19
Jan
বুধবার ভারত ও আফগানিস্তানের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচে ২২ রানে ৪ উইকেট ফেলে দিয়ে বাইশ গজে দাপট দেখাচ্ছিলো আফগানিস্তানের প্লেয়াররা। ঠিক সেই সময় ম্যাচের হাল ধরেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং। দলের অধিনায়কের সঙ্গে বিস্ফোরক মেজাজে ১৭৬.এর স্ট্রাইক রেটে ৩৯ বলে ৬৯ রানের অনবদ্ধ ইনিংস খেলে নটআউট থেকে মাঠ ছাড়েন রিঙ্কু। ম্যাচ শেষে রিঙ্কু রোহিতকে কৃতজ্ঞতাও জানান। রিঙ্কু তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন যে, রোহিত ভাইয়ার সাথে ক্রিজে সময় কাটিয়ে তাঁর আলাদাই একটি দারুণ অনুভূতি হচ্ছে এবং তাঁর থেকে সে অনেক কিছুই শিখতে পেড়েছে। এছাড়াও সিরিজ জিতে তাঁর ভালো লাগছে।আইপিএলর পর এবার ভারতীয় দলেও নিজের জাত চেনাচ্ছেন রিঙ্কু। গত আইপিএল-এ কেকেআর…
