কত করে হলো চলতি সপ্তাহের গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার একটু স্বস্তি। পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায়। তবে এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। নতুনভাবে বাড়েনি রান্নার গ্যাস ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

যদিও চলতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম রেকর্ড ছুঁয়েছিল। এছাড়াও রাজ্যে আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে পকেটে চাপ পড়েছে, সাধারণ মানুষদের। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও, এখনো হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। দেশের প্রধান চার মহানগরে ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর এক নজরে দেখে নেওয়া যাক।কলকাতায় বুধবার ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,০৮১ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ঘরোয়া গ্যাসের দাম ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখানে তিন হাজার টাকা পার করে দাঁড়িয়েছে ২,৯৩০ টাকা।