editor

11195 Posts
মায়ের বকুনিতে আত্মহত্যা করল পঞ্চম শ্রেণীর ছাত্র !

মায়ের বকুনিতে আত্মহত্যা করল পঞ্চম শ্রেণীর ছাত্র !

মায়ের বকুনির জেরে গলায় ফাঁস দিল ছেলে । অবাধ্য ছেলেকে শাসন করতে গিয়ে মায়ের কথাতে দশ বছরের ছেলের এই আত্মহত্যায় অবাক এলাকাবাসী। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে গাজোল থানার শংকরপুর এলাকায়।জানা গেছে বাজার আনা নিয়ে ছেলেকে শাসন করে মা বাজারে বেরিয়ে গেলে ফাঁকা বাড়িতে দিদির ওড়না গলায় লাগিয়ে আত্মহত্যা করে । খবর শোনে ঘটনাস্থলে এসেছে পুলিশ। মৃতদেহটিকে ফ্যান থেকে নামিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম নয়ন চৌহান (১১)। সে গাজোলের একটি হাই স্কুলের পঞ্চম শ্রেণীতে পাঠরত ছিল ।  এদিন বাড়ির লোকেদের অলক্ষ্যে শোবার ঘরে সিলিং-এর সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রটি ।
Read More
অপেক্ষা মির্জাপুর দ্বিতীয় সিজনের

অপেক্ষা মির্জাপুর দ্বিতীয় সিজনের

প্রথম সিজনের বিরাট সাফল্যের পর ফের আবার মির্জাপুরের নতুন সিজন আসছে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে। মুক্তি পেল ওয়েব সিরিজের নতুন একটি পোস্টার। পোস্টার দেখেই মন জয় ফ্যানেদের। মুহূর্তে ভাইরাল হয়েছে সেটি। অ্যামাজন প্রাইমে আগামী ২৩ অক্টোবর মুক্তি পাবে মির্জাপুর ২।করোনার নিউ নর্ম্যাল জীবনে ডিজিটাল প্ল্যাটফর্ম যেন অঙ্গাঙ্গি ভাবে জড়িত প্রত্যেকের জীবনে। ওয়েব দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের শিরোপা পেয়েছেন অ্যামাজন প্রাইমের 'মির্জাপুর'। এর প্রথম সিজন অসম্ভব হিট করার পর এবার তার দ্বিতীয় সিজন আসার অপেক্ষায়। আগামী সিজনে আলি ফজলের সঙ্গেই সম্মুখসমরে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে।
Read More
জলের স্রোতে ভেঙে গেল বাঁশের সেতু  হরিশ্চন্দ্রপুরে

জলের স্রোতে ভেঙে গেল বাঁশের সেতু হরিশ্চন্দ্রপুরে

লাগাতার বৃষ্টির জেরে ফুলহার নদীর জলের স্রোতে ভেঙে গেল বাঁশের সেতু । রবিবারে বিকাল এই ঘটনার পর সোমবার থেকে ব্যাপক সমস্যায় পড়েছেন দুই পারের বাসিন্দারা । প্রাণের ঝুঁকি নিয়ে ভরা নদী এখন নৌকা করে যাতায়াত করছেন সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা । তাদের বক্তব্য নদীর ওপারে রয়েছে বিহার দুইপারের বাসিন্দারা এই অস্থায়ী বাঁশের সেতু দিয়ে চলাচল করতেন কিন্তু ভোলাহাট নদীর জল বাড়তেই ভেঙে গিয়েছে এই অস্থায়ী বাঁশের সেতুটি। এদিকে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলহার নদীর জল বিপদসীমার ছুঁয়েছে। এই নদীর জলস্তর চরম বিপদসীমা ২৭.৪৩ মিটার । কিন্তু বর্তমানে ওই নদীর জলস্তর রয়েছে ২৮.৩৫ মিটার । ইতিমধ্যে…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, হত ১

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, হত ১

যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হল একজনের, আহত অনেক । জানা গেছে জলপাইগুড়ি-হলদিবাড়ি জাতীয় সড়কে রাখালদেবী ইটভাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই বাস । দুর্ঘটনায় প্রাণ হারান বাসের কন্ডাক্টর ।দুর্ঘটনায় আহত হয়েছে‌ন বেশ কয়েকজন যাত্রী । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাই‌গুড়ি কোতোয়ালি থানার পুলিশ । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল এগারোটা নাগাদ হলদিবাড়ি থেকে জলপাইগুড়িগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। বাসে প্রায় ত্রিশ জন যাত্রী ছিল বলে জানা গেছে । বাসের জানালা দিয়ে যাত্রীদের উদ্ধার করা গেলেও বাসের নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কন্ডাক্টরের। ভাঙা রাস্তার কারনেই নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । ঘটনার প্রতিবাদে…
Read More
চারদিনের সফরে আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী

চারদিনের সফরে আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কোভিড পরিস্থিতিতে দীর্ঘ আটমাস শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী । জানা গেছে বাগডোগরা বিমান বন্দরে নেমে মুখ্যমন্ত্রীর কনভয় সোজা চলে যাবেন উত্তরকন্যায় । উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন । আলোচনা হবে উত্তরবঙ্গের কোভিড পরিস্থিতি নিয়েও । বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ । উল্লেখ্য আগামী আট নয়মাস পরে(যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি) বিধানসভা নির্বাচন হচ্ছে ধরে নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল কোভিড পরিস্থিতিতেও তাদের কর্মসূচি চালাচ্ছে । সেই মুহূর্তে শিলিগুড়িতে চারদিন ঘাঁটি গেড়ে উত্তরের পরিস্থিতিকে নিজের চোখে সরেজমিনে খতিয়ে দেখতেই এই সফর…
Read More
সমব্যথী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্রধানের বিরুদ্ধে

সমব্যথী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্রধানের বিরুদ্ধে

সমব্যথী প্রকল্পে ব্লকস্তর থেকে টাকা আসলেও দীর্ঘ একবছর ধরে সেই সুবিধা পায়নি স্থানীয় জনগণ। প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে প্রধান।এই অভিযোগ এনে ধর্ণায় বসল স্থানীয় অঞ্চলের বাসিন্দারা। এমনই ঘটনা ঘটেছে ইংরেজবাজার এলাকায় ।এদিন এই অঞ্চলের বাগবাড়ি, 52 বিঘা সহ একাধিক এলাকার মহিলারা সমব্যাথী প্রকল্পের দুই হাজার টাকা করে না পেয়ে ব্লক দপ্তরের সামনে ধর্নায় বসেন । এলাকার মহিলাদের অভিযোগ কারো স্বামী এক বছর আবার কারো স্বামী ছয় মাস আগে মারা গেছে । কিন্তু সমব্যাথী প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি । কাজি গ্রাম অঞ্চলের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি । তাই আজ তারা ব্লক দপ্তরের সামনে ধরনায়…
Read More
অনাড়ম্বর ভাবে পালিত হল বিশ্ব পর্যটনদিবস

অনাড়ম্বর ভাবে পালিত হল বিশ্ব পর্যটনদিবস

মন খারাপের মধ্য দিয়েই পালিত হল বিশ্ব পর্যটন দিবস । কোভিড পরিস্থিতিতে ছয়মাস ধরে বন্ধ পর্যটন। আনলক পর্বে ধীরে ধীরে পর্যটনকেন্দ্র গুলি খুললেও ছন্দে ফেরেনি উত্তরের পর্যটন। তাই মন খারাপের মধ্য দিয়েই অনাড়ম্বর ভাবে পালিত হল বিশ্ব পর্যটনদিবস । পর্যটন সংস্থা‌র কর্মী ও পর্যটকদের নিয়ে দিনটি পালন করলেন জলপাইগুড়ি ট‍্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। জলপাইগুড়ি ট‍্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যঅলোক চক্রবর্তী বলেন, করোনা পরিস্থিতির জন্য বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতি‌গ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। একেবারে স্তব্ধ হয়ে পড়া পর্যটন ব‍্যবস্থা‌কে এই মুহূর্তে নতুন আঙ্গিকে মেলে ধরার চেষ্টা চলছে। পর্যটন শিল্প‌কে ফের বাঁচিয়ে তোলার জন‍্য বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট খোলার সরকারি অনুমতি দেওয়া…
Read More
কিয়া মোটর্সের ‘কিয়া সনেট’

কিয়া মোটর্সের ‘কিয়া সনেট’

কিয়া মোটর্স ইন্ডিয়া’র প্রথম কম্প্যাক্ট এসইউভি ‘কিয়া সনেট’ লঞ্চ্‌ হল ভারতে। কিয়া সনেটের এন্ট্রি লেভেল এইচটিই স্মার্টস্ক্রিন জি১.২এমটি ভেরিয়েন্টের দাম ৬,৭১,০০০ টাকা। কিয়া সনেট আনা হয়েছে ১৭টি ভেরিয়েন্টে, যার মধ্যে রয়েছে দুইটি পেট্রোল ইঞ্জিন, দুইটি ডিজেল ইঞ্জিন, ৫টি ট্রান্সমিশন ও দুইটি ট্রিম লেভেল। সনেটে রয়েছে স্ট্যান্ডার্ড ও লেটেস্ট কার টেকনোলজি-যুক্ত একগুচ্ছ ফিচার্স। কম্প্যাক্ট এক্সটেরিয়র ডিজাইন থাকলেও কিয়া সনেটের ইন্টেরিয়রের ডিজাইনে রয়েছে কমফর্ট ও লাক্সারির যথেষ্ট ব্যবস্থা। ভেরিয়েন্ট অনুসারে কিয়া সনেটের দামের রেঞ্জ ৬,৭১,০০০ টাকা থেকে ১১,৯৯,০০০ টাকা।
Read More
বেহাল ব্রিজ, ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য যাত্রীরা, নির্বিকার প্রশাসন

বেহাল ব্রিজ, ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য যাত্রীরা, নির্বিকার প্রশাসন

চতুর্থ মহানন্দা সেতুর অনতিদূরে চামটা ব্রিজের হাল বেহাল । সিমেন্টের চাদর উঠে বেরিয়ে রয়েছে রড । যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ স্থানীয়দের । চতুর্থ মহানন্দা সেতুর অনতিদূরে এই চামটা ব্রিজ । শিলিগুড়ি হিলকার্ট রোডের উপর চাপ কমাতে মাটিগাড়া থেকে শিলিগুড়ি ঢোকার জন্য তৈরি হওয়া দুই বাইপাস রোডের একটি অন্যতম রোডে এই ব্রিজের বেহাল অবস্থায় ক্ষুব্ধ পথচারীরা । শুধু এই ব্রিজের অবস্থাই শুধু শোচনীয় নয়, এর পাশাপাশি চতুর্থ মহানন্দা সেতু ওঠার আগেও রাস্তাটির প্রায় কয়েকশো মিটার খানাখন্দে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে । বর্ষায় বৃষ্টির জল বেরিয়ে যাওয়ার কোনো উপায় না থাকাতেই এই সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের বক্তব্য।…
Read More
রাজ্যের নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

রাজ্যের নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

জল্পনা সত্যি হল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব পদে নিয়োজিত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামী ১ অক্টোবর থেকে মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। সোমবার সকালে নিজেই একথা টুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হল এইচ কে দ্বিবেদিকে। এছাড়া আরও রদবদল করা হয়েছে রাজ্য প্রশাসনে। নবান্নের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। সেখানে লেখা হয়, বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগেই নিজের টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে…
Read More
হার্টের স্বাস্থ্যের জন্য আমন্ড উপকারী

হার্টের স্বাস্থ্যের জন্য আমন্ড উপকারী

কার্ডিয়োভাস্কুলার ডিজিজের (সিভিডি) ঝুঁকি বৃদ্ধিকারী সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলির মধ্যে রয়েছে মানসিক চাপ। কিংস কলেজ লন্ডনের গবেষকরা এক সাম্প্রতিক ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারীদের হার্ট রেট ভেরিয়াবিলিটি (এইচআরভি) পর্যবেক্ষণ করেছেন, যারা মানসিক চাপের মধ্যে রয়েছেন। গবেষকরা লক্ষ্য করেছেন, সেইসব অংশগ্রহণকারীদের এইচআরভি’র উন্নতি হয়েছে যারা ৬ সপ্তাহ ধরে সাধারন স্ন্যাকসের পরিবর্তে আমন্ড গ্রহণ করেছেন। এই পরীক্ষার প্রাপ্ত ফলাফল দেখিয়ে দিয়েছে, কীভাবে আমন্ড হার্টের স্বাস্থ্য ভাল রাখার উপযুক্ত ডায়েটের অংশ হতে পারে। প্রচলিত স্ন্যাক্সের পরিবর্তে আমন্ড মানসিক চাপ-জনিত এইচআরভি হ্রাস করে, যার দ্বারা কার্ডিয়াক ফাংশন উন্নত হয়। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়া’র অর্থানুকূল্যে এই পরীক্ষাটি চালানো হয়েছিল । ড. সারা বেরি’র সঙ্গে একযোগে চালানো এই পরীক্ষার কো-প্রিন্সিপাল…
Read More
শুরু হচ্ছে আনলক ৫.০

শুরু হচ্ছে আনলক ৫.০

চতুর্থ পর্যায়ের আনলকডাউন সমাপ্ত হতে চলেছে ৩০ সেপ্টেম্বর। পয়লা অক্টোবর থেকে শুরু হচ্ছে আনলক ৫.০। মনে করা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে এবার ছাড় মিলতে পারে ৫য়ের জন্য। সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন।   অক্টোবর মাসে সারা দেশ উৎসবে মাতবে। ফলে বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি বলেই মনে করছে কেন্দ্র। উল্লেখ্য কোনও রাজ্যই কেন্দ্রকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে না জানানো হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউনের পঞ্চম পর্যায়ে একাধিক বিষয়ে ছাড় দিতে পারে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন লকডাউন জারি করে অর্থনৈতিক লেনদেনে কোনও বাধা যাতে সৃষ্টি না হয়, তা দেখতে হবে।…
Read More
ধুপগুড়িতে রক্তদান শিবিরের আয়োজন এবিভিপির

ধুপগুড়িতে রক্তদান শিবিরের আয়োজন এবিভিপির

কোভিড পরিস্থিতিতে উত্তরবঙ্গের ব্লাড ব্যাংকগুলোতে দেখা দিয়েছে রক্তসংকট । এই পরিস্থিতিতে এই মহামারিতেও রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সঙ্ঘের ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । জানা গিয়েছে ধুপগুড়ি এবিভিপি ইউনিটের পক্ষ থেকে এই রক্তদান কর্মসূচির আয়োজন ।এদিন এই শিবিরে প্ৰায় ৬৮ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন । ইউনিটের পক্ষ থেকে জানা গেছে স্বাস্থ্যবিধি মেনে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও এধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন এবিভিপির কার্য্কর্তারা
Read More
ভোটের মুখে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদে মুকুল রায়

ভোটের মুখে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদে মুকুল রায়

রাজ্যের বিধানসভা ভোটের আগে বড়সড় রদবদল । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদে আনা হল বাংলার মুকুল রায়কে। আর এভাবেই বাংলাকে চমক দিল কেন্দ্রীয় বিজেপি কমিটি । দীর্ঘদিন ধরে মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা কল্পনা চলে । আজ সমস্ত জল্পনা কল্পনায় জল ঢেলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দলে বসিয়ে রাজ্যকে নতুন বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ দিন নীরবে দলের জন্য ঘুঁটি সাজিয়েছেন । লোকসভা ভোটে বাংলায় বিজেপির অবস্থান বদলে দিয়েছে তাঁর কবজির জোর। এবার সেই সাফল্যেরই পুরস্কার পাচ্ছেন মুকুল রায়।
Read More