Sonakshi Sarkar

1831 Posts
ফের ফুটপাত দখলমুক্ত করতে তৎপর পুলিশ

ফের ফুটপাত দখলমুক্ত করতে তৎপর পুলিশ

শহরকে যানজটমুক্ত ও পথচারীদের জন্য নিরাপদ করতে ফের সক্রিয় হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে আশিঘর সংলগ্ন এলাকায় পরিচালিত হয় একটি বিশেষ দখলমুক্ত অভিযান। দীর্ঘদিন ধরেই ওই এলাকার ফুটপাত দখল, বেআইনি দোকান, এলোমেলোভাবে রাখা সামগ্রী ও অবৈধ পার্কিংয়ের কারণে রাস্তায় নিত্য যানজটের অভিযোগ উঠছিল। এদিনের অভিযানে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়। অবৈধ অস্থায়ী দোকানগুলোকে সতর্ক করা হয় এবং বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্তও করে পুলিশ। ট্রাফিক আধিকারিকদের দাবি, পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ও যান চলাচল সচল রাখতে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। স্থানীয়দের একটি বড় অংশ জানায়, প্রতিদিনের ব্যস্ত সময়ে আশিঘর মোড়ে যানজট নিত্য…
Read More
রাজ্যে নারীদের মর্যাদা রক্ষার স্বার্থে শিলিগুড়ি থেকে শুরু হল অঙ্গীকার যাত্রা, যাত্রা শেষ হবে কলকাতায়

রাজ্যে নারীদের মর্যাদা রক্ষার স্বার্থে শিলিগুড়ি থেকে শুরু হল অঙ্গীকার যাত্রা, যাত্রা শেষ হবে কলকাতায়

নারীদের দ্বারা পরিচালিত সংস্থা 'জাগো নারী জাগো বহ্নিশিখা'-র আহ্বানে মঙ্গলবার শুরু হল নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন শিলিগুড়ির জংশন এলাকা থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু হয়। লক্ষ কলকাতার কলেজ স্ট্রিট। এই অঙ্গীকার যাত্রায় অংশ নিয়েছেন দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকশো মহিলা। তাদের সঙ্গে পা মেলাতে মিছিলে হাঁটছেন আর.জি কর কাণ্ডের 'অভয়া'-র বাবা ও মা। রয়েছেন আর.জি করে কর্মরতা বেশ কয়েকজন চিকিৎসক ও সেবিকাও। 'জাগো নারী জাগো বহ্নিশিখা' অভ্যর্থনা সমিতির পক্ষে লুৎফা খাতুন জানান, রাজ্যে নারীদের নিরাপত্তা বৃদ্ধি ও নারীদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের যথাযথ বিচারের দাবি নিয়েই এই অঙ্গীকার যাত্রা। তাদের দাবি, নারীদের ওপর রাজ্যে…
Read More
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বগুলা হাসপাতালে আজ থেকে চালু হলো প্রেসক্রিপশন

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বগুলা হাসপাতালে আজ থেকে চালু হলো প্রেসক্রিপশন

নদীয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত বগুলা রুরাল হাসপাতালে আজ থেকে চালু হলো পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজের মতোই প্রেসক্রিপশন। সাধারণত সরকারি মেডিকেল কলেজ গুলোতে এই ধরনের সুবিধা দেখা যায়। রুরাল এলাকায় এই ধরনের পরিষেবা সচরাচর চোখে পড়ে না। কি এই প্রেসক্রিপশন ? এই ই প্রেসক্রিপশন হলো ডিজিটাল প্রেসক্রিপশন যেখানে রোগের বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরমেটে রেজিস্ট্রেশন নাম্বার সহ ছাপানো থাকে। এর ফলে রোগী এবং রোগীর পরিজন এরা খুব সহজে বুঝতে পারেন কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগীর কি ধরনের উপসর্গ বিদ্যমান। ইতিপূর্বে হাতে লেখা প্রেসক্রিপশনের  উপর সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে। বিশেষ…
Read More
অপরিচিত ব্যক্তিকে ঠাকুরদা বানিয়ে নথি, এস আই এর প্রক্রিয়ায় চাঞ্চল মাটিগারায়

অপরিচিত ব্যক্তিকে ঠাকুরদা বানিয়ে নথি, এস আই এর প্রক্রিয়ায় চাঞ্চল মাটিগারায়

রাজ্যজুড়ে চলা এসআইআর প্রক্রিয়া শুরু হতেই একের পর এক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তারই মধ্যে মাটিগারা ব্লকের পাথরঘাটা অঞ্চলে ঘটেছে চাঞ্চলকর ঘটনা। অভিযোগ, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খগেশ্বর রায় ভুল নথি দিয়ে এনুমারেশন ফরম ফিলাপ করেছেন এমনই অভিযোগ তুলেছেন ঠাকুরদা হিসেবে পরিচিত দেওয়া তারক বন্ধু রায় এর ছেলে নরেশ রায়। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। এ বিষয়ে খগেশ্বর  রায় জানান যদিও তিনি স্পষ্ট করে দাবি করেন তারক বন্ধু রায় তার ঠাকুর দাদা। ২০০২ সালের লিস্ট অনুযায়ী ক্রমিক নং 636 সেখানে দেখা যাচ্ছে তারক বন্ধু রায়ের বাবার নাম সদানন্দ রায়, খগেশ্বর বাবু লিখেছেন তারক বন্ধু রায়ের পিতা দেবেন্দ্র রায়।…
Read More
নকশালবাড়ি পানিট্যাংকি এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃ*ত এক, আহত আট

নকশালবাড়ি পানিট্যাংকি এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃ*ত এক, আহত আট

দুর্ঘটনার পর গাড়ি উড়ে পড়ল রাস্তার পাশে ফাঁকা জমিতে। রাস্তা থেকে প্রায় চল্লিশ ফুট দূরে গিয়ে পড়ে গাড়িটি। বোলেরো গাড়িটি দুমড়ে মুছড়ে গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি নেপাল এশিয়ান হাইওয়েতে। নকশাল বাড়ির পানি টাংকির কোয়ার্টার মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। আজ সকালে ইট ভাটার শ্রমিক বোঝাই গাড়ি এই বোলেরো গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। জানা গিয়েছে গাড়িটি যাচ্ছিল নেপালে। এই বোলেরো গাড়িতে করেই কোচবিহারের শ্রমিকরা যাচ্ছিল নেপালের ইটভাটার কাজে। গাড়িতে ছিলেন নয় জন। দুর্ঘটনায় এক শিশুসহ আট জন গুরুতর জখম হয়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।…
Read More
৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার সহ আটক এক মহিলা

৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার সহ আটক এক মহিলা

Vবাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের লোকানো মাদক! দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযানে মহিলা মাদক কারবারির বাড়ি থেকে উদ্ধার ৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার! গ্ৰেফতার কুক্ষাৎ মহিলা মাদক কারবারির ছায়া সঙ্গী সাদিকা খাতুন (৩৬), গন্ডগোল জোতের বাসিন্দা। জানা গিয়েছে, প্রতিদিনের মতো দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযানে বাড়ি বাড়ি হানা দেয় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশের অভিযানে ধৃত মহিলা মাদক কারবারি বাড়িতে তল্লাশি চালিয়ে শৌচাগারের সাব ট্যাঙ্কের ধার থেকে উদ্ধার হয় তিন পেকেট ব্রাউন সুগার। উদ্ধার ব্রাউন সুগার ওজন প্রায় ৩০৬ গ্ৰাম। মাদক উদ্ধার হতেই মাদক কারবারের অভিযোগে NDPS মামলায় অভিযুক্ত মহিলাকে গ্ৰেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত মহিলা দীর্ঘদিন ধরে…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ব্যাপক রদবদল, দায়িত্ব বদলে নতুন ওসিদের পদায়ন

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ব্যাপক রদবদল, দায়িত্ব বদলে নতুন ওসিদের পদায়ন

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাধীন একাধিক থানা ও ফাঁড়িতে ওসি পদমর্যাদার পুলিশ কর্তাদের রদবদল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই রদবদলের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা খুব শীঘ্রই দায়িত্বভার গ্রহণ করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।রদবদল তালিকায় রয়েছে, আশিঘর ফাঁড়ির ওসি পাপ্পু সিং বদলি হলেন বাগডোগরা থানার ওসি পদে। পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি মৃন্ময় ঘোষ নতুন দায়িত্ব পেলেন আশিঘর ফাঁড়িতে। গজলডোবার ওসি হিরুকান্তি সরকার দায়িত্ব নিলেন পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি হিসেবে। এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ)-র ওসি রাসবিহারী সাহা বদলি হয়ে গজলডোবার ওসি পদে যোগ দিচ্ছেন।ভোরেরআলো থানার ওসি সন্দীপ দত্ত বদলি হয়ে এলেন খালপাড়া ফাঁড়ির ওসি পদে। খালপাড়া ফাঁড়ির ওসি সুদীপ দত্ত যাচ্ছেন…
Read More
১০ বছর পর বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ওড়িশার নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক

১০ বছর পর বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ওড়িশার নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক

দশ বছর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন আদিবাসী যুবক সুদাম হেমব্রম(৪০) নিখোঁজ হয়ে যায়। পরিবার কোনোভাবেই তার খোঁজ পায়নি। স্থানীয় থানাতেও অভিযোগ জানানো হয়। এরপর কেটে যায় দশটি বছর। বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানসিক ভারসামহীন ও যুবক সুদামকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে সে ভারতীয়। যোগাযোগ করা হয় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর কাছে খবর আসতে  আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল সাংগঠনিক সভাপতি উৎপল রায়কে বিষয়টি জানানো হলে। নিখোঁজ যুবকের বাড়ির লোকের সাথে কথা বলে উৎপল বাবু দুই দেশের বিদেশ মন্ত্রণালয়,ভারতীয় হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশন সহ ওড়িশার মুখ্য সচিব ও …
Read More
বাগডোগরা – নক্সালবাড়ি এশিয়ান হাইওয়ে ২ এ মাদক হাতবদলের ছক!

বাগডোগরা – নক্সালবাড়ি এশিয়ান হাইওয়ে ২ এ মাদক হাতবদলের ছক!

১২৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ পুলিশের জালে ২ মাদক কারবারি! জানা গিয়েছে, রবিবার রাতে নক্সালবাড়ির রথখোলা সংলগ্ন একটি হোটেলের পাশে নির্জন এলাকায় মাদক হাতবদলের ছক কষেছিল মাদক কারবারিরা। গোপন সূত্রে খবর পেয়ে নক্সালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ হানা দিতেই ২ যুবকে আটক করা হয়। আটক যুবকদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১২৪ গ্ৰাম ব্রাউন সুগার। পরে মাদক কারবারে অভিযোগে NDPS মামাল অভিযুক্তদের গ্ৰেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতরা হল মাধব ছেত্রী, সে পানিট্যাঙ্কির দুধগেটের বাসিন্দা এবং অজয় মন্ডল নক্সালবাড়ির দয়ারাম জোতের বাসিন্দা । ধৃত দুধগেটের মাধব ছেত্রী বাইকে করে নক্সালবাড়ির অজয় মন্ডলকে বিক্রির উদ্দেশ্যে ওই মাদক নিয়ে আসে। দুজনেই দীর্ঘদিন…
Read More
শীতে তিস্তা-চেলের তাজা মাছ ও ভাগা পিঠার টানে জমজমাট কাঠামবাড়ী বাজার

শীতে তিস্তা-চেলের তাজা মাছ ও ভাগা পিঠার টানে জমজমাট কাঠামবাড়ী বাজার

বিকেল নামলেই তিস্তা ও চেল নদীর তাজা মাছের পসরা সাজিয়ে বাজারে বসছেন ব্যবসায়ীরা। তার সঙ্গে যোগ হয়েছে গরম গরম ভাগা পিঠার সুগন্ধ, যা বাজার এলাকাকে এনে দিয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই ব্যস্ত মাছের বাজার। বোরোলি, মাগুর, চিংড়ি, শোল, গীতু-সহ নানা প্রজাতির নদীর মাছ দেদার বিক্রি হচ্ছে। এক মাছ ব্যবসায়ী জানান, “বোরোলি ৬০০ টাকা, মাগুর ৮০০ টাকা ও চিংড়ি ৪০০ টাকা কিলো দরে বিক্রি করছি। তিস্তা ও চেলের মাছের চাহিদা সবসময়ই বেশি।” স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও এই বাজারে ভিড় চোখে পড়ার মতো। শিলিগুড়ি ও লাটাগুড়ির দিকে সফররত বহু পর্যটক এখানে গাড়ি থামিয়ে তাজা…
Read More
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার এক যুবক

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার এক যুবক

গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ ফরাক্কার চন্ডিপুর এলাকা থেকে এক যুবকের কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম রুবেল সেখ (২২), বাড়ি ফরাক্কার রানীপুর। গতকাল রাতে ফরাক্কার চন্ডিপুর এলাকায় অসৎ উদ্দেশ্যে ঘোড়াফেরা করছিলো এক যুবক। গোপন সুত্রে সেই খবর পেয়ে ফরাক্কার থানার আইসি সুজিত পালের নেতৃত্ব ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়তোষ সিংঙ্ঘ পুলিশের একটি টিম নিয়ে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। তারপর তাকে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু…
Read More
লক্ষ টাকার ক্যামেরা উদ্ধার

লক্ষ টাকার ক্যামেরা উদ্ধার

অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪ লক্ষ টাকার একটি মূল্যবান ক্যামেরা উদ্ধার করতে সক্ষম হল প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। আজই তিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম পিতাম্বর লোহার, বিকাশ মুন্ডা এবং সুরাজ ওরাঁও — তিনজনই জলপাইগুড়ির রায়পুর চা-বাগানের বাসিন্দা। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত নড়েচড়ে বসে। অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তিনজনকে শনাক্ত করে অ্যান্টি ক্রাইম উইং। পরে এসএফ রোড এলাকায় অন্য একটি অনুষ্ঠানে কাজ করার সময় তাদের গ্রেফতার করা হয়। ডাস্টবিনের ভিতর থেকে উদ্ধার হয় নিখোঁজ ক্যামেরাটি। জানা গিয়েছে, তিনজনই ওই রিসেপশনে ওয়েটার হিসাবে…
Read More
জলপাইগুড়িতে শুরু হল এম পি কাপ

জলপাইগুড়িতে শুরু হল এম পি কাপ

আজ সকালে শহরে মিলন সংঘ সংলগ্ন এলাকা থেকে ম্যারাথনের মধ্যে দিয়ে এম পি কাপের সূচনা হয়। সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের উদ্বোধন করেন বিএসএফের রানিনগর হেড কোয়ার্টারের ডি আই জি, পি কে পঙ্কজ। ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ। প্রায় দেড়শো পুরুষ ও মহিলা প্রতিযোগী ম্যারাথনে অংশ নেন। ১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন ইভেন্ট চলবে। ১৪ তারিখ পুরস্কার বিতরণী।
Read More
প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ

প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ

বন্যা সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আত্রেয়ী নদীর কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ। শুক্রবারের এই মহড়ায় জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বন দপ্তর সহযোগিতা করে। বন্যার সময় কীভাবে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে হয় নৌকা ব্যবহার, দড়ি সহায়তা, প্রাথমিক চিকিৎসা এসব হাতে কলমে দেখানো হয়। মূলত বন্যায় কি ভাবে উদ্ধাত কাজ চালায় উদ্ধারকারীরা সেই সব দেখানো হয়৷ যাতে সাধারণ মানুষও বিপদে নিজে সুরক্ষিত থাকতে পারে ও অন্যকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় রাখতে পারে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনডিআরএফের ডেপুটি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার রঞ্জন, জেলা ডিএম অ্যান্ড সিডি অফিসার ইনচার্জ তপন জ্যোতি বিশ্বাস, ডিডিএমও অনিল গুপ্তা ও…
Read More