editor

10324 Posts
শ্রাবন্তীর ও দেব কোভিড যোদ্ধাদের স্যালুট জানাবেন

শ্রাবন্তীর ও দেব কোভিড যোদ্ধাদের স্যালুট জানাবেন

অভিনেত্রী, বিচারকের পর এখন সঞ্চালিকা হিসাবেও যথেষ্ট পরিচিত শ্রাবন্তী। স্টার জলসায় ‘সুপারস্টার পরিবার’ নামের একটি গেম শো হোস্ট করেন নায়িকা। এবার শ্রাবন্তীর ‘সুপাস্টার পরিবার’-এ শামিল হলেন দেব। করোনা আবহে বন্ধ হয়েছিল শ্যুটিং। তবে সব বাঁধা পেরিয়ে অবশেষে পর্দায় ফিরছে এই ‘রিয়ালিটি শো’। ২৫ জুলাই,শনিবার থেকে টিভির পর্দায় ফিরছে ‘সুপারস্টার পরিবার’। আর শ্রাবন্তীর এই কামব্যাকে নায়িকার সঙ্গী হতে চলেছেন ঘাটালের সাংসদ।  শ্বশুরবাড়ি বনাম বাপেরবাড়ির এই মজাদার খেলায় এবার কোভিড যোদ্ধাদের স্যালুট জানাবেন দেব-শ্রাবন্তী। গিন্নিরা প্রত্যেকেই এবার কোভিড যোদ্ধা। যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ।
Read More

তোর্সার স্রোতে ভাঙল ১৫ টি বাড়ি

মঙ্গলবার এরপর বুধবার সকাল থেকে ব্যাপক ভাঙন তোর্সা নদীতে। ভাঙ্গনের কবলে ১৫ টি বাড়ি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে। প্রায় কয়েক’শ বাড়ি স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী তোর্সা নদীর বাঁধে তুলে দিয়েছে। অতিমাত্রায় ভাঙ্গনে কার্যত নাজেহাল এলাকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই অস্বাভাবিক যে স্থানীয় বাসিন্দারা জরুরী ভিত্তিতে নিজেদের বাড়িঘর নিজেরাই ভেঙে নিয়ে উঠে আসছে নিরাপদ স্থানে।
Read More

ধর্ষিতা পরিবারের মা-বাবা গ্রেপ্তার, চরম উত্তেজনা চোপড়ায়

কিশোরীর মৃত্যুর ঘটনায় ফুঁসছে চোপড়া। রবিবার থেকে বিক্ষোভ, প্রতিবাদে থমথমে গোটা এলাকা। সোমবার দুপুর পর্যন্ত ছবিটা ছিল একইরকম। তবে সন্ধেয় ওই ঘটনা নিল নয়া মোড়। নিহত কিশোরীর বাবা, দাদা, কাকা-সহ পরিবারের মোট পাঁচজনকে আটক করল পুলিশ। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ। যদিও আটক করার প্রতিবাদে চোপড়া থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ঘটনা অন্যদিকে ঘোরাতেই ‘অন্যায়’ভাবে কিশোরীর পরিজনদের আটক করা হল। বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, “পুলিশ বাড়ি বাড়ি ঘুরে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে।”
Read More
চীনে খুলে গেল সিনেমা হলগুলি

চীনে খুলে গেল সিনেমা হলগুলি

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীন ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে। এবার ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট দেশের বিভিন্ন সিনেমা হলগুলিও। সাংহাই, গুইলিন শহরগুলিতে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে সিনেমা দেখানো। যে সমস্ত অঞ্চলে বিগত ১৪ দিনে নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি, সেই সমস্ত জায়গার সিনেমা হলের কর্মীরা থিয়েটারগুলিকে স্যানিটাইজ করছে যাতে সেখানে সিনেমা দেখানো যেতে পারে। তবে সিনেমা হল খোলা হলেও দর্শকদের জন্য বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে।
Read More
নেটদুনিয়ায় ছবি পোস্ট করলেন শুভশ্রীর

নেটদুনিয়ায় ছবি পোস্ট করলেন শুভশ্রীর

শুভশ্রী সম্প্রতি একটি সিঁদুরে রাঙা ছবি পোস্ট করে আভাস দিলেন মা আসছেন। ছবিটি কোনো দুর্গাপূজায় তোলা। চারিদিকে করোনা আবহে শুভশ্রীর এই ছবিটি কিছুটা স্বস্তি দিয়েছে অনুরাগীদের। করোনা সংক্রমণের হার যেভাবে হচ্ছে তাই মানুষ চিন্তায় আছে আদৌ তাদের সবচেয়ে বড়ো পূজা দুর্গাপূজা পালন হবেতো? সেই সমস্ত চিন্তার মাঝে শুভশ্রীর এই সিঁদুরে রাঙা ছবি দেখে অনুরাগীদের মনে খুশির হাওয়া।
Read More
ভারতের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন

ভারতের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন

ভারতের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন হতে চলেছে ঋষিকেশ রেলওয়ে স্টেশন। উত্তরাখণ্ডে ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেলওয়ে লাইন প্রকল্প অনুযায়ী বানানো এই স্টেশন। ভারতে এত সুন্দর রেলওয়ে স্টেশন আর কোথাও নেই। ভারতীয় রেলওয়ে ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের কাজে দ্রুততা এনেছে। আর ২০২৪ থেকে ২০২৫ এর মধ্যে এই রেল প্রকল্প সম্পূর্ণ করার জন্য কোমর বেঁধে নেমেছে রেল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত এই প্রোজেক্টের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেল মন্ত্রী পীযূষ গোয়েলের প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, যোগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনের যাতায়াত খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ১২৫ কিমি দীর্ঘ এই প্রোজেক্টে লাইন পাতার কাজ সমস্ত জায়গাতেই শুরু হয়ে যাবে বলে জানান তিনি। ঋষিকেশ…
Read More
Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে Jio

Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে Jio

আবার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল Jio। নতুন অফারে গ্রাহকদের বিনামূল্যে 399 টাকা দামের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে মুম্বাইয়ের কোম্পানিটি। এর ফলে লাইভ খেলা দেখার সঙ্গেই প্ল্যাটফর্মের বিভিন্ন কনটেন্ট দেখা যাবে। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে এক বছরের জন্য Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। যদিও নির্দিষ্ট কোন প্ল্যানের গ্রাহকরাই এই সুবিধা পাবেন কি না খোলসা করে বলেনি সংস্থাটি। ইতিমধ্যেই এই বিষয়ে Jio'র কাছে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর মেলেনি। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইট ও অফিশিয়াল অ্যাপ থেকে 98 টাকা প্রিপেড প্ল্যান সরিয়ে নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটির সঙ্গেই…
Read More
দেশে প্রায় ১২ লাখের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত

দেশে প্রায় ১২ লাখের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত

করোনা ভাইরাস সংক্রমণ বাড়িয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই করোনা আক্রান্তের শিকার হয়েছে আরও ৩৭,৭২৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১,৯২,৯১৫ জন। মোট করোনা আক্রান্তের মধ্যে কমপক্ষে ৭,৫৩,০৫০ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। তবে এখনও পর্যন্ত এদেশে মোট ২৮,৭৩২ জনের প্রাণ কেড়েছে করোনা। পরিসংখ্যান বলছে, ভারতে করোনা থেকে পুনরুদ্ধারের হার ৬৩.১২ শতাংশ এবং যতগুলো করোনা পরীক্ষা হচ্ছে তার মধ্যে করোনা পজিটিভের হার ১০.৯৯ শতাংশ।
Read More
সিকিমে ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করল

সিকিমে ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করল

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমনকে রুখতে সিকিম রাজ্য সরকার সোমবার ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করল। সিকিমে বর্তমানে ২৮৩ টি করোনা সংক্রমন ধরা পড়েছে। আধিকারিকেরা জানিয়েছেন, ১৯৩ জন এখনও চিকিৎসাধীন রয়েছে, ৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতির ব্যবস্থাপনার সমস্ত নির্দেশিকার কথা মাথায় রেখে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্য সচিব এস সি গুপ্ত জানিয়েছেন। সিকিমের সমস্ত জেলায় সমস্ত সরকারি অফিস, দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং কারখানা বন্ধ থাকবে। সাধারণ মানুষের চলাচল, জমায়েত, পণ্য পরিবহন, যানবাহন নিষিদ্ধ থাকবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষন কেন্দ্র, কোচিং সেন্টার ৩১ আগষ্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ…
Read More
নতুন ভেস্পা ও এপ্রিলিয়া’র প্রি-বুকিং চলছে

নতুন ভেস্পা ও এপ্রিলিয়া’র প্রি-বুকিং চলছে

দুটি নতুন অফার নিয়ে উপস্থিত হয়েছে পিয়াগিও ইন্ডিয়া – আইকনিক ভেস্পা ভিএক্সএল, এসএক্সএল ফেসলিফট ২০২০ রেঞ্জ এবং স্পোর্টি এপ্রিলিয়া স্টর্ম (ডিস্ক ব্রেক ও ডিজিটাল ক্লাস্টার-সহ)। এবছরের গোড়ার দিকে গ্রেটার নয়ডায় অটো এক্সপো ২০২০-তে পিয়াগিও’র এই নতুন অফারিং পেশ করা হয়েছিল। সম্প্রতি ভেস্পা ভিএক্সএল, এসএক্সএল ফেসলিফট ২০২০ মডেলগুলির (১২৫সিসি ও ১৫০সিসি বিএস৬ ইঞ্জিন-সহ) প্রি-বুকিং আরম্ভ করা হয়েছে। কন্ট্যাক্টলেস এক্সপিরিয়েন্সে আগ্রহী গ্রাহকরা ভেস্পার ই-কমার্স প্লাটফর্মে ভেস্পার বিভিন্ন মডেলগুলির রেঞ্জ দেখে বুক করতে পারেন। এপ্রিলিয়া স্টর্ম স্কুটার বুক করা যাবে এপ্রিলিয়ার ই-কমার্স প্লাটফর্ম থেকে। অনলাইনে ই-কমার্স প্লাটফর্মে ভেস্পা ও এপ্রিলিয়া স্কুটার ১০০০ টাকা দিয়ে বুক করলে ২০০০ টাকার অনলাইন বেনিফিট পাওয়া যাবে। এছাড়া…
Read More

৭ দিন রাস্তার পাশে পড়ে থাকল জখম মহিলা

নাগরাকাটার জাতীয় সড়কের ধারে সাতদিন ধরে পড়ে থাকা জখম অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো নাগরাকাটা থানার পুলিশ। জানা গিয়েছে জখম ওই মহিলার নাম সুন্দরি লোহরা(৬৫)। বাড়ি নাগরাকাটা চাবাগানে । জঙ্গলের ভিতরে জখম অবস্থায় বসে ছিল বৃদ্ধা। চলাতো দুরের কথা এমনকি উঠে দাড়ানোর ক্ষমতাটুকু তার ছিল না। গভীর জঙ্গলের ধারে থাকায় কারো নজরে আসেনি ওই মহিলার। এরপর এদিন নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি ওই মহিলাকে লক্ষ করেন। এরপরই তিনি সুলকাপাড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার আমিনুর হুসেনকে সাথে নিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সুলকাপাড়া হাসপাতালে তার চিকিৎসা চলছে জক্ষম বৃদ্ধার। 
Read More
প্রায় ১১ ক্যারেটের হিরে মিলল মধ্যপ্রদেশের খনিতে

প্রায় ১১ ক্যারেটের হিরে মিলল মধ্যপ্রদেশের খনিতে

মধ্যপ্রদেশের পান্না জেলায় হিরের খনিতে মিলল ১০.৬৯ ক্যারেটের একটি বড় মাপের হিরে৷ সাম্প্রতিককালে এত বড় মাপের হিরে বিশ্বের কোথাও হয়তো পাওয়া যায়নি৷ পান্না জেলাটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে পড়ে৷ হিরের খনির জন্য এই জেলা বিখ্যাত৷ রানিপুর এলাকায় ওই খনির লিজ নিয়েছেন আনন্দীলাল কুশওয়া নামের এক ব্যক্তি৷ তিনি ১০.৬৯ ক্যারেটের হিরেটি জমা দিয়েছেন স্থানীয় ডায়মন্ড অফিসে৷ হিরটির আনুমানিক বাজারদর ৫০ লক্ষ টাকা৷ ওই হিরেটি এ বার নিলামে তোলা হবে৷ তারপর সেই অর্থ সরকারি কর ও রয়্যালটি বাদ দিয়ে টাকাটি তুলে দেওয়া হবে আনন্দীলালের হাতে৷
Read More

কোচবিহারে করোনায় আক্রান্ত হলেন উদয়ন গুহ

এবার করোনায় আক্রান্ত হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।মঙ্গলবার রাতের  করোনা ভাইরাস সংক্রমনের পজেটিভ তালিকায় উঠে এলো এক চাঞ্চল্যকর নাম। বিধায়ক উদয়ন গুহ। জেলা প্রশাসন মারফত ইতিমধ্যেই নামের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সুতরাং কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং এর পর দিনহাটার পৌর প্রশাসক তথা বিধায়ক উদয়ন গুহ করোনা সংক্রমিত।
Read More
নতুন গেমিং পোর্টফোলিয়ো নিয়ে এল এইচপি

নতুন গেমিং পোর্টফোলিয়ো নিয়ে এল এইচপি

নতুন ওমেন ল্যাপটপস ও অ্যাক্সেসরিজ, ওমেন কম্যান্ড সেন্টারের আপডেটস এবং প্রথম ১৬” প্যাভিলিয়ন গেমিং ল্যাপটপ নিয়ে এল এইচপি। এগুলি ডিজাইন করা হয়েছে আজকের গেমারদের জন্য। এগুলির দ্বারা তারা উপলব্ধি করতে পারবেন যে তাদের ডিভাইস কী করতে পারে।  এইইচপি’র এই নতুন গেমিং পোর্টফোলিয়ো হল ইন্ডাস্ট্রির এধরণের প্রথম হার্ডওয়্যার টেকনোলজি-সমৃদ্ধ যা গেমপ্লে এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে পৌঁছে দেয় এবং কোনও সমঝোতা ছাড়াই দেয় অতুলনীয় পাওয়ার। এখন মানুষ যেহেতু বাড়িতেই বেশি সময় থাকছেন, তাই তাদের জন্য গেমিং বেনিফিটের সুবিধা বাড়িয়ে দিয়ে মনোরঞ্জন ও জেনারেল ওয়েল-বিয়িংয়ের নতুন নতুন পথ খুলে দেওয়া হচ্ছে। এপ্রসঙ্গে এইচপি ইন্ডিয়া মার্কেট-এর সিনিয়র ডিরেক্টর (পার্সোনাল সিস্টেমস) বিক্রম বেদী বলেন, সময়ের সঙ্গে…
Read More