editor

10324 Posts
কার্গিল বিজয় দিবস

কার্গিল বিজয় দিবস

২৬ জুলাই (১৯৯৯) দিনটি পালন করা হয় কার্গিল বিজয় দিবস ৷ এই দিনটি ভোলার নয় প্রত্যেক বছর এই দিনেই ভারতের শয়ে শয়ে বীর সৈনিকরা জাতির জন্য লড়াই করে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে শহিদ হয়েছিলেন। ২১ বছর আগে এই দিনটিতেই পাকিস্তানি সেনাদের আক্রমণ রুখে দিয়ে যুদ্ধে জয় হাসিল করে ভারতীয় সেনাবাহিনী ৷ প্রায় দু’মাস ধরে চলেছিল কার্গিল যুদ্ধ ৷ ওই যুদ্ধ প্রক্রিয়াকেই নাম দেওয়া হয় 'অপারেশন বিজয়'। প্রায় ৬০০ জন বীর সেনার বলিদানে শেষপর্যন্ত পাকিস্তানি সেনাদের পিছু হটতে বাধ্য করে ভারতীয় সেনাবাহিনী ৷ ভারতীয় সেনাকে এই যুদ্ধে সাহায্য করে ভারতীয় বায়ুসেনাও ৷ প্রত্যেক বছর ২৬ জুলাই পালন করা হয় কার্গিল বিজয়…
Read More
করোনায় মৃত ব্যক্তির পরিজনদের হাতে তুলে দেওয়া হবে অস্থি

করোনায় মৃত ব্যক্তির পরিজনদের হাতে তুলে দেওয়া হবে অস্থি

কলকাতা পুরসভার নতুন পদক্ষেপ। শনিবার প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ জানান, তোপসিয়ার হিন্দু কবরখানা চত্বরে একটি বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের কোনও ব্যক্তি করোনায় মারা গেলে তার পরিজনরা এই কেন্দ্রে গিয়ে মৃত্যু শংসাপত্র, দাহ হওয়ার শংসাপত্র দেখালেই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে পাওয়া যাবে ওই মৃত ব্যক্তির অস্থি। কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, করোনায় মৃত ব্যক্তির পরিজনদের হাতে তুলে দেওয়া হবে অস্থি।
Read More
ভারতে করোনায় আক্রান্ত ৪৮ হাজার

ভারতে করোনায় আক্রান্ত ৪৮ হাজার

২৬ রবিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৩,৮৫,৫২২। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৬৭,৮৮২। সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ৩২,০৬৩ জনের। আর এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৮,৮৫,৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮,৬৬১ জন। মৃত্যু হয়েছে ৭০৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৬,১৪৫ জন। ভারতে এখন সুস্থতার হার ৬৩.৯২ শতাংশ। আর মৃত্যুহার ২.৩১ শতাংশ। ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই। এখন মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৬,৩৬৮। মৃত্যু হয়েছে ১৩,৩৮৯ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,০৭,১৯৪। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৪৫,৭৮৫। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের…
Read More
গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

কলকাতা: শনিবার রাজ্যে দু'হাজার ছাড়িয়েছে সংক্রমণ । জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ২৪০৪ জন, মৃত ৪২। কলকাতায় একদিনে সংক্রমিত ৭২৭। সুস্থতার সংখ্যা প্রতি লক্ষে বেড়েছে। প্রতি দশ লক্ষে নমুনা পরীক্ষা হয়েছে ৮৭৬৮ জনের। গত সোমবার নবান্ন থেকে স্বরাষ্ট্রসচিব সকলকে সতর্ক করে দিয়ে ঘোষণা করেন যে, রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, খুবই শোচনীয় অবস্থা শহর কলকাতার। এই সংক্রমণ রুখতে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে দুই দিন করে কড়া লকডাউন বলবৎ থাকবে রাজ্যে। এই লকডাউনে একমাত্র ওষুধের দোকান ও হাসপাতালগুলো ছাড়া বন্ধ বাকি সব। আজকের (শনিবার ২৫ জুলাই) মতোই আগামী বুধবারও (২৯ জুলাই) রাজ্যে লকডাউন জারি রাখা হবে। আপাতত এই দুই দিন…
Read More

সৌরভ গাঙ্গুলির রিপোর্ট নেগেটিভ

অবশেষে স্বস্তির খবর।বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।কিছুদিন আগেই তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি করোনা আক্রান্ত হয়।এখবর শোনামাত্রই আইসলেশনে চলে যান সৌরভও।বেশ কয়েকদিন ধরে নিজেকে গৃহবন্দি করে রেখেছেন বেহালার বাড়িতে।গতকাল তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। বেহালার বাড়িতে গৃহবন্দি থেকেও ভার্চুয়ালে যোগ দিয়েছিলেন বোর্ডের বৈঠকে।সেরেছেন নিজের ব্যক্তিগত কাজও।
Read More

করোনা চিকিৎসায় এগিয়ে এল শিলিগুড়ির মহারাজা অগ্রসেন হাসপাতাল

শিলিগুড়িতে যখন একের পর এক বেসরকারি হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসায় পিছিয়ে যাচ্ছে তখন সামনের সারিতে এগিয়ে এল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতাল। জানা গিয়েছে মহারাজা অগ্রসেন হাসপাতালে বর্তমানে ৪টি বেড নিয়ে করোনা রোগীদের চিকিৎসা শুরু হচ্ছে।পরবর্তীতে বেড সংখ্যা বাড়ানো হবে। সোয়াব টেস্টও খুব শীঘ্রই চালু হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য হাসপাতাল কর্মীদের উপযুক্ত প্রশিক্ষন এর ব্যবস্থা করছে হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Read More
উত্তর কোরিয়ায় ধরা পড়ল সর্বপ্রথম করোনা রোগী

উত্তর কোরিয়ায় ধরা পড়ল সর্বপ্রথম করোনা রোগী

উত্তর কোরিয়ায় ধরা পড়ল প্রথম করোনা রোগী। প্রথম মামলা সামনে আসার পর কিম জং উন প্রশাসন বর্ডার এলাকায় লকডাউন লাগু করে দিয়েছে। শোনা যাচ্ছে করোনা এই বর্ডার পার করেই দেশে ঢুকেছিল। ওই ব্যাক্তি তিন বছর আগে দক্ষিণ কোরিয়া গেছিল, আর সে অবৈধ ভাবে উত্তর কোরিয়ায় ঢুকেছিল। এই মামলা এক অনুপ্রবেশকারীর সাথে যুক্ত। ওই ব্যাক্তি দক্ষিণ কয়েক বছর আগে কোরিয়া থেকে পালিয়ে গেছিল। আর গত সপ্তাহে সে অবৈধ ভাবে উত্তর কোরিয়ায় প্রবেশ করে। কিম জং উন অনুযায়ী, করোনার ভাইরাস উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। যদি ওই ব্যাক্তিকে আধিকারিক হিসেবে ঘোষণা করে দেওয়া হয়, তাহলে এটিই উত্তর কোরিয়ায় সর্বপ্রথম করোনার মামলা হবে। এর…
Read More

আগামী ২৮ শে জুলাই থেকে ৩ রা আগস্ট পর্যন্ত মাথাভাঙা শহর পুরো লকডাউন

২ জন করোনা পজিটিভের খবর আসতেই ফের ৭ দিনের জন্য মাথাভাঙা শহর লক ডাউন ঘোষণা করলো প্রশাসন করোনা সংক্রমন রুখতে আগামী সাতদিন মাথাভাঙা শহরে সম্পূর্ণ লকডাউন ঘোষণা সিদ্ধান্ত নিলেন মাথাভাঙ্গা মহকুমা প্রশাসন। শনিবার মাথাভাঙ্গায় স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করেন মাথাভাঙা মহাকুমার শাসক। এদিন ওই বৈঠকে ছিলেন মাথাভাঙ্গার বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পৌরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন কর্তারা।
Read More

সংক্রমণ রুখতে ছয়দিন বাজার বন্ধের সিদ্ধান্ত কালচিনি ব্যবসায়ী সমিতির

করোনা সংক্রমণ রুখতে আগামী ছয়দিনের জন‍্য ব‍্যবসা বন্ধের সিদ্ধান্ত নিল কালচিনি ব‍্যবসায়ী সমিতি। শুক্রবার বিকেলে কালচিনি এলাকায় মাইকিং করে কালচিনির সমস্ত ব‍্যবসায়ীদের জানানো হয় যে করোনা আবহে আগামী ছয়দিন ব‍্যবসা বন্ধ থাকবে এই বিষয়ে কালচিনি ব‍্যবসায়ী সমিতির সম্পাদক মনোজ শর্মা জানান যে যেভাবে কালচিনি ব্লকে একের পর এক করোনা আক্রান্তের হদিশ মিলছে সেই জন‍্য সবার সুরক্ষার্থে আমরা ছয় দিন আমরা ব‍্যবসা বন্ধ রাখবো এবং কদিন ব‍্যবসা, হাট বাজার সমস্ত কিছু বন্ধ থাকবে 
Read More

অসমে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ হ্রাস

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কোভিড -১৯আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা কমিয়ে সাত দিন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অসম সরকার।পূর্বে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ ছিল চৌদ্দ দিন।এছাড়াও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুধুমাত্র দারিদ্র্যসীমার (বিপিএল) নীচে বসবাসকারী পরিবার, প্রবীণ ব্যক্তি, অসুস্থ এবং দিব্যাংগজনকে ২০০০ টাকা মূল্যের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। প্রথমে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সকল সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীদের প্রত্যেককে ২০০০ টাকা মূল্যের প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হতো । সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতিজনিত কারণে অসম সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে টুইট বার্তায় উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শর্মা ।
Read More

সেফহাউস তৈরিতে একমত অশোক-গৌতম

শিলিগুড়ি তে যেহারে করোনার বহর বাড়ছে তাতে যেমন চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের তেমনি সেফহাউস ,সারি হাসপাতাল তৈরিতে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনকে।কিছুদিন আগে দার্জিলিং জেলাশাসক এস সহায় ঘোষণা করেন যে শিলিগুড়িতে ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী সেফ হাউস তৈরি করা হবে শিলিগুড়িতে।এর জন্য জায়গা নির্বাচন হয় শিলিগুড়ির নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।কিন্তু সেফ হাউস তৈরির প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন।লোকজনের দাবি ঘন জনবসতির মধ্যে তারা সেফহাউস তৈরি করতে দেবেন না।ঘটনায় বিরক্ত অশোক বাবু ও গৌতম বাবু।এভাবে একের পর এক করোনা রোগীদের জন্য হাসপাতাল তৈরিতে বাধা দিলে রোগীদের চিকিৎসা হবে কোথায়? এ ব্যাপারে শিলিগুড়ি বাসিকে আরো মানবিক ও সংযম হতে বলেছেন পর্যটনমন্ত্রী…
Read More

শিলিগুড়ির পরিত্যক্ত জমিতে শুকরের খাটাল, নজর নেই পুরনিগমের

শিলিগুড়ি পুরনিগমের পরিত্যক্ত জমিতে গড়ে উঠেছে অবৈধ শুকরের খাটাল।শহরের একাধিক ওয়ার্ডের পরে থাকা ফাঁকা জমিতে খাটাল তৈরি করে শুয়োর প্রতিপালন করছেন। শহরের বাসিন্দাদের অভিযোগ এই কাজে যুক্ত রয়েছেন শিলিগুড়ি পুরনিগমেরই কর্মীরা।এ ঘটনায় অবাক শহরবাসী।এই শুয়োরের খাটাল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে। সোয়াইন ফ্লু,হেপাটাইটিস ই জন্ডিস সহ বিভিন্ন রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। শহরের মহানন্দা নদীর চরে, ডন বসকো রোড সংলগ্ন জায়গায় ,সেবক রোড সংলগ্ন জায়গায় অবাধে প্রতিপালন হচ্ছে শুয়োর।এ বিষয়ে নির্বিকার প্রশাসন
Read More

১৯ সেপ্টেম্বর শুরু হতে পারে আইপিএল

সব ব্যবস্থা প্রায় চূড়ান্ত।কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলেই এবারের স্থগিত ত্রয়োদশ আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বিসিসিআই প্রায় শেষ পর্যায়ের চূড়ান্ত ব্যবস্থা করছে।ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরে নিয়েছে বোর্ড।খেলোয়াড়দের নিয়ে যাওয়া, কোয়ারেন্টাইন রাখা ইত্যাদি ব্যবস্থাও খতিয়ে দেখছে বোর্ড। খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে নিয়ে কোনো আপস করা হবে না বলেই জানিয়েছে বোর্ড।বোর্ডের এক কর্তা জানিয়েছেন আরবের দুই বিমান পরিষেবা কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।খুব শীঘ্রই আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে।এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলি।
Read More
গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ভারতে

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ভারতে

ভারতে করোনা সংক্রমণ ১৩ লক্ষ ছাড়ানো । বিশ্বে মৃতের নিরিখে ষষ্ঠ স্থানে ভারত। আগে ইউএস, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো, ইতালি। ভারতে মোট সংক্রমিত ১৩, ০৬, ০০২। মহারাষ্ট্রের সংক্রমিত ৩, ৪৭, ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনে ৭৪০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পরপর দু'বার এত রোগীর মৃত্যুর খবর মিলেছে। গত তিন সপ্তাহে দ্বিগুণ হারে বেড়েছে করোনা সংক্রমণ। ২ জুলাই দেশে মোট সংক্রমিত ছিল ছয় লক্ষ। তিন সপ্তাহ বাদে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ  এদিকে তেলেঙ্গানায় শুরু হয়েছে কমিউনিটি সংক্রমণ। দেশে এযাবৎকাল ৬৩.৪৫% সুস্থ। গোটা বিশ্বে প্রতি মিলিয়ে বিচারে মৃত ও সংক্রমণের হার কম।
Read More