editor

11195 Posts
চীন ছেড়ে দিলো HDFC ব্যাংকের অংশিদারিত্ব

চীন ছেড়ে দিলো HDFC ব্যাংকের অংশিদারিত্ব

করোনা ভাইরাস আর লকডাউনের মধ্যে চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চাইনার  তরফ থেকে HDFC ব্যাংকের অংশিদারিত্ব কিনেছিল। এরপর চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে উত্তেজনার পর  মোদী সরকারের তরফ থেকে একের পর এক চীনে সাথে বাণিজ্যিক সম্পর্ক ভেঙে দেওয়া হল। এরপর সরকার বিদেশী বিনিয়োগের নিয়মে বদল এনে সেটিকে আরও কড়া করে দেয়। এরফলে চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চাইনা ভারতের বেসরকারি সেক্টরে সবথেকে বড় হাউসিং কোম্পানি HDFC থেকে নিজেদের অংশিদারিত্ব বিক্রি করে দেয়। এপ্রিল মাসে পিপলস ব্যাংক অফ চাইনা HDFC তে ১.০১ শতাংশ শেয়ার কিনে ৩ হাজার ৩০০ কোটি টাকার বিনিয়োগ করেছিল।
Read More
সমবায় ব্যাংকের উপর কেন্দ্রীয় সরকারের আগ্রাসনের বিরুদ্ধে কোচবিহারে তৃণমূলের অবস্থানবিক্ষোভ

সমবায় ব্যাংকের উপর কেন্দ্রীয় সরকারের আগ্রাসনের বিরুদ্ধে কোচবিহারে তৃণমূলের অবস্থানবিক্ষোভ

সমবায় ব্যাংক গুলোর ওপর কেন্দ্রীয় সরকারের আগ্রাসন নীতির বিরুদ্ধে কোচবিহার বিভাগীয় সমবায় ব্যাংকের সম্মুখে দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেস আজ অবস্থানবিক্ষোভ কর্মসূচি পালন করে।এই অবস্থানবিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশেষ পর্যবেক্ষক বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং বিধায়ক মিহির গোস্বামী
Read More
ফল প্রকাশের দিনই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা

ফল প্রকাশের দিনই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা

দিনক্ষণ ঘোষণা না হলেও চলতি মাসেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ফল প্রকাশ হলেও মার্কশিট নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। সেই ধোঁয়াশা কাটালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন মহুয়া দাস। তিনি জানিয়েছেন, ফল প্রকাশের দিনই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পড়ুয়ারা।  মহুয়াদেবী জানিয়েছেন, ফলপ্রকাশের দিন ক্যাম্প অফিস থেকে মার্ক শিট ও সার্টিফিকেট সংগ্রহ করবেন স্কুলের প্রতিনিধি। তার পর স্কুলে যাবতীয় বিধি মেনে তা পড়ুয়াদের মধ্যে বণ্টনের ব্যবস্থা হবে। অর্থাৎ ফলপ্রকাশের দিনই মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পড়ুয়ারা। 
Read More
ঘরে বাজার পৌঁছে দেবে পঞ্চায়েত দফতর

ঘরে বাজার পৌঁছে দেবে পঞ্চায়েত দফতর

শহরবাসী র জন্য এগিয়ে এল রাজ্য পঞ্চায়েত দফতর । পঞ্চায়েতের অধীন "কমপ্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট করপোরেশন" লকডাউন পর্বে মানুষের বাজারের সমস্যা সমাধানে "চলমান বাজার" হাজির করল বাসিন্দাদের দরজায় দরজায় । শহর জুড়ে কন্টেইনমেন্ট জোনে লকডাউন । কোথাও আবার নিয়ম করে বন্ধ থাকছে বাজার । এর মধ্যে কোথাও কোথাও মাথা গুণে বাজারে ক্রেতাদের ঢোকার অনুমতি দিচ্ছে পুলিশ । এ দিকে সংক্রমণ কমা তো দুরস্ত তা ক্রমেই কাছের বৃত্তে এসে ধরা দিচ্ছে । এ সব মিলিয়ে কাজ না থাকলে বাড়ির বাইরে বের হতে এক প্রকার ভয়ই পাচ্ছেন সাধারণ মানুষ।
Read More
খুলে গেল  কোচবিহারের মদনমোহন ঠাকুরবাড়ি

খুলে গেল কোচবিহারের মদনমোহন ঠাকুরবাড়ি

লকডাউন আনলক 2 এ দর্শনার্থীদের জন্য বৃহস্পতিবার খুলে গেল মদনমোহন ঠাকুরবাড়ি। বর্তমান মহামারীর বিধিনিষেধ মেনেই খুলে গেল কোচবিহারের শতাব্দী প্রাচীন মন্দির। মন্দিরের পূজারী জানান যে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে মন্দিরে প্রবেশ করবে দর্শনার্থীরা।যারা পুজো দিতে আসবেন তাদের সানিটাইজেশন করেই মন্দিরে প্রবেশ করতে হবে এবং মুখে মাস্ক পড়ে আসতে হবে।কেন্দ্র সরকার ইতিমধ্যেই সমস্ত ধর্মীয় স্থানে বিধিনিষেধে কিছু ছাড় দিয়েছে
Read More
উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি, নদীর জল বাড়ছে তিস্তা, মহানন্দায়

উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি, নদীর জল বাড়ছে তিস্তা, মহানন্দায়

পুরো উত্তরবঙ্গ জুড়ে চলছে প্রবল বৃষ্টি।আগামী আরো কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর।এরই মধ্যে উত্তরের নদীগুলোতে জলস্তরের গ্রাফ উর্ধমুখী। গত দু-তিন দিনের বৃষ্টিতে তিস্তায় প্রায় ৪০মিলিমিটার জলস্তর বেড়েছে, তিস্তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে বলে সূত্রের খবর এদিকে শিলিগুড়ির মহানন্দাতেও বেড়েছে জলস্তর। আগামী কয়েকদিনের বৃষ্টিতে আরো নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে
Read More
শিলিগুড়িতে  চালু হল ঘুরে ঘুরে সোয়াব টেস্ট সংগ্রহ

শিলিগুড়িতে চালু হল ঘুরে ঘুরে সোয়াব টেস্ট সংগ্রহ

শিলিগুড়ি এলাকার বয়স্ক মানুষদের সোয়াব টেস্টের নমুনা সংগ্রহের জন্য শুরু হল সোয়াব টেস্ট মোবাইল ভ্যান। এই গাড়িটি শিলিগুড়ি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নমুনা সংগ্ৰহ করবে । এই নতুন উদ্যোগ শুরু করেছে দার্জিলিং জেলার ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার দপ্তর।আজ চম্পাসারী এলাকায় ঘুরে ঘুরে সোয়াবের স্যাম্পল সংগ্রহ করবে বলে এমনটাই জানা গিয়েছে
Read More
কালিম্পঙ থেকে উদ্ধার  হাতির দাঁত  ,ধৃত দুইয়ের মধ্যে একজন মহিলা

কালিম্পঙ থেকে উদ্ধার হাতির দাঁত ,ধৃত দুইয়ের মধ্যে একজন মহিলা

গতকাল বিশেষ অভিযান চালিয়ে কালিম্পঙ থেকে ধরা হয় এক দম্পতি চোরকে। তাদের সঙ্গে আটক করা হয়েছে একটি গাড়ি ।গাড়ির ভিতর থেকে মেলে হাতির দাঁত, ও বিদেশি মুদ্রা এবং একাধিক ব্যাংকের এটিএম কার্ড। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বনদপ্তরের বিশেষ টাস্কফোর্সের প্রধান সঞ্জয়বাবু জানিয়েছেন আটক ওই দম্পতি দার্জিলিংয়ের বাসিন্দা।এর আগে একাধিক পশুর সামগ্রী তারা বিদেশে পাঁচার করেছে বলে সূত্রের খবর। পাঁচারের মধ্যে বনরুই, তক্ষক, হরিণ ইত্যাদি রয়েছে। জিজ্ঞাসাদের জন্য তাদের জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে এই হাতির দাঁত নেপাল হয়ে বিদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল
Read More
করোনার মধ্যেই ভোট সিঙ্গাপুরে।

করোনার মধ্যেই ভোট সিঙ্গাপুরে।

ক্ষমতার লোভ ভাইরাসকেও ভয় পায় না । মানুষ বাঁচুক-মরুক, নির্বাচিত হয়ে মসনদে বসলেই কেল্লাফতে। তাই , সমস্ত আশঙ্কা দূরে সরিয়ে করোনা আবহেই ভোট অনুষ্ঠিত হ’ল সিঙ্গাপুরে । শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত কাতারে কাতারে মানুষ ভিড় জমান বুথের বাইরে। মাস্ক, গ্লাভস, পি.পি.ই, ফেসগার্ড পরে লক্ষ লক্ষ ভোটার ব্যালট বাক্সতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরে যান। জানা যাচ্ছে, দেশে মোট ভোটার সংখ্যা ২৬ লক্ষ। এত পরিমান মানুষের নির্বাচনে অংশগ্রহণ আগামী দিনে দেশে আক্রান্তের সংখ্যা আরও বাড়িয়ে দেবে না-তো? উঠছে প্রশ্ন এই মুহূর্তে সিঙ্গাপুর’এ আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার। লকডাউন শিথিল হ’তেই জুন মাসে নির্বাচন কমিশন ভোট করানোর কথা ঘোষণা…
Read More
আংশিক লকডাউন নয়, শিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন চায় ব্যবসায়ী সংগঠনগুলি

আংশিক লকডাউন নয়, শিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন চায় ব্যবসায়ী সংগঠনগুলি

শিলিগুড়ির করোনা পরিস্থিতি দিন কে দিন খুবই খারাপের দিকে যাচ্ছে। শিলিগুড়িতে প্রতিদিন যেহারে করোনা আনাক্রান্তের খোঁজ মিলছে তাতে গোষ্ঠী আক্রমনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা ।এর সমাধান খুঁজতে দরকার সম্পুর্ন লকডাউন ।তাই এই শৃঙ্খলকে ভাঙতে সিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন চাইছে একাধিক ব্যবসায়ী সংগঠন।
Read More
শিলিগুড়িতে চলছে ব্যাপক ধরপাকড়,কঠোর হচ্ছে পুলিশ

শিলিগুড়িতে চলছে ব্যাপক ধরপাকড়,কঠোর হচ্ছে পুলিশ

পূর্ব ঘোষণামতো শিলিগুড়ির ২, ৪, ৫, ২৮, ৩৭, ৩৮,৩৯, ৪৩ ,ও ৪৬ এই ওয়ার্ডগুলিকে কন্টেনমেন্ট জোন ধরে সম্পুর্ন লকডাউন করতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। ওই ওয়ার্ডগুলো ছাড়াও কর্পোরেশনের অন্তর্গত বা তার সংলগ্ন কিছু বাজারকেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পুলিশ।গতকালই সাহুডাঙ্গীর বাজারে ৮জন করোনা আক্রান্তের খোঁজ মেলায় প্রশাসন সাহুডাঙ্গী হাট ও সংলগ্ন এলাকা লকডাউন ঘোষণা করেছে।এদিকে খালপাড়া নয়াবাজার এলাকাও ৪দিনের জন্য বন্ধ রেখেছে প্রশাসন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই লকডাউন সাতদিন ধরে চলবে এর পাশাপাশি চলবে পুলিশি টহলদারী
Read More
সৌরভ জানালেন তাঁকে বাদ দেওয়ার চক্রান্তে জড়িত ছিলেন অনেকেই

সৌরভ জানালেন তাঁকে বাদ দেওয়ার চক্রান্তে জড়িত ছিলেন অনেকেই

২০০৫-এ সৌরভকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য সচরাচর কাঠগড়ায় তোলা হয় গ্রেগ চ্যাপেলকে। সৌরভ জানান, একা চ্যাপেল দায়ি ছিলেন না তাঁর বাদ পড়ার জন্য।সৌরভ বলেন, ‘আমি একা গ্রেগ চ্যাপেলকে দোষ দিতে চাই না। অবশ্যই কোচই এটা শুরু করেছিল। তবে আমি জানি, অন্যরাও সাধু ছিল না। একজন বিদেশি কোচ, যাঁর দল নির্বাচনে কথা বলার অধিকার নেই, সে একজন ভারত অধিনায়ককে দল থেকে বাদ দিতে পারে না। আমি বুঝেছিলাম যে, গোটা সিস্টেমের সমর্থন ছাড়া এটা সম্ভব নয়। আমাকে বাদ দেওয়ার পিছনে সবাই জড়িত ছিল। তবে আমি চাপের মুখে ভেঙে পড়িনি। নিজের উপর বিশ্বাস হারাইনি। বরং নিজের ক্ষমতার উপর আমার গভীর আস্থা…
Read More
ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তিন নেতা সাসপেন্ড

ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তিন নেতা সাসপেন্ড

এবার উমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি সামনে আসায় হাওড়ার তিন তৃণমূল নেতাকে সাসপেন্ড করল দল। এরা হলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত ঘোষ, পাতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেচারাম বোস ও উত্তর ঝাপরদহের পঞ্চায়েত প্রধানের স্বামী সুমন ঘোষাল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন হাওড়া জেলার তৃণমূল সভাপতি অরূপ রায়। তিনি বলেন, ‘‘দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সমস্ত নেতাকর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে যে পদে তাঁরা রয়েছেন সেই পদ থেকে তাঁদের অবিলম্বে পদত্যাগ করার কথা বলা হয়েছে। না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ অরূপবাবু জানান,এ ছাড়াও উমফানের ক্ষতিপূরণ বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় শোকজ…
Read More
কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষা  নিয়ে কেন্দ্রের নির্দেশে আপত্তি রাজ্যের

কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে কেন্দ্রের নির্দেশে আপত্তি রাজ্যের

দেশের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘বাধ্যতামূলক' ভাবে সম্পন্ন করতে হবে, ইউজিসি ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এই নির্দেশের প্রতি আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতর। ওই চিঠিতে রাজ্যের উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা বিভাগের সচিব মনীষ জৈন বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। তাঁর আবেদন, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা বাধ্যতামূলক না করে রাজ্যকে নিজদের সুযোগসুবিধা অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্যে অনুমতি দেওয়া হোক। রাজ্যের তরফে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা নিয়ে কেন্দ্র-রাজ্য যৌথভাবে সিদ্ধান্ত নেয়। অথচ রাজ্যের সঙ্গে আলোচনা না-করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More