editor

10320 Posts
কুড়োল দিয়ে কুপিয়ে খুন, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

কুড়োল দিয়ে কুপিয়ে খুন, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

দক্ষিণ দিনাজপুরে ডাইনি সন্দেহে এক ব্যক্তিকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন। বুধবার সাত সকালে বংশিহারির ঢেলপীর আদিবাসী এলাকায় ঘটেছে এই নৃশংস ঘটনা। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীরাম হেমরম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বংশিহারি থানার বিশাল পুলিস বাহিনী। এলাকায়। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক প্রতিবেশী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ । তাঁর শারীরিক অবস্থা দেখে বছর 48-এর লক্ষ্মীরাম মন্তব্য করেছিলেন, ‘সে আর বেশিদিন বাঁচবে না’ ৷ অভিযোগ, প্রতিবেশী বাঁচবে না বলার অপরাধে তাঁকে প্রথমে পিটিয়ে ও পরে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে কয়েকজন প্রতিবেশী ।জানা গিয়েছে, গতকাল রাতে লক্ষ্মীরাম নেশা করে বাড়ি ফেরেন ৷ খানিক পরেই চিৎকার-চেঁচামেচি…
Read More
বেহালায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য

বেহালায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য

মদ্যপানের সময়ে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে বেহালায়। গতকাল রাতে ছাদ থেকে পড়ে যান ওই যুবক। আজ, মঙ্গলবার মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের নাম কুশল চক্রবর্তী স্থানীয় সূত্রে দাবি, রবিবার রাতে বেহালার সেনহাটিতে বন্ধু বিতান সেনের বাড়িতে আসেন ২৭ বছরের কুশল চক্রবর্তী। বিতান ও কুশল ছাদে বসে মদ্যপান করেন। সেই সময় ফোন করে ডেকে নেওয়া হয় কুশলের এর ভাইকেও। এদিকে বিতানের দাবি, সোমবার ভোরে তিনি ও কুশলের ভাই নীচে নেমে আসেন। সে সময় কুশল নামেননি। এর কিছুক্ষণ পর ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে বিতানের কাকা ছাদে যান। তাঁর দাবি, তিনি দেখেন, পাশের বাড়ির প্যাসেজে রক্তাক্ত…
Read More
পুকুর পাড়ে খেলতে গিয়ে  ভাই ও বোনের মর্মান্তিক পরিণতি

পুকুর পাড়ে খেলতে গিয়ে ভাই ও বোনের মর্মান্তিক পরিণতি

পুকুরের জলে ডুবে মঙ্গলবার মৃত্যু হয় দুই শিশুর। দেবিকা টুডু (৫) এবং দ্বীপ টুডু (৩) সম্পর্কে দুই ভাই বোন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগান পাড়ায়। কলের মিস্ত্রি জেনা টুডুর পরিবার সকলেই শ্রমজীবী। স্ত্রী মিনতি টুডু, বাবা ও মা প্রত্যেকেই খেতমজুর। প্রত্যেকেই এদিন নিজের নিজের কাজে বাড়ি থেকে বেরিয়ে যায়। একমাত্র বাড়িতে ছিল বড় মেয়ে মনীষা ছোট মেয়ে দেবিকা এবং একমাত্র ছেলে দ্বীপ। মনীষা ছোট ভাই-বোনেদের দেখাশোনা করতো। কিন্তু এদিন বেলা সাড়ে নটা নাগাদ মনীষার নজর এড়িয়ে দেবিকা ও দীপ সাবান নিয়ে স্থানীয় পুকুরে স্নান করতে বেরিয়ে যায়। বেলা সাড়ে ১১ টা নাগাদ পুকুরের জলে…
Read More
পুরুলিয়া ও বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়া ও বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বছর গড়লেই পঞ্চায়েত ভোট। তাঁকে সামনে রেখে জেলা সফর শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর,আগামী ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত জঙ্গলমহলের পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ৩০ তারিখ পুরুলিয়া থেকে সফর শুরু করার কথা তাঁর। এই দুই জেলাতেই প্রশাসনিক বৈঠক এবং দলীয় কর্মিসভায় অংশ নেবেন তিনি। আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় প্রশাসনিক সভা করবেন ৩০ তারিখ। আগামী ৩১ তারিখ পুরুলিয়ায় কর্মিসভা করে সেদিনই বাঁকু‌ড়ায় প্রশাসনিক সভা করার কথা। আগামী ১ জুন বাঁকুড়ায় কর্মিসভা করার তৃণমূল নেত্রীর। পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমের জেলাগুলিতে নজর দেওয়ার কাজ শুরু করেছেন মমতা। উল্লেখযোগ্য ওই জেলাগুলিতে বুথস্তরের কর্মীদের নিয়ে…
Read More
সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত মণ্ডল

সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত মণ্ডল

সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত মণ্ডল। আইনজীবী মারফত আবেদন করতেন চলেছেন বীরভূমের তৃণমূল সভাপতি। যদিও সেই আবেদন এখনও সিবিআই কর্তাদের হাতে গিয়ে পৌঁছায়নি। গরু পাচারকাণ্ডের পর  ভোট পরবর্তী হিংসা মামলা। ফের তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করে CBI। এই নিয়ে এই মামলায় তৃতীয়বার অনুব্রত মণ্ডলকে তলব করা হল। অন্যদিকে, গরু পাচার মামলায় শুক্রবার ফের অনুব্রত মণ্ডলকে ডেকেছে CBI এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল সভাপতি আবেদনে জানাতে চলেছেন, ‘শারীরিকভাবে অসুস্থ তিনি। হাজিরা দিয়েই অনুব্রত চলে গিয়েছিলেন এসএসকেএমে। সেখানেই তাঁকে ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিত্সকরা। ১৫ দিন পর ফের যোগাযোগ করবেন তিনি সিবিআই-এর সঙ্গে’।  তদন্তে সব রকম সহযোগিতা করবেন,…
Read More
বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন! কি বলছে বঙ্গ বিজেপি?

বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন! কি বলছে বঙ্গ বিজেপি?

বিজেপিতে আছেন অর্জুন সিং। যখন বিজেপি সাংসদ অর্জুন সিং - এর তৃণমূল কংগ্রেস যোগদান ঘিরে জল্পনা কল্পনা তুঙ্গে। সেই সময় এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন শমীক ভট্টাচার্য বলেন, ‘এখনও বিজেপিতে আছেন অর্জুন সিং। যতক্ষণ তিনি আমাদের দলে আছেন তিনি আমাদের সহকর্মী।’ এদিকে অর্জুন সিং এর তৃণমূলে যোগদান প্রসঙ্গে তৃণমূল নেতা পার্থ ভৌমিক বলেন,“মমতা ছাড়া কেউ শক্তিশালী নয়। সেটা হয়তো বুঝেছেন অর্জুন।অর্জুনকে মমতা - অভিষেক স্বাগত জানালে। আমিও অর্জুন সিংহকে মেনে নিতে বাধ্য। মমতা শেষ কথা মানুষ প্রমাণ করেছে। বিধানসভায় প্রমাণ করেছে মানুষ।” অন্যদিকে, CPIM নেতা সুজন চক্রবর্তী অর্জুন সিংহ - এর তৃণমূলে যোগদান প্রসঙ্গকে কটাক্ষ করেছেন।…
Read More
হাসপাতালের ভিতরে নাবালিকাকে ধর্ষণ,ভিডিও ভাইরালের হুমকি

হাসপাতালের ভিতরে নাবালিকাকে ধর্ষণ,ভিডিও ভাইরালের হুমকি

সরকারি হাসপাতালের ভিতরে নাবালিকাকে ধর্ষণ। জঘন্যতম ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের শহরে। অভিযোগ, ১৬ মে ১৪ বছরের ওই নির্যাতিতা তার ভাইকে নিয়ে হাসপাতালে যায় , কারণ তার পেটে ব্যথা ছিল। যেহেতু হাসপাতালে প্রচুর ভিড় ছিল, সেহেতু তার দাদা তাকে একা বসিয়ে বাজারে যায়। এদিকে, অভিযুক্ত কি নাবালিকাকে একা পেয়ে জোরপূর্বক হাসপাতালের ডেলিভারি রুমে নিয়ে যায়। তারপর ওই কিশোরীর উপর শারীরিক নির্যাতন চালায় এবং মারধর করে। তারপর গোটা ঘটনার ভিডিও ও ছবি করে রাখে ওই অভিযুক্ত। অভিযুক্ত ওই ব্যক্তি কিশোরীকে হুমকি দেয় যে,এই ঘটনার কথা কাউকে বললে তার ভিডিও ও ছবি ভাইরাল করে দেবে। এদিকে, যখন তার ভাই ফিরে আসে,তখন তাকে তার…
Read More
বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রানে বাঁচলেন বিপ্লব দেব

বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রানে বাঁচলেন বিপ্লব দেব

মৃত্যুঞ্জয়ী বললেও হয়ত ভুল হবে না! কারন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষে পেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মূলত, চপারে যান্ত্রিক ত্রুটির কারনে শনিবার সকালে আগরতলার এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। জানা গিয়েছে, ত্রিপুরারই চাঁদিপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল বিপ্লব দেবের। সেই মর্মে আজ সকালে অন্যান্য আধিকারিকদের নিয়ে সময়ে বিমানবন্দরে পৌঁছে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে উঠে বসেন। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে টেকঅফ করা যায়নি। পাইলট বিষয়টি বুঝতে পারেন। চপারে প্রেসার-সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বলেও জানানো হয়। সেই কারণে টেকঅফ সম্ভব হচ্ছে না হেলিকপ্টারের। প্রসঙ্গত, বিধানসভা ভোটের এক বছর আগেই আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন…
Read More
জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের রেজাল্ট

জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের রেজাল্ট

আগামী সপ্তাহের শেষের দিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঘোষণা করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের সূত্রের খবর অনুয়ায়ী, জুন মাসের ৩ তারিখে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, তবে ওই দিনই ফল প্রকাশ হবে কি না, তা নির্ভর করছে রাজ্য সরকারের অনুমতি ওপর। গত মার্চ মাসের ১৬ তারিখে শেষ হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। সাধারণত মাধ্যমিক পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে মধ্যশিক্ষা পর্ষদ। সেই রীতি বজায় রেখে এ বারও জুন মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে প্রস্তুতি শুরু করেছে তারা। সেবিষয়ে আগামী সপ্তাহে রাজ্য সরকারের অনুমতি চেয়ে আবেদন জানাবেন পর্ষদ কর্তারা। রাজ্য সরকার অনুমতি দিলেই ফল প্রকাশিত…
Read More
করোনার পর এবার মাঙ্কিপক্স আতঙ্ক! জানুন, কতটা ভয়াবহ রূপ ধারন করতে পারে এই ভাইরাস

করোনার পর এবার মাঙ্কিপক্স আতঙ্ক! জানুন, কতটা ভয়াবহ রূপ ধারন করতে পারে এই ভাইরাস

করোনা ভাইরাসের পর এবার মাঙ্কিপক্স ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব! ইতিমধ্যে বিশ্বের পাঁচটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সেই পাঁচটি দেশ হল কানাডা, ব্রিটেন, স্পেন, পর্তুগাল ও আমেরিকা। বিজ্ঞানীদের মতে, ‘মাঙ্কিপক্স’ জলবসন্ত (চিকেনপক্ষ) ভাইরাসের পরিবারভুক্ত ও ছোঁয়াচে। আক্রান্তের সংস্পর্শে এলে মাঙ্কিপক্স ভাইরাস এক জনের শরীর থেকে অন্য জনের দেহে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিজ্ঞানীরা ধারণা করছেন—বিরল এ ভাইরাস প্রাণীদেহ থেকে মানুষে সংক্রমিত হয়েছে। সাধারণত মাঙ্কিপক্স ভাইরাস সাধারণ ‘ফ্লু’ বা ঠান্ডাজনিত অসুখের মতো অসুস্থতা ও লিম্ফ নোডের (শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাপনার একটি অঙ্গ) ফোলা দিয়ে শুরু হয়ে ফুসকুড়ি ও ফোসকার মতো ক্রমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। মাঙ্কিপক্স ভাইরাসটি প্রধানত মধ্য ও পশ্চিম…
Read More
রেলে চাকরি দেওয়ার পরিবর্তে জমি, টাকা ঘুষ? লালু যাদবের সঙ্গে যুক্ত ১৭টি স্থানে অভিযান সিবিআইয়ের

রেলে চাকরি দেওয়ার পরিবর্তে জমি, টাকা ঘুষ? লালু যাদবের সঙ্গে যুক্ত ১৭টি স্থানে অভিযান সিবিআইয়ের

ফের অস্বস্তিতে লালু প্রসাদ যাদব। তাঁর বিরুদ্ধে নতুন দুর্নীতি মামলা দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই – য়ের অভিযোগ, (২০০৪ – ২০০৯) এই সময়ে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রেলে নিয়োগে দুর্নীতি হয়েছে। এই নিয়োগে দুর্নীতির হাত রয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গত মাসেই জামিন পেয়েছিলেন। অযোগ্যদের রেলে চাকরি দেওয়ার পরিবর্তে জমি, টাকা ঘুষ নিয়েছিল যাদব পরিবার। এই অভিযোগে এদিন ১৭টি জায়গায় তল্লাশি চালায়। যদিও লালু রয়েছেন দিল্লিতে। তাঁর ছেলে তেজস্বীও পাটনাতে নেই। পাটনায় এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে পুলিশ ঢুকতে দেখা যায়। তল্লাশি করে কী পেয়েছেন সিবিআই কর্তারা, জানা যায়নি।…
Read More
মালদহ জেলা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, মৃত ১

মালদহ জেলা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, মৃত ১

গত বৃহস্পতিবার রাতে মালদহ জেলা জুড়ে তুমুল ঝড়বৃষ্টিতে বহু এলাকা ক্ষতিগ্রস্ত। লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। পুরাতন মালদহ, ইংলিশবাজার, কালিয়াচকের মোথাবাড়ি, চাঁচল গাজোল সর্বত্রই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। বহু এলাকায় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। যে কারণে বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ে বহু বাড়িঘরও ভেঙে গিয়েছে। পুরাতন মালদহের ঝন্টু মোড়ে ঝড়ে গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনা মন্ডল (৮০)। বাড়ির সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনি এলাকায়।  ওই বৃদ্ধা কোনও কাজে রাতে বেরিয়েছিলেন। সেসময় ঝড়ে গাছ তার ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
Read More
১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা

১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা

অনেক হয়েছে প্রেম। এবার চার হাত এক হওয়ার পালা। অর্থাৎ আসছে শীতে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা। ঘনিষ্ঠ এক সূত্রের দাবি , ‘অর্জুন ও মালাইকা একে অপরের জন্য পাগল এবং তাঁরা গভীর প্রেমে পড়েছেন। এখন বিয়ে করে নিজেদের সম্পর্কের ক্ষেত্রে একধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দম্পতি শীতকালে বিয়ে করবেন মুম্বাইয়ে। তাঁরা উভয়েই শীতের আবহাওয়া পছন্দ করেন, তাই নভেম্বর বা ডিসেম্বরে বিয়ের তারিখ চূড়ান্ত হতে পারে; পারিবারিক আয়োজনে হবে এই বিয়ে। এখানেই শেষে নয়! সূত্রটি আরও দাবি করেছে, ‘অর্জুন ও মালাইকা জমকালো আয়োজনে বিয়ে চান না। খুব সাধারণভাবে বিয়ের পর পার্টির আয়োজন করবেন দুজন;…
Read More
সিবিআইয়ের জেরার পরই বুকে হাত রেখে  SSKM’এ ছুটলেন অনুব্রত মন্ডল

সিবিআইয়ের জেরার পরই বুকে হাত রেখে SSKM’এ ছুটলেন অনুব্রত মন্ডল

সিবিআই দফতরে হাজিরার পর সোজা বুকে হাত রেখে এসএসকেএম হাসপাতালে গেলেন অনুব্রত মন্ডল। প্রায় চার ঘণ্টার জেরা সামলে নিজাম প্যালেস থেকে বেরোলেন অনুব্রত। তাঁকে তিন দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। মূলত, আজ বৃহস্পতিবার গরু পাচার মামলায় নির্ধারিত সময়ের আগে হাজিরা দিতে নিজাম প্যালেসে পৌঁছে যান অনুব্রত মণ্ডল। অর্থাৎ সকাল ৯টা ১০-এ দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি এবং সাড়ে দশটার মধ্যে পৌঁছে যান নিজাম প্যালেসে। এরপর সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে উপরে উঠতেও দেখা যায় তাঁকে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় সিবিআইয়ের তলবের পর করেছিল তিনি কলকাতায়…
Read More