বিশ্বের অন্যতম মূল্যবান টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা বাজাজ অটো লিমিটেড আজ ভারতের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক মোটরসাইকেল ‘পালসার ১৮০’-কে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছে। বাইক প্রেমীদের প্রবল চাহিদার কথা মাথায় রেখে পালসার ১৮০-কে এবার আরও আধুনিক রূপে ফিরিয়ে আনা হয়েছে। পালসার ব্র্যান্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই পুনঃপ্রবর্তন একটি বড় মাইলফলক। যখন প্রথম পালসার ১৮০ লঞ্চ হয়েছিল, তখন এটি ভারতের পারফরম্যান্স মোটরসাইকেলের সংজ্ঞাকে বদলে দিয়েছিল। এটি উচ্চ সিসি-র বাইকের ক্ষমতার সঙ্গে দৈনন্দিন ব্যবহারের এক অসাধারণ সংমিশ্রণ ঘটিয়েছিল। মূলত এই মডেলটিই ভারতে ‘স্পোর্টস মোটরসাইক্লিং’-এর যুগ শুরু করে।
নতুন পালসার ১৮০-তে সাহসের সেই পুরনো মেজাজ ধরে রাখা হয়েছে, তবে যোগ করা হয়েছে আধুনিক কিছু ফিচার। এতে রয়েছে নতুন শার্প গ্রাফিক্স এবং লুক, এলইডি হেডল্যাম্প এবং ব্লিংকার্স আর ব্লুটুথ কানেক্টিভিটি সহ উন্নত ডিজিটাল মিটার। যারা বর্তমানে ১৫০-১৬০ সিসি-র বাইক চালাচ্ছেন, তাদের জন্য পালসার ১৮০ একটি চমৎকার আপগ্রেড হতে পারে।
এই ঘোষণা প্রসঙ্গে বাজাজ অটো-র প্রেসিডেন্ট (MCBU) সারাং কানাদে বলেন, “পালসার ব্র্যান্ড সবসময়ই পারফরম্যান্সের সীমা ছাড়িয়ে যেতে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় বাইক প্রেমীদের ভালোবাসা এবং ক্রমাগত দাবির কারণেই পালসার ১৮০-কে ফিরিয়ে আনা হলো। পালসারের ২৫ বছর পূর্তিতে এই আইকনিক নামটি ফিরে আসা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের ‘ডেফিনেটলি ডেয়ারিং’ দর্শনকে বজায় রেখে নতুন প্রজন্মের জন্য এটিকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলা হয়েছে।”
