editor

10319 Posts
রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ, হাই কোর্টে মামলা

রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ, হাই কোর্টে মামলা

পুজোর পর রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালের পর বিক্ষিপ্তভাবে দু-একটি কলেজ, বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলেও সামগ্রিকভাবে ছাত্রভোট হয়নি। সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদে একাধিক জটিলতা তৈরি হয়েছে বলে নানা স্তরে অভিযোগ উঠছে। সেই কারণে এবার দ্রুত ছাত্রভোটে উদ্যোগী স্বয়ং মুখ্যমন্ত্রী। তবে তার আগেই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। শুক্রবার হাই কোর্টে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঋষভ সাহা। তাঁর আইনজীবী সৌম্য দাশগুপ্ত, ঋতঙ্কর দাস জানান, রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। ওই আইন সংবিধান…
Read More
ইন্ডিয়া ও অস্ট্রেলিয় ম্যাচ নিউজ

ইন্ডিয়া ও অস্ট্রেলিয় ম্যাচ নিউজ

শুরু হতে আর ২ সপ্তাহও বাকি নেই। ভারতের মাটিতে এ বারের ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসছে। তার আগে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে ওডিআই সিরিজ খেলার সুযোগ পেয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আজকের থেকে ভারত ও অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ওডিআই সিরিজ শুরু হয়েছে। এই সিরিজ দুই দলের কাছে বিশ্বকাপের প্রস্তুতির মতো। আইসিসি ওডিআই টিমের ক্রমতালিকায় বর্তমানে দুই নম্বরে ভারত আর তিন নম্বরে অস্ট্রেলিয়া। ফলে এই দুই দলের আসন্ন ওডিআই সিরিজে সকল ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর থাকবে ভারত ও অস্ট্রেলিয়া ৪৩ বছর ধরে ওডিআই ফর্ম্যাটে সাক্ষাৎ হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। এখনও অবধি এই দুই দল ১৪৬টি ওডিআইতে মুখোমুখি হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া…
Read More
শুক্রবার দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুর,   দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। আপাতত হিমালয় সংলগ্ন সমতল এলাকায় তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। এছারাও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। এছাড়াও জানানো হয়েছে…
Read More
এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে শেষ ষোলোর স্বপ্ন বাঁচিয়ে রাখল ভারত

এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে শেষ ষোলোর স্বপ্ন বাঁচিয়ে রাখল ভারত

গোটা ম্যাচ জুড়ে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারছিল না ভারত। বাংলাদেশের গোলের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিলেন মিতুল মার্মা। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তিনি। ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করলেন সুনীল ছেত্রী। সেই একমাত্র গোলেই জিতল ভারত। সেই সঙ্গে প্রি-কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বেঁচে থাকল ভারতের। আগের ম্যাচে চিনের কাছে ১-৫ গোলে হারায় চাপ ছিল ভারতের। সেটা বোঝা যাচ্ছিল ভারতের খেলা। ফিফা ক্রমতালিকায় ৮৭ ধাপ নীচে থাকা বাংলাদেশের বিরুদ্ধেও সংঘবদ্ধ আক্রমণ তুলে আনতে সমস্যা হচ্ছিল সুনীলদের। গতিতে মাঝে মাঝে ভারতের ফুটবলারদের টেক্কা দিচ্ছিলেন বাংলাদেশের ফুটবলারেরা। কিন্তু দু’দলই গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলছিল। ফলে গোল আসছিল…
Read More
বাংলার মুকুটে নয়া পালক, দেশের সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদের কিরীটেশ্বরী

বাংলার মুকুটে নয়া পালক, দেশের সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদের কিরীটেশ্বরী

রাজ্যে লগ্নি টানতে বিদেশ সফরে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকেই রাজ্যের জন্য বড় 'সুখবর'-এর কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারর পর্যটন মন্ত্রক মুর্শিদাবাদ জেলার একটি গ্রামকে দেশের সেরা 'টুরিজম ভিলেজ' বা পর্যটন গ্রাম হিসেবে বেছে নিয়েছে। এই খবর রাজ্যবাসীর জন্য অত্যন্ত খুশির, তা আর বলার অপেক্ষা রাখে না। নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল (টুইটার) থেকে এদিন এই সুখবরের কথা জানান মুখ্যমন্ত্রী। মমতা লেখেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রামকে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে বেছে নিয়েছে। ২০২৩ সালের 'Best Tourism Village Competition'-এ আবেদনের ভিত্তিতে এই গ্রামকে বেছে নেওয়া হয়েছে। দেশের ৩১টি…
Read More
লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের

লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের

লিপস এন্ড বাউন্ডস মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ এখনই করা যাবে না। জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইডির অভিযোগ ছিল, ফাইল ডাউনলোড সংক্রান্ত মামলায় তাদের আধিকারিকদের হয়রান করা হচ্ছে। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। গত সপ্তাহেই তদন্তকারী সংস্থা কলকাতা হাই কোর্টে দাবি করে, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডি আধিকারিকদের হয়রানি করছে কলকাতা পুলিশ। ইডির অফিসারদের রক্ষাকবচ দেওয়ার আর্জিতে নতুন করে আবেদন করার অনুমতি চায় ইডি। নতুন আবেদন করে মামলা করার অনুমতি দেন বিচারপতি সিনহা। ওই মামলার শুনানির প্রথম পর্বে হাই কোর্ট জানিয়ে দিল, ইডির আধিকারিকের বিরুদ্ধে আপাতত…
Read More
পুজোর পর আরও আকর্ষণীয়  শিলিগুড়ির বেঙ্গল সাফারি

পুজোর পর আরও আকর্ষণীয়  শিলিগুড়ির বেঙ্গল সাফারি

পুজোর পর আরও আকর্ষণীয় হয়ে উঠবে শিলিগুড়ির নর্থবেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক বা বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি দেশ বিদেশের পর্যটকদের কাছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেকথা মাথায় রেখে সাফারি পার্ককে আরও আকর্ষণীয় করতে পুজোর পর চালু হবে লায়ন সাফারি।  সেইসঙ্গে ভিজিটরদের জন্য টাইগার এনক্লোজার ছেড়ে দেওয়া হবে রিকার সদ্যোজাত তিন শাবককে। তিন সপ্তাহ আগে রয়্যাল বেঙ্গল টাইগার রিকা তিনটি শাবকের জন্ম দেয়। তার কিছুদিন আগেই তার বোন কিকা দু’টি শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু, জন্মের পরপরই সেই দু’টি শাবক মারা যায়। তাই রিকার তিনটি শাবককের প্রতি পার্ক কর্তৃপক্ষ সর্বক্ষণ নজর রেখেছে। শুক্রবার বেঙ্গল সাফারিতে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ কথা জানান। তিনি বলেন, রিকার তিনটি…
Read More
জন্মাষ্টমীর পুণ্যতিথি সময় জেনে নেওয়া যাক

জন্মাষ্টমীর পুণ্যতিথি সময় জেনে নেওয়া যাক

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী। সব ভক্ত বৃন্দরা ভক্তিভরে পালন করবে জন্মাষ্টমী। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর বুধবার জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে দুপুর ৩.৩৭ মিনিটে। জন্মাষ্টমী তিথি থাকবে আগামিকাল বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪.১৪ মিনিট পর্যন্ত। ফলে ভক্তরা দীর্ঘ সময় ধরে এই পার্বণ পালন করতে পারবেন। যাঁরা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাঁদের একদিন আগে অর্থাৎ সপ্তমী তিথি থেকে সাত্তিক আহার ও সাত্তিক আচরণ পালন করা দরকার৷ জন্মাষ্টমী ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সঙ্কল্প স্থাপন করেন ব্রতীরা৷ পুজোর সময় দেবকী, বাসুদেব, বলভদ্র, নন্দ, যশোদা এবং দেবী লক্ষ্মীর উপাসনা করাও বিধেয়৷রাতে পুজো মুহূর্তে ভোগ প্রসাদ নিবেদন করে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে৷…
Read More
উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন কয়েকটি মহৌষধি

উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন কয়েকটি মহৌষধি

ত্বকের যত্ন নেওয়ার জন্যে হাজার হাজার টাকা খরচ না করে ৫টি  টিপস সঙ্গে রাখলেই পাওয়া যাবে জেল্লাদার ত্বক। জেল্লাদার এবং মাখনের মতো নরম ত্বক কে না চায়। পুরুষ থেকে মহিলা নির্বিশেষে প্রত্যেকেই চায় নরম ত্বক। স্বপ্ন পূরণের জন্য  সামান্য  পরিশ্রম করতেই হবে। বিশেষজ্ঞদের মতে জেল্লাদার এবং দাগছোপহীন ত্বকের জন্যে প্রত্যেকেরই সামান্য কিছু নিয়ম মেনে চলা উচিত। সেই নিয়মগুলি মেনে প্রতিদিন ত্বকের যত্ন নিলেই পাবেন জেল্লাদার এবং মাখনের মতো নরম ত্বক। সব সময় এই ৪টি  ভালো অভ্যাসকে সঙ্গী করুন। যেমন - প্রচুর পরিমাণে জল পান করুন। সবজি, ফল খেতেও ভুলবেন না, মেডিটেশন এবং ব্যায়াম করুন ঘুম থেকে উঠেই, দুশ্চিন্তা কমানোর চেষ্টা…
Read More
এল নিনোর প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়

এল নিনোর প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়

আবহাওয়াবিদরা জানিয়েছেন ১৯০১ সালের পর ২০২৩ সালের আগস্ট মাস এই প্রথম শুষ্কতম বর্ষার মাসের তকমা পেল ১২২ বছরের মধ্যে। এর পেছনে ভয়াবহ প্রভাব রয়েছে এল নিনোর। IMD-র তরফে জানানো হয়েছে এল নিনোর জেরে বর্ষা এখন কার্যত দেশ থেকে বিদায় নিয়েছে। সেপ্টেম্বরেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। মৌসম ভবনের এক সিনিয়র গবেষক জানাচ্ছেন ৮% বৃষ্টিপাতের ঘাটতি নিয়েই দেশ থেকে এবারের মতো বিদায় নিল বর্ষা। IMD গবেষক বলেন, 'আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ভারত এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলগুলিতে সামান্যতম বর্ষার প্রভাব বজায় থাকলেও বাকি রাজ্যগুলি থেকে বর্ষা বিদায়ের পথে। তবে গত চার বছর দেশ থেকে বর্ষা বিদায় নিতে দেরি করেছে। ফলে সেপ্টেম্বর…
Read More
মধ্যপ্রদেশে তৈরি হল পৃথিবীর সব থেকে বড় রাখি

মধ্যপ্রদেশে তৈরি হল পৃথিবীর সব থেকে বড় রাখি

আজ রাখি পূর্ণিমা। ভাইদের হাতে বোনেরা রাখি পরাবে। আর এই পূণ্য তিথি উপলক্ষ্যে ভারতের মধ্য প্রদেশের ভিন্ড গ্রাম পৃথিবীর সব থেকে বড় রাখি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এই রাখিটি শীঘ্রই বিশ্বের সব থেকে বড় রাখির তকমা পেতে চলেছে। নাম উঠতে চলেছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বিজেপির নেতা অশোক ভরদ্বাজের নেতৃত্বে এই বিপুলাকার রাখি বানানো হয়েছে তাঁরই ফার্ম হাউজে। তিনি উদ্যোগ নিয়ে পৃথিবীর সব থেকে বড় রাখি তৈরি করেন। এই টিমে যাঁরা রয়েছেন তাঁরা প্রথমে গুগল থেকে জেনে নেন যে বর্তমানে সব থেকে বড় রাখির সাইজ বা ওজন কত। তারপর সিদ্ধান্ত নেন সেটা ভেঙে ফেলার। অশোক ভরদ্বাজ জানান…
Read More
কলকাতার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভবনা

কলকাতার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভবনা

কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে আজ আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা ও আশেপাশের এলাকাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ফের বৃষ্টি হতে পারে। সেদিন থেকে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।   আজ কলকাতা সংলগ্ন দমদম এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর শহরতলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। দমদম অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ সারাদিনই আকাশে রোদ থাকবে। ৩১ আগস্ট থেকে ফের…
Read More
চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরন সম্পন্ন হয়েছে

চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরন সম্পন্ন হয়েছে

এক সপ্তাহ হয়েছে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণের। ইসরো জানিয়েছে পথে বিশাল খাদের সামনে পড়ায় অনেকটা ঘুরে পথ চলা শুরু  করতে হয়েছে প্রজ্ঞানকে। এই আবহে সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে প্রজ্ঞান। যদিও আক্ষরিক অর্থে প্রজ্ঞান দৌড়তে পারে না। কারণ এটি সেকেন্ডে এক সেন্টিমিটার গতিতেই এগোতে পারে। চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার নামতে আর ১০ দিনও বাকি নেই। বাকি ক'দিনে যতটা সম্ভব এলাকা ঘুরিয়ে প্রজ্ঞানের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে চাইছেন ইসরোর বিজ্ঞানীরা। এই প্রথম কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হয়েছে। তবে এই মিশন মাত্র ১৪ দিনের জন্যই স্থায়ী থাকার কথা ছিল। কারণ একবার দক্ষিণ মেরুতে অন্ধকার নামলে…
Read More
সেইল গড়ে তুলতে চলেছে বিশাল বড় মাপের ইস্পাত কারখানা

সেইল গড়ে তুলতে চলেছে বিশাল বড় মাপের ইস্পাত কারখানা

৩০ হাজার কোটি টাকা বিনিয়োগে বাংলায়  সেইল বিশাল বড় মাপের ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছে। এই বিরাট কারখানায় বছরে ৪.০৮ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হবে। এমনই ক্ষমতাসম্পন্ন কারখানাই গড়ে তুলছে সেইল। বার্নপুরে ইস্কো কারখানার পাশেই নতুন ইউনিট গড়ে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে। সেইলের অধীনস্থ ইস্কো কারখানার উৎপাদন ক্ষমতা বছরে ২.৫ মিলিয়ন টন। সেটা এবার বাড়িয়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কারখানা গড়ে উঠলে কর্মসংস্থানও বাড়বে। এদিকে ইস্কোর হাত ধরেই আসানসোলে শিল্পের বিকাশ এবং খনি অঞ্চল আরও সমৃদ্ধ হয়। এখন বহু কারখানাই আসানসোলে বন্ধ। তাই কর্মসংস্থানও হচ্ছে না। তাই এই বিরাট মাপের ইস্পাত কারখানা গড়ে উঠলে এবং বিনিয়োগ বড় হলে কর্মসংস্থান…
Read More