Sonakshi Sarkar

1546 Posts
শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ মাধ্যমিক পরীক্ষার্থীদের

শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ মাধ্যমিক পরীক্ষার্থীদের

শিলিগুড়ি : পরীক্ষা শেষেই হাতে মিললো চকলেট, শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে শহর শিলিগুড়িতে এমনই উদ্যোগ গ্রহণ করা হলো। সোমবার ছিল এবছরের প্রথম মাধ্যমিক পরীক্ষা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল 2025 এর মাধ্যমিক। এ বছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে আগেভাগেই ছিল সমস্ত রকম প্রস্তুতি। একদিকে যেমন ছিল পুলিশ নিরাপত্তা ঠিক অপরদিকে ছিল প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের তরফে নানান পদক্ষেপ। সোমবার সকাল থেকেই শিলিগুড়ি ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। দিনশেষে সুস্থভাবে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা। পরীক্ষা শেষে এদিন শিলিগুড়ি নীলনলিনি স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের। এদিন ডিসিপি ইস্ট রাকেশ…
Read More
চুরির স্কুটি সহ পুলিশের জালে দুই দুস্কৃতি

চুরির স্কুটি সহ পুলিশের জালে দুই দুস্কৃতি

প্রথমে অনলাইন খাবার বিলির কাজ,তার পর আট-ঘাট বেধে গাড়ি চুরির কান্ড।এমনই কর্মকান্ড ঘটাতো ডাঙ্গিপাড়ার সুরজ প্রসাদ ও তার এক সঙ্গি সাহিল চৌধুরী। তবে সেই চোরের দলের দুই পান্ডার জায়গা হল বর্তমানে শ্রীঘরে। গত ২৯শে জানুয়ারি এনজেপি এলাকার একটি অনলাইন পিৎজার দোকানে ডেলিভারির ব্যাবহারে রাখা একটি স্কুটি চুরি যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব বা দিলেও পরবর্তীতে  কতৃপক্ষ বিষয়টি নিয়ে এনজেপি থানার দারস্থ হয়। ৯ই ফেব্রুয়ারি তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে ওই রবিবার ডেলিভারি বয় সুরজ প্রসাদকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের  পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসবাদ করে চুরির আরেক পান্ডা খালপাড়ার নিবাসী সাহিল চৌধুরীকে…
Read More
কোচবিহার মহাশ্মশানে ভোগান্তি

কোচবিহার মহাশ্মশানে ভোগান্তি

কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট এলকায় রয়েছে কোচবিহার মহাশ্মশান। এই মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি নিয়ে বর্তমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। মূলত সেই কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বহু সাধারণ মানুষকে। এই মহাশ্মশানে ২০০২ সালে বসানো হয় বৈদ্যুতিক চুল্লি। তবে এই চুল্লি প্রায়শই অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া মহাশ্মশানের পেছন দিক দিয়েই রয়েছে মরা তোর্সা নদী। তবে এই নদীটি দেখলে নদী বলে মনেই হবে না। কচুরিপানা ও আগাছায় রীতিমত মৃতপ্রায় অবস্থা এই নদীটির। দীর্ঘ সময়েও এটি সংস্কার করা হয়নি। এলাকার এক স্থানীয় বাসিন্দা আশু সরকার জানান, “শ্মশানের নদীর মধ্যে জমে আছে প্রচুর কচুরিপানা এবং নোংরা আবর্জনা। ফলে এখান থেকে প্রায়শই ভয়ঙ্কর পচা…
Read More
বনকর্মীর উপর বাঘের হামলা

বনকর্মীর উপর বাঘের হামলা

বনকর্মীর গায়ে আচমকা ঝাঁপ দিল বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার। রীতিমতো বাঘে-মানুষে লড়াই লেগে গেল মৈপীঠে। সূত্রের খবর, সোমবার কিশোরী মোহনপুর গ্রামে বাঘ বনকর্মীর ওপর হামলা চালায়। রবিবার রাত থেকেই লোকালয়ে ফের ঢুকে পড়ে রয়‍্যাল বেঙ্গল টাইগার। তার দাপটে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, গতকালই লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি। বনদফতরের কর্মীরা পায়ের ছাপ দেখে রাতেই ফাঁদ পাতে। কিন্তু আজ, সোমবার সকালে হঠাৎ করেই সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে আসে ভয়ংকর বাঘটি। বনকর্মীদের সামনে আচমকা এসে পড়ে বাঘ, তারপরই এক বনকর্মীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সে। প্রাণপণে লাঠি দিয়ে আঘাত করা হলেও, ভয়ঙ্কর কামড়ে ধরে রেখেছিল ওই বনকর্মীকে। শেষমেশ অনেক চেষ্টার পর সহকর্মীরা তাঁকে…
Read More
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার, গ্রেফতার ২

ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার, গ্রেফতার ২

ফাঁসিদেওয়ার মাদাতি টোলপ্লাজায় দুটি ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ। ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাক পার্সেলের লরিতে মহিষ পাচারের খবর পেয়ে সাফল্য পায় পুলিশ। বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মহিষ। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ডাক পার্সেলের লরি আটক করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আমির ও মহম্মদ ওয়ারিশকে। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
অনলাইন প্রতারণায় গ্রেফতার পাঁচ  

অনলাইন প্রতারণায় গ্রেফতার পাঁচ  

অনলাইন প্রতারণার ক্ষেত্রে বেশির ভাগ সময়েই প্রতারকেরা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে না। কারণ এতে ধরা পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য তৃতীয় ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্ট গুলিকে অনেকটা ভাড়ায় নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলা যায়। অনলাইন প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে উত্তরপ্রদেশের পাঁচ বাসিন্দার বিরুদ্ধে। ঘটনাটিতে ঝাঁসির পাঁচ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের সাইবার শাখা। পুলিশ সূত্রে খবর, টেলিগ্রামের দ্বারা অভিযুক্তরা যোগাযোগ করত চিনা প্রতারক দলের সাথে। ধৃতদের সবার বয়স ২০-২৪ বছরের মধ্যে। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ আইটিআই স্নাতকও রয়েছেন। ‘ডিজিটাল গ্রেফতার’-এর মাধ্যমে প্রতারণা বৃদ্ধি পেতেই এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও সতর্ক…
Read More
মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখা

মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখা

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির, মালদা জেলা শাখা উদ্যোগ, বামনগোলা ব্লকের সীমান্তবর্তী এলাকায় শনিবার শোনঘাট, খুটাদহ বিদ্যালয় সহ সীমান্তবর্তী গ্রামে গ্রামে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা সহ তাদের হাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো কলম, স্কেল,কভার ফাইল তুলে দেওয়া হয়। এছাড়া ছাত্রছাত্রীদের সীমান্তবর্তী এলাকা থেকে পরীক্ষা কেন্দ্রে যেতে যদি কোন সমস্যা হয়। সে বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির, মালদা জেলা শাখার সংগঠনের সদস্যরা। এবং পরীক্ষা খুব সুস্থভাবে ছাত্র-ছাত্রীরা দেয় সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের জানানো হয়। কোন সমস্যা হলে তাদের পাশে রয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির,মালদা জেলার শাখার সংগঠনের সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের…
Read More
দক্ষিণ খাট্টিমারী গিলান্ডি সেতু শিব মন্দির পুনরুদ্ধারের জন্য উদ্ভাবনী উদ্যোগ

দক্ষিণ খাট্টিমারী গিলান্ডি সেতু শিব মন্দির পুনরুদ্ধারের জন্য উদ্ভাবনী উদ্যোগ

ধুপগুড়ি ব্লকের উত্তর কাঠুলিয়া ও দক্ষিণ খট্টিমারি গিলান্ডি ব্রিজ শিব মন্দির সুদীর্ঘ একটা সময় ধরে গোটা ব্লকের মানুষকে একত্রিত করে শিব চতুর্দশী ও গঙ্গা স্নানের আয়োজন করে। পাশাপাশি তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও খিচুড়ি প্রসাদ বিতরনের মাধ্যমে। তবে একটা সময় ধরে এই শিব মন্দিরের ভগ্নপায় দশা। তার হাল ফেরাতেই এবার এই অভিনব উদ্যোগ। এক লাকি কুপন খেলার আয়োজন করা হয়েছে স্থানীয় যুবকদের তরফে। এখানে মাত্র ১০০ টাকা খরচ করে আপনি একদিকে মন্দির উন্নতিকল্পে দান করতে পারবেন পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন। পুরস্কারের ডালিতে রয়েছে প্রথম পুরস্কার নগদ কুড়ি হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১৫ হাজার, তৃতীয় পুরস্কার নগদ…
Read More
ভাতা বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদ

ভাতা বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিবাদ

শিলিগুড়ি : ফের একবার ভাতা বৃদ্ধির দাবিতে সরব হলো অঙ্গনওয়াড়ি কর্মীরা। শনিবার শিলিগুড়ির বুকে প্রতিবাদে গর্জে উঠলেন তারা। এদিন শিলিগুড়ির গান্ধী মূর্তি পাদদেশ থেকে এসডিও অফিস অভিযান করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। মূলত ভাতা বৃদ্ধির দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে তাদের এই অভিযান বলে জানা যায়। পাশাপাশি এই দিনের অভিযানে প্রায় তিনশ-এর উপর অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশগ্রহণ করে। এছাড়াও অবিলম্বে তাদের দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
Read More
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় চুরির ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর একটিয়াশাল এলাকায় একটি হার্ডওয়ারের দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভিও ভাঙচুর করা হয়।এরপর নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল। শনিবার সকালে দোকান খোলার পর চুরির ঘটনা নজরে আসে দোকান মালিকের। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগেও এই দোকানে ২ বার চুরি হয়েছে। বার বার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
Read More
পুরনো সমস্ত নিয়মকানুন পরিবর্তন নতুন আয়কর বিলে  

পুরনো সমস্ত নিয়মকানুন পরিবর্তন নতুন আয়কর বিলে  

কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন আয়কর বিলকে অনুমোদন দিল। সোমবার, ১০ ফেব্রুয়ারি বিলটি লোকসভায় উঠবে বলে অনুমান করা হচ্ছে। আয়কর আইনে বড় বদল আনতে চলেছে মোদী সরকার। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে সংসদে বিল পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে প্রথামাফিক বিলটিকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, নতুন আইন পাশ হলে সাধারণ মানুষকে আর আয়করে ছাড় পাওয়ার জন্য কেন্দ্রীয় বাজেটের জন্য অপেক্ষা করতে হবে না। বর্তমানে দেশে চালু আছে ১৯৬১ সালের আয়কর আইন। ছ’দশকের পুরনো সমস্ত নিয়মকানুন পরিবর্তন করতে নতুন বিল আনছে কেন্দ্র। অর্থ মন্ত্রক সূত্রে খবর, মাত্র ছ’মাসের ব্যবধানে বিলটিকে বানানো হয়েছে। এই আইনটি পাশ হলে সহজ হবে আয়করের…
Read More
স্কুল ব্যাগের আড়ালে বিপুল পরিমাণে কাফ সিরাপ পাচারের চেষ্টায় গ্রেফতার ২

স্কুল ব্যাগের আড়ালে বিপুল পরিমাণে কাফ সিরাপ পাচারের চেষ্টায় গ্রেফতার ২

গোপন সূত্র মারফত খবর পেয়ে, ওই দুই তরুণকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার পুলিশ। ধৃত ওই দুই তরুণের নাম  শিবেন দস্তিদার ও বাবুলাল প্রসাদ। তাদের বাড়ি রাম নগর এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে, দুই তরুণ পিঠে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোড়াঘড়ি করছে। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাগ থেকে ১১৫ বোতল কাফ সিরাপ উদ্ধার করে। ধৃতরা বিহারে ওই কাফ সিরাপ বাসে পাচারের জন্যই এলাকায় ঘোড়াঘড়ি করছিল বলে জানা গিয়েছে। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Read More
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দ্বিতীয় প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে জলপাইগুড়িতে

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দ্বিতীয় প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে জলপাইগুড়িতে

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সিক্স উইক সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ‌পর্যায়ের প্রশিক্ষণ পর্ব‌ শুরু হয়েছে জলপাইগুড়িতে। বিশ্ববাংলা‌ ক্রীড়াঙ্গনের সাই সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ৬১ জন ছেলেমেয়ে প্রশিক্ষকের‌‌ বিশেষ ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছেন। মূলত টেবল‌ টেনিস ও জিমন্যাস্টিক্স বিভাগের প্রশিক্ষণ চলছে এই শিবিরে। জলপাইগুড়ি সাই সেন্টারের টেবল‌ টেনিস প্রশিক্ষক‌ রবি কানোজিয়া‌ বলেন, সাইয়ের‌ দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং ক্যাম্প চলছে। ক্রীড়া প্রশিক্ষকের জন্য সাইয়ের বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন রাজ্যের ৬১ জন নবীন প্রশিক্ষক। এই কোর্সের মাধ্যমে তাদের জিমন্যাস্টিক ও টেবল টেনিসের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Read More
রাস্তায় গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগের গ্রেপ্তার ২

রাস্তায় গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগের গ্রেপ্তার ২

শিলিগুড়ি : জানা যায়, শিলিগুড়ি চাম্পাসারি দেবী ডাঙ্গা সংলগ্ন এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি করত দুই যুবক। এই দুই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানায় অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে শিলিগুড়ি চাম্পাসারী এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্তের নাম জিতেন প্রসাদ ও শেখর ঝা। তারা দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি চম্পাশাড়ির ডেবিডাঙ্গা এলাকায় গাড়ি থামিয়ে তোলাবাজি করত বলে অভিযোগ। বুধবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।
Read More