Sonakshi Sarkar

1854 Posts
প্রয়াত অভিনেতা মুকুল দেব

প্রয়াত অভিনেতা মুকুল দেব

বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন তিনি! বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন শারীরিক অসুস্থতায়। শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। মুকুলের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া মায়ানগরীতে। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড়পর্দা— সর্বত্রই অবাধ আনাগোনা ছিল তাঁর। প্রথম ছবি ‘দস্তক’-এ অভিনয়ের মধ্য দিয়ে নজরে আসেন তিনি। সলমন খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে মালয়ালি, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’– এ তাঁর অভিনয়…
Read More
অবৈধ কাফ সিরাপ উদ্ধার, আটক এক

অবৈধ কাফ সিরাপ উদ্ধার, আটক এক

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশের মিলল বড় সাফল্য। ধূপগুড়ি বাস টার্মিনাসের সামনে একটি ছোট মালবাহি গাড়িতে হঠাৎ করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় কুড়ি বাক্স অবৈধ নেশার কাজে ব্যবহারের জন্য কাফ সিরাপ। প্রত্যক্ষদর্শী অনিমেষ রায় বলেন, "রাত ১০:১৫ তে দেখলাম হঠাৎ ধুপগুড়ি থানার পুলিশ অন্ধকারের মধ্যে একটি ছোট গাড়িতে তল্লাশি করছে। এরপরই গাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কয়েক বাক্স নেশার কাফ সিরাপ।" ধূপগুড়ি থানার অফিসার ধনঞ্জয় মজুমদারের নেতৃত্বে মেলে এই সাফল্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধূপগুড়ি মহাকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায় আটক করা হয়েছে…
Read More
বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে মালদহ জেলার খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর

বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে মালদহ জেলার খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর

প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম। এমন বিদেশী প্রযুক্তি রাজ্যে প্রথম মালদহতে ব্যবহার করা হয়েছে।  জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে। প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে। তেমনই  পাকবে। এই আধুনিক পদ্ধতিতে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগতমান বৃদ্ধি পাবে। পাশাপাশি বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে আম। এতদিন মালদহ এই প্রযুক্তির ব্যবহার হয়নি। ফলে চাহিদা থাকলেও গুণগতমান ভালো না থাকায় বিদেশে বাজারে কদর কমে যা্চ্ছিল মালদহের আম। তাই এই বছর পরীক্ষামূলক ভাবে মালদার আমবাগান গুলিতেও আমের প্যাকেটিং করা হচ্ছে। এই বছর প্রথম ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ী এলাকায়…
Read More
কোটি টাকার বিদেশী সিগারেট সহ গ্রেফতার একজন

কোটি টাকার বিদেশী সিগারেট সহ গ্রেফতার একজন

গতকাল শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফুলবাড়ি ঘোষপুকুর ২৭ নম্বর জাতীয় সড়কের পাওয়ার হাউস এলাকায় একটি ১২ চাকা কন্টেনার কে আটক করে ফাঁসি দেওয়া থানার পুলিশ। তল্লাশি চলাতে চক্ষু চড়ক গাছ পুলিশের। পরান কোম্পানির জুসের আড়ালে এই বিদেশি সিগারেট পাচার করা হচ্ছিল। পুলিশ সূত্রে জানা যায় গোহাটি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে এই বিদেশী সিগারেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে আটক করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কত কার্টুন সিগারেট নিয়ে যাওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি তল্লাশি অভিযান জারি রয়েছে। গভীর রাত অব্দি তল্লাশির পর বিদেশি চার রকমের ২১৪ কার্টুন সিগারেট উদ্ধার করে পুলিশ। ঘটনায় গাড়ি চালক ও সহকারী…
Read More
হায়দরাবাদের বিরুদ্ধে হারলেও প্রথম দুইয়ে থাকার সুযোগ রয়েছে আরসিবির

হায়দরাবাদের বিরুদ্ধে হারলেও প্রথম দুইয়ে থাকার সুযোগ রয়েছে আরসিবির

আইপিএলের লিগ তালিকায় প্রথম দুইয়ের মধ্যে থাকতে পারলে কোয়ালিফায়ার ১ খেলার সুযোগ পাওয়া যায়। সেই ম্যাচ জিতলে সোজা ফাইনালে। হারলেও সুযোগ থাকে কোয়ালিফায়ার ২ খেলার। সেখানে জিতলে ফাইনাল খেলা যায়। তাই প্রথম দুইয়ে চান্স পাওয়ার জন্য মরিয়া চারটি দল। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারলেও প্রথম দুইয়ে থাকার সুযোগ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শুক্রবার জিতলে ১৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে পৌঁছাতে পারত আরসিবি। কিন্তু ৪২ রানে হেরে যাওয়ায় ১৭ পয়েন্টেই রয়েছেন কোহলিরা। তিন নম্বরে নেমে গিয়েছেন তাঁরা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বেঙ্গালুরুর শেষ ম্যাচ। সেই ম্যাচ জিতলে ১৯ পয়েন্টে পৌঁছে যাবে আরসিবি। সুযোগ থাকবে প্রথম দুইয়ে শেষ করার। কিন্তু অপেক্ষা করতে…
Read More
ছোট ছবির বাজার ভীষণ ভাবে বাড়তে চলেছে, ভবিষ্যদ্বাণী কৌশিকের

ছোট ছবির বাজার ভীষণ ভাবে বাড়তে চলেছে, ভবিষ্যদ্বাণী কৌশিকের

বাংলা সিনেমা নিয়ে বাঙালির আবেগ চিরকালের। সম্প্রতি সেই বিশ্বাসে যেন চিড় ধরেছে! একের পর এক বাংলা ছবির মুক্তি এবং বাণিজ্যে ব্যর্থতা— প্রেক্ষাগৃহে দর্শকের অভাব যেন সে দিকেই ইঙ্গিত করছে। এছাড়া পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দের যে কারণে যখন-তখন বাংলা ছবির শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। তবু চেষ্টার শেষ নেই। যেমন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট দু’দিন ব্যাপী ছোট ছবি এবং তথ্যচিত্রের উৎসবের আয়োজন করেছে। তারই প্রচারে উপস্থিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। বাংলা ছবির বর্তমান পরিস্থিতি সম্পর্কে মতামত জানতে চাওয়া হলে কৌশিক জানান, “বিরিয়ানি, মাংস-ভাত আর ফুচকা — কোনওটার বিক্রি কি কমেছে? সমস্তটাই সমান্তরাল ভাবে রয়েছে, সব গুলোই প্রাসঙ্গিক।” তার পরেও পরিচালক…
Read More
ভিটামিনের অভাব ওষুধ খেয়ে মেটাচ্ছেন? সতর্ক না হলে সমস্যা বাড়বে বই কমবে না

ভিটামিনের অভাব ওষুধ খেয়ে মেটাচ্ছেন? সতর্ক না হলে সমস্যা বাড়বে বই কমবে না

দেহকে সুস্থ-সবল রাখতে প্রয়োজন যথাযথ পুষ্টির। শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ মূলত খাবারের মাধ্যমেই আমাদের দেহে প্রবেশ করে। কিন্তু ব্যস্ত জীবনযাত্রায় অনেক সময়েই শুধুমাত্র খাবারের মাধ্যমে দৈনিক নির্ধারিত পুষ্টি পাওয়া যায় না। তাই শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের ঘাটতি মেটাতে অনেকেই নিয়মিত সাপ্লিমেন্ট ব্যবহার করেন। কিন্তু সতর্ক না হলে, এই ধরনের প্রবণতা বিপদের কারণ হতে পারে। কখন সাপ্লিমেন্ট আধুনিক জীবনযাত্রায় শুধুমাত্র খাবার থেকে প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার অভাব মেটানোর জন্য অনেকে সাপ্লিমেন্ট ব্যবহার করেন। পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী বললেন, ‘‘ম্যাক্রোর (প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট) তুলনায় মাইক্রো (আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন ডি প্রভৃতি) পুষ্টি উপাদানের ক্ষেত্রে অভাব বেশি লক্ষ করা যায়।’’ নিরামিষাশীদের ক্ষেত্রে ভিটামিন…
Read More
পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেল মহিলা

পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেল মহিলা

গত ১৩ই মে মেডিকেল কলেজের সংলগ্ন কাওয়াখালি এলাকার নিজের  বাড়ি থেকে একটি ব্যাগে বেশ কিছু সোনার অলংকার, নগদ টাকা নিয়ে টোটো করে শক্তিগড় আসেন রিনা ঘোষ নামে এক মহিলা। সেখান থেকে সুকান্তপল্লি নিজের বোনের বাড়ি অশোকনগর যাওয়ার জন্য ফের টোটোতে চাপেন তিনি। এরপর গন্তব্যস্থলে এসে ভুল করে কাছে থাকা ব্যাগ টোটোতে ছেড়েই তিনি নেমে যান।এরপরেই খোঁজ শুরু হয় ব্যাগের। তড়িঘড়ি দ্বারস্থ হয় এনজেপি থানার। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ সিসি টিভি ক্যামেরার সুত্র ধরে খোজ শুরু করতেই মেলে সাফল্য।খোজ মেলে সেই টোটোর। এবং টোটো ওয়ালার কাছ থেকে মেলে সেই হারিয়ে যাওয়া সোনার অলংকার। শুক্রবার সেই হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনার…
Read More
জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা

জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা

টোটো চালকদের বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি পৌরসভার প্রধান গেটের সামনে। উপস্থিত ছিল পুলিশ কর্মী রাও। টোটো চালকদের প্রশিক্ষণ দেওয়া, যানজট নিরসন করা ও টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজ জলপাইগুড়ি পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন। ই রিক্সা ইউনিয়নেরএকটি প্রতিনিধি দল জলপাইগুড়ি পৌরসভা এসে তাদের দাবি পেশ করেন। তারা বলেন অবিলম্বে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও যানজট নিরসনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণকরতে হবে। বামপন্থী ই রিস্কা ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন অবিলম্বে প্রত্যেক টোটো চালকদের প্রশিক্ষণ দিতে হবে আর প্রশিক্ষণ না দেয়ার কারণেই বেশ কিছু জায়গায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে টোটো চালক থেকে সাধারণ মানুষদের।
Read More
দীর্ঘ প্রায় ২০ বছর পর বাবাকে ফিরে পেয়ে আবেগে ভাসলো বাবা-ছেলে

দীর্ঘ প্রায় ২০ বছর পর বাবাকে ফিরে পেয়ে আবেগে ভাসলো বাবা-ছেলে

ছেলের মুখশ্রী অনেকটাই পাল্টে গেছে বললেন বাবা ! ছেলে বলেন প্রায় কুড়ি বছর পর বাবাকে চিনতে পেরে ফিরে পেলাম। ধন্যবাদ জ্ঞাপন করলেন পুলিশকে। এ এক আজব কাহিনী জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার বেলাকোবা পুলিশ ফাঁড়িতে এদিন এসে নিতাইচন্দ্র দাসকে জড়িয়ে ধরলেন তাঁর ছেলে। একেবারে ১০ বছর বয়সী ছেলেকে শেষ দেখেছিলেন তিনি। এখন ছেলে বড়, বয়স প্রায় ৩০-এর কোটায়। তবুও রক্তের টান এমন যে একবারেই চিনতে পারলেন নিজের সেই ছোট সন্তানকে। ছেলে নবজিৎ দাসও নিজেকে আটকে রাখতে পড়লেন না। বাবাকে পেয়েই আনন্দে আত্মহারা সেই ছেলে জড়িয়ে ধরলেন। নবজিতের কথায়, “আমরা বানারহাট থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করি। পরে অনেক খোঁজাখুঁজির পর শেষে থানা…
Read More
পানীয় জলের সমস্যা বনবস্তি এলাকায়

পানীয় জলের সমস্যা বনবস্তি এলাকায়

সোলার প্যানেলের মাধ্যমে জলের ওপর নির্ভরশীল এলাকাবাসী। যদিও সেই জলও ঠিকমতো আসে না। তাছাড়া একটানা মেঘলা আকাশ ও বৃষ্টি হলেই পানীয় জলের সমস্যায় পড়তে হয়। নলবাহিত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে পাইপ বসানো হলেও তা এখনো চালু হয়নি। পাশাপাশি কূয়ো থাকলেও সেই জল পান করা যায় না। তাই দ্রুত নলবাহিত পানীয় জল বাড়ি বাড়ি চালু করার দাবি এলাকাবাসীর। ডুয়ার্সের বানারহাট মহকুমার অন্তর্গত তোতাপাড়া ফরেস্ট সংলগ্ন তোতাপাড়া ফরেস্ট বস্তি এলাকার ঘটনা। ডুয়ার্সের বানারহাট ব্লকের তোতাপাড়া জঙ্গলের একদম কাছেই তোতাপাড়া ফরেস্ট বস্তি। বনবস্তিতে প্রায় ৫০ টি পরিবারের বসবাস। সেই সমস্ত পরিবারের সদস্যরা পানীয় জলের সমস্যায় পড়েছেন। কুয়োর জলই পান করতেন তারা।…
Read More
রেস্তরাঁর ব্যবসার জন্য একাধিক প্রস্তাব পেয়েও প্রত্যাখান করেন শাহিদ-পত্নী

রেস্তরাঁর ব্যবসার জন্য একাধিক প্রস্তাব পেয়েও প্রত্যাখান করেন শাহিদ-পত্নী

বলিউড তারকা থেকে তাঁদের স্ত্রীদের অনেকেরই রেস্তরাঁর ব্যবসা রয়েছে। তবে রেস্তরাঁর ব্যবসার জন্য একাধিক প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন শাহিদ কাপূরের স্ত্রী মীরা রাজপুত। কারণ হিসাবে জানিয়েছেন তাঁর নিজস্ব বিশ্বাসের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা বলেন, ‘‘আমি একজন নিরামিষভোজী এবং আমি কী খাই সে বিষয়ে আমি খুব সতর্ক। আমি ডিম খাই না, মদ্যপান করি না এবং আমি সবসময় এ ভাবেই জীবনযাপন করেছি। যখন কেউ আমার কাছে রেস্তরাঁয় বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসে, আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করি। আমি তাদের বলি, এটা আমার নীতির বিরোধী। তবে তাঁদের উদ্যোগের জন্য শুভেচ্ছাবার্তা জানাই।’’ মীরা মনে করেন, সারা পৃথিবীর মানুষ তোমার পাশে নাই দাঁড়াতে পারে।…
Read More
কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ঐশ্বর্যা তাক লাগালেন গীতার শ্লোকে

কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ঐশ্বর্যা তাক লাগালেন গীতার শ্লোকে

একের পর এক যেন চমক দিচ্ছেন রাইসুন্দরী। বিশ্বের দরবারে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। প্রথম দিনের বেনারসি শাড়ির সঙ্গে সিঁথি ভর্তি সিঁদুরের সাজের প্রশংসায় পঞ্চমুখ গোটা দুনিয়া। কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে পাশ্চাত্য ডিজাইনের কালো গাউন ও লম্বা কেপের সঙ্গে সুতো দিয়ে লেখা গীতার শ্লোকে নিজেকে সাজিয়ে এ বার তাক লাগালেন তিনি। তাতেই যেন অন্য অনেক তারকাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ঐশ্বর্যা, এমনটাই মত বিনোদন দুনিয়ার। পোশাকশিল্পী গৌরব গুপ্তর ডিজাইনার গাউনে সেজে ছিলেন তিনি। পুরনো হলিউডি ঘরানার কালো ভেলভেটের গাউনের সঙ্গে রুপোলি রঙের স্টোল। যেটি ঐশ্বর্যার শরীরের দৈর্ঘ্য ছাপিয়ে লুটিয়ে পরে কানের লাল গালিচায়। আর…
Read More
ঝড়বৃষ্টির জন্য রাজ্য জুড়ে সতর্কতা, তবে ভ্যাপসা গরম থেকে রেহাই নেই

ঝড়বৃষ্টির জন্য রাজ্য জুড়ে সতর্কতা, তবে ভ্যাপসা গরম থেকে রেহাই নেই

সকাল থেকে মেঘলা আকাশ। বেলা বাড়লে ভ্যাপসা গরম। আপাতত এমনই থাকবে রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই ঝড়বৃষ্টির জেরে গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রয়েছে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হওয়ার সম্ভাবনা। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় এই হলুদ সতর্কতা জারি থাকবে। ঝড়বৃষ্টি হলেও…
Read More