editor

11195 Posts
একদিনের মধ্যে ২৫ জনের মৃত্যু

একদিনের মধ্যে ২৫ জনের মৃত্যু

রাজ্যে শুধু মঙ্গলবারই ২৫ জনের প্রাণ কেড়েছে এই মারণ রোগ। ক্রমশই যেন সঙ্গীন হচ্ছে পশ্চিমবঙ্গের করোনা ভাইরাস সংক্রমণের চিত্র। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর তাদের সাম্প্রতিক মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে যে, সব মিলিয়ে বাংলায় ৮০৭ জনের প্রাণ কেড়েছে কোভিড- ১৯। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও। এই নিয়ে পরপর ৩ দিন রাজ্যে একদিনে ৮০০ রও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলো, যা চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য আধিকারিকদের। রাজ্যের কোভিড বুলেটিনে বলা হয়েছে আরও ৮৩৭ জনের শরীরে নতুন করে করোনা পজিটিভ ধরা পড়েছে। সব মিলিয়ে এরাজ্যে এখনও পর্যন্ত ২৩,৮৩৭ জন করোনার কবলে পড়েছেন।
Read More
বারাণসীতে রালিয়া

বারাণসীতে রালিয়া

আলিয়া ভাট  আর রণবীর কাপুরকে একসঙ্গে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে। রালিয়াদের নিয়ে রটনা যেন জুড়োবার নয়। কোথায় যাচ্ছিলেন তাঁরা? গেল নেটপাড়া বলছে অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র  শুটিংয়ে। বারাণসীতে । আলিয়া বা রণবীর দুজনের কেউই শুটিংয়ের ছবি পোস্ট না করলেও ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল  নেটিজেনদের মধ্যে। ছবিতে দেখা যাচ্ছে, একটি নৌকোয় দাঁড়িয়ে রয়েছেন দু-জনে।
Read More
দার্জিলিংয়ে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

দার্জিলিংয়ে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় রাজ্যে বৃহত্তর কন্টেইনমেন্ট জোনগুলিতে আগামীকাল থেকে কঠোর লকডাউন কার্যকর হবে। তার আগে পাহাড়ে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল জিটিএ। বুধবার জিটিএ সভাপতি অনিত থাপা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন। তবে এখন পাহাড়ের কয়েকটি অংশে পর্যটকরা রয়েছেন। তাঁদের ক্ষেত্রে কী করা হবে সে বিষয়ে জিটিএ-এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
Read More
অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হল পায়ের ট্র্যাকশন

অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হল পায়ের ট্র্যাকশন

গত ২৪ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি সিবিএস মেল বিভাগে এই ঘটনা ঘটে। দাবি মতো টাকা দিতে পারেননি তাই অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হল পায়ের ট্র্যাকশন। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন রোগী। তাতেও অবশ্য মন ভিজলো না অভিযুক্ত আয়ার। এ ছবি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর অবশ্য ওই আয়াকে সাসপেন্ড করেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গাছ থেকে পড়ে গিয়ে বাঁ পা ভেঙে গিয়েছিল বর্ধমান ১ নম্বর ব্লকের সিজেপাড়ার বাসিন্দা সেখ আনোয়ারের। তাঁকে নিয়ে আসা হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সঙ্গে সঙ্গে ডাক্তাররা তাঁর অপারেশন করেন। অপারেশনের পর সিবিএস মেল ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। অপারেশন…
Read More
কুখ্যাত বিকাশ দুবে হরিয়ানার হোটেলের  ক্যামেরায় ধরা পড়ল কুখ্যাত

কুখ্যাত বিকাশ দুবে হরিয়ানার হোটেলের ক্যামেরায় ধরা পড়ল কুখ্যাত

আটজন পুলিশকে হত্যার অভিযোগে এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড কুখ্যাত বিকাশ দুবে ৷ কানপুর শ্যুটআউট কাণ্ডে-র মূল পান্ডা ৷ তারই লোকেরা ৮জন পুলিশকে গুলি করে মেরে ফেলে ৷ এরমধ্যেই কুখ্যাত গানম্যানকে দেখা গেল একটি হোটেলে ৷ হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেলে তাকে দেখা গিয়েছে ৷ পুলিশ একটি হোটেল হঠাৎ হানা দিয়ে ৩ জনকে গ্রেফতার করে ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷বৃহস্পতিবার থেকে সে পলাতক৷ সূত্রের মতে পুলিশ ওই ফরিদাবাদের হোটেলে রেড করে ৷ কুখ্যাত বিকাশ দুবেকে ধরিয়ে দিতে পারলে ২.৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে ৷
Read More
আজ বৈঠক উত্তরকন্যায় লকডাউন নিয়ে

আজ বৈঠক উত্তরকন্যায় লকডাউন নিয়ে

করোনার থাবা থেকে শিলিগুড়ি শহরকে বাঁচাতে পূর্ণ লকডাউন, না কি অন্য কোনও ব্যবস্থা, আজ, শনিবার উত্তরকন্যার বৈঠকে সে উত্তর খুঁজবে পুলিশ-প্রশাসন, স্বাস্থ্য দফতর।   শিলিগুড়ি শহরে আক্রান্তের সংখ্যা চারশোর কাছাকাছি। শিলিগুড়ি শহরে মৃত্যু হয়েছে ১৮ জনের। শহরের ৪৭টি ওয়ার্ডের মধ্যে দু’একটি ছাড়া সব ওয়ার্ডেই সংক্রমণ ছড়িয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জেলাশাসক এবং কোভিড হাসপাতালের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন করোনা নিয়ন্ত্রণে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত রায়। তিনি জানান, শিলিগুড়ি শহরে সম্পূর্ণ লকডাউনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে, এ কথাও উঠে এসেছিল যে, কনটেনমেন্ট জ়োনের উপরই বেশি জোর দেওয়া হচ্ছে। কিন্তু সংক্রমণ বেড়ে চলায় এখন কী সিদ্ধান্ত হয়, সে দিকেই তাকিয়ে…
Read More
মুখে মাস্ক ছাড়াই রাস্তায়, আটক ৩০

মুখে মাস্ক ছাড়াই রাস্তায়, আটক ৩০

মাস্ক না পরে রাস্তায় বের হওযায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল নরেন্দ্রপুর থানার পুলিস। সোনারপুর থানার পুলিস আটক করল ৩০ জনকে।  মাস্ক ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার রশিদ মুনির খানের নির্দেশে এদিন বিশেষ অভিযান চালায়  সোনারপুর ও নরেন্দ্রপুর থানার পুলিস ৷ প্রত্যেকেই যাতে মাস্ক ব্যবহার করেন তারজন্য পুলিসের পক্ষ থেকে যাঁরা-ই রাস্তায় মাস্ক ছাড়া বেরিয়েছেন, তাঁদেরকে সতর্ক করা হয় ৷ পুলিসের পক্ষ থেকে মাস্ক পরিয়েও দেওয়া হয়৷ পাশাপাশি, ফের মাস্ক ছাড়া বের হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন পথচলতি মানুষজনকে সতর্ক করেছে পুলিস ৷ বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার জানিয়েছেন, তাদের এই অভিযান নিয়মিতভাবে…
Read More
কনটেনমেন্ট জোনে কমপ্লিট লকডাউন, ৯ জুলাই থেকে বন্ধ সমস্ত অফিস-কাছারি

কনটেনমেন্ট জোনে কমপ্লিট লকডাউন, ৯ জুলাই থেকে বন্ধ সমস্ত অফিস-কাছারি

৯ জুলাই থেকে ফের বজ্র আঁটুনি রাজ্যে। উর্ধ্বমূখী করোনা গ্রাফ, কাজেই বাংলায় সংক্রমণ ঠেকাতে শুধু কনটেনমেন্ট জোনই নয়, বাফার জোনেও লকডাউন কড়াকড়ি করার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এ ক্ষেত্রে কনটেনমেন্ট জোনের অন্তর্ভূক্ত করা হচ্ছে বাফার জোনগুলিকে। সোমবার প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, ৯ জুলাই বিকেল ৫টা থেকে অনির্দিষ্ট কালের জন্য জারি থাকবে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কাজ বন্ধ থাকবে এই এলাকাগুলিতে। বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাতটি জেলা। সেগুলো হল  কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, মালদা এবং দুই চব্বিশ পরগনা। সোমবার এই সব জেলার জেলা শাসকদের কাছে লকডাউন নিয়ে প্রস্তাব পাঠাতে বলেন…
Read More
জঙ্গলে উদ্ধার প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ

জঙ্গলে উদ্ধার প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ

 কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জঙ্গলের মধ্যে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল  দুর্গাপুর-ফরিদপুর থানা এরিয়ার অফিস সংলগ্ন এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত সূত্রধর। ডাক নাম রানা। বয়স ১৯ বছর। মঙ্গলবার সন্ধ্যেয় বাড়ি থেকে বের হয় সে। তারপর আর আর বাড়ি ফেরেনি । খাঁদরা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল রোহিত। রাতে বাড়ি না ফেরায় সন্দেহ হয় বাড়ির লোকের। রাত থেকেই পরিবারের লোকেরা ও পাড়া-প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতভর কোনও খোঁজ মেলেনি নিখোঁজ রোহিতের। এরপরই এদিন ঝাঁঝরা এরিয়া অফিস সংলগ্ন জঙ্গলের মধ্যে রোহিতের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই…
Read More
দুই সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিলেন মহিলা!

দুই সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিলেন মহিলা!

মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক মহিলা রেলস্টেশনের একটি ফুটব্রিজ থেকে ঝাঁপ দিয়েছেন বলে খবর। ওই মহিলার স্বামী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মহিলার স্বামী স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কোভিড পজিটিভ হিসেবে তাঁর মৃত্যুর কয়েক ঘন্টা পরেই আত্মহত্যা করতে যান ওই মহিলা। সন্তানসহ তিনজনকেই গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ত্রোপচারও করতে হয়েছে। স্থানীয়দের কথা অনুযায়ী, তাঁর স্বামীর মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছনোর পরেই পুলিশ এসে তাদের বাড়ির দিকে গলিটি ব্যারিকেড করে দেয়। ওই মহিলা আশঙ্কায় ছিলেন ছিলেন যে তিনি এবং শিশুদের দেহেও কোভিড পজিটিভ ধরা পড়তে পারে। ব্যারিকেড করে দেওয়ার ফলে সমাজেও তিনি…
Read More
চীনের রাজদূতের বিরুদ্ধে বিক্ষোভ

চীনের রাজদূতের বিরুদ্ধে বিক্ষোভ

মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে চীনের দূতাবাসের সামনে নেপালের ছাত্র-ছাত্রীরা চীন বিরোধী পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। নেপালি ছাত্র-ছাত্রীরা চীনের রাজদূতের বিরুদ্ধে নেপালের রাজনীতিতে নাক গলানোর বিরোধিতা করে মিছিল করে। তাদের ব্যানারে ‘চীন হটাও”, ‘চীনের রাজদূত আপনি নিজের দূতাবাসের মধ্যেই থাকুন, আমাদের নেতাদের বাড়ি যাবেন না।” এর মতো স্লোগান লেখা ছিল। নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদ বাঁচাতে চীনের রাজদূত হৌ ইয়াঙ্কি লাগাতার নেপালের কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে সাক্ষাৎ করে চলেছেন। নেপালের মিডিয়া রিপর্ট অনুযায়ী, ইয়াঙ্কি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদ বাঁচাতে দলের মধ্যে বিরোধী নেতাদের প্রসন্ন করার জন্য যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির থেকে দলের…
Read More
দিল্লির এইমস-সহ ১২টি হাসপাতালে শুরু হবে কোভ্যাক্সিনের  ট্রায়াল

দিল্লির এইমস-সহ ১২টি হাসপাতালে শুরু হবে কোভ্যাক্সিনের ট্রায়াল

করোনার টিকা কোভ্যাক্সিন যত দ্রুত সম্ভব বাজারে আনতে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে ভারত বায়োটেকে। দু’সপ্তাহের মধ্যেই কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শেষ করার কথা রয়েছে। তার মধ্যেই ভ্যাকসিনের ডোজ ও সময়ান্তরে পর্যবেক্ষণের প্রক্রিয়া চলবে। দেশের বিভিন্ন রাজ্যের মোট ১২টি হাসপাতালে হবে টিকার পরীক্ষা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে অন্তত ১১০০ জনকে টিকা দেওয়া হবে। তার মধ্যে দিল্লির এইমস, কাঞ্চীপুরমের এসআরএম হাসপাতাল ও রিসার্চ সেন্টার, বিশাখাপত্তনমের কিং জর্জ মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবকের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। তার জন্য অ্যাডভাইজরি কমিটির অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। এইমস জানিয়েছে, ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিটির অনুমোদন পেলেই বাছাই পর্ব…
Read More
দর্শকদের জন্য খুলে গেল কুতুবমিনার, লালকেল্লা আপাতত বন্ধ তাজমহল দর্শন

দর্শকদের জন্য খুলে গেল কুতুবমিনার, লালকেল্লা আপাতত বন্ধ তাজমহল দর্শন

দর্শকদের জন্য খুলে গেল কুতুবমিনার, হুমায়ুনের সমাধি সহ রাজধানীর কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভগুলি। করোনা মহামারীর জেরে তিনমাসেরও বেশি সময় এগুলি বন্ধ ছিল। তবে নতুন করে আগ্রায় করোনা সংক্রমণ শুরু হওয়ায় আপাতত খুলছে না তাজমহল। বন্ধ থাকছে আগ্রার অন্যান্য দর্শনীয় স্থানগুলিও। ফলে অনেকটাই হতাশ পর্যটকরা। সাধারণভাবে সোমবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে লালকেল্লা। ফলে এদিন সেটি খোলেনি। আজ মঙ্গলবার থেকে সেখানে দর্শকরা ঢুকতে পারবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজধানীতে খুলে যাওয়া ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলিতে কড়া নিয়ম জারি থাকবে দর্শকদের জন্য। মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। মাস্ক না পরে কেউ প্রবেশ করতে পারবেন না। দু'টি পর্যায়ে টিকিট কাটতে পারবেন…
Read More