editor

10318 Posts
উপত্যকায় সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি

উপত্যকায় সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি

জম্মু-কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। খতম দুই জঙ্গি। এর আগে গত শনিবার কুলগাঁও জেলায় এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করেছিল বাহিনী। মঙ্গলবার সোপিয়ানে জওয়ানদের সঙ্গে সংঘর্ষে মারা যায় হিজবুলের শীর্ষ কমান্ডার সহ তিন জঙ্গি। এক সপ্তাহের মধ্যে জঙ্গি দমন অভিযানে এই নিয়ে তৃতীয় সাফল্যকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছে ভারতীয় সেনা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুলওয়ামার পাম্পোরি এলাকার মিজ এলাকায় জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনীও। তাতে ঘটনাস্থলে মারা যায় এক জঙ্গি। পুলওয়ামার পাশাপাশি সোপিয়ানের মুনান্দেও একদফা সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। খতম হয় আরও এক জঙ্গি। এদিকে, অনন্তনাগ…
Read More
পরিযায়ী পুনর্বাসনে দেশে ১১৬ জেলা চিহ্নিত, বঞ্চিত পশ্চিমবঙ্গ

পরিযায়ী পুনর্বাসনে দেশে ১১৬ জেলা চিহ্নিত, বঞ্চিত পশ্চিমবঙ্গ

নয়াদিল্লি: উম-পুনের ক্ষতিপূরণ এখনও পাওয়া যায়নি। এবার কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ রোজগার যোজনার সহায়তা থেকেও বঞ্চিত হল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ১১৬ জেলার নাম। দেশের ছ’টি রাজ্যজুড়ে এই জেলাগুলিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জীবিকার পুনর্বাসন দেওয়া হবে। ছয় রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ স্থান পায়নি। বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ডের ১১৬টি জেলায় আগামী ১২৫ দিন ধরে এই আর্থিক প্যাকেজের প্রকল্প বাস্তবায়িত হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এই প্রকল্পের শর্ত হল, যে জেলাগুলিতে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের দল ফিরে এসেছে, সেরকম ২৫ হাজার শ্রমিককে তালিকাভুক্ত করে বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে। এই…
Read More
আমরা সরকারের পাশে আছি, ভারত জিতবে, চীন হারবেঃ মমতা ব্যানার্জী

আমরা সরকারের পাশে আছি, ভারত জিতবে, চীন হারবেঃ মমতা ব্যানার্জী

‘চীন গণতান্ত্রিক দেশ না, ওঁরা স্বৈরাচারী, ওঁরা সেটাই করে যেটা ওঁদের ইচ্ছে হয়। আর আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। ভারত জিতবে, চীন হারবে। একতার সাথে বলুন, একতার সাথে চিন্তা করুন, একতার সাথে কাজ করুন।” আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ডাকা সর্বদলীয় বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার। উনি আজ পরিস্কার জানিয়ে দেন যে, তিনি সরকারের পাশে আছেন। সুত্র অনুযায়ী, সরবদলি বৈঠকে তৃণমূল প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘সর্বদলীয় বৈঠক দেশের জন্য একটি ভালো বার্তা। এটা দেখায় যে আমরা আমাদের দেশ আর জওয়ানদের পাশে আছি। তৃণমূল কংগ্রেস এই দুঃসময়ে সম্পূর্ণ ভাবে সরকারের পাশে আছে।” আরেকদিকে, কংগ্রেসের সভাপতি…
Read More
জম্মু কাশ্মীরে বড়সড় সফলতা অর্জন করল সেনা, নিকেশ ৮ জঙ্গি

জম্মু কাশ্মীরে বড়সড় সফলতা অর্জন করল সেনা, নিকেশ ৮ জঙ্গি

জম্মু কাশ্মীরে বিগত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনা দুটি আলদা আলদা অপারেশন চালিয়ে পাঁচ জঙ্গিকে খতম করেছে। শোপিয়ানের মুনান্দ এলাকায় তিন আর অবন্তীপোরায় দুই এবং পাম্পোরে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, এনকাউন্টারের ভয়ে পাম্পোরের এক মসজিদে লুকিয়ে পড়েছিল জঙ্গিরা, অনেক সংঘর্ষের পর তাদের খতম করা সম্ভব হয়েছে। আপনাদের জানিয়ে দিই, শোপিয়ানের মুনান্দ এলাকায় সেনা আর জঙ্গিদের মধ্যে বৃহস্পতিবার এনকাউন্টার শুরু হয়। এনকাউন্টার শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক জঙ্গিকে নিকেশ করে সেনা। এরপর রাত হয়ে যাওয়ার কারণে অপারেশন বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সকালে আবারও এনকাউন্টার শুরু হয়। এই এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করে সেনা। আরেকদিকে, অবন্তীপোরায় সেনা…
Read More
“একমাত্র সোনমকেই ভয় পাই”, মেয়ের ৩৫ তম জন্মদিনে স্বীকার করলেন অনিল কাপুর

“একমাত্র সোনমকেই ভয় পাই”, মেয়ের ৩৫ তম জন্মদিনে স্বীকার করলেন অনিল কাপুর

শুভ জন্মদিন, সোনম কাপুর! হ্যাঁ, মঙ্গলবারই ৩৫ বছরে পা দিলেন 'দিল্লি সিক্স'- এর অভিনেত্রী। মেয়ের জন্মদিনে বাবা অনিল কাপুর পোস্ট করলেন একটা দারুণ ছবি, যা দেখেই আপনার মনে হবে যে, এ যেন বাবা-মেয়ে নয়, দুই বন্ধুর ছবি। তবে মেয়ে সোনমের জন্মদিনে একটা গোপন কথা প্রকাশ্যে এনেছেন বলিউডের 'লক্ষ্মণ'। অনিল লিখেছেন যে, তাঁর মেয়ে সোনম কাপুরই "একমাত্র ব্যক্তি" যাঁকে তিনি "ভয় পান"। মেয়ে সোনমের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি, একথাও স্বীকার করে নেন হিন্দি  সিনেমা জগতের ওই এভারগ্রিন অভিনেতা। তবে শুধু যে বাবা অনিলই সোনমকে ভয় পান তা নয়, অভিনেত্রীর স্বামী আনন্দ আহুজাও বলেছেন যে, স্ত্রী সোনমকে তিনিও বেশ সমীহ করেই চলেন। 
Read More
পরিস্থিতি বিবেচনা করে তবেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে

পরিস্থিতি বিবেচনা করে তবেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে

কলকাতা: বর্তমান পরিস্থিতি থেকে একটু অনুকূল পরিস্থিতি তৈরি হলেই এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ফলপ্রকাশের তোড়জোড় চললেও করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি কেমন থাকে তা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, "প্রার্থীদের হাতে তো শুধু মার্কশিট তুলে দিলেই হবে না, উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু করা থেকে আরও অনেক কিছু করার দরকার আছে। সামগ্রিক বিষয়গুলি বিবেচনা করেই ফলাফল প্রকাশের কথা ভাবতে হবে। পরিস্থিতি অনুকূল হয়ে উঠলে এবং শিক্ষার্থীরা সহ অন্যান্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে তবেই আমরা ফলাফল প্রকাশ করব। আমরা কোনও তাড়াহুড়ো করব না, সময়মতোই সব কাজ হবে। কেননা এখন…
Read More
সুশান্তের মৃত্যুর পর মুখ খুললেন জিয়া খানের মা

সুশান্তের মৃত্যুর পর মুখ খুললেন জিয়া খানের মা

সুশান্ত সিং রাজপুত মাত্র ৩৪ বছর বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তবে সেই সঙ্গে নাড়িয়ে দিয়ে গেছেন বহু মানুষের মন, যেন হঠাৎ করেই বন্ধ দরজা খুলে সামনে আসতে চাইছে বহু অজানা রহস্য।বহু অভিনেতা আজ মন খুলে নিজেদের মানসিক অবসাদের কথা স্বীকার করছেন, অভিযোগের আঙুল উঠেছে বেশ কিছু সেলেবদের দিকে।অন্যদিকে মুখ খুলেন জিয়া খানের মা, যেন উঠে আসতে চাইছে আর এক  মৃত্যু রহস্য।জিয়া খানের মা রাবিয়া আমিন সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর মতে সূরজ পাঞ্চালিকে বাঁচানোর জন্য সলমান খান নিজের ক্ষমতার ব্যবহার করেছেন।
Read More
কাল রাজ্যসভার ১৮ আসনে নির্বাচ

কাল রাজ্যসভার ১৮ আসনে নির্বাচ

নয়াদিল্লি: কাল শুক্রবার সাত রাজ্যের ১৮ আসনে রাজ্যসভার নির্বাচন। সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোটদান চলবে। গণনা বিকেল পাঁচটার পর। ফলপ্রকাশও ওইদিনই। দেশজুড়ে করোনার সংক্রমণ চলছে। তার মধ্যেই এই প্রথম ভোটদানের মতো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হতে চলেছে। যা অনলাইন বা ভার্চুয়াল নয়। বাস্তবে ব্যক্তিগতভাবে বিধায়করা বিধানসভায় গিয়ে ভোট দেবেন। সব মিলিয়ে প্রায় হাজার খানেক বিধায়ক যে যার রাজ্যে ভোট দেবেন। তার মধ্যে গুজরাতে তিনজন এবং মধ্যপ্রদেশে একজন বিধায়ক ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত বিধায়করা ভোট দেওয়ার সুযোগ পাবেন সবার শেষে। যাতে সংক্রমণের সম্ভাবনা না থাকে।এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত বিধায়কদের ভোটে অংশগ্রহণ করানো নির্বাচন কমিশনের…
Read More
বায়ুসেনা ও নৌবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ

বায়ুসেনা ও নৌবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ

নয়াদিল্লি: জবাব দিতে তৈরি সেনা। প্রস্তুত বদলা নিতে। লাদাখ সীমান্ত পেরিয়ে ভারতের ভূমিতে ঢুকে চীনা ফৌজ ২০ ভারতীয় সেনাকে যে নৃশংসতায় হত্যা করেছে, তার প্রত্যাঘাতে মরিয়া তিন সামরিক বাহিনী। প্রবল ক্রোধ ও ক্ষোভে ফুঁসছে দেশ। সেই আবেগের সঙ্গে সঙ্গতি রেখেই প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রাতে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সেনা বায়ুসেনা এবং নৌবাহিনীকে ‘এক্সট্রিম’ অ্যালার্ট দিয়েছেন। বলেছেন যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত হতে। এই অ্যালার্টের পর শুধু লাদাখ নয়, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ—প্রত্যেকটি সীমান্তে বিপুল সংখ্যক সেনা বৃদ্ধি শুরু হয়েছে। উত্তরাখণ্ডের চামোলি, যোশীমঠ, উত্তরকাশী থেকে ইন্দো টিবেটান বর্ডার পুলিসকে নিয়ে…
Read More
চীনা সরঞ্জাম বয়কটের নির্দেশ দিল টেলিকম মন্ত্রক

চীনা সরঞ্জাম বয়কটের নির্দেশ দিল টেলিকম মন্ত্রক

নয়াদিল্লি: লাদাখে চীনা সামরিক আগ্রাসনের বদলা অর্থনৈতিকভাবে নেওয়া শুরু করল ভারত। টেলিকম মন্ত্রক বুধবার বিএসএনএল, এমটিএনএল সহ মন্ত্রকের অধীনস্থ অন্য সংস্থাকে ৪জি আধুনিকীকরণের জন্য চীনা যন্ত্রাংশ ও উপকরণ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। মোবাইল টাওয়ার বা অপটিক ফাইবার স্থাপনে দেশীয় সামগ্রী যাতে ব্যবহার হয়, তা দেখতে বলেছে কেন্দ্র। মন্ত্রক বলেছে, আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য স্বদেশী পণ্যকে অগ্রাধিকার দিতে হবে। 
Read More
ছেলের জন্য গর্বিত

ছেলের জন্য গর্বিত

হায়দরাবাদ: সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। নিজের সেই অধরা স্বপ্নই ছেলের মাধ্যমে পূরণ করতে চেয়েছিলেন। সাধপূরণ করেছিল ছেলে। সেনার অফিসারও হয়েছিলেন। বুধবার সেই ছেলেরই কফিন বন্দি দেহের অপেক্ষা করতে করতে এ কথাগুলি মনে পড়ছিল প্রাক্তন ব্যাঙ্ককর্মী বি উপেন্দরের। মঙ্গলবার লাদাখে চীনা ফৌজের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান ও আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন উপেন্দরের ছেলে কর্নেল বিকামুল্লা সন্তোষ বাবুও।ছেলে হারানোর দুঃখ তো রয়েছে, তবে ভেঙে পড়তে রাজি নন শহিদের মা-বাবা। তেলেঙ্গানার সূর্যপেট শহরে থাকেন তাঁরা। তবে দুই সন্তানকে নিয়ে পুত্রবধূ দিল্লিতে থাকেন। সন্তোষের মা মঞ্জুলাদেবীর কথায়, আমি খুব খুশি যে, ও দেশের জন্য…
Read More
সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ পাইনি

সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ পাইনি

এই মুহূর্তের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (LoC) থেকে বড় খবর সামনে আসছে। লাগাতার যুদ্ধ বিরতি লঙ্ঘন করা পাকিস্তানকে চরম শিক্ষা দিলো ভারত। ভারতীয় সেনার পাল্টা হানায় খতম হয়েছে চার পাক জওয়ান। আহতের সংখ্যা প্রায় ২০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। এর সাথে সাথে পাকিস্তানের বেশ কয়েকটি ছাউনি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনা গতকাল রাতে এই ধ্বংসলীলা চালিয়েছে বলে খবর। পাকিস্তানের ফায়ারিং এর জবাব দিয়ে ভারত পাক অধিকৃত কাশ্মীরের ভিম্বর, নীলম আর নকয়াল সেক্টরে পাকিস্তানের বেশ কয়েকটি ছাউনি গুঁড়িয়ে দেয়। গত কিছুদিন ধরে পাকিস্তান LOC তে লাগাতার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে চলছিল। ভারতীয় সেনার জবাবি অ্যাকশনে পাকিস্তানি সেনা প্রাণ বাঁচাতে…
Read More
আশা জাগিয়ে মানব শরীরে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু রাশিয়ায়

আশা জাগিয়ে মানব শরীরে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু রাশিয়ায়

রাশিয়ায় মানব শরীরের ওপর করোনভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হল। বুধবার এই কথা জানান রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। আগামী তিন-চার মাসের মধ্যেই জনসাধারণকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে বিশ্বের অনেক দেশই। মানব শরীরে করোনা ভ্যাকসিনের প্রয়োগও হয়েছে কয়েক জায়গায়। সেই তালিকায় এবার যুক্ত হল রাশিয়া। মস্কোর গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট মানব শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করেছে বলে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে। লিকুইড ও পাউডার, এই দুই আকারেই পাওয়া যাচ্ছে করোনার ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য স্বেচ্ছেসেবকের দুটি দল গঠন করা হয়েছে। প্রতি দলে ৩৮ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। এক দলের ওপর…
Read More
স্বামী হাসপাতালে, স্ত্রী বাড়িতে কোয়ারানটিনে! করোনা আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট-ফার্স্ট লেডি

স্বামী হাসপাতালে, স্ত্রী বাড়িতে কোয়ারানটিনে! করোনা আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট-ফার্স্ট লেডি

করোনা আক্রান্ত হলেন হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হার্নান্দেজ। রাজধানীর সেনা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বুধবার হন্ডুরাসের তরফে প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়েছে প্রেসিডেন্টের। তবে শারীরিক ভাবে তিনি 'সুস্থ'ই আছেন বলে জানানো হয়েছে প্রেস বিবৃতিতে। হাসপাতাল থেকেই দেশের কাজকর্ম পরিচালনার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট হার্নান্দেজ। প্রেসিডেন্টের পাশাপাশি তাঁর স্ত্রী গার্সিয়াও করোনা আক্রান্ত বলে জানা গেছে। তিনিও কোয়ারানটিনে রয়েছেন।
Read More