Sonakshi Sarkar

1831 Posts
সরকারী স্কুলে অতি নিম্নমানের পোশাক সরবরাহের অভিযোগ

সরকারী স্কুলে অতি নিম্নমানের পোশাক সরবরাহের অভিযোগ

পতিরামের একটি স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে জেলাশাসককে একযোগে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আটইর এফপি স্কুলের। তাদের অভিযোগ, যশোদা রানি সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামক স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা সরবরাহকৃত স্কুল ইউনিফর্ম মানের দিক থেকে নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি। যা গ্রহণ করতে তারা অস্বীকার করেছেন। কারণ ওই নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি পোশাক গ্রীষ্মকালে পরার জন্য অত্যন্ত অস্বস্তিকর ও অসহনীয় হয়ে উঠবে ছাত্র-ছাত্রীদের। তাদের আরো অভিযোগ,  উপরোক্ত স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সঙ্গে অসদাচরণ করেন এবং এর ফলে বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ও মানসম্মত সুতির স্কুল ইউনিফর্ম…
Read More
পিএফ অফিস ঘেরাও, মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে বিক্ষোভ মিছিল ট্রেড ইউনিয়ন ও কিষান মোর্চার

পিএফ অফিস ঘেরাও, মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে বিক্ষোভ মিছিল ট্রেড ইউনিয়ন ও কিষান মোর্চার

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহ ও সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৫ মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। দুপুর প্রায় ২টা নাগাদ শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পিএফ অফিসের সামনে পৌঁছয়, যেখানে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা শ্রমিক স্বার্থ রক্ষা, পিএফ সংক্রান্ত বিভিন্ন দাবি এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। মিছিল চলাকালীন গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী আওয়াজে। পিএফ অফিসের সামনে ঘেরাও কর্মসূচি চলাকালীন সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দ্রুত…
Read More
শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের বৃহৎ আন্দোলনের ডাক, আগামীকাল ২০০০-এর বেশি ব্যবসায়ী নিয়ে র‍্যালি

শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের বৃহৎ আন্দোলনের ডাক, আগামীকাল ২০০০-এর বেশি ব্যবসায়ী নিয়ে র‍্যালি

বিভিন্ন ব্যবসায়িক সমস্যার প্রতিবাদে এবং দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের তরফে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হল। আজ নি‌ভেদিতা মার্কেটে অবস্থিত বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি পরিমল মিত্র জানান, আগামীকাল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এক বিশাল র‍্যালি বের হবে। এই র‍্যালিতে শিলিগুড়ি শহর ও আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২০০০-এরও বেশি খুচরো ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা অংশ নেবেন। র‍্যালিটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড় পর্যন্ত যাবে। তিনি আরও জানান, বর্তমানে খুচরো ব্যবসায়ীরা একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রশাসনিক জটিলতা, বাজার ব্যবস্থাপনায় অসঙ্গতি, অনিয়ন্ত্রিত হকার…
Read More
শিলিগুড়িতে পুলিশের বড় অভিযান, ফুড ডেলিভারি বয়ের কাছ থেকে উদ্ধার ব্রাউন সুগার

শিলিগুড়িতে পুলিশের বড় অভিযান, ফুড ডেলিভারি বয়ের কাছ থেকে উদ্ধার ব্রাউন সুগার

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর- খড়িবাড়ি রাজ্যে সড়কের ডুমরিয়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক ফুড ডেলিভারি বয় আটক করে। এরপরেই ওই ডেলিভারি বয় কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম ধৃতের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। ফুড ডেলিভারির বাক্স থেকে প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মুল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
Read More
২৫ ডিসেম্বর থেকেই আলোর রোশনাইতে সেজে উঠবে দীঘা

২৫ ডিসেম্বর থেকেই আলোর রোশনাইতে সেজে উঠবে দীঘা

পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেলেই অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা,খুশির হাওয়া সাগরপাড়ে, নিরাপত্তায় জোর ব্যবস্থা! বৈঠক শেষে আরো বার্তা জেলাশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের। বছর শেষের উদযাপন শুরু হয়ে গিয়েছে দীঘায়। সামনেই ২৫শে ডিসেম্বর, তারপরেই বর্ষবরণ অনুষ্ঠান। হুজুগে বাঙালির একটু বেরিয়ে পড়া মানেই "দিপুদা"। এই উপলক্ষে ভিড় জমতে চলেছে পূর্ব মেদিনীপুরের দিঘায়। অন্য বারের থেকেও এই বছর বেশি ভীড় হবে এমনটাই মত প্রশাসনিক আধিকারিকদের। ভিড় সামলাতে জেলাশাসক,ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক, দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো দীঘা উন্নয়ন পর্ষদে। ট্রাফিক ,পার্কিং, সি সাইড মনিটরিং এর ওপর জোর দেওয়া হচ্ছে জানান জেলাশাসক। ২৫…
Read More
সার্জেন্ট ইমরানের তৎপরতায় সময়মতো সিংহানিয়া স্কুলে পৌঁছাল ৩০–৫০ জন ছাত্রছাত্রী

সার্জেন্ট ইমরানের তৎপরতায় সময়মতো সিংহানিয়া স্কুলে পৌঁছাল ৩০–৫০ জন ছাত্রছাত্রী

মানবিক কলকাতা পুলিশ। বিদ্যাসাগর সেতুতে মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ একটি স্কুল বাস খারাপ হয়ে যায়। যার ভেতরে ছিল প্রায় 30 থেকে 50 জন ছাত্রছাত্রী। তড়িঘড়ি সময় নষ্ট না করে বাচ্চাদের সময় মত স্কুল পৌঁছানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ভ্যান বিদ্যাসাগর সে তুতে নিয়ে আসা হয় এবং সময়মতো বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সার্জেন্ট ইমরানের চেষ্টায় আটটা কুড়ির মধ্যে সিংহানিয়া স্কুলে বাচ্চাদের পৌঁছে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ।।
Read More
নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হলো গ্রামবাসীরা

নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হলো গ্রামবাসীরা

ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত সাঁকুয়া ঝড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরহাট এলাকায়। জানা যায়, কোটি টাকা ব্যয় করে গ্রাম উন্নয়নের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ চলছিল। কিন্তু রাস্তার কাজ শেষ হতে না হতেই রাস্তার চাদর উঠে যাওয়া শুরু করে। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ চলছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও ঠিকাদার সংস্থার তরফে কোন বক্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে ক্রমশ। কোটি টাকা ব্যয় করে এরকম নিম্নমানের কাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ।
Read More
রঙের কাজ করতে এসে চুরি, গ্রেফতার রঙ মিস্ত্রি

রঙের কাজ করতে এসে চুরি, গ্রেফতার রঙ মিস্ত্রি

রঙের কাজ করতে এসে বাড়িতেই চুরি করে পালানোর অভিযোগে এক রঙ মিস্ত্রিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা নিপেন্দ্র বর্মনের বাড়িতে রংয়ের কাজের বরাত পেয়ে যায় অভিযুক্ত শৈবাল দে সরকার। কাজের ফাঁকে সুযোগ বুঝে সে ওই বাড়ির লকার থেকে বেশ কয়েকটি সোনার অলংকার চুরি করে পালিয়ে যায়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, কিছুদিন পর লকার খুলে অলংকার খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের। এরপরই আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের…
Read More
হেলমেট ছাড়া বাইক-স্কুটিতে রাস্তায়, জরিমানার বদলে গোলাপ ও চকলেটে সচেতনতার বার্তা ট্রাফিক পুলিশের

হেলমেট ছাড়া বাইক-স্কুটিতে রাস্তায়, জরিমানার বদলে গোলাপ ও চকলেটে সচেতনতার বার্তা ট্রাফিক পুলিশের

ট্রাফিক আইন মানতে মানুষকে ভয় নয়, ভালোবাসার বার্তা—এই ভাবনাতেই এক অভিনব উদ্যোগ নিল আশিঘর সাব ট্রাফিক গার্ড। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালকদের আটক করে জরিমানা নয়, তাদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ও চকলেট। হঠাৎ এমন ব্যবস্থায় প্রথমে কিছুটা অবাক হলেও, ট্রাফিক পুলিশের এই মানবিক পদক্ষেপে খুশি চালকরা। পুলিশ আধিকারিকরা চালকদের বোঝান, হেলমেট শুধুমাত্র আইনের বাধ্যবাধকতা নয়, জীবনরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা। মিষ্টিমুখ করিয়ে দেওয়ার পাশাপাশি দেওয়া হয় সচেতনতামূলক বার্তাও। ট্রাফিক পুলিশের বক্তব্য, বারবার জরিমানা করেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল মেলে না। তাই এবার ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ উপায়ে মানুষকে নিয়ম মানতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা…
Read More
লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার করলেন ভক্তিনগর থানার পুলিশ

লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার করলেন ভক্তিনগর থানার পুলিশ

আবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের অভিযান। লক্ষাধিক টাকার সিকিমের বিদেশি মদ উদ্ধার। সিকিম থেকে বিদেশি মদ এনে পাচার করা হয় বিহারে। এক্ষেত্রেও এমন ছক ছিল। তবে সেই ছক বানচাল করল ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। শিলিগুড়ির সমরনগর বউবাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে এই সিকিমের বিদেশী মদ পাচারের কারবার চলছিল। গোপন সূত্রে এই খবর মিলতেই অভিযান ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর। গ্রেফতার তিন মদ কারবারি।তিনজনই বিহারের জালালপুর এবং সাড়ান এর বাসিন্দা। ধৃতরা বিহার থেকে শিলিগুড়িতে এসে ঘর ভাড়া নিয়ে এই কারবার চালাচ্ছিল, ধৃতদের নাম ওম প্রকাশ শা,অনুপশা এবং শচীন কুমার। গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম…
Read More
বাড়ি বা দোকানে নয়, মন্দিরে এবার থাবা বসালো চোর

বাড়ি বা দোকানে নয়, মন্দিরে এবার থাবা বসালো চোর

নিজের পাড়াতেই চুরি। ২৪ ঘন্টার মধ্যেই চোরকে ধরল আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। শিলিগুড়ি শহরে কখনো চুরির ঘটনা, কখনো বা ছিনতাইয়ের ঘটনা। এই নিয়ে সরগরম হয়ে রয়েছে আপাতত শিলিগুড়ির পরিস্থিতি। এরইমাঝে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশের বড় সাফল্য। মাঝরাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে চোরকে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ।  অভিযুক্তের নাম রঞ্জন দাস ওরফে ভুলন। বাড়ি পূর্ব চয়ন পাড়া এলাকাতেই। জানা গিয়েছে, পূর্বচয়ন পাড়ারই একটি শিবমন্দিরে গত ১৩ই ডিসেম্বর রাতে চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মন্দিরে চূঁড়া চুরি করে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর চুরি করা সামগ্রী সমস্তটা বাড়িতেই লুকিয়ে রেখেছিল। ১৪…
Read More
ভিনরাজ্যে মদ পাচারের ছক ভেস্তে দিল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

ভিনরাজ্যে মদ পাচারের ছক ভেস্তে দিল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

আবারো রাতের অন্ধকারে ভিনরাজ্যের মদ শিলিগুড়ি দিয়ে পাচারের ছক। যদিও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ অভিযান চালিয়ে মাদক পাচারকারীদের চক্রান্ত বিফল করে দিল। স্কুটিতে করে জংশন হেরিটেজ এলাকা থেকে যাবার পথে পুলিশের হাতে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। দুজনেই বিহারের বাসিন্দা। একজনের নাম রোশন কুমার, আরেকজনের নাম রাজু দাস। ঘটনা সূত্রে জানা গিয়েছে, দুজনেই বন্ধু। রবিবার রাতে তারা সিকিম থেকে 3 কার্টুন অর্থাৎ প্রায় 84 পিস মদের বোতল নিয়ে আসছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রাতেরবেলা স্কুটিতে করে পাচারের ছক কষেছিল। কিন্তু তার আগেই ধরে ফেলে পুলিশ। গোপন সূত্র মারফত খবর পায় প্রধান নগর…
Read More
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শনে এলেন হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শনে এলেন হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে এলেন রাজ্যের হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু। এদিন হাসপাতাল চত্বরে পৌঁছেই আইটি বিভাগের আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। প্রতিটি বিভাগের কাজ কতদূর এগিয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং কিভাবে দ্রুত কাজ সম্পন্ন করা যায়, সেই বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা  হয়। এছাড়াও এদিন, হাসপতালের সুপার স্পেশালিটি ব্লকের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সে সমস্যা গুলির দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। তবে সংবাদমাধ্যমে তিনি কোন মন্তব্য করতে চাননি। যদিও তার এই পরিদর্শন নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়েও তাকে জানানো হয়েছে, ক্যান্সার ব্লক নির্মাণের…
Read More
মেসির সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা, রাজ্য সরকারের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্যপালের

মেসির সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা, রাজ্য সরকারের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্যপালের

সল্টলেক স্টেডিয়ামের আশপাশে লিওনেল মেসির সফর ঘিরে যে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তাতে গভীরভাবে মর্মাহত ও বিস্মিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে জানানো হয়েছে, পরিকল্পনার সম্পূর্ণ অভাব ও ব্যবস্থাপনার ব্যর্থতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যপালের মতে, গোটা ঘটনার জন্য মূলত দায়ী অনুষ্ঠান আয়োজক ও বেসরকারি স্পনসররা। একই সঙ্গে পুলিশের ভূমিকাকেও তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। রাজ্যপালের পর্যবেক্ষণ, পুলিশের নিষ্ক্রিয়তা রাজ্য সরকার, সাধারণ মানুষ এবং স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীকেও ব্যর্থ করেছে। ক্রীড়াপ্রেমী কলকাতাবাসীর কাছে এই দিনটি একটি ‘অন্ধকার দিন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন…
Read More