editor

11195 Posts
স্বামীকে বেআইনি কারবার ছাড়তে বলায় খুন হল স্ত্রী

স্বামীকে বেআইনি কারবার ছাড়তে বলায় খুন হল স্ত্রী

বেআইনি মাদক কারবারের ব্যবসা ছেড়ে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসার জন্য বারবার বলায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী। এমনই নৃশংস ঘটনা ঘটল মালদা শহরের পিরোজপুর এলাকায় অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে  । পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম দোলা মন্ডল (২৪)। পুরাতন মালদা থানার ছাতিয়ার মোড় এলাকার বাসিন্দা চিরঞ্জিত মন্ডলের সাথে কয়েক বছর আগে বিয়ে হয় দোলা মন্ডলের। বিয়ের কয়েক মাস পর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মালদা শহরের পিরোজপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন অভিযুক্ত চিরঞ্জিত মন্ডল।  প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে,  চিরঞ্জিত মন্ডল সম্প্রতি…
Read More
দিদিগিরি, ভাইপো গিরি যা করার করে নিন, অবক্ষয় ঠেকাতে পারবেন না,হুঁশিয়ারি রাহুল সিনহার

দিদিগিরি, ভাইপো গিরি যা করার করে নিন, অবক্ষয় ঠেকাতে পারবেন না,হুঁশিয়ারি রাহুল সিনহার

রাজ্যের পরিস্থিতি যে দিনে দিনে ভয়াবহ আকার ধারন করছে এবং তাতে গণতন্ত্রের টুটি চেপে হত্যা করার জোগাড় করেছে তৃণমূল শিলিগুড়িতে এসে তৃণমূলের বিরুদ্ধে এমনই চাচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন শিলিগুড়িতে দলীয় সভায় এসে দিদির দিদি গিরির বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি।রাষ্ট্রপতি শাসন সম্পর্কে তিনি বলেন রাষ্টপতি শাসন জারি করতে যা যা প্রয়োজন তা সবই এরাজ্যে হয়েছে।কিন্তুু জনগন আমাদের সাথে রয়েছে তাই রাষ্ট্রপতি শাসনের দরকার নেই ।যে জনগনকে সাথে নিয়ে তৃনমূল ক্ষমতায় এসেছিল সেই জনগন তাদের ক্ষমতা চ্যুত করবে।দেশের পাঁচটি রাজ্যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কমিশন পাখির চোখ করে দেখতে পারবে।আর নির্বাচন কমিশন যদি সঠিক…
Read More
হিন্দু বোনের বিয়ে দিল মুসলিম ভাইয়েরা

হিন্দু বোনের বিয়ে দিল মুসলিম ভাইয়েরা

এলাকার দুঃস্থ হিন্দু বোনের বিয়ে দিয়ে সম্প্রীতির নজির গড়ল মুসলিম দাদা-ভাইয়েরা। ঘটনাটি মালদার কালিয়াচক থানার অনন্তপুর এলাকার দৌলত টোলা গ্রামের। জানা গেছে এলাকার একদল যুবক ওই হিন্দু কনের ছাদনা তলা থেকে শুরু করে , খাবারের আয়োজন, পরিবেশন ,বরযাত্রী দলের আপ্যায়ন সহ বিয়ের সমস্ত কাজ করে। স্থানীয় যুবকদের এই সহযোগিতা পেয়ে রীতিমতো আবেগে আপ্লুত পাত্রী রিংক মন্ডল ও তার পরিবার। কখনই তারা ভাবতে পারেন নি গরিব পরিবারের মেয়ের বিয়ে এতটাই ধুমধাম করে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কালিয়াচকের বাসিন্দা আলমগীর খান , হাবিব মোস্তফা, আব্দুল্লাহ আল রাজি, মোহাম্মদ ইলিয়াসদের মতোন কিছু যুবকেরা। তারাই নিজেদের খরচে করে প্রতিবেশী বোন রিংকি…
Read More
সরকারি চাকরির দাবিতে  জাতীয় সড়ক অবরোধ ল্যান্ডলুজার কমিটির

সরকারি চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ ল্যান্ডলুজার কমিটির

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের নিজেদের দাবির সুর চড়াল জলপাইগুড়ি জেলার ল্যান্ড লুজার সদস্যরা। অবিলম্বে নিজেদের দাবি দাওয়া মেটানোর দাবীতে এদিন জলপাইগুড়ি পাহাড় পুরের কাছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কমিটির সদস্যরা। তাদের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করা সত্ত্বেও প্রায় ছয়শো জন ল্যান্ড লুজারকে আজ পযর্ন্ত সরকারি চাকরি দেওয়া হয়নি। তাই তাদের দাবি, অবিলম্বে বিভিন্ন সরকারি দপ্তরে বিনা পরীক্ষায় চাকরি দিতে হবে। আন্দোলনকারীদের দাবি, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পের জন্য নিজেদের জমি দিয়েছিলেন তারা। এর পরিবর্তে সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু দীর্ঘ কয়েক বছর পার হয়ে…
Read More
১৭ ই ডিসেম্বর শুরু হচ্ছে হলদিবাড়ি-চিলাহাটি রেল যোগাযোগ

১৭ ই ডিসেম্বর শুরু হচ্ছে হলদিবাড়ি-চিলাহাটি রেল যোগাযোগ

আগামী ১৭ ই ডিসেম্বর দুই বাংলার মধ্যে ঐতিহাসিক রেল যোগাযোগ শুরু হতে চলেছে। ওইদিন ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি স্টেশনে দুটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। কিছুদিন আগেই বাংলাদেশের কমিশনার সস্ত্রীক এসে রেল লাইন ব্যবস্থা খতিয়ে দেখেছেন ।বুধবার হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে এসে একথা জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম রবীন্দ্রকুমার ভর্মা। তিনি বলেন, ১৭ ই ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে একটি খালি ওয়াগন আন্তর্জাতিক সীমান্তের গেট পেরিয়ে হলদিবাড়ি রেল স্টেশনে এসে পৌঁছোবে। হলদিবাড়ি স্টেশনে উপস্থিত রেল আধিকারিকরা সেই ট্রেনটিকে স্বাগত জানাবেনট্রায়াল পর্যায় শেষ করে এবার ফের রেল ছুটবে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত ।
Read More
চলে গেলেন কোচ আলেসান্দ্রো সাবেইয়া

চলে গেলেন কোচ আলেসান্দ্রো সাবেইয়া

প্রয়াত হলেন কোচ আলেসান্দ্রো সাবেইয়া। ৬৬ বছরের সাবেইয়া আগে থেকেই হৃদরোগের জটিলতায় ভুগছিলেন। হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে শেষপর্যন্ত হার মানলেন সাবেইয়া। তাঁর হাত ধরেই মেসিরা পৌঁছে গেছিল ফাইনালে। ২০১১ সালের পরে তিন বছর আর্জেন্টিনার কোচ ছিলেন সাবেলা। শোনা যায়, মারাদোনার প্রয়াণে আঘাত পেয়েছিলেন সাবেইয়া।
Read More
উত্তরকন্যার দেওয়ালে রাজীব বন্দোপাধ্যায়ের সমর্থনে পোষ্টার- ধন্দে শহরবাসী

উত্তরকন্যার দেওয়ালে রাজীব বন্দোপাধ্যায়ের সমর্থনে পোষ্টার- ধন্দে শহরবাসী

শুভেন্দু অধিকারীর পর এবার শহর শিলিগুড়িতে পড়ল রাজীব বন্দ্যোপাধ্যায় এর পোস্টার। এদিন রাজ্যের মিনিসেক্রেট উত্তরকন্যা'-র দেওয়ান সহ ফুলবাড়ীর বিস্তীর্ণ এলাকায় এই পোস্টটার লক্ষ্য করা স্থানীয়রা। রাজীব বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া পোস্টার ব্যানারে মধ্যে লেখা রয়েছে "আমরা দাদার ভক্ত"। কার্যত এই পোস্টার ঘিরে নতুন করে চাঞ্চল্য শুরু হলো রাজ্য রাজনীতিতে। তবে এই ধরনের পোস্ট কে বা কারা লাগলো তা নিয়ে ধন্দে শহরবাসী।
Read More
বিজেপি দূর দূরান্ত থেকে লোক এনে তাদের হত্যা করে ভোটে জিততে  – পর্যটন মন্ত্রী গৌতম দেব

বিজেপি দূর দূরান্ত থেকে লোক এনে তাদের হত্যা করে ভোটে জিততে – পর্যটন মন্ত্রী গৌতম দেব

গত সাত তারিখ উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বিজেপি।পুলিশ তাদের ফুলবাড়ি মোরে আটকে দেয়।বিজেপি কর্মী ও সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ফুলবাড়ী মোর স্থিত পথের সাথী তে ব্যাপক ভাঙ্গচুর চালায়।বৃহস্পতিবার পথের সাথী পরিদর্শনে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।পরিদর্শনের পর তিনি বলেন অভিযানের নামে যে ভাবে তান্ডব চালিয়েছে বিজেপি তা অত্যন্ত নিন্দনীয়। এই দলের থেকে এর থেকে বেশী কিছু আশা করা যায় না।গতকাল শরিরে গুলিতে আহত হয়ে তিন দিন পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়।সে প্রসঙ্গে মন্ত্রী বলেন উলেন রায় মারা যাওয়ায় দ্বিতীয় বার ময়নাতদন্তের দাবী করে।কিন্তুু ওই কর্মীর গায়ে গুলি লাগলেও তাকে লুকিয়ে রাখা হল কেন? কেন তিন দিন পর তাকে…
Read More
কোচবিহারে স্থায়ী চাকরির দাবি তে মিছিল – রাজ্য সরকারের ওপর আস্থা হারাচ্ছে যুব – সমাজ

কোচবিহারে স্থায়ী চাকরির দাবি তে মিছিল – রাজ্য সরকারের ওপর আস্থা হারাচ্ছে যুব – সমাজ

কোচবিহার, ১০ডিসেম্বর - রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন এরাজ্যে সবকটি জেলা মিলিয়ে প্রায় ২৭হাজার সিভিল ডিফেন্স কর্মচারী অস্থায়ী হিসেবে কাজ করছেন। ৬০বছর পর্যন্ত তাদের চাকরি সুনিশ্চিত করে দেওয়ার ঘোষণাও রেখেছেন তিনি। এছাড়া মহিলা সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা মাতৃকালীন ১৮০দিনের ছুটি পাবেন ও পুরুষ সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা ৫০দিনের মেডিক্যাল লিভ পাবেন এবং ৩লক্ষ টাকা এক্সিডেন্টাল বেনিফিট ও চাকরি থেকে অবসরকালীন ৩লক্ষ টাকা পাবেন। কিন্তু আজও এসবই ঘোষণায় রয়ে গেছে এর কোনোটাই বাস্তব রূপ পায়নি। এই পরিস্থিতিতে সংকটাপন্ন এই সমস্ত সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা এই মুহূর্তে রাজ্য সরকারের প্রতি বিশ্বাস হারাতে বসেছেন। তাই অবিলম্বে তাদের নিয়োগের দাবি সহ বেশকিছু দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার…
Read More
করোনা নিন্মমুখী, রাজ্যে আরও কোভিড হাসপাতাল

করোনা নিন্মমুখী, রাজ্যে আরও কোভিড হাসপাতাল

করোনার গ্রাফ নিম্নমুখি হওয়ায় এবার সরকারি কোভিড হাসপাতাল চালু করার উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। এর আগে জেলায় দুটি বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে কোভিড হাসপাতাল বানিয়ে বিনামূল্যে পরিষেবা দিচ্ছিল স্বাস্থ্য দফতর। কিন্তু করোনার সংক্রমণ কম হওয়ায় এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই করোনার জন্য পৃথক পরিকাঠামো তৈরির উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, হাসপাতালে ১২৪ শয্যার পৃথক কোভিড হাসপাতাল তৈরি করা হবে। পরিবর্তে যে কোন একটি বেসরকারি পরিকাঠামো ছেড়ে দেবে স্বাস্থ্য দফতর। এতে অনেকটা খরচও কমবে কর্তৃপক্ষের ১২৪ শয্যার মধ্যে ২০ টি শয্যা শুধু মাত্র ভেন্টিলেশন সহ সিসিইউ পরিষেবার জন্য রাখা হবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৈঠকের পর একথা…
Read More
‘বঙ্গধ্বনি’ চালু করছে রাজ্য সরকার

‘বঙ্গধ্বনি’ চালু করছে রাজ্য সরকার

কলকাতা: চালু হচ্ছে নয়া প্রকল্প 'বঙ্গধ্বনি'। নিজেদের রিপোর্ট কার্ড দেওয়ার কাজ শুরু করছে তৃণমূল। পেশ করা হবে ১০ বছরের রিপোর্ট কার্ড। যা শুরু হবে আজ থেকেই। গত দশ বছর ধরে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার কি কাজ করেছে বাংলার মানুষের জন্যে, তার যাবতীয় খতিয়ান তুলে ধরবে রাজ্য সরকার। মমতা বন্দোপাধ্যায় বা তাঁর দলের নেতা মন্ত্রীরা একপ্রকার নিশ্চিত মানুষের কাছে তাদের উন্নয়নের খতিয়ান পৌঁছে যাবে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ আস্থা রাখবে সেই উন্নয়নের উপরেই। শুক্রবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সাংবাদিক সন্মেলন এবং মিছিল করে শুরু হবে 'বঙ্গধ্বনি' যাত্রার প্রচার অভিযান। দশ বছরের রিপোর্ট কার্ড বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হচ্ছে তৃণমূলের মূল লক্ষ্য।
Read More
গ্রেফতার একাধিক বিজেপি নেতা

গ্রেফতার একাধিক বিজেপি নেতা

কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল শিলিগুড়ি পুলিশ। বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, সরকারী কাজে বাধা ও পুলিশকে নিগ্রহ করার মতো বিভিন্ন অসন্তোষমূলক কাজ হওয়ায় বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে শিলিগুড়ি ও জলপাইগুড়ি থানায় মামলা রুজু করে অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ২০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে কোনও কসুর রাখছে না মমতা সরকার।
Read More
নির্মাণ হল নতুন চুল্লি

নির্মাণ হল নতুন চুল্লি

কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্য দুটি অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরি করছে কলকাতা পুরসভা। চুল্লি বসানোর কাজ হয়ে গেছে। শীঘ্রই এই চুল্লি দুটি চালু করা হবে। সৎকারের চাপ কমাতে এই নতুন দুটি চুল্লি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ধাপার দুটি চুল্লি, কলকাতার নিমতলা ও দক্ষিণ কলকাতার বিরজুনালা শ্মশানে পুরসভার উদ্যোগে কোভিড মৃতদেহ সৎকার করা হচ্ছে।
Read More
কৃষি বিলের বিরোধিতায় পথে মিছিল বামপন্থী ছাত্র-যুবদের

কৃষি বিলের বিরোধিতায় পথে মিছিল বামপন্থী ছাত্র-যুবদের

নতুন কৃষি আইনের বিরোধিতা এবং কৃষক আন্দোলনের সমর্থনে মঙ্গলবার মালবাজারে মিছিল বের করল মালবাজার বামফ্রন্টের সদস্যরা। জানা গেছে ডিওয়াইএফআই এবং এসএফআই এর সদস্যরা এদিন পথে নেমে কৃষি আইনের বিরোধিতা করে। এদিন মিছিলে অংশ নেন রাজা দত্ত, শুভম নন্দী, রতন দাস, সমীর সিংহ সহ অন্যান্য নেতা-কর্মীরা। বামপন্থী ছাত্র-যুবনেতা রাজা দত্ত জানিয়েছেন , ভারতের কৃষক বিরোধী এই আইনকে অবিলম্বে বাতিল করতে হবে ।
Read More