editor

11195 Posts
করোনার মাঝেই শুটিং শুরু, ইচ্ছে হলেও আলিঙ্গনের উপায় নেই

করোনার মাঝেই শুটিং শুরু, ইচ্ছে হলেও আলিঙ্গনের উপায় নেই

"আমরা সবাই আস্তে আস্তে কাজে ফিরছি। কিন্তু আমাদের সবাইকে সুস্থ থাকার জন্য নিয়ম মেনে চলতেই হবে। ভয় পেলে আমরা লড়াইটা হেরে যাব"। জনসচেতনতামূলক নানা কাজে বি-টাউনের যে সমস্ত তারকাকে এগিয়ে আসতে দেখা যায়, অক্ষয় কুমার তাঁদের মধ্যে প্রথম সারিতে। করোনা আবহেও একাধিকবার মুখ খুলেছেন ‘খতরো কে খিলাড়ি’। সম্প্রতি নাসিক পুলিশ কমিশনার বিশ্বাস নানগেড়ের সঙ্গে এক ওয়েবিনারে দেখা গেল অক্ষয়কে। সেখানে অতিমারীর দিনগুলোতে পুলিশের দায়বদ্ধতার প্রশংসা করেন  তারকা। ‘করোনার দিনগুলোতে শুটিং এর অভিজ্ঞতা কেমন’? উত্তরে অক্ষয় বলেন, “এতদিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ভেবে আমি খুবই উত্তেজিত। তবে ক্রিউ সদস্য এত কম থাকায় একটু অন্যরকম লাগছিল। আর এতদিন পর কাজ করছি,…
Read More
বাংলাদেশি ছবির আইটেম গানে নাচবেন নোরা ফতেহি।

বাংলাদেশি ছবির আইটেম গানে নাচবেন নোরা ফতেহি।

বলিউড ড্যান্সার নোরা ফতেহি। কেরিয়ার শুরু মূলত বিজ্ঞাপন দিয়ে। তারপর আইটেম ড্যান্স ‘দিলবার’ গানে তুখোড় নেচে সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ‘ও সাকি সাকি’ গানেও চোখে পড়েছিল তার অসাধারণ নাচের দক্ষতা। নতুন খবর, বাংলাদেশি ছবির আইটেম গানে নাচবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার 'গাংস্টার' ছবির আইটেম গানে দেখা যাবে তাকে।
Read More
ফর্সা হওয়ার বিজ্ঞাপন করা আমার উচিত হয়নি। – দীপিকা পাডুকোন

ফর্সা হওয়ার বিজ্ঞাপন করা আমার উচিত হয়নি। – দীপিকা পাডুকোন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি ভারতের বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাডুকোন। ক্যারিয়ারের পাশে অসংখ্য নামীদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন তিনি। কিন্তু কয়েকটি ব্র্যান্ডের প্রচার করা একেবারেই তার ভুল বলে সম্প্র্রতি মন্তব্য করেছেন এই নায়িকা। তিনি বলেন, ‘ফর্সা হওয়ার বিজ্ঞাপন করা আমার উচিত হয়নি। আমি তখন ভুল করেছি।’ লকডাউনের এই সময় দীপিকার ঘরে বসে সময় কাটছে। পাশাপাশি নিজের পছন্দের ছবি, ওয়েব সিরিজও দেখতে ভুলছেন না তিনি। এমন অবসর যখন পাওয়াই গেছে তখন একেও সামান্য সৃজনশীলতার কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন নায়িকা। সে কারণে নানা ধরনের ছবি, ওয়েব সিরিজ দেখছেন তিনি। সঙ্গে নিজেকেও আরও সমৃদ্ধ করছেন তিনি। শুধু নিজেই দেখছেন তা নয়।…
Read More
১৬ এবং ১৭ জুন সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মোদি

১৬ এবং ১৭ জুন সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মোদি

নয়াদিল্লি:  আগামি সপ্তাহেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কেন্দ্র ও রাজ্যের ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন মদি। দেশজুড়ে দুই মাসব্যাপী লকডাউন শিথিল করার ফলে নতুন করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনলাইনেই ওই সভা ১৬ এবং ১৭ জুন অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর।
Read More
কেবল মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত ১ লক্ষেরও বেশি মানুষ

কেবল মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত ১ লক্ষেরও বেশি মানুষ

মুম্বই: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ লক্ষ মানুষ, আর তার মধ্যে ১ লক্ষেরও বেশি সংক্রমণ কেবল ধরা পড়েছে মহারাষ্ট্রেই! শুক্রবার ৩,৪৯৩ টি নতুন করোনা সংক্রমণের খবর মেলার পরে দেশের মধ্যে করোনভাইরাস-আক্রান্তের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থায় নিজের স্থান ধরে রাখল মহারাষ্ট্র, এখানে সংক্রমণ এক লাখের সীমা অতিক্রম করেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৭ টি মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা  ৩,৭১৭-তে পৌঁছেছে। রাজ্যের রাজধানী মুম্বই, দেশের করোনাভাইরাস সংক্রমণের তালিকায় সবার আগে, ১,৩৬৬ টি নতুন সংক্রমণ এবং ৯০ টি নতুন মৃত্যুর খবর মিলেছে বাণিজ্য নগরীতে। দেশের মূলধনের রাজধানীতে এখন মোট আক্রান্ত ৫৫,৪৫১ জন এবং মৃত্যুর সংখ্যা ২,০৪৪।
Read More
“লকডাউন আর বাড়ানো হবে না”, করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বললেন মন্ত্রী

“লকডাউন আর বাড়ানো হবে না”, করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বললেন মন্ত্রী

নয়া দিল্লি: করোনা ভাইরাসকে রুখতে জারি লকডাউনের (Coronavirus Lockdown) মেয়াদ দিল্লিতে আর বাড়ানো হবে না, শুক্রবার স্পষ্ট করেই জানালো কেজরিওয়াল সরকার। গত কয়েকদিন ধরে যেভাবে দেশের রাজধানীতে ওই মারণ ভাইরাসের (Coronavirus) সংক্রমণ হু-হু করে বেড়েছে তাতে ক্রমেই লকডাউনের মেয়াদ বাড়ানোর জল্পনা আরও প্রবল হচ্ছিল। সেই জল্পনার মুখ বন্ধ করে দিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানালেন, "না, লকডাউনের মেয়াদ আর বাড়ানো হবে না"। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী  সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, করোনার ( COVID-19) সঙ্গে এবার সরাসরি লড়তে হবে।
Read More
“কোভিড রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে”: সুপ্রিম কোর্ট

“কোভিড রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে”: সুপ্রিম কোর্ট

নয়া দিল্লি: করোনা ভাইরাসের রোগীদের সঙ্গে "পশুর চেয়েও খারাপ" আচরণ করা হচ্ছে, দিল্লি সরকারকে তিরস্কারে সুরে বলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি যেভাবে দেশের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করলো দেশের শীর্ষ আদালত । "কোভিড- ১৯ রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। একটি ক্ষেত্রে তো, একজন করোনা রোগীর দেহ আবর্জনার স্তূপের মধ্যে পাওয়া গেছে। একের পর এক রোগী মারা যাচ্ছে কিন্তু কেউই তাঁদের সামান্যতম সাহায্য করার জন্যে নেই", শুক্রবার এমন কথাই বলল আদালত।পাশাপাশি দিল্লিতে কেন এত কম সংখ্যক করোনা টেস্ট হচ্ছে সেবিষয়েও অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।
Read More
মানবদেহে করোনা ভ্যাকসিন পরীক্ষা শুরু করবে বিশ্বখ্যাত Johnson & Johnson

মানবদেহে করোনা ভ্যাকসিন পরীক্ষা শুরু করবে বিশ্বখ্যাত Johnson & Johnson

ওয়াশিংটন: এবার করোনার ভ্যাকসিন তৈরির দৌড়ে সামিল জনসন অ্যান্ড জনসন৷ মানব শরীরের করোনার ভ্যাকসিনের টেস্টের জন্য প্রস্তুতি শুরু করছে এই খ্যাতনামা ওষুধ প্রস্তুকারক সংস্থা৷ জুলাই মাসের মাঝামাঝি থেকে কাজ শুরু করতে চলেছে তারা৷ ইতিমধ্যেই মার্কিন সরকারের সঙ্গে চুক্তি হয়েছে জনসন অ্যান্ড জনসনের৷ ২০২১-এর মধ্যে প্রায় ১০০কোটি ডোজের ভ্যাকসিন উৎপাদন করতে পারে এমন ভাবেই কাজ করবে সংস্থা৷ বিশ্বজুড়ে ৪ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস৷ কী ভাবে করোনার থেকে মুক্তি, এখনও জানে না কেউ৷ চেষ্টা শুরু হলেও, এখনও কোনও ওষুধ বা ভ্যাকসিন তৈরি হয়নি যা মোকাবিলা করতে পারে এই মারণ ভাইরাসের ৷ তাই সেভাবে কোনও নির্দিষ্ট চিকিৎসাও নেই এই রোগের৷ একে মারাত্মক…
Read More
স্বামীর সঙ্গে নিত্য অশান্তি! দুধের সন্তানদের কুয়োয় ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

স্বামীর সঙ্গে নিত্য অশান্তি! দুধের সন্তানদের কুয়োয় ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলার জাফরাবাদ তালুকে । বৃহস্পতিবার সকালে মা এবং দুই সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ । জাফরাবাদ: একজনের বয়স সাত , আর একজনের মাত্র এক । দুই সন্তানকে কুয়োর জলে ফেলে আত্মঘাতী মা । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলার জাফরাবাদ তালুকে । বৃহস্পতিবার সকালে মা এবং দুই সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ । আত্মঘাতী গৃহবধূর নাম রুক্মিণী সুধাকর বাঙ্কার (২৭) । স্থানীয় তেমভুরনি থানার তরফে জানা গিয়েছে , বুধবার রাতে সাত বছরের মেয়ে পর্ণীতি এবং এক বছরের ছেলে শম্ভুকে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান দেদেগাভন গ্রামের বাসিন্দা রুক্মিণী ।  বহুক্ষণ কেটে যাওয়ার পড়েও বাড়ি না ফেরায়…
Read More
নায়ক-নায়িকার ভূমিকায় রণবীর সিং ও ক্যাটরিনা কাইফ

নায়ক-নায়িকার ভূমিকায় রণবীর সিং ও ক্যাটরিনা কাইফ

রোহিত শেট্টির ‘সূর্যবংশী’-তে এবার নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিং ও ক্যাটরিনা কাইফকে। রণবীর ও ক্যাটরিনা জুটিকে নায়ক-নায়িকা হিসেবে আজ পর্যন্ত কখনও দেখেননি দর্শকরা। সেই জুটি নিয়েই এবার নতুন ছবির পরিকল্পনা করছেন জোয়া আখতার। জোয়া আখতার একটি গ্যাংস্টার ড্রামার প্রস্তুতি নিচ্ছেন। এই নিয়ে তৃতীয়বার জোয়ার সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিং। প্রথমটি ছিল ‘দিল ধড়কনে দো’ এবং দ্বিতীয়টি ‘গালি বয়’। ছবির গল্পে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা থাকবে ক্যাটরিনা অভিনীত চরিত্রটির। লকডাউনে বসেই ছবির কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে এই প্রজেক্টের ঘোষণা হয় ততদিন রণবীর-ক্যাটরিনার সম্ভাব্য এই জুটিকে বলিউড গুঞ্জন হিসেবে গণ্য করা ছাড়া কোনো উপায়…
Read More
উত্তর-পূর্বাঞ্চলের জন্য 1,656 কিলোমিটার গ্যাস পাইপলাইনের ঘোষণা কেন্দ্রের

উত্তর-পূর্বাঞ্চলের জন্য 1,656 কিলোমিটার গ্যাস পাইপলাইনের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের জন্য 1,656 কিলোমিটার গ্যাস পাইপলাইনের ঘোষণা করেছে।এই পাইপলাইন অন্যান্য মহানগরের সঙ্গে গুয়াহাটি, শিলং এবং আইজল শহরকে সংযুক্ত করবে। এই পাইপলাইন শিল্পোউদ্যোগগুলিকে জ্বালানি সরবরাহের পাশাপাশি পরিবারেরগুলিতে পাইপযুক্ত রান্নার গ্যাস এবং অটোমোবাইলগুলিতে সিএনজি সরবরাহ করতে সক্ষম হবে।অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) 10 জুন, প্রস্তাবিত উত্তর-পূর্ব গ্যাস গ্রিডের জন্য 5,559 কোটি টাকা অনুমোদন করেছে।নর্থ-ইস্ট পাইপলাইন গ্রিডটি ইন্দ্রধনুশ গ্যাস গ্রিড এর মাধ্যমে বাস্তবায়িত করা হবে যা রাজ্য মালিকানাধীন গেইল ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল), তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি), অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল) এবং নুমালিগড় শোধনাগার লিমিটেডের (এনআরএল) যৌথ উদ্যোগে।ইতিমধ্যে গ্যাস অথরিটি অব ইন্ডিয়া (গেইল) ১২,৯৪০ কোটি টাকা জেএইচবিডিপিএল…
Read More
হাসপাতালের শৌচালয়ে মিলল ‘নিখোঁজ’ কোভিড রোগীর দেহ, সাসপেন্ড ডিন

হাসপাতালের শৌচালয়ে মিলল ‘নিখোঁজ’ কোভিড রোগীর দেহ, সাসপেন্ড ডিন

মহারাষ্ট্রে আট দিন ধরে নিখোঁজ করোনা আক্রান্ত রোগীর দেহ হাসপাতালের শৌচালয়ে কী করে এল, তার গ্রহণযোগ্য ব্যাখ্যা না পেয়ে হাসপাতালের ডিনকে সাসপেন্ড করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্য অধিকর্তা। প্রায় এক সপ্তাহ ধরে 'নিখোঁজ' থাকার পর, শেষ পর্যন্ত ওই হাসপাতালেরই শৌচালয় থেকে উদ্ধার হল অশীতিপর এক বৃদ্ধার দেহ! দুঃখজনক এই ঘটনায় মুম্বইয়ের জলগাঁও সিভিল হাসপাতালের ডিনকে বুধবার সাসপেন্ড করা হয়েছে। ২ জুন হাসপাতালের করোনা ওয়ার্ডে বৃদ্ধাকে শেষবার দেখা গিয়েছিল। হাসপাতালে সবার নজর এড়িয়ে, অদ্ভুতজনক ভাবে নিখোঁজ হয়ে যান! গোটা হাসপাতাল ঘুরে, বৃদ্ধার খোঁজ পায়নি পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষও তাঁর সন্ধান দিতে ব্যর্থ হয়। শেষে পুলিশের আশ্রয় নিতে হয় পরিবারকে। থানায় সেদিনই একটি মিসিং ডায়েরি…
Read More
‘ফের দেশকে নেতৃত্ব দেবে কলকাতা’, চেম্বার অব কমার্সের সভায় প্রধানমন্ত্রী মোদী

‘ফের দেশকে নেতৃত্ব দেবে কলকাতা’, চেম্বার অব কমার্সের সভায় প্রধানমন্ত্রী মোদী

 'আত্মনির্ভর প্রকল্পই ভবিষ্যতে ভারতকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে।' ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (ICC)-র ৯৫ তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার 'আত্মনির্ভর ভারত' প্রকল্প প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দেন কলকাতা তথা বাংলাকে। উদ্যোগপতিদের এগিয়ে আসার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা বরাবর শুনে এসেছি, বাংলা যা আজ ভাবে, গোটা ভারত আগামীকাল সেকথা ভাবে। তাই বাংলাকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি, কলকাতা তথা পশ্চিমবঙ্গ আবারও দেশকে নেতৃত্ব দিতে পারবে।' ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'গোটা বিশ্বের সঙ্গে দেশও করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াই করছে। রয়েছে পঙ্গপাল সমস্যা। কিছু এলাকায় ভূমিকম্প হচ্ছে। অসমে তৈলকূপে আগুন লেগেছে। তবু সব…
Read More
উপসর্গহীন আক্রান্তদের থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা কম, দাবি হু’য়ের

উপসর্গহীন আক্রান্তদের থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা কম, দাবি হু’য়ের

নিউ ইয়র্ক, ১০ জুন: উপসর্গহীন আক্রান্তদের থেকে করোনা সংক্রমণ ছাড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম। এমনটাই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সোমবার জেনেভায় সাংবাদিক বৈঠকে এই বক্তব্যের সমর্থনে সিঙ্গাপুরে আক্রান্তদের উপর হওয়া একটি গবেষণার তথ্য তুলে ধরেছেন হু’র আধিকারিক মারিয়া ভ্যান কারকোভ। উপসর্গহীনদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। হু’র এই দাবি সত্যি হলে এই ব্যাপারে অনেকটাই স্বস্তি মিলল। যদিও বিশেষজ্ঞদের অন্য একটি অংশ এখনই কোনও সিদ্ধান্তে আসতে নারাজ।এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণের শিকার হয়েছে প্রায় ৭১ লক্ষ ৩৯ হাজার। পাশাপাশি মৃতের সংখ্যাও ৪ লক্ষ ৭ হাজার ছুঁতে চলেছে। হু’র প্রধান…
Read More