28
Jun
গত বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির থানা মোড় সংলগ্ন এসএফ রোডে একটি বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গেছে, ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল এবং সেই কাজের সময় অসাবধানতাবশত মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই স্থানীয় হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে মন্দিরটি মেরামতের দাবি তোলা হয়। উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছিল সেই এলাকায়। তারপর কেটে গেছে পুরো একটা দিন। আজ শনিবার সকালে ঘটনাস্থলে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, “ইতিহাস বিজড়িত স্বাধীনতা সংগ্রামের একটি মূর্তি বসানোর কাজ হবে। সেই কাজের সময় অনিচ্ছাকৃতভাবে মন্দিরের একাংশ ভেঙে যায়।…
