sonali

404 Posts
কোচবিহারে পালিত হলো ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস

কোচবিহারে পালিত হলো ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস

কোচবিহার পৌরসভার পক্ষ থেকে পালিত হলো ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস। কোচবিহার পৌরসভার সামনে থাকা ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ডক্টর বিধান চন্দ্র রায় এর জন্ম দিবস উপলক্ষে তার মূর্তিতে পৌরসভার পক্ষ থেকে মাল্য দান করা হয়। ডক্টর বিধান চন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার ছিলেন। তাই তার এই পবিত্র জন্মদিনে তার জন্ম দিবস পালন করা হলো।
Read More
হুল দিবস উদযাপন হলো কোচবিহারে

হুল দিবস উদযাপন হলো কোচবিহারে

হুল দিবস উদযাপন হলো কোচবিহারে। বৃ্হস্পতিবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার, কোচবিহার জেলাপরিষদ এর সভাধিপতি উমাকান্ত বর্মন, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। এদিনের অনুষ্ঠানে ৪৬ জন কৃতি ছাত্রছাত্রীকে আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয়।
Read More
স্কুলের ক্রিকেট আকাডেমি উদ্বোধনে ক্রিকেটার ঋদ্ধিমান সাহা

স্কুলের ক্রিকেট আকাডেমি উদ্বোধনে ক্রিকেটার ঋদ্ধিমান সাহা

বৃহস্পতিবার শিলিগুড়ি চম্পাসারি কলাবাড়ি এলাকায় একটি বেসরকারি স্কুলে ছাত্রদের জন্য ক্রিকেট একাডেমির উদ্বোধন হলো।ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ার ঋদ্ধিমান সাহা এবং তার কোচ জয়ন্ত ভৌমিকের হাত ধরে এই ক্রিকেট একাডেমির উদ্বোধন হয়। ঋদ্ধিমান সাহা কে দেখার জন্য স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।আগামী দিনে স্কুলের ক্রিকেট একাডেমি থেকে যাতে বেঙ্গল লেভেলের আন্ডার ১৪ এবং আন্ডার ১৬ এর খোলোয়ার উঠে আসে। ঋদ্ধিমান সাহা জানান, আমিও স্কুল লেভেল থেকে ক্রিকেট খেলে উঠে এসেছি।শহরের বিভিন্ন স্কুলে ক্রিকেটকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হওয়াতে পড়ুয়ারা আরও ভালো করে ক্রিকেট খেলাটা শেখার জন্য সুযোগ পাবে।এর ফলে আমাদের সামনে প্রতিভাগুলো ফুটে উঠবে।
Read More
কালচিনি ব্লকে পালিত হলো হুল দিবস

কালচিনি ব্লকে পালিত হলো হুল দিবস

মাঝি পরগনা ওয়েলফেয়ার সোসাইটির তরফে বৃহস্পতিবার কালচিনি ব্লকের বিশ্বনাথ পাড়ায় হুল দিবস উদযাপন করা হয়। এছাড়াও এদিন একাধিক দাবিতে তারা মিছিল করে এসে কালচিনি বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন। সাঁওতাল উন্নয়ন বোর্ড গঠন, সাঁওতাল ভাষায় স্কুল সহ একাধিক দাবি নিয়ে অলিপুরদুয়ার জেলা ও কোচবিহার থেকে একাধিক মানুষেরা আজ জমায়েত হন এবং স্মারকলিপি দেন। এরপর কালচিনি বিডিও আশ্বাসে তারা আশ্বস্ত হন। এছাড়াও এদিন কালচিনি বিডিও কেও তাদের সাথে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।
Read More
উদ্ধব ঠাকরের পদত্যাগের পরে সঞ্জয় রাউতের আবেগপ্রবণ বার্তা

উদ্ধব ঠাকরের পদত্যাগের পরে সঞ্জয় রাউতের আবেগপ্রবণ বার্তা

সঞ্জয় রাউতের মতে, উদ্ধব ঠাকরের মধ্য দিয়ে একজন বিচক্ষণ এবং শালীন মুখ্যমন্ত্রীকে হারাচ্ছি। বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন তিনি "সংখ্যার খেলায়" আগ্রহী নন বলেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন। রাউত টুইট করে লিখেছেন, "মুখ্যমন্ত্রী শালীনভাবে পদত্যাগ করেছেন। আমরা একজন বিচক্ষণ এবং শালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছি।" রাউত আরও বলেছেন, শিবসেনার এই হার-ই তার বিশাল জয়ের কারন হবে। কখনই প্রতারকরা জিততে পারবে না । সঞ্জয় রাউত বলেছিলেন যে তিনি উদ্ধব ঠাকরেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে জেলে যেতেও প্রস্তুত। রাউত আরও বলেছিলেন ২০১৯ সালে উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি করানোর জন্য তিনি এনসিপি প্রধান শরদ পাওয়ারের কাছে খুবই কৃতজ্ঞ। কংগ্রেসকেও সবসময়…
Read More
গদাধর নদীর জল বাড়ায় বাঁধের ভাঙ্গনে ঘুম উড়েছে ২০০টি পরিবারের

গদাধর নদীর জল বাড়ায় বাঁধের ভাঙ্গনে ঘুম উড়েছে ২০০টি পরিবারের

তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত তুফানগঞ্জ ১নম্বর ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের ধাধিয়াল এলাকায় গদাধর নদীর জল বাড়ায় ওই এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। নদী ভাঙনের ফলে ইতিমধ্যেই ভাঙ্গন শুরু হয়েছে নদীর বাঁধেও। এই নদী বাঁধের উপর দিয়ে যাতায়াত করত ওই এলাকার সমস্ত মানুষ। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় একদিকে যেমন গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ পাশাপাশি বাঁধ ভেঙে যাওয়ায় যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে এলাকার মানুষের। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে বারংবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। এই পরিস্থিতিতে গদাধর নদী বাঁধ ভাঙ্গন পরিদর্শন করলেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়িকা মালতি রাভা রায়। তিনি অভিযোগ করেন প্রশাসনের উদাসীনতার কারণে গদাধর নদীর ভাঙ্গনে বাড়িঘর এবং…
Read More
বিগত দু-বছর পর ফের ইংরেজবাজার শহরের পথে মালদা ইসকনের রথ

বিগত দু-বছর পর ফের ইংরেজবাজার শহরের পথে মালদা ইসকনের রথ

আগামীকাল রথ উৎসব। ভারত বর্ষ ,তথা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতে ও এই রথ উৎসবে আনন্দে মেতে উঠবেন ভক্তরা। তবে করোনার আবহে দু'বছর ধরে রথযাত্রা ইংরেজবাজার শহরে বেরোয়নি।তবে এবার করোনার প্রকোপ কাটিয়ে ফের নামতে চলেছে ইংরেজবাজার শহরের পথে মালদা ইসকনের রথ ।তার প্রস্তুতি চলছে জোড় কদমে ইতিমধ্যেই তিনটি রথের রংয়ের কাজ শেষ হয়েছে এখন শুধু রথ সাজান বাকি। অন্যদিকে মালদা ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে বোদে প্রসাদ প্যাকেট করতে দেখা গেল ভক্তদের।রথযাত্রার দিন ইংরেজবাজার শহরে মালদার ইসকনের তিনটি রথ শহরের রাজপথ দিয়ে যাবে।তখন অসংখ্য রাস্তা দুপাশে ধরে ভক্তদের এই ছোট প্যাকেটে করে বোদে প্রসাদ দেওয়া হবে।মালদা ইসকনের মন্দিরের অধ্যক্ষ ব্রজ রাজ কানাই…
Read More
জিএনএলএফ নেতার বাড়ি ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত সাত

জিএনএলএফ নেতার বাড়ি ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত সাত

দার্জিলিং-এর জি এন এল এফ নেতার বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সাতজনকে দোষী সাব্যস্ত করলো বিধান নগর এমপি এমএলএ স্পেশাল কোর্টের বিচারপতি। ২০০৮ সালের দার্জিলিংয়ের জি এন এল এফ নেতা মৌরিস কালিকোটের বাড়িঘর ভাঙচুর,দোকানপাট লুঠ, গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছিল গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হরকা বাহাদুর ছেত্রী সহ ২৪ জনের বিরুদ্ধে এই মামলায় নাম জড়িয়েছিল বিমল গুরুংয়ের যদিও পরবর্তীকালে সরকার তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয় তাই ২৩ জনের বিরুদ্ধে মামলাটি চলছিল আজ বিধান নগর এমপি এমএলএ স্পেশাল কোর্টে এর বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য ৭ জনকে দোষী সাব্যস্ত করলো। যদিও তথ্য প্রমাণের অভাবে খালাস পেয়ে গেলেন কালিম্পং এর প্রাক্তন বিধায়ক…
Read More
দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নার্সিং প্রশিক্ষণ

দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নার্সিং প্রশিক্ষণ

দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার এর কর্ণধার শান্তনু শর্মা ও পদ্মশ্রী করিমুল হক এর যৌথ এক অভিনব উদ্যোগে পদ্মশ্রী করিমুল হক এর ব্যবস্থাপনায় এবং জলপাইগুড়ি পান্ডা পাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পরিচালনায় ও মালদার বিশিষ্ট সমাজসেবী উৎপল গুহ বিশ্বাস মহাশয় এর সার্বিক সহযোগিতায় করিমুল হকের মানব সেবা সদন সোসাইটিতে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয় এবং ৭০ জন ছাত্রছাত্রীকে নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পদ্মশ্রী করিমুল হক জানান যে আজকাল সরকারি চাকরির যা অবস্থা,আর আমি যখন দিশারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাই এখানকার ছাত্র-ছাত্রীরা যদি নার্সিং প্রশিক্ষণটি নিয়ে তাদের রুজি রোজগার করতে পারে সে কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া…
Read More
লাগাতার বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে দোলং নদী

লাগাতার বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে দোলং নদী

লাগাতার বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে ফালাকাটা শহর সংলগ্ন দোলং নদী।ওই নদীর উপর দুর্বল কাঠের সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে জেলা শহর আলিপুরদুয়ারের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা। দুর্বল কাঠের সেতুটির পাশদিয়ে তৈরি ডাইভারশনটি নদীর জলে ডুবে যাওয়ার দরুন তৈরি হয়েছে বিপত্তি। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফালাকাটা ও আলিপুরদুয়ারের মধ্যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই গুরুত্বপূর্ণ পথ দিয়ে মহাসড়কের কাজ শুরু হওয়ার তিন বছর কেটে গেলেও মহাসড়ক কর্তৃপক্ষের গাফিলতির ফলে চরম বিপাকে পড়েছেন তাঁরা।
Read More
বিনয় তামাং-এর হাত ধরে পাহাড়ে তৃণমূলের সূচনা

বিনয় তামাং-এর হাত ধরে পাহাড়ে তৃণমূলের সূচনা

পাহাড়ে অবশেষে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। GTA নির্বাচনে বিনয় তামাংকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল। আর সেই আসনেই জয়ী হলেন তিনি। বিনয়ের হাত ধরেই তৃণমূলের যাত্রা শুরু হল পাহাড়ে। তৃণমূল এর আগে মিরিক পুরসভায় জিতেছিল। কিন্তু, কোনও দিনই জিটিএ নির্বাচনে তৃণমূলের জয় হয়নি। এবার জিটিএ-র মোট ৪৫টি আসনের মধ্যে মাত্র ১০টি প্রার্থী দিয়েছিল তৃণমূল। আর বিনয় তামাংয়ের হাত ধরে খাতা খুলল তৃণমূল।
Read More
বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক বক্সিরহাটে

বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক বক্সিরহাটে

বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক।মঙ্গলবার বক্সিরহাট থানার অন্তর্গত সূর্যসংঘ মোড় এলাকার ঘটনা। এদিন,বক্সিরহাট- শালডাঙ্গা রাজ্য সড়ক ধরে চলার সময়  চিতাবাঘ দেখতে পাওয়ার দাবি এক ব্যাংকের কর্মীর এবং স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে আটিয়া মোচড় বনদপ্তরের কর্মীরা। পায়ের ছাপ দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। ওই ব্যাঙ্ক কর্মীর দাবি যখন সে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল সেই সময় চিতাবাঘটি রাস্তা পার হয়।জাতিসংঘের স্থানীয়রাও দাবি করেন গতকাল রাতে বাঘের আওয়াজ পেয়েছে অনেকেই।
Read More
বাল্যবিবাহ রুখতে কড়া আইনী ব্যবস্থা পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের

বাল্যবিবাহ রুখতে কড়া আইনী ব্যবস্থা পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের

বাল্যবিবাহ ঠেকাতে কড়া আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন।শুধু তাই নয় শিশুদের উপর যৌন নিগ্রহ রুখতে কড়া আইনের কথাও জানিয়েছে শিশু সুরক্ষা কমিশনের কর্তারা। মালদা শহরের ফার্ম এলাকায় জেলা প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালা।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, কনসালটিং এডিটর মহুয়া সাঁতরা, সদস্য সৌমিত্র রায় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা। শিশু সুরক্ষা, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধ করতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এর পাশাপাশি তিনি বলেন মুচলেকার কোন গুরুত্ব নেই। মুচলেকা দিয়ে…
Read More
দুয়ারে নদী,গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন

দুয়ারে নদী,গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন

চব্বিশ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, গ্রামে দুয়ারে নদী,গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন।অতিবৃষ্টির সতর্কতা ছিলো, তবে মঙ্গলবার ভোর থেকে ব্যাপক বৃষ্টিতে পুরো জলপাইগুড়ি শহর এবং সদর ব্লকের বেশির ভাগ গ্রাম প্লাবিত। বাহাদুর অঞ্চলের বাসুয়া পাড়া গ্রামের মধ্যে দিয়ে বইছে নদীর স্রোত, প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি।অপরদিকে, জলপাইগুড়ি শহর প্রায় পুরোটাই জ্বলমগ্ন, পৌরসভার ২৫ টি ওয়ার্ডের রাস্তাঘাট, যেন নদীর রূপ নিয়েছে, সকাল ১০ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২০৮ মিলিমিটার। সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি শহর এবং আশপাশের গ্রাম গুলি অতি বৃষ্টির জলে প্লাবিত।ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পৌরসভা এবং সদর বি ডি ওর পক্ষ থেকে পরিস্থিতি পর্যালোচনা করার কাজ শুরু করেছে প্রশাসন।
Read More