Blog

দলিত আইকন বাবু জগজীবন রামের ১১৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী মোদী

দলিত আইকন বাবু জগজীবন রামের ১১৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ স্বাধীনতা সংগ্রামী বাবু জগজীবন রামকে তাঁর ১১৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বলেছেন যে জাতি সর্বদা সেই প্রবীণ নেতার অসাধারণ অবদানকে স্মরণ করবে যিনি তাঁর প্রশাসনিক দক্ষতা এবং দরিদ্রদের জন্য উদ্বেগের জন্য প্রশংসিত ছিলেন। "বাবু জগজীবন রাম জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। আমাদের জাতি সর্বদা স্বাধীনতা আন্দোলনের সময় বা স্বাধীনতার পরে তাঁর অসামান্য অবদানকে স্মরণ করবে । তিনি তাঁর প্রশাসনিক দক্ষতা এবং দরিদ্রদের প্রতি উদ্বেগের জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন," প্রধানমন্ত্রী মোদি টুইট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটটি দেখুনঃ https://twitter.com/narendramodi/status/1511196029890494468?s=20&t=JCb3HCKAR5ChsvTCRQC3zA
Read More
রাজ্যে বাড়ছে সুস্থতার হার

রাজ্যে বাড়ছে সুস্থতার হার

এই মুহূর্তে বেশ অনেকটা স্বস্তি মিলছে রাজ্যের সংক্রমনের সংখ্যায়। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে হল ০.১৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা…
Read More
ওকাইটি টি এস্টেট চায়ের ফাস্ট ফ্লাশ উদযাপন

ওকাইটি টি এস্টেট চায়ের ফাস্ট ফ্লাশ উদযাপন

মিরিক, দার্জিলিং-এ চায়ের ফাস্ট ফ্লাশ উদযাপন করেছে ওকাইটি টি এস্টেট। উল্লেখ্য, দার্জিলিং ফার্স্ট ফ্লাশ হল প্রত্যেক চা বিশেষজ্ঞের জন্য একটি বহু-প্রতীক্ষিত চা। যা চা গাছের পাতা দিয়ে তৈরি হয় এবং যা ৩-৪ মাস হাইবারনেশনের পরে অঙ্কুরিত হয়। ফার্স্ট ফ্লাশের চা সাধারণত অন্যান্য ফ্লাশের তুলনায় হালকা হয়। সাধারণত, প্রথম ফ্লাশের পাতাগুলি অন্যান্য ফ্লাশের তুলনায় বেশিক্ষণ শুকানো হয় এবং কম অক্সিডাইজ করা হয়। বিশ্বব্যাপী এই চায়ের চাহিদার কথা মাথায় রেখে প্যাকিংয়ের সময় পলিফেনল এবং ক্যাটেচিন দিয়ে প্যাক করা হয়।  এই চা শুধুমাত্র স্বাদ ও গন্ধেই অতুলনীয় তা নয় শরীরকে  বিশেষ ভাবে এনার্জীও প্রদান করে। প্রথম ফ্লাশের পাতা উপড়ে ফেলার উল্লেখযোগ্য ঘটনাকে স্মরণীয়…
Read More
ইলেকট্রিসিটির জন্য ভারত-জাপান চুক্তি

ইলেকট্রিসিটির জন্য ভারত-জাপান চুক্তি

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিদ্যুৎ সরবরাহের উন্নতি প্রকল্পে ভারত সরকারের সঙ্গে ৪  বিলিয়ন ইয়েন (২৫০ কোটি টাকার আনুমানিক) অনুদান চুক্তি স্বাক্ষর করল জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জেআইসিএ। প্রকল্পটির উদ্দেশ্য হল পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে উৎপন্ন শক্তি ব্যবহার করে দক্ষিণ আন্দামানে বিদ্যুত সরবরাহকে স্থিতিশীল করা। উল্লেখ্য, প্রকল্পটির এগজিকিউটিভ এজেন্সি হল আন্দামান ও নিকোবর প্রশাসন। ফেব্রুয়ারি  ২০২৪এর মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে।  জেআইসিএ-এর ইন্ডিয়া অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ সাইতো মিৎসুনোরি বলেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে উন্নত জীবিকা ও শিল্পের প্রচারের জন্য স্থিতিশীল এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Read More
লঞ্চ হল হায়ারের ৫ স্টার এলিগ্যান্ট কুল এসি

লঞ্চ হল হায়ারের ৫ স্টার এলিগ্যান্ট কুল এসি

রিভলিউশনারি ২০২২ এলিগ্যান্ট কুল ৫ স্টার এয়ার কন্ডিশনার লাইন-আপ লঞ্চ করল হায়ার। আইকনিক ফ্রস্ট সেলফ ক্লিন প্রযুক্তি যুক্ত এই এলিগ্যান্ট এসি  ৯৯.৯% বায়ু দূষণ দূর করে। এছাড়াও নতুন হায়ার এলিগ্যান্ট কুল ৫.৪০ এর একটি আইএসইইআর অফার করে। এতে  ট্রিপল ইনভার্টার প্লাস প্রযুক্তি থাকায় এটি চালানোর জন্য গ্রাহকদের এনার্জী সঞ্চয় হয়। ৫৪০০-ওয়াট কুলিং ক্ষমতা সহ, নতুন এয়ার কন্ডিশনারগুলি ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চরম তাপমাত্রায়ও সর্বোত্তম কার্যক্ষমতার জন্য ডিজাইন করা হয়েছে। ইজি কনভার্টেবল হওয়ায় সহজেই এসি-র টন ধারন ক্ষমতা সিলেক্ট করা সম্ভব। হায়ার তার এলিগ্যান্ট কুল এসি লাইন-আপে ১০টি নতুন মডেল লঞ্চ করছে। যার দাম ৩৩,৯৯০ টাকা থেকে ৭৯,৯৯০ টাকা পর্যন্ত। কম্প্রেসারে…
Read More
কলকাতায় কাপশাপ

কলকাতায় কাপশাপ

এপ্রিলেই কলকাতায় তার নতুন অফিস শুরু  করতে চায় কাপশাপ ৷ সংস্থাটি বর্তমানে পুনে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ জুড়ে কাজ করছে। উল্লেখ্য, এই কাপশাপ হল একটি পূর্ণ-পরিষেবা সংস্থা যা স্বাধীন ব্যবসায়িক ইউনিট হিসাবে কাজ করবে।কাপশাপ হল একটি ৩৬০-ডিগ্রি বিপণন সংস্থা যা ব্র্যান্ডগুলিকে তাদের বৃদ্ধির পর্যায়ে অধিগ্রহণ, বিপণন কৌশল এবং সৃজনশীল পরিষেবাগুলিতে সহায়তা করে৷ কাপশাপ-র লক্ষ্য হল যে কোন জায়গার সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসায় অগ্রগতি। কাপশাপ-র সহ-প্রতিষ্ঠাতা সৌরভ কুমার বলেন, মেট্রো সিটি আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আশাকরি এখানেও আমরা সফল হব।
Read More
গুয়াহাটিতে লঞ্চ করল কুল নিউ গ্লাঞ্জা

গুয়াহাটিতে লঞ্চ করল কুল নিউ গ্লাঞ্জা

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) আজ গুয়াহাটিতে লঞ্চ করল তার কুল নিউ টয়োটা গ্লাঞ্জা। এটি হল টয়োটার হ্যাচব্যাক সেগমেন্টের সবচেয়ে প্রতীক্ষিত অফার। স্পোর্টি  ডিজাইনের  গ্লাঞ্জা হল ভারতে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের টয়োটা। এই নতুন গ্লাঞ্জার লঞ্চ উপলক্ষে উপস্থিতি ছিলেন জনপ্রিয় অসমীয়া অভিনেতা  রবি শর্মা, ডিলার প্রিন্সিপাল  রাহুল দেব শর্মা  এবং টিকেএম-র  সদস্যরা  । কুল গ্লাঞ্জা ম্যানুয়াল ট্রান্সমিশন(মটি) এবং অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন(এমটি) উভয় মোডেই উপলবদ্ধ। নতুন গ্লাঞ্জা জ্বালানি সাশ্রয়ী কে-সিরিজ ইঞ্জিন' দিয়ে সজ্জিত। টয়োটার সিগনেচার স্টাইলিশ ফ্রন্ট গ্রিল এবং বাম্পার গ্লাঞ্জার লুককে একটি বিশেষত্ব প্রদান করে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, হেড-আপ ডিসপ্লে এবং ৩৬০ডিগ্রি ক্যামেরা ইন্টিরিয়র ডিজাইনে একটি বিশেষ মাত্রা যোগ করে এবং ৬টি এয়ারব্যাগ…
Read More
ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে শহর

ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে শহর

দেখতে দেখতে ধংসস্তূপ পরিণত হলো একটা গোটা শহর৷ রুশ আগ্রাসনে কিয়েভ যেন মৃত্যুপুরী৷ চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ৷ কিয়েভ থেকে পুতিন বাহিনী পিছু হটতেই গোটা রাজধানী পুনর্দখল নিয়েছে ইউক্রেন সেনা। কিন্তু কিয়েভের পরিস্থিতি রীতিমতো শোচনীয়৷ শহরে ঢুকলেই নাক ঝলসে যাচ্ছে পচা গন্ধে৷ চারিদিকে শুধুই মৃতদেহর স্তূপ৷ রবিবার কিয়েভের প্রসিকিউটর জেনারেল ইরানা ভেনেদিরটোভা জানান, গোটা কিয়েভের দখল নেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত শহর থেকে উদ্ধার করা হয়েছে ৪১০টি মৃতদেহ৷ নিহতরা সকলেই ইউক্রেনের সাধারণ নাগরিক৷  ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বক্তব্য রাখার সময় ইরানা ভেনেদিরটোভা বলেন, “আমরা রাজধানী কিয়েভের স্বাধীন অঞ্চলগুলি থেকে এখনও পর্যন্ত ৪১০ টি দেহ উদ্ধার করেছি। ফরেন্সিক এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে দেহগুলি পরীক্ষা…
Read More
হাসপাতালে ভর্তি অভিনেত্রী

হাসপাতালে ভর্তি অভিনেত্রী

প্রাণে বেঁচে গেলেন তিনি, সামান্যের জন্যই পেলেন রক্ষা৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেত্রী মালাইকা আরোরা৷ মুম্বইয়ের পনভেল এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি৷ খোপোলি এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় মালাইকার গাড়ি৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত অভিনেত্রীকে৷  জানা গিয়েছে, রাজ ঠাকরের একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার জন্য খোপোলি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে পুনে থেকে মুম্বই যাচ্ছিলেন তাঁর দলের কর্মী-সমর্থকরা। তাঁদেরই তিনটি গাড়িতে পর পর ধাক্কা মারে মালাইকার গাড়ি। দুর্ঘটনার মালাইকা চোখে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে৷ রাজ ঠাকরের সমর্থকরাই তাঁকে তড়িঘড়ি নবি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যান৷ চোট লাগলেও তিনি বিপন্মুক্ত…
Read More
স্বস্তির মাঝেই বাড়ছে মৃত্যুর সংখ্যা

স্বস্তির মাঝেই বাড়ছে মৃত্যুর সংখ্যা

করোনা সংক্রমণের গ্রাফে বেশ খানিকটা স্বস্তি। এইমুহূর্তে করোনা দেশের পরিস্থিতি স্বাভাবিক। দু'বছর পর আবার স্বাভাবিক হয়েছে দেশ। উঠে গিয়েছে কোভিড বিধি। চতুর্থ ঢেউয়ের একটা আশঙ্কা থাকলেও অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ এলেও তা আর কোনও প্রভাব ফেলবে না। আপাতত দেশের কোভিড গ্রাফ যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু মৃত্যু হার নিয়ে একটা সামান্য চিন্তা থেকেই যাচ্ছে। বিধি উঠে যাওয়াতে অনেকেই বেপরোয়া হয়ে পড়বেন বলে অনুমান। তাই বারবার সচেতন হওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬০। এই একই সময় মৃত্যু হয়েছে ৮৩ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২১ হাজার ২৬৪ জন।…
Read More
দেশের প্রধানমন্ত্রীকে হুমকি

দেশের প্রধানমন্ত্রীকে হুমকি

আবার একবার এলো বড় হুমকি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি৷ হুমকি দিয়ে ইমেল পাঠানো হল এনআইএ-র মুম্বই শাখায়৷ এই ইমেল ঘিরে তোলপাড় দিল্লির দরবার৷ ইমেলে দাবি করা হয়েছে, হামলার জন্য প্রস্তুত রয়েছে ২০ স্লিপার সেল, ২০ কেজি আরডিএক্স৷ কোন আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে, তদন্ত শুরু করেছে এনআইএ৷  যে এই ইমেলটি পাঠিয়েছেন তিনি লিখেছেন, মোদী তাঁর জীবন নষ্ট করে দিয়েছেন৷ তিনি কোনও ভাবেই চান না, মোদী আর বেঁচে থাকুন৷ তাই প্রধানমন্ত্রীকে খুন করার ছক কষেছেন তিনি৷  এখানেই শেষ নয়, ওই ব্যক্তি আরও জানিয়েছেন, যে বা যারা প্রধানমন্ত্রীকে খুন করতে পারবে, সেরকম লোকও চেনা রয়েছে তাঁর৷ তাই, প্রধানমন্ত্রীকে খুন করা তাঁর কাছে…
Read More
বড়ো প্রস্তাব ভারতের কাছে

বড়ো প্রস্তাব ভারতের কাছে

একমাস অতিক্রম করেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়সীমা৷ অবিরাম গতিতে চলতে থাকা যুদ্ধের মাঝেই বন্ধু ভারতের কাছে বড়ো প্রস্তাব৷ জলের দরে ভারতের কাছে তেল বেচার প্রস্তাব দিল রাশিয়া৷ যা বর্তমান দরের চেয়ে কম তো বটেই৷ বলা ভালো যুদ্ধ শুরুর আগে অপরিশোধিত তেলের যা দাম ছিল, তার চেয়েও কম দামে ভারতকে তেল বেচতে আগ্রহী মস্কো৷ দেখতে গেলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে তেলের বাজারে ফায়দা হবে ভারতেরই৷  পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরেই আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশ রাশিয়ার উপর গুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে৷ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে আমেরিকা ও ইউরোপের বহু দেশ৷ অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে চিনের পাশাপাশি ভারতকেও…
Read More
সব নিয়ম প্রত্যাহার হলেও, থেকেই যাচ্ছে কিছু নিয়ম

সব নিয়ম প্রত্যাহার হলেও, থেকেই যাচ্ছে কিছু নিয়ম

সংক্রমণের সূত্রপাত আজ থেকে দু বছর আগে৷ ২০২০ সালের মার্চ মাস৷ করোনার থাবার দেশজুড়ে জারি করা হয় লকডাউন৷ এর পর থেকে সংক্রমণের বাড়বাড়ন্তে হাজারো বিধিনিষেধ মেনে চলতে হয়েছে৷ গত দুই বছর ধরে সংক্রমণের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে কখনও কঠোর, কখনও আবার সেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে৷ তবে তা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি৷ তবে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক৷ সংক্রমণ নিম্নমুখী হতেই পুরোপুরিভাবে বিধিনিষেধে ইতি টানা হল। কেন্দ্রের ঘোষণার পর আজ থেকেই দেশের সমস্ত কোভিডবিধি সমাপ্ত হতে চলেছে। তবে ভিড়ে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়ার শর্ত ভুললে চলবে না বলেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ কোভিড নিয়ন্ত্রণে থাকলেও, তা বিদায় নেয়নি৷  গত ২৪ মার্চ কেন্দ্রের তরফে কোভিডবিধি…
Read More
চলতি মাসেই হবে গেরুয়া শিবিরের নবান্ন অভিযান

চলতি মাসেই হবে গেরুয়া শিবিরের নবান্ন অভিযান

রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার। এর মাঝে বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বারেবারে প্রশ্ন তুলে এসেছে বিজেপি। সম্প্রতি রামপুরহাট কাণ্ড নিয়েও রাস্তায় নেমেছে তারা, তোলা হয়েছে শাসক দলের বিরুদ্ধে আওয়াজ। রাজ্য যে থাকার উপযুক্ত নয় সেই নিয়েও সওয়াল তোলা হয়েছে। এবার এই সব ইস্যুকে কেন্দ্র করেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। এপ্রিল মাসেই নবান্ন অভিযান করার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে। রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে চলতি সপ্তাহেই কলকাতার রাজপথে নেমেছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেদিনই নবান্ন অভিযানের কথা বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, নবান্নের ১৪ তলা নাড়িয়ে…
Read More