editor

10319 Posts
স্তব্ধ পাহাড়ের পর্যটন, সাহায্যের দাবি ব্যবসায়ীদের

স্তব্ধ পাহাড়ের পর্যটন, সাহায্যের দাবি ব্যবসায়ীদের

দেশে চলছে আনলক পর্ব২। করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে কাঁটা সেই করোনাই। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে। রাজ্য পর্যটন শিল্পগুলো ধীরে ধীরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও পর্যটকরা পর্যটনে নারাজ।নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছে না তারা।তারওপর রয়েছে যাতায়াতের সমস্যা। এতেই সমস্যায় পড়েছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পর্যটনের সঙ্গে যুক্ত একাধিক হোটেল মালিক,দোকানদার,গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত মালিক-ড্রাইভাররা। এমন অবস্থায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের সাহায্যের আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলি।
Read More
5G বাজারে আনতে তৈরি জিও

5G বাজারে আনতে তৈরি জিও

বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি৷ তিনি জানালেন, সম্পূর্ণ 5G সলিউশন তৈরি করে ফেলেছে জিও৷ সরকার স্পেকট্রাম দিলেই আগামী বছর মেড ইন ইন্ডিয়া  5G লঞ্চ করবে জিও৷ তিনি বলেন, 'ভারতে কার্যকরী হয়ে গেলেই, বিশ্বের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে 5G সলিউশন রফতানি করবে জিও প্ল্যাটফর্মস৷ আমি গর্বের সঙ্গে বলছি, গোটা 5G প্রক্রিয়াটির যাবতীয় কাজ করেছেন জিও-র কর্মীরা৷ স্পেকট্রাম বরাত পেলেই চালু হয়ে যাবে পরিষেবা৷' তিনি আরও জানান, বিশ্বমানের 5G পরিষেবা দিতে তৈরি রয়েছে জিও৷ স্পেকট্রাম পেলেই ট্রায়াল রান শুরু হবে৷ Google এবং জিও-- যৌথ ভাবে সস্তায় 5G স্মার্টফোন তৈরি করবে৷ তিনি বলেন, আমাদের…
Read More
বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের শেষযাত্রায় সামিল কেন্দ্রীয় মন্ত্রী

বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের শেষযাত্রায় সামিল কেন্দ্রীয় মন্ত্রী

 হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের শবদেহ নিয়ে শোকমিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। প্রয়াত বিধায়কের শোকযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী  তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী,  উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু,  কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী  সহ বহু বিজেপি কর্মী সমর্থক। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মরদেহ নিয়ে শোক মিছিল এসে পৌঁছায় রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে। সেখানে প্রয়াত বিধায়ককে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির শীর্ষ নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয়…
Read More
ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ বাতিলের পথে?

ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ বাতিলের পথে?

অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের কথা ৷ সেখানে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ হওয়ার কথা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে৷ এই সিরিজের ক্রীড়াসূচিও ঘোষিত ৷ ভারত প্রথমে অস্ট্রেলিয়া গিয়ে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ক্রীড়াসূচি অনুযায়ী ১১ অক্টোবর থেকে শুরু হত সিরিজ ৷ কিন্তু সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই টি টোয়েন্টি সিরিজটি বাতিল হতে পারে৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী এই টি টোয়েন্টি সিরিজটি বাতিল হওয়ার সম্ভবনা জোরালো ৷ কারণ এই মুহূর্তে যেরকম পরিস্থিতি তাতে অক্টোবরেই আইপিএল করানোর চেষ্টা চালাচ্ছে বিসিসিআই৷ আর এরই সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারত অস্ট্রেলিয়া সিরিজের ওপর ৷
Read More
কোচবিহারে সম্পুর্ন লকডাউন, পথে জেলাশাসক

কোচবিহারে সম্পুর্ন লকডাউন, পথে জেলাশাসক

লকডাউন ঘোষণার পর ও কোচবিহার শহর এ কোনো প্রভাব পড়ে নি। কোচবিহারে লকডাউন শুধু খাতায় কলমে।বাস্তবের চেহারা সম্পুর্ন আলাদা। মাক্স ছাড়াই ঘুরে বেড়াচ্ছে মানুষ ।তবে দোকান পাট বন্ধ থাকলেও টোটো থেকে অটো এবং সরকারি বাস থেকে বেসরকারি বাস চলাচল ও লক্ষ্য করা গেলো রাস্তায় ।এই অবস্থায় শহরে লকডাউন করাতে পুলিশ নিয়ে রাস্তায় দেখা গেল জেলাশাসককে।
Read More
কোচবিহারের 10 লাখ ঘুষ কান্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত

কোচবিহারের 10 লাখ ঘুষ কান্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত

কোচবিহারের কুঞ্জবাড়ির এক শিক্ষকের কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাওয়া এবং হুমকি দেওয়ার কান্ডে অবশেষে গ্রেপ্তার হল মূল অভিযুক্ত রাজীব কর্মকার।কোচবিহার পুলিশ আজ ভোরে রাজীবকে গ্রেপ্তার করে। কিছুদিন আগেই ভারত ক্লাবের ওই সদস্য সহ আরো কিছু সদস্য মিলে কোচবিহারে বাস্তুজমি নেওয়া এক স্কুল শিক্ষককে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়ার দাবি জানায়।অন্যথায় শিক্ষককে বাড়ি ঢুকতে না দেওয়ার হুমকি দিয়ে আসে দিলীপ শীল,কাঞ্চন হালদার,রঞ্জন চক্রবর্তী সহ ক্লাবের আরো কিছু দুস্কৃতীরা। ওই শিক্ষক অবশেষে কোতোয়ালি থানায় অভিযুক্তদের নামে এফআইআর করে।বাকি অভিযুক্তরা ধরা পড়লেও মূল অভিযুক্ত রাজীব কর্মকার পলাতক ছিল।
Read More
মেধাতালিকায় নেই কলকাতার কোনও স্কুল

মেধাতালিকায় নেই কলকাতার কোনও স্কুল

এবার মেধা তালিকায় স্থান পেল না কলকাতার কোনও স্কুল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেই কলকাতার কোনও পড়ুয়া।  কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। রাজ্যে পাশের হার ৮৬.৩৪ শতাংশ। পাশের নিরিখে শীর্ষ স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর। ছাত্রদের পাশের হার ৮৯.৮৭ শতাংশ ও ছাত্রীদের ৮৩.৪৮ শতাংশ। মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি এবছর অর্থাৎ ১২.৭২ শতাংশ। সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। তার পরে স্থান পশ্চিম মেদিনীপুর ও কলকাতার।। যদিও  প্রথম তিনে থাকা ৬ জনই জেলার। প্রথম দশে ৮৪ জন মার্কশিট দেওয়ার…
Read More
উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম দক্ষিণ দিনাজপুরের  অঙ্কিত সরকার, দ্বিতীয় শিলিগুড়ির রিঙ্কিনি

উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার, দ্বিতীয় শিলিগুড়ির রিঙ্কিনি

প্রকাশিত হল এবারের মাধ্যমিকের ফলাফল। উত্তরবঙ্গে সম্ভাব্য প্রথম হয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাইস্কুলের ছাত্র অঙ্কিত সরকার (৬৮৮)। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সে। এদিকে উত্তরবঙ্গে দ্বিতীয় তথা রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের রিঙ্কিনি ঘটক। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। রিঙ্কিনি। জলপাইগুড়ি জেলা স্কুলের বরুনাদিত্য সাহা রাজ্যে অষ্টম ও শ্রেয়া নবম স্থান অধিকার করেছে।কোচবিহারের মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র করন দত্ত এবছরের মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য সপ্তম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। দিনহাটা গোপালনগর এম. এস. এস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে দিনহাটার ঋতম বর্মন।
Read More
রাজ্যে প্রথম অরিত্র পাল , যুগ্ম দ্বিতীয়  সায়ন্তন গড়াই ও  অভীক দাস,প্রথম দশে ৮৪ জন

রাজ্যে প্রথম অরিত্র পাল , যুগ্ম দ্বিতীয় সায়ন্তন গড়াই ও অভীক দাস,প্রথম দশে ৮৪ জন

রাজ্যে প্রথম হয়েছে অরিত্র পাল। পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর ইনস্টটিটিউশনের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। ৬৯৩ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে দু’জন। এরা হল বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও কাটোয়ার অভীক দাস। ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ৩ জন। এদের মধ্যে পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র, রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি রয়েছে। বীরভূমের অগ্নিভ সাহা চতুর্থ হয়েছে। পঞ্চম স্থান অধিকার করেছে ৪ জন। এরা হল দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার, বর্ধমানের স্বস্তি সরকার, বাঁকুড়ার রশ্মিতা মহাপাত্র, মুর্শিদাবাদের বিভাস মণ্ডল। সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানালেন, ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬…
Read More
বাড়তে  চলেছে ওষুধের দাম

বাড়তে চলেছে ওষুধের দাম

আগামী দিনে আরও একঝাঁক ওষুধের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট অনুমতি পেলেই ওই দামবৃদ্ধি কার্যকর করা হবে। কিন্তু আর্থিক সঙ্কটের আবহে এই অনুমতি দেওয়া হবে কি না, সে নিয়ে সরকারের অন্দরেও দ্বিধা তৈরি হয়েছে। দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা এবং উৎপাদনের সঙ্গে যুক্ত সংগঠনগুলির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে একটি চিঠি লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে উপকরণ ও কাঁচামালের দাম অত্যন্ত বেড়ে গিয়েছে। ফলে অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের খরচ আর আয়ত্তে নেই। তাই সরকার যেন ওষুধের মূল্যের নিয়ন্ত্রণ সংক্রান্ত ঊর্ধ্বসীমা পরিবর্তন করে এবং অনুমোদন দেয় দামবৃদ্ধির। ওই অনুমোদন দিতে হলে ড্রাগ প্রাইসিং কন্ট্রোল অর্ডারের সংশোধন করতে হবে।…
Read More
ফেসবুক নিষিদ্ধ আধাসামরিক বাহিনীতে

ফেসবুক নিষিদ্ধ আধাসামরিক বাহিনীতে

ইতিমধ্যেই দেশের আধাসামরিক বাহিনী সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ এবং এনএসজিতেও ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করল স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু তাই নয়, অবরসপ্রাপ্ত সেনা কর্মীরাও ফেসবুক ব্যবহার করতে পারবেন না। কারণ, তাঁরাও সেনা বাহিনীর সংস্পর্শে থাকেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির নির্দেশ পাওয়ার পরেই মন্ত্রক সব বাহিনীকে এই নির্দেশ পাঠিয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে সকলের কাছে যাতে এই নির্দেশ পৌঁছে যায় তাও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো চিঠিতে। সেনা বাহিনীর সঙ্গে আধাসামারিক বাহিনীর যেহেতু নিয়মিত যোগ রয়েছে তাই দেশের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। নিরাপত্তার কারণে ও তথ্য পাচার রুখতে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারতীয় সেনা জওয়ান…
Read More
২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত আরও ২৯ হাজার

২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত আরও ২৯ হাজার

১৫ জুলাই বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯,৩৬,১৮১। এ যাবৎ করোনার সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ২৪,৩০৯ জনের। সুস্থ হয়েছেন ৫,৯২,০৩২ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৩,১৯,৮৪০। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯,৪২৯ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৮২ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০,৫৭২ জন। ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই মহারাষ্ট্রে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,৬৭,৬৬৫। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১০,৬৯৫ জনের। মহারাষ্ট্রে এ যাবৎ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৪৯,০০৭ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেসের সংখ্যা ১,০৭,৯৬৩। সবচেয়ে বেশি প্রভাব…
Read More
মাধ্যমিকের পাসের হার ৮৬.৩৪%

মাধ্যমিকের পাসের হার ৮৬.৩৪%

করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউন আবহের মধ্যে প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে এই বছর। সকাল ১০ টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করে জানান, চলতি বছরে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের থেকে ১,২৭ ৬৭০ জন বেশি। যদিও সাফল্যের হারে সামান্য পিছিয়ে ছাত্রীরা। সফল পরীক্ষার্থীর সংখ্যা এই বছর ৮,৪৩,৩০৫। এই বছর পাসের হার ৮৬.৩৪%। মেয়েদের উত্তীর্ণ হওয়ার হার ৮৩.৪৮%, ছাত্রদের ক্ষেত্রে এই হার ৮৯.৮৭% পূর্ব মেদিনীপুর পাসের নিরিখে সবচেয়ে এগিয়ে। পাসের হার এইজেলায় ৯৬.৫৯%। পশ্চিম মেদিনীপুরে এই হার ৯২.১৬%। কলকাতায় ৯১.০৭%। দক্ষিণ ২৪ পরগনায় ৯০.৬০% উত্তর ২৪ পরগনায় ৯০.০৫%, হুগলিতে ৮৮.৫৭%, হাওড়ায় ৮৭.৭৩% পাসের হার। ২০২০ সালে মাধ্যমিকের মেধাতালিকা…
Read More

আগামীকাল থেকে শিলিগুড়ি ও জলপাইগুড়ি কন্টেনমেন্ট জোনে লকডাউন বাড়ানো হল 19 জুলাই পর্যন্ত

শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলার কন্টেন্টমেন্ট জোনের লকডাউন বাড়ানো হল। স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে এই লকডাউন 19 জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। কিছুদিন আগেই শিলিগুড়ির করোনার বহর দেখে শিলিগুড়ির বেশ কিছু ব্যবসায়ী সংগঠন শিলিগুড়িতে পুরোপুরি লকডাউন ঘোষণা করতে অনুরোধ করেছিল প্রশাসনকে। কয়েকদিন থেকেই শিলিগুড়ির 9টি ওয়ার্ডে এবং বেশকিছু বাজার পুরোপুরি লকডাউন করা হয়েছিল। আজ জলপাইগুড়িরর সঙ্গে শিলিগুড়িতেও লকডাউন বাড়ানো হল বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন সূত্রে
Read More