এবার আরও মসৃণ হবে বাস যাত্রা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। নতুন সরকার পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী।

সেই ধারাবাহিকতায় ৫০টি নতুন সরকারি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মহিলাদের জন্য চালু হওয়া বিনামূল্যের বাসযাত্রা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দেন। রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করে সরকার। অনেক কর্মজীবী মহিলা জানান, তাঁরা নিয়ম মেনে ভাড়া দিয়েই যাতায়াত করতে চান।

সেই বিষয়টি মাথায় রেখেই এবার শুভেন্দু অধিকারী বলেন, “যে দিদি এবং বোনেরা, ছাত্রীরা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাঁদের একটা করে পিঙ্ক কার্ড দিতে শুরু করুন। প্রয়োজনে এই প্রক্রিয়া ধীরে ধীরে চালু করুন। আর যারা নিজেরা টিকিট কাটতে চান, বলে আমি তো ৫০ হাজার টাকা বেতন পাই, ৮০ হাজার টাকা বেতন পাই, তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থার মধ্যে রাখার দরকার আছে। আমরা এই খাতে প্রায় ৪০০ কোটি টাকা অতিরিক্ত নিগমগুলোকে দিতে হবে, এটা আমরা বাজেটে রেখেছি।”