ট এর নামে ধববা' তাঁর মুখে কাপ কেক লেপে দিতে হবে।
Read More
পঞ্চায়েত নির্বাচন সহ নয় দফা দাবিতে বিডিওকে স্মারকলিপি বামফ্রন্টের

পঞ্চায়েত নির্বাচন সহ নয় দফা দাবিতে বিডিওকে স্মারকলিপি বামফ্রন্টের

অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন, ধানের সহায়ক মূল্য, কৃষি আইন বাতিলের দাবি সহ নয়টি দাবিপত্র নিয়ে বিডিওকে স্মারকলিপি দিল মাটিগাড়া ব্লকের সারা ভারত কৃষক সভা সংগঠন। জানা গেছে এদিন সোমবার এআইকেএস এর পক্ষ থেকে মাটিগাড়া ব্লক বিডিওকে তাদের দাবিপত্র তুলে দেয়।পাশাপাশি বিডিও অফিস চত্ত্বরে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখান তারা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা হীরালাল ছেত্রী, সুভাষ বর্মন ,শ্যামল বর্মন সহ প্রমুখরা । হীরালাল ছেত্রীর দাবি, শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে নির্বাচন হচ্ছে না।অঞ্চল গুলিতে কাস্টডিয়ন বসিয়ে দেওয়া হয়েছে। গ্রামের উন্নয়নে পুরোনো টেন্ডারগুলি রূপায়ন হচ্ছে না। মানুষ অঞ্চলে কাজের জন্য গিয়ে হয়রানির শিকার হচ্ছে।তাদের দাবি অবিলম্বে পঞ্চায়েত…
Read More
দূরপাল্লার ট্রেন স্টপেজের দাবিতে বিক্ষোভ মাদারিহাটে

দূরপাল্লার ট্রেন স্টপেজের দাবিতে বিক্ষোভ মাদারিহাটে

ডুয়ার্সের মাদারিহাট স্টেশনে দূরপাল্লার ট্রেন স্টপেজের দাবিতে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল মাদারিহাটের তৃনমূল কংগ্রেস। তৃনমূল কর্মীরা এদিন মাদারিহাট স্টেশনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়ে স্টেশন মাস্টারকে তাদের দাবিপত্র তুলে দেন। তৃনমূল কর্মীদের দাবি, ডুয়ার্সের মাদারিহাটে বিভিন্ন প্রশাসনিক কার্যালয়, স্কুল কলেজ সহ পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত থাকলেও দূরপাল্লার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না। ফলে এখানকার ব্যবসায়ী ও পর্যটনের সঙ্গে যুক্ত মানুষরা এবং সর্বোপরি সাধারণ মানুষ সমস্যায় পড়ছে।
Read More
শাস্তি মিলতে পারে পাবজি খেললে

শাস্তি মিলতে পারে পাবজি খেললে

ভারত-চিনের সীমান্তে সংঘর্ষের পর চিনকে উচিত শিক্ষা দিতে গত সেপ্টেম্বরেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে পাবজি খেলা। ভারতে গুগল প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই গেমের অ্যাপটিকে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এখনও বেশ কিছু মানুষ এই গেমের বিদেশী ভার্সান খেলে চলেছেন। এই কারণেই এবার কেন্দ্রের সাইবার বিভাগ থেকে নয়া নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে যারা এই গেমটি এখনও খেলে চলেছেন, তাদের বিরুদ্ধে এবার কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নিয়ম ভঙ্গ করলে মোটা টাকার জরিমানা পর্যন্ত হতে পারে।
Read More
নস্য শেখ উন্নয়নের বোর্ডের দাবিতে সরব উত্তরের সংখ্যালঘুরা

নস্য শেখ উন্নয়নের বোর্ডের দাবিতে সরব উত্তরের সংখ্যালঘুরা

দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সংখ্যালঘুরা আলাদা পরিষদের দাবি জানিয়ে আসছে। এই দাবিকে আরো জোরদার করতে এদিন নস‍্য শেখ উন্নয়ণ পরিষদের আলিপুরদুয়ার জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় তালেশ্বরগুড়ি জুনিয়র হাই স্কুলে। আলিপুরদুয়ার জেলার টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েতের তালেশ্বরগুড়ি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় । জানা গেছে সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব রাও উপস্থিত ছিলেন । নস্য শেখ সম্প্রদায়ের শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন এই সভায়। উল্লেখ্য ডিসেম্বর মাসেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়িতে কর্মীসভায় উত্তরবঙ্গের সংখ্যালঘু নস্যসেখদের জন্য আলাদা বোর্ডের বিষয়টি আলোচনা করে দেখার কথা জানিয়ে ছিলেন।
Read More
চলে গেলেন এ আর রহমানের মা

চলে গেলেন এ আর রহমানের মা

মা-হারা হলেন সুরের জাদুকর অস্কার-জয়ী এ আর রহমান। চেন্নাইতে মৃত্যু হয় এ আর রহমানের মা করিমা বেগম - এর। বার্ধক্যজনিত কারণেই শেষ পর্যন্ত ২০২০ সালের শেষে নিজের মাকে হারালেন সুরকার। সোশ্যাল মিডিয়ায় রহমান নিজেই টুইট করে জানিয়েছেন মায়ের মৃত্যুর খবর।
Read More
দুয়ারে সরকারের পাল্টা গৃহ সম্পর্ক অভিযানে নামল বিজেপি

দুয়ারে সরকারের পাল্টা গৃহ সম্পর্ক অভিযানে নামল বিজেপি

তৃনমূলের দুয়ারে সরকারের পাল্টা হিসেবে গৃহ সম্পর্ক অভিযানে নামল বিজেপি । নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতে কয়েকমাস বাকি থাকলেও শিলিগুড়িতে জমে উঠেছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার পর্ব। এদিন শিলিগুড়িতে দলীয় কর্মীসভায় যোগ দিতে এসে গৃহ সম্পর্ক অভিযান করেন বিজেপি সাংসদ। শিলিগুড়ির দলীয় নেতাদের সঙ্গে নিয়ে পুরনিগমের বাঘাযতীন কলোনিতে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের অভাব, অভিযোগ, সমস্যার কথা শোনেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মুখপাত্র । জানা গেছে কলোনীর বাসিন্দাদের কেন্দ্রীয় আবাস যোজনা , বিধবা ভাতা সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরেন ।পাশাপাশি ওই প্রকল্পে তাদের নাম তোলার বা আবেদনেরও অনুরোধ জানান। এদিন গৃহ সম্পর্ক অভিযানে এসে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সিপিএম এবং তৃনমূলের…
Read More
চালু হচ্ছে চালকহীন মেট্রো

চালু হচ্ছে চালকহীন মেট্রো

নয়াদিল্লি: প্রথম চালকহীন মেট্রো ট্রেন পরিষেবা চালু হতে চলেছে দিল্লিতে। ড্রাইভারহীন ট্রেন পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে, যা একেবারেই সুরক্ষিত থাকবে। শুরু হবে ২০২১ সালে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিষেবা চালু হওয়ার সাথে সাথে ৩৭ কিমি ব্যাসার্ধের মধ্যে দিল্লি-এনসিআরের যাত্রীরা তাদের সুবিধার্থে অত্যাধুনিক পরিষেবা ব্যবহার করতে পারবেন। ২০২২ সালের মধ্যে দিল্লি মেট্রোর পুরো নেটওয়ার্কে এই সুবিধাটি পাওয়া যাবে। ২০২২ এর মধ্যে চালকবিহীন মেট্রোতে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।
Read More
আলিপুরদুয়ারের উপাচার্য মহেন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা জিসিপিএ-র

আলিপুরদুয়ারের উপাচার্য মহেন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা জিসিপিএ-র

আলিপুরদুয়ারের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব মিলতেই ড. মহেন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা দিল জিসিপিএ। এদিন গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের সভাপতি বংশীবদন বর্মন ভিসি মহেন্দ্রনাথ রায়কে পুষ্পস্তবক এবং হলুদ গামছা তুলে দিয়ে সম্বর্ধিত করেন। উল্লেখ্য গত কয়েকদিন আগে নানা জল্পনা শেষে একবছরের জন্য আলিপুরদুয়ারের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। এর আগে মহেন্দ্রনাথ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। উত্তরবঙ্গের রাজবংশী ভূমিপুত্র হিসেবে তাঁর ভিসি হিসেবে যোগদানের মুহূর্তেই পুরো উত্তরবঙ্গ জুড়ে খুশির হাওয়া দেখা দেয়। এদিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার রায়।
Read More
৪ডব্লিউডি ট্রাক্টর সিরিজ লঞ্চ্‌ করল মাহিন্দ্রা

৪ডব্লিউডি ট্রাক্টর সিরিজ লঞ্চ্‌ করল মাহিন্দ্রা

মাহিন্দ্রা গ্রুপের অঙ্গ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র ফার্ম ইকুইপমেন্ট সেক্টর তাদের ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের আওতায় ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবসে’ নতুন ৪ডব্লিউডি সিরিজের ট্রাক্টর লঞ্চ্‌ করল। অন্যান্য ব্র্যান্ডের ট্রাক্টরের তুলনায় নতুন ২৪এইচপি (১৭.৮৯কেডব্লিউ) থেকে ৭৫এইচপি (৫৫.৯২কেডব্লিউ) ৪ডব্লিউডি রেঞ্জের ট্রাক্টরগুলি অনেক শক্তপোক্ট ও নির্ভরযোগ্য। নতুন রেঞ্জের ট্রাক্টরগুলি নানারকম কৃষিসংক্রান্ত কাজের উপযুক্ত, যেমন পাডলিং, হার্ভেস্টার অ্যাপ্লিকেশন। এগুলি নানারকম বাণিজ্যিক কাজ যেমন লোডার, ডজার ও ট্রলি হিসেবেও ব্যবহার করা যায়। ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের অধীনে ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবস’ হল এমন একটি ইভেন্ট যার দ্বারা কৃষকদের প্রগতি ও উন্নতির পথে যেতে সাহায্য করা হয়। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩৮টি ডিলারশিপের আওতাধীন প্রায় ২০০০ জন কৃষককে সম্মানিত করা…
Read More