বছরশেষের ছুটির ভ্রমণকে সাশ্রয়ী করতে ১৪ নভেম্বর থেকে দ্বিতীয়বারের জন্য ‘ট্রাভেল কা মুহূর্ত সেল’ শুরু করছে মেকমাইট্রিপ। এই সেলে বিমান, হোটেল, হোমস্টে, ভিলা, হলিডে প্যাকেজ, বাস, ক্যাব, ট্রেন, পর্যটন কেন্দ্র, বৈদেশিক মুদ্রা বিনিময় ও ভিসা পরিষেবায় বিশেষ ছাড় মিলবে।
১১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই উদ্যোগে অংশ নিচ্ছে ৩০ হাজারেরও বেশি দেশীয় এবং ৩৫০০-র বেশি আন্তর্জাতিক হোটেল ও থাকার ব্যবস্থা, ৩৫টি বিমান সংস্থা এবং ৮টি ব্যাঙ্ক। কুর্গ, আন্দামান, লাক্ষাদ্বীপ, কেরল, গোয়া, রাজস্থান, জম্মু ও কাশ্মীরের পাশাপাশি জাপান, দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে থাকছে বিশেষ অফার। ফেরারি ওয়ার্ল্ড, ইউনিভার্সাল স্টুডিও, মাদাম তুসো, নাইট সাফারি ও সিঙ্গাপুর চিড়িয়াখানার মতো জনপ্রিয় পর্যটন আকর্ষণও এই প্রচারে সামিল হয়েছে।
মেকমাইট্রিপের চিফ অপারেটিং অফিসার রাজ ঋষি সিং জানান, পর্যটকদের আগাম পরিকল্পনা ও বুকিংয়ে উৎসাহিত করার পাশাপাশি পর্যটন মরসুমের আগে অংশীদার সংস্থাগুলিকে চাহিদা বুঝে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
সেলের প্রচারে ব্র্যান্ড অ্যাম্বাসাডর আলিয়া ভাট ও রণবীর সিংকে নিয়ে ছয়টি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে সৃজনশীল সংস্থা ট্যালেন্টেড। এমএমটিব্ল্যাক সদস্যরা ১৩ নভেম্বর থেকেই আগাম সেলের সুবিধা পাবেন। তাঁদের জন্য প্রতি শুক্রবার থাকছে ‘ব্ল্যাক ফ্রাইডে ডিল’। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত গ্রাহকের জন্য সীমিত সংখ্যক বুকিংয়ে ‘লাইটনিং ড্রপস’ অফার থাকবে। ‘ওয়ানসার্কেল’ পুরস্কার কর্মসূচির সদস্যরাও অতিরিক্ত সুবিধা পাবেন।
অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ব্রিটিশ এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, তাজ, আইটিসি, লেমন ট্রি, ক্লাব মহিন্দ্রা, স্টে ভিস্তা, জোস্টেল-সহ একাধিক সংস্থা। অ্যাক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই, কোটাক মহিন্দ্রা, পাঞ্জাব ন্যাশনাল, আরবিএল ও ইয়েস ব্যাঙ্ক-সহ মোট আটটি ব্যাঙ্কও এই সেলের অংশীদার।
ভ্রমণে বিশেষ অফার নিয়ে মেকমাইট্রিপ, সেলে ৩০ হাজার দেশীয় হোটেল
