editor

10324 Posts

নিষ্ঠুর ঘর মালিক, ভাড়া দিতে না পারায় চারটি সন্তান সহ একটি পরিবারকে ঘর থেকে বিতাড়ন

নিয়তির কি পরিহাস! লকডাউনে উপার্জনহীন মন্টু ভূঁইয়ার পরিবারকে অমানবিক ঘটনার শিকার হতে হল। মাত্র ২৫০০ টাকা ভাড়া দিতে না পারায় চারটি সন্তান সহ মন্টুর পরিবারকে ঘর থেকে বের করে দিলেন নির্মম ঘর মালিক মহিলা। মাত্র এক মাসের ভাড়া দিতে পারেনি দুর্ভাগা পরিবারটি। ঘটনাটি গত বৃহস্পতিবারের । শিবসাগর জেলায় সংঘটিত হয়েছে এই হৃদয় বিদারক অমানবীয় ঘটনাটি। পেশায় রাজমিস্ত্রি মন্টু ভূঁইয়া লক ডাউনের ফলে বর্তমানে কর্মহীন। পত্নী রিজু ভূঁইয়াও পরিচারিকার কাজ করে সংসার চালাতে সাহায্য করতেন। কিন্তু বর্তমানে নিরূপায়। চারটি ছোট ছোট সন্তান নিয়ে অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হচ্ছে পরিবারটিকে। অভাবের তাড়নায় মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাঁটি হতো । এটা স্বাভাবিক…
Read More

7 দিনের জন্য লকডাউন সিকিম

অবশেষে আরেকবার সিকিমে লকডাউন ঘোষণা করল সিকিম রাজ্য প্রশাসন। গত কয়েকদিন ধরে উত্তরোত্তর করোনা পজিটিভ আক্রান্তের সংখ্যা বাড়তেই লকডাউন ঘোষণা সিকিম রাজ্য প্রশাসনের। প্রথমদিকে সিকিম করোনা মুক্ত হলেও আনলক পর্যায়ে নতুন করে সংক্রমণ ধরা পড়ে উত্তর সিকিমের অনেক জায়গায়। তাই পর্যটনে নির্ভরশীল এই রাজ্য প্রশাসন তড়িঘড়ি লকডাউন ঘোষণা করে।
Read More
চলতি সপ্তাহ থেকে ২ দিন সম্পূর্ণ লকডাউন

চলতি সপ্তাহ থেকে ২ দিন সম্পূর্ণ লকডাউন

প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা নয়া রেকর্ড তৈরি হচ্ছে। বাংলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় বাংলায় প্রতি সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণার পথে হাঁটল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সেই বৈঠকে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতি সপ্তাহে যে নির্দিষ্ট দিনেই পালন করা হবে, এমন কোনও কথা নেই। বরং কবে সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে, তা প্রতি সোমবার ঠিক করা হবে।
Read More
হিমেশের নতুন ৭০০টি গান

হিমেশের নতুন ৭০০টি গান

এই লকডাউনে একটি প্রজেক্টের জন্য মোট ৭০০টি গান তৈরি করেছেন তিনি। তার মধ্যে ৩০০টি গান একেবারে নতুন। আর কিছুদিনের মধ্যেই তিনি এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। কিন্তু তিন মাসের লকডাউনে ৭০০ গান! তার মধ্যে ৩০০টি আবার নতুন! কিছুতেই এই হিসেব হজম করতে পারছেন না নেটিজেনরা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক মিম তৈরি হয়েছে। যদিও নেটিজেনদের এই মন্তব্যের পাল্টা কোনও মন্তব্য করেননি হিমেশ।
Read More
কোভিডে প্রয়াত ক্যানসার চিকিৎসক ডক্টর অভিজিৎ বসু

কোভিডে প্রয়াত ক্যানসার চিকিৎসক ডক্টর অভিজিৎ বসু

চলে গেলেন এ রাজ্যের আধুনিক ক্যানসার চিকিৎসক অন্যতম পথিকৃৎ ডক্টর অভিজিৎ বসু। কোভিড সংক্রমণে আর জি কর হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক দু’সপ্তাহ ধরে ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। সূত্রের খবর, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র অভিজিৎ বসু ১৯৬৭ সালে পাশ করেছিলেন। তাঁর পরিবার ও সহকর্মীদের কথায়, কেবল নিজের বিষয়ে নয়, চিকিৎসার বাইরেও অন্যান্য নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল সদাহাস্যময় মানুষটির। নাটক, অভিনয়, নির্দেশনা– আরও কত কিছুর সঙ্গে জড়িত ছিলেন! অভিজিৎবাবুর পাশাপাশি তাঁর পরিবার, চিকিৎসক সন্তানেরও কোভিড সংক্রমণ হয়। অসুস্থতা বাড়লে অভিজিৎবাবুকে ভর্তি  করা হয় হাসপাতালে। কিন্তু সর্বোচ্চ চেষ্টার পরেও বাঁচানো যায়নি ৭০ বছরের চিকিৎসককে।
Read More
আসতে চলেছে  মমতা কুলকার্নির বায়োপিক

আসতে চলেছে মমতা কুলকার্নির বায়োপিক

নয়ের দশকে মমতা কুলকার্নির জীবন উঠে আসতে চলেছে সিনেমার পর্দায়। নয়ের দশকে ‘করণ অর্জুন’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘বাজি’র মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেন মমতা। কিন্তু ২০০৩ সালে হঠাৎ করেই সিনেমাকে বিদায় জানান এই অভিনেত্রী। এবার সেই নায়িকার সম্প্রতি প্রযোজক নিখিল দ্বিবেদী ‘দ্য স্টারডাস্ট অ্যাফেয়ার’ বইটির স্বত্ব কিনেছেন। বইটি মমতা কুলকার্নির জীবনের ছায়া অবলম্বনে লেখা। বইটির লেখক বিলাল সিদ্দিকি। তবে, নতুন এই ছবির কাস্টিং থেকে শুরু করে টাইটেল কিছুই এখনও চূড়ান্ত হয়নি।
Read More
চাপের মুখে পিছু হটল সিইএসসি

চাপের মুখে পিছু হটল সিইএসসি

চলতি মাসে ইলেকট্রিক বিল পেয়ে অনেক সিইএসসি গ্রাহকেরই মাথায় হাত পড়েছে। বিপুল পরিমাণ টাকার বিল পাঠিয়েছে সিইএসসি। গত ক’দিন ধরেই প্রবল চাপের মধ্যে সংস্থা। তাদের যুক্তি ছিল জুন মাসের বিলের মধ্যে এপ্রিল ও মে মাসের বিলের অংশও যুক্ত করা হয়েছে। ওই সময়ে লকডাউন চলায় মিটার রিডিং হয়নি বলে অনেকের কাছেই কম টাকার বিল গিয়েছিল। এবার রবিবার রাতে সিইএসসি টুইট করে জানাল, এখন পুরনো মাসের টাকা দিতে হবে না। শুধু মাত্র জুন মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তার বিলই মেটাতে হবে। তবে এর জন্য নতুন বিল আসবে কিনা কিংবা এলে তা কবে আসবে সে ব্যাপারে এখন কিছুই জানানো হয়নি।…
Read More
“দস্যু বীরাপ্পন”-এর মেয়েই বিজেপির যুব সংগঠনের নতুন মুখ

“দস্যু বীরাপ্পন”-এর মেয়েই বিজেপির যুব সংগঠনের নতুন মুখ

আশি-নব্বইয়ের দশকে দক্ষিণ ভারতের ত্রাস ছিল চন্দন বীরাপ্পন। তার বড় মেয়ে বিদ্যা রানীকে তামিলনাড়ু বিজেপির যুব মোর্চার সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। দস্যু বীরাপ্পনের দেখানো পথে কখনোই হাঁটেননি তার মেয়ে। বরাবরই সমাজসেবার কাজে ব্রতী হয়েছেন তিনি। ২৯ বছরের বিদ্যা জানান, তার জীবনের লক্ষ্যই হল সাধারণ মানুষের সেবা করা। তবে তাঁর বাবা যে সমাজ বিরোধী ছিল, সে কথা মানতে নারাজ তিনি। তাঁর কথায়, পারিপার্শ্বিক পরিস্থিতি তার বাবাকে ওই পথে টেনে নিয়ে গিয়েছিল তামিলনাড়ুতে সেভাবে সংগঠন নেই বিজেপির। বিদ্যা বীরাপ্পন পেশায় আইনজীবী। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত। ফেব্রুয়ারি মাসে তিনি বিজেপিতে যোগদান করেন। যোগদানের সময় বিদ্যা বলেছিলেন, সাধারণ মানুষের…
Read More
কোটি জরিমানা বিসিসিআইয়ের

কোটি জরিমানা বিসিসিআইয়ের

সমস্যার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। আইপিএল থেকে ডেকান চার্জার্সের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেড়ে নেওয়ায় বিসিসিআইকে ৪৮০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বম্বে হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে। সমস্যার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। আইপিএল থেকে ডেকান চার্জার্সের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেড়ে নেওয়ায় বিসিসিআইকে ৪৮০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বম্বে হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম ছিল ডেকান চার্জার্স। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল চ্যাম্পিয়নও হয় এই দল। তখন হায়দরাবাদের এই দলের মালিক ছিল ডেকান ক্রনিক্যাল হোল্ডিংস। কিন্তু ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর বিসিসিআই ঘোষণা করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের…
Read More
বাজারে এল Redmi Note 9

বাজারে এল Redmi Note 9

ভারতে নতুন বাজেট স্মার্টফোন নিয়ে এল শিয়াওমির রেডমি ব্র্যান্ড। ইতিমধ্যেই বাজারে এসেছে Redmi Note 9 Proও Redmi Note 9 Pro Max. এবার এল Redmi Note 9. ২৪ জুলাই থেকে এটা অনলাইন কেনা যাবে শিয়াওমির সাইট Mi.com ও Amazon India ওয়েবসাইটে। তবে অফলাইনও পাওয়া যাবে এই ফোন। ৪ জিবি RAM,৬৪ জিবি   Memory-র এই ফোন পাওয়া যাবে ১১, ৯৯৯ টাকায়। ৬ জিবি RAM, ১২৮ জিবি Memory-র ভার্সানটি মিলবে ১৪,৯৯৯ টাকায়। ১৩, ৯৯৯ টাকায় মিলবে ৪ জিবি+১২৮ জিবি মডেলটি।  চিনা সংস্থার দাবি এই ফোন ভারতে প্রস্তুত করা হয়েছে। Note 9 সিরিজের অন্য ফোনগুলির সঙ্গে খুব একটা বিভেদ নেই এই ফোনের। অনবদ্য কয়েকটি…
Read More
করোনার টিকা বাজারে আসবে একুশের শুরুতে

করোনার টিকা বাজারে আসবে একুশের শুরুতে

ভারতে করোনার ভ্যাকসিন দৌড়ে এখনও এগিয়ে রয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ও জাইদাস ক্যাডিলার জ়াইকভ-ডি। দেশের প্রথম সারি দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানিই মানব শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে দিয়েছে। ট্রায়াল চলছে দেশের নানা জায়গায়। জাইদাস ক্যাডিলা সম্প্রতি জানিয়েছে, তাদের তৈরি টিকার দুই পর্যায়ের ট্রায়াল শেষ করতে অন্তত তিন মাস লাগবে। এই ট্রায়ালের রিপোর্টে সব ইতিবাচক থাকলে টিকা দেশের বাজারে চলে আসবে আগামী বছরের শুরুতেই। গত ১৫ ফেব্রুয়ারি আহমেদাবাদের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি জাইদাস ক্যাডিলা ঘোষণা করেছিল তারা করোনার টিকা তৈরি করছে। সংস্থার চেয়ারম্যান পঙ্কজ আর পটেল জানিয়েছেন, জ়াইকভ-ডি হল প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন। এই ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করেছে সংস্থার ভ্যাকসিন টেকনোলজি সেন্টার।…
Read More
ভারতে ২৪ ঘণ্টায় ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

ভারতে ২৪ ঘণ্টায় ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

নয়াদিল্লি: সাম্প্রতিককালে দেশে করোনাভাইরাসের সবচেয়ে বড় দৈনিক লাফ!। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যা দেখা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০,৪২৫ টি নতুন করোনাভাইরাস সংকরমণের রেকর্ড মিলেছে এবং ৬৮১ জন এই রোগে মারা গেছেন। এর সঙ্গেই ভারতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১১,১৮,০৪৩। এই দেশ সর্বাধিক সংখ্যক COVID-19 সংক্রমণের ক্ষেত্রে বিশ্বে তৃতীয়। সর্বমোট মৃত্যুর পরিমাণ ২৭,৪৯৭। দেশের আরোগ্যলাভের হার আজ সকালে ৬২.৬১ শতাংশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭,০০,০৮৭ জন মানুষই সুস্থ হয়ে উঠেছেন। সর্বাধিক সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাট।
Read More
২০ মিনিটে অ্যান্টিবডি পরীক্ষা

২০ মিনিটে অ্যান্টিবডি পরীক্ষা

লক্ষ-কোটি পরিবারে বিনামূল্যে অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিল ব্রিটিশ সরকার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি এই পদ্ধতি ২০ মিনিটে বলে দেবে আপনা ভাইরাসের সংক্রমণে এসেছেন কিনা। এই টেস্ট আপনাকে বলে দেবে করোনার সঙ্গে লড়তে আপনার শরীর কতটা প্রতিরোধ গড়ে তুলেছে। এতদিন ট্রায়াল হিসেবে গোপনে এই টেস্ট করা হয়েছে। ট্রায়ালে সাফল্য পাওয়ায় এবার দেশব্যাপী পরীক্ষার উদ্যোগ নিচ্ছে বরিস জনসন সরকার। ট্রায়ালের সময় প্রায় ৯৮.৬% মানুষের প্রকৃত রিপোর্ট দিয়েছে এই টেস্ট। সেই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর স্যার জন বেল বলেছেন, "এই টেস্ট সত্যি অসাধারণ। আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার সংক্রমণ আছে কিনা।"
Read More
রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী

রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী

গত বছর ৫ অগাস্টই জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল৷ সেই দিনটিতেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মন্দিরের অছি পরিষদের বৈঠকের পর এই দিনটি চূড়ান্ত করা হয়৷ কিন্তু এর পিছনেও রাজনৈতিক অঙ্ক রয়েছে৷ কারণ যেভাবে এক বছর আগে ঠিক এই দিনটিতেই কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল,  ফলে রাম মন্দিরের শিলান্যাসের জন্য এই দিনটিকে বেছে নেওয়ার পিছনে পরিকল্পনার ছাপ স্পষ্ট৷ ফলে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তির দিনই মোদি সরকারের দ্বিতীয় লক্ষ্যপূরণ হচ্ছে বলে ধরেই নেওয়া যায়৷ মন্দিরের শিলান্যাসের পর নির্মাণকাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে৷ সেক্ষেত্র ২০২৩-এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা৷…
Read More