দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে দেখা গেল এক আলাদা উন্মাদনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য রোড শো, যেখানে অংশ নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।রাজার হাট হয়ে সের পুর বাজার থেকে শুরু হয়ে ঘোলা বাজার থেকে উস্তি পর্যন্ত বিস্তৃত এই রোড শো ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। রোড শো শুরুর অনেক আগেই শেরপুর বাজার এলাকায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ।
প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় উপচে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ফুল আর ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানায় প্রার্থী এবং নায়িকা কে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন, শুধু এক ঝলক শ্রাবন্তীকে দেখার আশায়। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের উপস্থিতি এই রোড শো-কে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। খোলা গাড়িতে চেপে রোড শো-এ অংশ নেন শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান। তাঁর উপস্থিতিতে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে এক আলাদা উদ্দীপনা দেখা যায়।
দলের পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। “জয় বাংলা”, “তৃণমূল জিন্দাবাদ” স্লোগানে বারবার কেঁপে ওঠে রাস্তার মোড়ে মোড়ে। রোড শো এগোতে থাকলে পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই আবার শ্রাবন্তীর নাম ধরে ডাকতে থাকেন এবং হাত নেড়ে অভিবাদন জানান। অভিনেত্রীও হাসিমুখে সবার শুভেচ্ছার জবাব দেন। এই আন্তরিক যোগাযোগে সাধারণ মানুষের সঙ্গে তার এক আলাদা সংযোগ তৈরি হয়, যা রাজনৈতিক প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন অনেকে।
