সড়ক নিরাপত্তা এবং থার্ড-পার্টি মোটর ইনস্যুরেন্স সম্পর্কে সচেতনতা বাড়াতে পুনে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে বাজাজ জেনারেল ইনস্যুরেন্স লিমিটেড। পুনের ইয়েরওয়াড়া বাজাজ জেনারেল মেট্রো স্টেশনে একটি নতুন ডিজিটাল শাখা উদ্বোধনের মাধ্যমে এই সচেতনতামূলক ক্যাম্পেইনের সূচনা করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের ‘পিএম-রাহাত’ এবং ‘রাহ-বীর’ প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত রয়েছে এমন এই মেট্রো স্টেশনের ডিজিটাল শাখায় এসে কিউআর কোড স্ক্যান করে যেকোনো গাড়ির থার্ড-পার্টি ইনস্যুরেন্সের মেয়াদ যাচাই করা যাবে এবং চাইলে ডিজিটাল পলিসিও কেনা সম্ভব।
ভারতের মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী থার্ড-পার্টি ইনস্যুরেন্স বাধ্যতামূলক হলেও বহু গাড়ি এখনও বীমাহীন অবস্থায় চলাচল করে। এই সচেতনতা দূর করতেই বাজাজ জেনারেল ইনস্যুরেন্সের এই প্রচেষ্টা। পাশাপাশি, সড়ক দুর্ঘটনায় সাহায্যকারী ভালো মানুষদের পুরস্কৃত করার ‘রাহ-বীর’ প্রকল্প এবং দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে নগদহীন চিকিৎসা প্রদানের ‘পিএম-রাহাত’ প্রকল্প সম্পর্কেও নাগরিকদের ওয়াকিবহাল করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির এমডি ও সিইও ড. তপন সিংঘেল বলেন, বাজাজ গ্রুপ ১০০ বছর এবং বাজাজ জেনারেল ইনস্যুরেন্স ২৫ বছরে পদার্পণ করায় পুনে শহরের মানুষের সুরক্ষায় এই বিশেষ উপহার দেওয়া হলো। পুনে সিটি পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) ড. সন্দীপ ভাজিভাক্রে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন যে, সড়ক নিরাপত্তা কেবল পুলিশের একক দায়িত্ব নয়, এর জন্য নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সঠিক বীমা ও সময়মতো সহায়তা অনেক প্রাণ বাঁচাতে পারে।
