editor

10324 Posts

রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের মৃত্যু

আক্রান্তের সংখ্যার গ্রাফ আগেই উর্ধমূখী ছিল।এবার করোনায় মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বাড়ছে।এতদিন আক্রান্তের সংখ্যার সঙ্গে সুস্থ হওয়ার হারও বেশি ছিল,কম ছিল মৃত্যুহার।এবার সেই হিসেব পাল্টে মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।রাজ্যে গতকাল ২৪ঘন্টায় মৃতের সংখ্যা ৩৫। উত্তরবঙ্গে মৃতের সংখ্যা ৬। রাজ্যে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু ১১৮২।মোট সংক্রামিত ৪৭হাজার ছাড়িয়েছে।
Read More
বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১

বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ নেপালের জলগ্রহণ এলাকা থেকে বিহারের তেরাই এলাকা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ১১ জনের মৃত্যু হল বিহারে৷ ৯ জন গুরুতর আহত হয়েছেন৷ বাঁকা জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের৷ এর পাশাপাশি বেলহরের চৌরা, শম্ভুগঞ্জের গদিমোহন, গিধোরা ও ভারতশিলা রয়েছে যেখানে এক এক জনের মৃত্যুর হয়েছে৷ জমুই জেলের ৩টি আলাদা পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে৷ সীমাঞ্চল, চম্পারণ ও মিথিলাঞ্চল জেলায় মৌসম বিভাগের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে৷ পাশাপাশি সমস্ত জেলার এনডিআরএফ ও এসডিআরএফ টিমগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে৷
Read More

শিলিগুড়িতে চলছে পুলিশের অভিযান

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে অভিযান চকছে শিলিগুড়ি ও শিলিগুড়ির বিভিন্ন জায়গায়।এবং বেশ কিছু ব্যক্তিকে আটক করেছে, পুরুষ এবং মহিলা আইন অমান্য করে রাস্তায় বেরোনোর জন্য বেশকিছু টোটো চালক আটক করা হয়েছে আজ। উল্লেখ্য শিলিগুড়ি কর্পোরেশন এলাকায় চলছে লকডাউন।এই লকডাউন আগামী ২৯জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
Read More
বকরি ঈদের দিনে কোন লকডাউন হবে না পশ্চিমবঙ্গে

বকরি ঈদের দিনে কোন লকডাউন হবে না পশ্চিমবঙ্গে

রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল জানান, রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার দিকে এগোচ্ছে। রাজ্যে গোষ্ঠী সংক্রমণও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আর এই কারণে ভাইরাসের সংক্রমণ শৃঙ্খলা ভাঙতে হবে বলে জানান তিনি। এই বিষয়ে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম  জানান, আগামী ১লা আগস্ট মুসলিমদের জন্য একটি বড় দিন। ওই দিন বখরি ঈদ পালন হবে। তাই ওইদিন রাজ্যে লকডাউন থাকবে না। উনি জানান, পশ্চিমবঙ্গ একটি ধর্মনিরপেক্ষ রাজ্য। কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান লকডাউনকে ভুল বুঝিয়ে বিরোধিতা করছে। আমাদের সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। উনি আরাও জানান, রাজ্যে যেমন হিন্দুদের পূজা পার্বণে লকডাউন হবে না, তেমনই মুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে লকডাউন হবে না। একই…
Read More
অভিযোগের জবাবে গ্লেনমার্ক

অভিযোগের জবাবে গ্লেনমার্ক

ফেভিপিরাভির সম্পর্কে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে একজন সাংসদের আনা অভিযোগের জবাব দিল গ্লেনমার্ক। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ড. ভি জি সোমানির কাছে গ্লেনমার্কের প্রস্তুত ও বিপণন করা ফেভিপিরাভির ট্যাবলেট (২০০মিগ্রা) বিষয়ে কোম্পানির বক্তব্য জানিয়ে পত্র পাঠিয়েছেন গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট-কর্পোরেট অ্যাফেয়ার্স অনুরাগ খেরা। উল্লেখ্য, ওই অ্যান্টিভাইরাল ড্রাগটির প্রস্তুত ও বিপণনের অনুমোদন দিয়েছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।  অভিযোগের উত্তরে গ্লেনমার্ক জানিয়েছে, কোভিড-১৯ সংক্রামিত রোগীদের চিকিৎসায় এমার্জেন্সি ব্যবহারের জন্য অনুমোদিত ফেভিপিরাভির (ফেবিফ্লু) তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী ও কার্যকর। ফেভিপিরাভির দ্বারা চিকিৎসায় মোট আনুমানিক ব্যয় ৯১৫০ টাকা, কিন্তু অন্যান্য ড্রাগের তুলনায় তা অনেক কম। ভারতে ফেভিপিরাভির সবথেকে…
Read More

দুই শতাধিক বাম-কংগ্রেস তৃণমূলে যোগদান

মঙ্গলবার ২১ জুলাই তৃনমূল কংগ্রেসের শহীদ দিবসের দিন কংগ্রেস ও সিপিআইএম এর‌ দুই শতাধিক কর্মীর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মালদা জেলার চাঁচল-১ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আব্দুল হোসেন। এদিন চাঁচল-১ নং ব্লকের খোরবা জিপির বিভিন্ন গ্রাম থেকে আসা আশাপুর দলীয় অফিসে তৃনমূলে যোগদান করেন বাম কংগ্রেসের কর্মীরা।আগামী বছর বিধানসভা ভোটের আগে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করায় কিছুটা হলেও দলীয় শক্তি বৃদ্ধি হলো বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।
Read More
ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালের আগেই কোটি টাকা বিনিয়োগ

ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালের আগেই কোটি টাকা বিনিয়োগ

কোভিড ভ্যাকসিন গবেষণায় অক্সফোর্ডের হাত ধরেছে ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করে ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে পুণের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। তার জন্য ১৫০০ কোটি টাকার চুক্তি করেছে তারা। অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়ালের খবর প্রকাশের পরেই ভারতীয় সংস্থা সেরামের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, অগস্টেই ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে যেতে পারে মানুষের শরীরে। এই ভ্যাকসিনের দাম হয়তো হবে ১০০০ টাকা। আর এই সিদ্ধান্ত নিতে মাত্র ৩০ মিনিট সময় লেগেছে বলে জানিয়েছেন তিনি। সবুজ সঙ্কেত মিললেই ভারতে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে মানুষের শরীরে। পুনাওয়ালার কথায়, এখনও সম্পূর্ণ টেস্ট হয়নি এমন একটা ভ্যাকসিনের…
Read More
সমীক্ষা জানাচ্ছে অ্যামন্ডস পছন্দের স্ন্যাক

সমীক্ষা জানাচ্ছে অ্যামন্ডস পছন্দের স্ন্যাক

ভারতের ১১টি শহরে ৩ থেকে ২৪ মার্চ পর্যন্ত আইপিএসওএস পরিচালিত এক সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, অংশগ্রহণকারীদের ৯১ শতাংশ স্ন্যাকিংয়ের জন্য স্বাস্থ্যকর বিকল্প পছন্দ করেন। ওই সমীক্ষাটি চালানো হয়েছিল নিরামিষাশী ও অনিরামিষাশী উভয় শ্রেণির মানুষের মধ্যে স্ন্যাকিং হ্যাবিট ও প্রেফারেন্স জানার জন্য। ফলাফল থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে উভয় শ্রেণির মানুষ অ্যামন্ডস ও ফ্রুটসের মতো স্বাস্থ্যকর ও পুষ্টিকর স্ন্যাক পছন্দ করেন। ৭২ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে অ্যামন্ডস খেয়ে থাকেন। দেখা গিয়েছে অ্যামন্ডস গ্রহণকারীর সংখ্যার দিক থেকে উপরে রয়েছে দিল্লি (৯৩%), মুম্বই (৮২%) ও চেন্নাই (৭৯%)। ৪১ থেকে ৫০ বছর-বয়সীদের মধ্যেই ফ্রুট ও অ্যামন্ডসের মতো স্বাস্থ্যসম্মত স্ন্যাক গ্রহণের প্রবণতা…
Read More
হিউম্যান ট্রায়ালের জন্য স্বেচ্ছা সেবক হতে চাইলেন চূর্ণী

হিউম্যান ট্রায়ালের জন্য স্বেচ্ছা সেবক হতে চাইলেন চূর্ণী

টলিউডের একজন দক্ষ অভিনেত্রী ও একজন দক্ষ পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়। চূর্ণী সব সময়ই একটু অন্যরকম মানুষ। পরিণত মন ও চিন্তার পরিচয় আরও একবার দিতে চলেছেন তিনি। দিল্লির এইমস-এ ভারতে তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাকসিন-এর মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে ৷ নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর প্রথম ১০ ঘণ্টায় অন্তত ১০০০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন ৷ কোভ্যাকসিন-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জন্য ICMR এইমস-সহ ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে। এবার এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য স্বেচ্ছা সেবক হিসেবে যোগ দিতে চান চূর্ণী গঙ্গোপাধ্যায়। সাহসের সঙ্গে দেশের জন্য, মানুষের ভালর জন্য এগিয়ে আসতে চান তিনি। তিনি অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্স…
Read More

২১ এর আগে ২১ জুলাইয়ে সংশয়ী ভাষণ মুখ্যমন্ত্রীর

আসলেন,শোনালেন।দিয়ে রাখলেন হুঁশিয়ারিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।তবে গলায় শোনাল সংশয়ের ভাব।২১ জুলাইয়ের মঞ্চ তৈরি ছিলই। করোনার আবহে ভার্চুয়াল ভাষনেই আগামী ২১এর বিধানসভা নিয়ে ঢাকে কাঠি বাজিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর দীর্ঘ ১ঘন্টারও বেশি ভাষণে উঠে আসল কেন্দ্রের বিরুদ্ধে বিষেদগার।ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধেও। এই মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আগামী বিধানসভায় টিএমসি ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন পাবে বাংলার মানুষ।এরসঙ্গে বেকারত্ব,কর্মসংস্থানে জোর দেওয়া হবে।তার এই শহীদ স্মরনের মঞ্চে বেশিরভাগ সময় খরচ করেন বিজেপির বিরুদ্ধে।তিনি অভিযোগ করেন বিজেপি রাজস্থান, মধ্যপ্রদেশের মতো বাংলাতেও সরকার ফেলার চক্রান্ত করছে।এবং টিএমসি বিধায়কদের রাতের অন্ধকারে ফোন করে টাকার টোপ দিচ্ছে।এই সাম্প্রদায়িক সরকার রাজ্যে ক্ষমতায় আসলে জীবন জীবিকাও যাবে…
Read More

বিজেপিতে যোগদান মেহতাবের

।ফুটবলে নিজের জাত চিনিয়েছেন।এবার জুতোজোড়া খুলে নাম লেখালেন রাজনীতিতে মেহতাব হোসেন।একসময় চুটিয়ে ফুটবল খেলেছেন, অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন ইস্টবেঙ্গল ,মোহনবাগানের মতো নামকরা ক্লাবের। এবার সেই একই চ্যালেঞ্জ নিতে নেমে পড়লেন রাজনীতির ময়দানে।গতকালই রাজ্য সভাপতি দিলিপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়। মেহতাব জানান যে বিজেপি ধর্মের নামে রাজনীতি করে না। নিজের এলাকা বারুইপুর থেকে নিজের রাজনৈতিক কর্মসূচি শুরু করবে। এদিন মেহতাবের সঙ্গে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
Read More
আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে হাতে পৌঁছাবে ভ্যাকসিন

আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে হাতে পৌঁছাবে ভ্যাকসিন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় পর্বের ট্রায়াল সফল হওয়ার পরে আশায় বুক বাঁধতে শুরু করেছে গোটা বিশ্ব। এই ভ্যাকসিন প্রস্তুতকারী মার্কিন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সম্ভবত ডিসেম্বর বা আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে এই ভ্যাকসিন দেশের মানুষের হাতে এসে পৌঁছাবে। ১৩০ কোটি দেশের প্রত্যেকটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছতে কমপক্ষে সময় লাগবে তিন থেকে চার বছর। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা জানান, তৃতীয় পর্বে পরীক্ষাও সফল হয় সে ক্ষেত্রে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে ভারতের বাজারে পাওয়া যাবে এই ভ্যাকসিন। বর্তমানে সংশ্লিষ্ট কোম্পানির ৭ থেকে ৮ কোটি ডোজ তৈরি করার মতো…
Read More
কলকাতা পুলিশের অভিনব অভিযান

কলকাতা পুলিশের অভিনব অভিযান

করোনার প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু এখনও মানুষ সচেতন নয়। মানছেন না সামাজিক দুরত্ব বা মাস্ক পরার যথাযথ নিয়ম। মানুষের সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশ মাস্ক পরার জন্য বিশেষ গান প্রকাশ করে এক অভিনব অভিযান শুরু করেছে। গানটি গেয়েছন বিশিষ্ট শিল্পী উষা উত্থুপ। সাধারন মানুষকে করোনা থেকে সুরক্ষিত রাখার জন্য যেসব পন্থা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে এই গানে বলা আছে। এই অভিযানের মুল কাণ্ডারি কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। অভিযানের নাম দেওয়া হয়েছে মাস্ক আপ কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে মোবাইল ভ্যান এবং ট্যাবলোর মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হবে। প্রচার করা হবে মাস্কের প্রয়োজনীয়তা এবং উপকারিতা। শহরের বিভিন্ন অঞ্চলে…
Read More
দেশে ২৪ ঘণ্টায় ৩৮ হাজার আক্রান্ত

দেশে ২৪ ঘণ্টায় ৩৮ হাজার আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮ হাজার। ফলে এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ১২ লাখের কাছে। মোট আক্রান্তের সংখ্যা ১১,৯২,৯১৫ জন । মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ১৪৮ জন। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজারের বেশি মানুষ। এর ফলে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সাড়ে সাত লাখ পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৬৩ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮,৭৩২। ভারতে করোনায় মৃত্যুহার ২.৪১ শতাংশ। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা…
Read More