JSW MG মোটর ইন্ডিয়া আজ MG ডেভেলপার প্রোগ্রাম (MGDP)-এর ষষ্ঠ সংস্করণের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এটি সংস্থার একটি প্রধান স্টার্টআপ অংশগ্রহণমূলক উদ্যোগ, যার লক্ষ্য মোবিলিটি এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করা। একাধিক পর্যায়ে মূল্যায়ন প্রক্রিয়ার পর Nayan Technologies (নয়ন টেকনোলজিস), Technod8.AI (টেকনোড8.এআই), LiveNSense (লাইভএনসেন্স), LW3, Smaartbrand by Acquink Solutions (স্মার্টব্র্যান্ড বাই অ্যাকুইঙ্ক সলিউশনস), Fitsol (ফিটসল), Cautio (কটিও) এবং Meta Materials Circular Market (মেটা ম্যাটেরিয়ালস সার্কুলার মার্কেট)-কে MGDP সিজন 6.0-এর বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
MGDP সিজন 6.0-এর অধীনে JSW MG মোটর ইন্ডিয়া স্টার্টআপগুলিকে “অটোমোটিভ ক্ষেত্রে উদ্ভাবন” থিমের অধীনে উদ্ভাবনী সমাধান উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। উদীয়মান প্রযুক্তির মাধ্যমে মোবিলিটি, উৎপাদন, গ্রাহক অভিজ্ঞতা, স্থায়িত্ব এবং শিল্প পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে কাজ করতে স্টার্টআপগুলিকে উৎসাহিত করা হয়েছিল। এখন এই আটটি বিজয়ী স্টার্টআপ আগামী কয়েক মাসে পরীক্ষামূলক প্রকল্প (পাইলট প্রজেক্ট) এবং বাস্তব পরিস্থিতিতে সমাধানগুলির বাস্তবায়নের (রিয়েল-ওয়ার্ল্ড ডিপ্লয়মেন্টস) সম্ভাবনা খতিয়ে দেখতে JSW MG মোটর ইন্ডিয়া এবং তাদের সহযোগী অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করবে।
JSW MG মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অনুরাগ মেহরোত্রা বলেন, “আমরা এমন একটি সময়ে প্রবেশ করছি, যেখানে মোবিলিটি, ডেটা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে সীমারেখাগুলি দ্রুত একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। অটোমোটিভ শিল্পে পরিবর্তনের পরবর্তী ঢেউ সেইসব উদ্ভাবকদের দ্বারা পরিচালিত হবে, যাঁরা এই ইকোসিস্টেমগুলিকে একত্রিত করে বাস্তব জগতে প্রভাব ফেলতে সক্ষম সমাধান তৈরি করতে পারবেন। MG ডেভেলপার প্রোগ্রামের মাধ্যমে আমরা স্টার্টআপগুলিকে সহযোগিতা, পরীক্ষা-নিরীক্ষা এবং যুগান্তকারী ধারণাগুলিকে প্রসারিত করার জন্য একটি মঞ্চ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজন 6.0-এর বিজয়ী স্টার্টআপগুলি অটোমোটিভ প্রযুক্তি, স্থায়িত্ব, শিল্পক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং মোবিলিটি পরিষেবার ক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় উদ্ভাবনগুলির প্রতিনিধিত্ব করে। তাদের সঙ্গে অংশীদারিত্ব করে পরীক্ষামূলক স্তরে সমাধানগুলির বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে এবং মোবিলিটির ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে আমরা অত্যন্ত উৎসাহী।”
JSW MG মোটর ইন্ডিয়া DPIIT, Startup India (স্টার্টআপ ইন্ডিয়া), JSW, NCPI BHIM, Jio, Gulf Oil India (গাল্ফ অয়েল ইন্ডিয়া), TiE Delhi NCR, iCreate, Allianz Partners India (অ্যালিয়ানজ পার্টনার্স ইন্ডিয়া), The Energy & Resources Institute (দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট) (TERI), BSES Rajdhani Power Limited (রাজধানী পাওয়ার লিমিটেড), LICO Materials (লিকো ম্যাটেরিয়ালস) এবং Pulse Energy (পালস এনার্জি)-এর সঙ্গে অংশীদারিত্বে MG ডেভেলপার প্রোগ্রাম অ্যান্ড গ্রান্ট 6.0-এর সূচনা করেছিল। এই কর্মসূচিতে 130টিরও বেশি আবেদন জমা পড়ে, যার মধ্যে 40টিরও বেশি স্টার্টআপকে প্রেজেন্টেশন রাউন্ডের জন্য শর্টলিস্ট করা হয় এবং 18টি স্টার্টআপ ফাইনাল জুরি রাউন্ডে পৌঁছায়।
JSW MG মোটর ইন্ডিয়া MG ডেভেলপার প্রোগ্রাম সিজন 6.0-এর বিজয়ীদের নাম ঘোষণা করল সিজন 6.0-এর মূল ফোকাস অটোমোটিভ ক্ষেত্রে উদ্ভাবন
