editor

11195 Posts
ভারতে ২৪ ঘণ্টায় ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

ভারতে ২৪ ঘণ্টায় ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

নয়াদিল্লি: সাম্প্রতিককালে দেশে করোনাভাইরাসের সবচেয়ে বড় দৈনিক লাফ!। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যা দেখা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০,৪২৫ টি নতুন করোনাভাইরাস সংকরমণের রেকর্ড মিলেছে এবং ৬৮১ জন এই রোগে মারা গেছেন। এর সঙ্গেই ভারতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১১,১৮,০৪৩। এই দেশ সর্বাধিক সংখ্যক COVID-19 সংক্রমণের ক্ষেত্রে বিশ্বে তৃতীয়। সর্বমোট মৃত্যুর পরিমাণ ২৭,৪৯৭। দেশের আরোগ্যলাভের হার আজ সকালে ৬২.৬১ শতাংশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭,০০,০৮৭ জন মানুষই সুস্থ হয়ে উঠেছেন। সর্বাধিক সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাট।
Read More
২০ মিনিটে অ্যান্টিবডি পরীক্ষা

২০ মিনিটে অ্যান্টিবডি পরীক্ষা

লক্ষ-কোটি পরিবারে বিনামূল্যে অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিল ব্রিটিশ সরকার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি এই পদ্ধতি ২০ মিনিটে বলে দেবে আপনা ভাইরাসের সংক্রমণে এসেছেন কিনা। এই টেস্ট আপনাকে বলে দেবে করোনার সঙ্গে লড়তে আপনার শরীর কতটা প্রতিরোধ গড়ে তুলেছে। এতদিন ট্রায়াল হিসেবে গোপনে এই টেস্ট করা হয়েছে। ট্রায়ালে সাফল্য পাওয়ায় এবার দেশব্যাপী পরীক্ষার উদ্যোগ নিচ্ছে বরিস জনসন সরকার। ট্রায়ালের সময় প্রায় ৯৮.৬% মানুষের প্রকৃত রিপোর্ট দিয়েছে এই টেস্ট। সেই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর স্যার জন বেল বলেছেন, "এই টেস্ট সত্যি অসাধারণ। আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার সংক্রমণ আছে কিনা।"
Read More
রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী

রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী

গত বছর ৫ অগাস্টই জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল৷ সেই দিনটিতেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মন্দিরের অছি পরিষদের বৈঠকের পর এই দিনটি চূড়ান্ত করা হয়৷ কিন্তু এর পিছনেও রাজনৈতিক অঙ্ক রয়েছে৷ কারণ যেভাবে এক বছর আগে ঠিক এই দিনটিতেই কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল,  ফলে রাম মন্দিরের শিলান্যাসের জন্য এই দিনটিকে বেছে নেওয়ার পিছনে পরিকল্পনার ছাপ স্পষ্ট৷ ফলে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তির দিনই মোদি সরকারের দ্বিতীয় লক্ষ্যপূরণ হচ্ছে বলে ধরেই নেওয়া যায়৷ মন্দিরের শিলান্যাসের পর নির্মাণকাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে৷ সেক্ষেত্র ২০২৩-এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা৷…
Read More
COVAXIN-র হিউম্যান ট্রায়াল শুরু দিল্লিতে

COVAXIN-র হিউম্যান ট্রায়াল শুরু দিল্লিতে

দিল্লির এইমস-এ ভারতে তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাকসিন-এর মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে আজ থেকে৷ কোভ্যাকসিন-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জন্য ICMR এইমস-সহ ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে৷ যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে নাম নথিভুক্তিকরণ করেছেন, তাঁদের শারীরিক পরীক্ষার কাজ সোমবার থেকে শুরু হচ্ছে৷ নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর প্রথম ১০ ঘণ্টায় অন্তত ১০০০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন৷ প্রথম পর্যায়ে ৩৭৫ জনের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে৷ তার মধ্যে এইমস থেকে ১০০ জন থাকতে পারেন৷ যাঁরা নাম লেখাতে ইচ্ছুক তাঁরা Ctaiims.covid19@gmail.com-এ ইমেল পাঠাতে পারেন৷ অথবা ৭৪২৮৮৪৭৪৯৯ নম্বরে এসএমএস পাঠাতে পারেন৷ এইমস-এর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক চিকিৎসক সঞ্জয় রায় জানিয়েছেন,…
Read More
চুক্তিবদ্ধ হল এনএসই ও ফিন্টসো

চুক্তিবদ্ধ হল এনএসই ও ফিন্টসো

ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিদের শিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্য নিয়ে এনএসই অ্যাকাডেমি ও ফিন্টসো এক চুক্তিতে আবদ্ধ হল।  এই চুক্তির মাধ্যমে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিদের অফারিং বৃদ্ধিতে সাহায্য করা হবে, সেইসঙ্গে তাদের জন্য সার্টিফিকেশন কোর্সও থাকবে রেজিস্টার্ড অ্যাডভাইসর হওয়ার জন্য। এই টাই-আপে থাকবে ইন্টারমিডিয়ারিদের গ্রাহকদের জন্য কনটেন্ট কো-ক্রিয়েটিং ও ইনভেস্টর এডুকেশন ফোরাম গঠন। এই টাই-আপের অঙ্গ হিসেবে ফিন্টসো’র গ্রাহকগণ সাবসিডাইজড ও প্রেফার্ড অ্যাক্সেস পাবেন এনএসই নলেজ হাব প্লাটফর্মে। অন্যদিকে, ফিন্টসো সাহায্য করবে তাদের গ্রাহকদের জন্য ট্রেনিং প্রোগ্রাম কো-ক্রিয়েট করতে, যার ভিত্তি হবে প্লাটফর্মের হাইলি ইভল্‌ভড ডেটা-অ্যানালিটিক্সের মাধ্যমে চিহ্নিত চাহিদাবলীর উপর। এই টাই-আপ এনএসই অ্যাকাডেমির এক উল্লেখযোগ্য উদ্যোগ, যা স্বল্প আর্থিক সচেতনতার সমস্যা…
Read More
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৩৬ জন রোগী

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৩৬ জন রোগী

বাংলায় করোনার কবলে পড়া মানুষের সংখ্যা বেড়ে হল ৪২,৪৮৭ জন। পশ্চিমবঙ্গে রবিবার সারাদিনে মোট ৩৬ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। ফলে এখনও পর্যন্ত এরাজ্যে কোভিড- ১৯ এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১,১১২ জনে দাঁড়িয়েছে। মৃত ৩৬ জনের মধ্যে কলকাতায় ১৫ জন মারা গেছে এবং উত্তর ২৪ পরগনাতে মৃত ৯ জন। হুগলীতে ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে একজন করে করোনা রোগী মৃত্যুর খবর পাওয়া গেছে। একদিনের মধ্যে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও, ২,২৭৮ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে রাজ্যে।
Read More
চিনকে চাপে রাখতে বায়ুসেনার পরিকল্পনা

চিনকে চাপে রাখতে বায়ুসেনার পরিকল্পনা

ভারতের অনুরোধ দ্রুত বায়ুসেনার হাতে রাফাল যুদ্ধবিমান তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ফ্রান্স৷ এ সপ্তাহেই ভারতীয় বায়ুসেনার কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে৷ সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ আগামী ২৭ জুলাই প্রথম পর্যায়ে অম্বালা এয়ারবেসে পৌঁছতে পারে ৬টি রাফাল যুদ্ধবিমান৷ বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাফাল যুদ্ধবিমান ওড়ানো এবং তার মাধ্যমে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করার জন্য গত ১ বছর ধরে ফ্রান্সে প্রশিক্ষণ নিয়েছেন বায়ুসেনার অফিসাররা৷ আগামী ২২ থেকে ২৪ জুলাই নয়াদিল্লিতে বায়ুসেনার শীর্ষ আধিকারিকদের বৈঠক রয়েছে৷ সেখানেই রাফালের ব্যবহার এবং চিনের আগ্রাসী মনোভাবের পাল্টা কী রণনীতি তৈরি করা হবে, সেই কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা৷ ফ্রান্সের থেকে ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে ৩৬টি…
Read More
গ্লেনমার্কের হাইপারটেনশন অ্যাওয়ারনেস সিম্বল

গ্লেনমার্কের হাইপারটেনশন অ্যাওয়ারনেস সিম্বল

বিশ্বের প্রথম হাইপারটেনশন অ্যাওয়ারনেস সিম্বল লঞ্চ্‌ করল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। এই উদ্যোগের সহযোগী অ্যাসোসিয়েশন অফ ফিজিসিয়ানস অফ ইন্ডিয়া (এপিআই) ও হাইপারটেনশন সোসাইটি অফ ইন্ডিয়া (এইচএসআই)। এই সিম্বলটি তৈরি হয়েছে দেশের ৫০,০০০ জন অগ্রণী চিকিৎসকের সঙ্গে আলোচনাক্রমে। এর উদ্দেশ্য হল হাইপারটেনশন ও সঠিক সময়ে তা পরীক্ষা করার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগের বাস্তবায়নের জন্য গ্লেনমার্ক পাঁচ মিলিয়ন মানুষের হাইপারটেনশন পরীক্ষা করাবে, প্রধান মেট্রো শহরগুলির কর্পোরেট হসপিটালগুলিতে স্থাপিত স্ক্রিনিং কিয়স্কের মাধ্যমে। এছাড়া, নন-মেট্রো শহর ও প্রান্তিক এলাকাগুলিতে সারাবছর স্ক্রিনিং ক্যাম্পগুলি চালানোর জন্য ২০০ সদস্যের একটি ডেডিকেটেড টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। হাইপারটেনশন (হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ) হল হার্ট ডিজিজ,…
Read More
আরও ৫ রাজ্যে ‘ক্লিন টু গ্রিন’ ক্যাম্পেন

আরও ৫ রাজ্যে ‘ক্লিন টু গ্রিন’ ক্যাম্পেন

ইলেক্ট্রনিক্স ও ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের প্রেরণায় ও ডিজিটাল ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে সাযুজ্য রেখে আরএলজি ইন্ডিয়া ‘ক্লিন টু গ্রিন’ ক্যাম্পেন পরিচালনা করে, যার উদ্দেশ্য হল ইলেকট্রনিক বর্জ্যের (ই-ওয়েস্ট) নিরাপদ ও দায়িত্বশীল নিষ্পত্তি করা। এই ক্যাম্পেনের মাধ্যমে আরএলজি ইন্ডিয়া ই-ওয়েস্ট দ্বারা যেন পরিবেশ দূষণ না হয় তা নিশ্চিত করতে তার অঙ্গীকার পালন করে চলেছে। এবছর ১৫ জুলাই নয়ডায় এই ক্যাম্পেন আরম্ভ হয়েছে।  আরএলজি ইন্ডিয়ার এমডি রাধিকা কালিয়া জানান, এই প্রোগ্রামের অধীনে পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য তারা বাতিল ও অবাঞ্ছিত ইলেক্ট্রনিক প্রোডাক্ট সংগ্রহ ও রিসাইকেল করে থাকেন।  ২০২০-২১ অর্থবর্ষে তারা তাদের কর্মকান্ড দেশের আরও পাঁচটি প্রধান শহরে প্রসারিত করবেন। শহরগুলি হল দিল্লি, এনসিটি,…
Read More
ডায়াবেটিকদের জন্য হিমালয়া কুইস্তা ডিএন

ডায়াবেটিকদের জন্য হিমালয়া কুইস্তা ডিএন

ডায়াবেটিক ও প্রি-ডায়াবেটিক ব্যক্তিদের ডায়েটারি ম্যানেজমেন্টে সাহায্য করার জন্য দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি নিয়ে এসেছে কুইস্তা ডিএন। এই নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বিজ্ঞানসম্মতভাবে প্রস্তুত করা হয়েছে । কুইস্তা ডিএন একটি সুক্রোজ-ফ্রি ফর্মুলা, যা সার্বিকভাবে মেটাবলিজম উন্নত করে। আয়ুর্বেদের প্রাচীন জ্ঞান ও আধুনিক নিউট্রিশন সায়েন্সের সমন্বয়ে তৈরি হয়েছে কুইস্তা ডিএন। এটি শরীরে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রনে সাহায্য করে।  ব্যবহৃত উপাদানগুলির গুণগত কারণে কুইস্তা ডিএন ইন-বিটুইন মিল হিসেবে গ্রহণ করা যায়। কুইস্তা ডিএন পাওয়া যায় ৪০০ গ্রামের প্যাকে যার দাম ৫৫০ টাকা। এটি পাওয়া যায় দুইটি ফ্লেভারে – ভ্যানিলা ও মিল্ক মসালা। দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও ফিলিপ হাইডন জানান, হিমালয়ার কুইস্তা রেঞ্জের…
Read More
আসছে বি-এসইউভি ‘নিসান ম্যাগনাইট’

আসছে বি-এসইউভি ‘নিসান ম্যাগনাইট’

 নিসান ইন্ডিয়া তার বহুপ্রতীক্ষিত বি-এসইউভি’র কনসেপ্ট ভার্সন প্রকাশ্যে নিয়ে এল। উচ্চ প্রযুক্তিসম্পন্ন ও স্টাইলিশ এই বি-এসইউভি’র নাম দেওয়া হয়েছে ‘নিসান ম্যাগনাইট’। নিসান ম্যাগনাইট-এর মাধ্যমে নিসান ভারতে এক নতুন যুগের সূচনা করবে, যা গ্রাহকদের মুগ্ধ করবে। নিসান ম্যাগনাইট হবে এক ফিচার-রিচ প্রিমিয়াম অফারিং, যাতে থাকবে ডায়নামিক রোড-প্রেজেন্স’এর জন্য শক্তপোক্ত স্টাইলিশ ডিজাইন।ভারতে এটি লঞ্চ করা হবে ২০২০ অর্থবর্ষে। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, যুগান্তকারী প্রযুক্তি-সহ নিসান ম্যাগনাইট হবে এই সেগমেন্টের এক গেম-চেঞ্জার। এতে থাকবে নিসানের গ্লোবাল এসইউভি ডিএনএ। নিসান ম্যাগনাইট নির্মিত হয়েছে ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর ইন্ডিয়া’ নীতি অনুযায়ী। এই গাড়ির ডিজাইন করা হয়েছে জাপানে, কিন্তু সবসময়ে ভারতীয়…
Read More
কলকাতায় কনটেইনমেন্ট জোন বেড়েছে ৮ টি

কলকাতায় কনটেইনমেন্ট জোন বেড়েছে ৮ টি

এখন থেকে হটস্পট আর বাফার জোন মিলিয়ে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে। শুক্রবার রাজ্যের কনটেইনমেন্ট জোনে আরও ৩৫টি এলাকা যুক্ত হল। এই ৩৫টি এলাকা সেই বৃহদাকার কনটেইনমেন্ট জোনের অংশ। এই সংখ্যা ধরে রাজ্যে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭৬। শুক্রবার স্বরাষ্ট্র দফতরের এক কর্তা এই তথ্য দিয়েছেন। যদিও কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ২৮ থেকে কমে হয়েছে ২৪। শহরতলিতে দিন দিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। তাই বৃহত্তর কলকাতা এখন উদ্বেগে রেখেছে নবান্নকে।
Read More
এইচসিএল কোম্পানীর প্রথম মহিলা মুখপাত্র

এইচসিএল কোম্পানীর প্রথম মহিলা মুখপাত্র

বাঁধাধরা ছক থেকে বেরিয়ে এসে এইচসিএল কোম্পানীর প্রথম মহিলা মুখপাত্র হলেন একটি ধনী মহিলা। তিনি রোশনি নাদার মালহোত্রা, বয়স ৩৮। রোশনি নাদার প্রথম ভারতীয় মহিলা, যিনি কোনও আইটি সেক্টরের মুখপাত্র হিসেবে দায়ভার গ্রহন করেছেন। শুক্রবার কোম্পানীর প্রতিষ্ঠাতা এবং পিতা শিব নাদারের পরিবর্তে এইচসিএলের দায়ভারের আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন। আইআইএফএল ওয়েলথ হুরুন র্যা ঙ্কিং অনুযায়ী, রোশনি নাদার মালহোত্রার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমান প্রায় ৩৬,৮০০ কোটি টাকা। কোম্পানী জানিয়েছে, প্রতিষ্ঠাতা শিব নাদার ওই পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং পরিচালন পর্ষদের সঙ্গে আলোচনা করে তাঁর কন্যাকে দায়িত্বভার সঁপে দেওয়া হয়। রোশনি ফোর্বসের পাওয়ার লিস্ট ২০১৮ তে ৫১তম স্থান গ্রহন করেছেন। এছাড়াও শিব…
Read More
মা-মেয়ে গায়ে আগুন দিলেন যোগীর অফিসের সামনে

মা-মেয়ে গায়ে আগুন দিলেন যোগীর অফিসের সামনে

লখনউয়ে উত্তরপ্রদেশ বিধানসভার সামনের রাস্তায় দুই মহিলা জার থেকে কেরসিন ঢেলে নেন নিজেদের গায়ে। ঠিক তার পাশেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি অফিস রয়েছে। বিধানসভার গেটে কর্তব্যরত পুলিশ কর্মীরা ছুটে যাওয়ার আগেই দেশলাই কাঠি জ্বেলে আগুন ধরিয়ে দেন নিজেদের গায়ে। এই ঘটনা নিয়ে ফের রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, অমেঠিতে বাড়ি এই দুই মহিলার। এই দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে। মায়ের অবস্থা আশঙ্কাজনক। মেয়েরও ডান হাতের অংশ পুড়ে গিয়েছে। তাঁদের অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে নর্দমা নিয়ে তাঁদের গত কয়েক মাস ধরে গণ্ডগোল হচ্ছে। প্রতিদিন প্রতিবেশীরা তাঁদের হুমকি দিচ্ছে, অত্যাচার করছে। সব কিছু…
Read More