Blog

রাজ্যের উত্তাল পরিস্থিতির মাঝেই ডাক পড়লো মুখ্যমন্ত্রীর

রাজ্যের উত্তাল পরিস্থিতির মাঝেই ডাক পড়লো মুখ্যমন্ত্রীর

প্রতিনিয়ত জল্পনা বাড়ছে রামপুরহাট কাঁণ্ডে। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ে আলোচনা করার জন্য রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে দেখা করার কথা বলেছেন তিনি। আজ টুইটারে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির প্রতিলিপি প্রকাশ করে রামপুরহাটে হিংসার প্রেক্ষিতে সিবিআই তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের বিবৃতি এবং তাদের অবস্থানের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল। হাইকোর্টের নির্দেশে সিবিআই সেখানে তদন্ত করলেও তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন তার সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি গতকাল রাজ্য বিধানসভার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। বগটুই কাণ্ডে ইতিমধ্যেই চাপে রয়েছে বাংলার শাসক শিবির। তার…
Read More
এইমুহূর্তে প্রায় একশো শতাংশের কাছাকাছি সুস্থ দেশে

এইমুহূর্তে প্রায় একশো শতাংশের কাছাকাছি সুস্থ দেশে

তবে কি এবার করোনা মুক্তির পথে দেশ? তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ আর কোনও প্রভাব ফেলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের কোভিড গ্রাফে আরও হেরফের হল আজ। গত ২৪ ঘন্টার তুলনায় দৈনিক সংক্রমণ কমল আজ। অ্যাকটিভ কেস তুলনামুলকভাবে নিয়ন্ত্রণেই রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩৩। এই একই সময় মৃত্যু হয়েছে ৩১ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২১ হাজার ১০১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ১ হাজার ৮৭৬।…
Read More
উদ্ধার হলো কয়েকশো বোমা

উদ্ধার হলো কয়েকশো বোমা

কাজ হচ্ছে নির্দেশ মতো। রামপুরহাটের পুনরাবৃত্তি না চেয়ে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন জেলা নেতৃত্বকে। তাঁর নির্দেশের পরেই জেলা জুড়ে তল্লাশি অভিযান হয়েছে। সেই অভিযান থেকেই উঠে এল বিস্ফোরক তথ্য। গত চার দিনে কমপক্ষে ৪০০ তাজা বোমা উদ্ধার করা গিয়েছে অনুব্রত গড় থেকে। এতেই অনুমান করা যায় যে, বীরভূম কার্যত বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে রয়েছে। যদিও বিরোধীদের বক্তব্য, এটা আইওয়াশ ছাড়া কিছুই নয়। আরও বেশি বোমা আছে জেলায়। মাড়গ্রাম, দুবরাজপুর, লাভপুর, মল্লারপুর এই সব জায়গা থেকে একাধিক বোমা উদ্ধার করা গিয়েছে বলেই জানা যাচ্ছে। কোনও জায়গা থেকে ৬০ টি, কোনও জায়গা থেকে…
Read More
আরো বাড়বে গরম

আরো বাড়বে গরম

ভুল হলো পূর্বাভাস। দু'দুটি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বাংলায় এমন আভাস ছিল। কিন্তু কোথায় কী? সেই রকম কোনও প্রভাব বাংলাতে পড়েনি, বৃষ্টিও হয়নি। উলটে এখন জানা গেল, তাপপ্রবাহ বাড়বে পশ্চিমবঙ্গে। আগামী কয়েক দিনে তাপমাত্রার বদল হবে এবং তা উত্তাপ বাড়াবে। যদি কেউ ভেবে থাকেন যে আগামী কয়েক দিনে হয়তো কালবৈশাখী আসবে, তাহলে তিনিও বড় ভুল ভেবে ফেলেছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত সেই সম্ভাবনাও কম। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের হার বাড়বে জেলায় জেলায়। কমপক্ষে চার জেলায় সতর্কতা দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ব্যাপক হারে তাপপ্রবাহ বাড়ার অনুমান করা হচ্ছে। পাশাপাশি কলকাতাতেও বাড়তে চলেছে গরম বলে পূর্বাভাস।…
Read More
ফের একবার হুঙ্কার পুতিনের

ফের একবার হুঙ্কার পুতিনের

বিগত এক মাস ধরে চলেছে যুদ্ধ৷ এক মাস অতিক্রান্ত৷ যুদ্ধের আগুনে পুড়ছে ইউক্রেন৷ অথচ যুদ্ধ থামার কোনও নামগন্ধ নেই৷ পুতিনের যা মনোভাব, তাতে শান্তি দূর অস্ত! অদূর ভবিষ্যতে যুদ্ধ থামার কোনও সম্ভাবনাই নেই৷ এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে লেখা একটি চিঠি নিয়ে ক্রেমলিন পৌঁছন অনুমোদিত শান্তিদূত রোমান আব্রামোভিচ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই চিঠিটি পড়ার পরেই পুতিন নাকি বলে ওঠেন, ‘‘জেলেনস্তকিকে বলে দিও, আমি ওদের গুঁড়িয়ে দেব৷’’ সেই চিঠিতে অবশ্য কোনও আলোচনার প্রস্তাব দেননি জেলেনস্কি৷ শুধুমাত্র রাশিয়ার আক্রমণের ফলে ইউক্রেনে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁর বিবরণ তুলে ধরেছিলেন জেলেনস্কি। এদিকে, যুদ্ধে ইতি টানতে মঙ্গলবার ফের আলোচনার টেবিলে বসছে দুই…
Read More
ভোটের আগে অস্ত্র উদ্ধার

ভোটের আগে অস্ত্র উদ্ধার

আসন্ন উপনির্বাচন পরিস্থিতিতে চলছে কড়া নজরদারি৷ আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে পুলিশের কড়া নজরদারিতে শিল্পাঞ্চল৷ জোর কদমে চলছে তল্লাশি, নজরদারি, ধরপাকড়৷ অস্ত্রসস্ত্র সহ সালানপুর, জামুড়িয়া ও কুলটি থেকে তিন দুস্কৃতীকে গ্রেফতার করল পুলিশ৷ উদ্ধার করা হয়েছে ৩ টি পাইপগান, ৭ রাউন্ড গুলি। তিন জনের মধ্যে এক দুষ্কৃতীকে পাইপগান ও গুলি-সহ গ্রেফতার করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ধৃত ব্যক্তির নাম জয়ন্ত সরকার৷ বাড়ি জিতপুর উত্তররামপুর গ্রাম পঞ্চায়েতের নামোকেশিয়া এলাকায়। লোয়ার কেশিয়ার পিছনে ছাতিম বাগান থেকে  ওই ব্যক্তিকে ধরে পুলিশ। তার কাছে ছিল বাইক৷ ধৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। সালানপুরের পরে জামুড়িয়া৷ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ৷ ৫…
Read More
থানার সামনে মাইকে তৃনমূল নেতা ও পুলিশকে প্রকাশ্যে হুমকি বিজেপির জেলা সম্পাদকের

থানার সামনে মাইকে তৃনমূল নেতা ও পুলিশকে প্রকাশ্যে হুমকি বিজেপির জেলা সম্পাদকের

"আমরা বদলও করবো বদলাও নেবো, পুলিশ কেও বলছি আপনাদের নামেও কেস হবে এবং পরিবারের বিরুদ্ধেও কেস দেব, থানার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, তৃনমূল আর বেশিদিন থাকবেনা সময় আছে সুধরে জান" বক্তব্য শ্যাম প্রসাদের। গত 28 শে মার্চ বিধানসভায় বিজেপি বিধায়ক দের ওপর হামলার প্রতিবাদে আজ জলপাইগুড়ি জেলা বিজেপির নেতা কর্মীরা কোতোয়ালি থানার গেটের বাইরে বসে বিক্ষোভ দেখান, তারা জানান যে, পুলিশ প্রশাসন তাদের কর্মীদের বিনা অপরাধে আটক করেছে এবং রামপুর নিয়ে রাজ্য সরকার ভূমিকা নিন্দাজনক।
Read More
জল্পনার মাঝেই পদে যুক্ত হলেন এক মন্ত্রী

জল্পনার মাঝেই পদে যুক্ত হলেন এক মন্ত্রী

জল্পনা চলছিল খালি পদ নিয়ে। রাজ্য বিধানসভায় প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রর ফাঁকা ঘর দুটির জন্যে চার জন মন্ত্রী আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছিল আগেই। পাশাপাশি ফাঁকা রয়েছে আরও এক প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের ঘর। সেই ঘর এক মন্ত্রীর জন্য বরাদ্দ করা হলেও বাকি ঘরগুলি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধন পাণ্ডের ওই ঘর সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ঘর নিয়ে জল্পনা এখনও বহাল। আসলে একতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের পাশে থাকা গুরুত্বপূর্ণ এই ঘর দুটির জন্য বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় ছাড়াও আরও কয়েকজন মন্ত্রী আবেদন করেছেন…
Read More
সাম্প্রদায়িকতা “ভারতের আইটি ক্ষেত্রকে ধ্বংস করবে”, কিরণ শ সতর্ক করে বললেন

সাম্প্রদায়িকতা “ভারতের আইটি ক্ষেত্রকে ধ্বংস করবে”, কিরণ শ সতর্ক করে বললেন

মন্দির উৎসবে মুসলিম ব্যবসায়ীদের নিষিদ্ধ করার জন্য দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির আহ্বানে কর্ণাটকের এক সারির মাঝখানে, বায়োকন প্রধান কিরণ মজুমদার-শ মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইকে রাজ্যে "ক্রমবর্ধমান ধর্মীয় বিভাজন সমাধান" করার আহ্বান জানিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে কারিগরি খাত যদি সাম্প্রদায়িক হয়ে ওঠে তবে তা ভারতের বিশ্ব নেতৃত্বকে "ধ্বংস" করবে। কিরণ শ প্রথম বড় কর্পোরেট নেতা যিনি প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন যাকে তিনি "সাম্প্রদায়িক বর্জন" বলেছেন, কর্ণাটক সরকার মন্দির প্রাঙ্গনে অ-হিন্দুদের ব্যবসা করতে বাধা দেওয়ার একটি পুরানো নিয়মের উল্লেখ করার কয়েকদিন পরে। "কর্নাটক সর্বদা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন করেছে এবং আমাদের অবশ্যই এই ধরনের সাম্প্রদায়িক বর্জনের অনুমতি দেওয়া উচিত নয়- যদি আইটিবিটি (আইটি এবং বায়োটেক)…
Read More
বিকাল ৩ টায় ম্যাট্রিক(ক্লাস ১০)-এর ফলাফল ঘোষণা করবে বিহার বোর্ড

বিকাল ৩ টায় ম্যাট্রিক(ক্লাস ১০)-এর ফলাফল ঘোষণা করবে বিহার বোর্ড

বিহার বোর্ড (বিএসইবি) ৩১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ম্যাট্রিকুলেশন, ক্লাস ১০ পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। ফলাফল ঘোষণার সময় স্থগিত করা হয়েছিল যা আগে আজ দুপুর ১টায় নির্ধারিত ছিল। সঞ্জয় কুমার, অতিরিক্ত মুখ্য সচিব এবং বোর্ড চেয়ারম্যান আনন্দ কিশোরের উপস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বিজয় কুমার চৌধুরী আজ বিকেল ৩টায় ম্যাট্রিকের ফলাফল ঘোষণা করবেন। একবার অফিসিয়াল ভাবে  ঘোষণা করা হলে, শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- biharboardonline.bihar.gov.in, onlineonlinebseb.in-এ ফলাফল দেখতে পারবে। মোট ১৭ লক্ষ ছাত্র এই বছর ম্যাট্রিকুলেশন, ১০ তম শ্রেণীর পরীক্ষায় অংশ নিয়েছিল যা ১৭ থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত পরিচালিত হয়েছিল। ক্লাস ১০ বিএসইবি পরীক্ষায় পাস করার জন্য, শিক্ষার্থীদের বিএসইবি ১০ তম ফলাফলে ন্যূনতম…
Read More
বাড়ির জন্য নিরাপদ – পলিক্যাব গ্রিন ওয়্যারস

বাড়ির জন্য নিরাপদ – পলিক্যাব গ্রিন ওয়্যারস

আজকাল বাড়িঘর ঘিরে থাকে নানান ধরণের তারে। বেশিরভাগ সময়ে সেগুলি কনসিল্ড থাকে বলে স্বাস্থ্যের ওপরে তাদের কুপ্রভাবের কথা বোঝা যায় না। নিম্নমানের তার শর্ট-সার্কিট ঘটাতে পারে ও সেগুলিতে থাকা লেড ও ক্যাডমিয়ামের মত টক্সিক এলিমেন্ট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হেভি অ্যাপ্লায়েন্সের জন্য বাড়িতে নিম্নমানের তার ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। গ্রাহকদের উচিত বাড়িতে ব্যবহারের জন্য আনা তারের মান বিষয়ে সচেতন থাকা। আজকাল সচেতন ওয়্যার ও কেবল নির্মাতারা তাদের প্রস্তুত-পদ্ধতিতে পরিবর্তন এনে যেসব তার বাজারে আনেন সেগুলি অনেকটাই টক্সিক এলিমেন্ট-মুক্ত। এর ফলে গ্রাহকরা উপকৃত হন। গ্রাহকদের উচিত বাড়ির জন্য তার নির্বাচনের ক্ষেত্রে ৫টি গুণমানের দিকে লক্ষ্য রাখা: শক প্রোটেকশন, এনার্জি এফিসিয়েন্ট, নন-টক্সিক-লেড…
Read More
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ভারতের বিদেশনীতির প্রশংসায় পাকিস্তান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ভারতের বিদেশনীতির প্রশংসায় পাকিস্তান

ইউএন জেনারেল অ্যাসেম্বলি ও সিকিউরিটি কাউন্সিল ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে মানবিকতার সমস্যা বিষয়ে খসড়া প্রস্তাব নিয়ে ভোটাভুটির পথে যাওয়ার আগে নিউ ইয়র্কে পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ভারত বর্তমানে ইউএন সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ইউএন জেনারেল অ্যাসেম্বলি দুটি পরস্পর বিরোধী খসড়া প্রস্তাব গ্রহণের পূর্বমুহূর্তে শ্রিংলা আমেরিকায় পৌঁছে গেছেন। নিউ ইয়র্কে শ্রিংলার উপস্থিতি খুবই গুরুত্ত্বপূর্ণ কারণ ইউক্রেন সমস্যা নিয়ে ভারতের অবস্থান পরিবর্তনের জন্য যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রক রাশিয়া ও ইউক্রেনের চলতি যুদ্ধ বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের প্রশংসা অর্জন করেছে। নিরপেক্ষ বিদেশনীতি গ্রহণের জন্য কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের…
Read More
ভি নিয়ে এল ‘ভি মাইফাই’ রাউটার

ভি নিয়ে এল ‘ভি মাইফাই’ রাউটার

ভারতের অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভি (Vi) ভি ফ্যামিলি প্ল্যান ও ইন্ডিভিজুয়াল পোস্ট পেইড প্ল্যানের গ্রাহকদের জন্য লঞ্চ করল ভি মাইফাই (Vi MiFi)। এটি হল এক পকেট-সাইজড ৪জি রাউটার যা যেকোনও সময়ে একসঙ্গে একাধিক ডিভাইসের জন্য রিলায়েবল, হাই-স্পিড ও সিকিয়োর কানেক্টিভিটি প্রদান করে। ভি মাইফাই ১৫০ এমবিপিএস সুপারফাস্ট স্পিড দিতে পারে ও একসঙ্গে ১০টি পর্যন্ত ওয়াই-ফাই ডিভাইসের (যেমন মোবাইল, স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট, সিসিটিভি, স্মার্ট স্পিকার ইত্যাদি) সঙ্গে সংযোগ ঘটাতে পারে।হাই-স্পিড ও সিকিয়োর ইন্টারনেট অ্যাক্সেসের কারণে ভি মাইফাই গ্রাহকদের কাছে খুবই উপযোগী বলে বিবেচ্য হবে। ছিমছাম গড়নের ও হালকা ওজনের ভি মাইফাই-এ রয়েছে ২৭০০এমএএইচ রিচার্জেবল ব্যাটারি যা বিনাবাধায় ৫ ঘন্টা অবধি…
Read More
আইটেলের নতুন স্মার্টফোন – ভিশন ৩

আইটেলের নতুন স্মার্টফোন – ভিশন ৩

ভারতের ‘মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড’ আইটেল এবার লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন – ‘আইটেল ভিশন ৩’। ১৮ওয়াট ফাস্ট চার্জিং-সহ এই স্মার্টফোনের দাম ৭৯৯৯ টাকা। এটিই ভারতের প্রথম স্মার্টফোন যা এই টেকনোলজি-সহ এত কম দামে পাওয়া যাচ্ছে। বর্তমানে ফোনটি শুধুমাত্র অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে অফলাইন রিটেল আউটলেটগুলিতেও। আইটেল ভিশন ৩ পাওয়া যাচ্ছে তিনটি কলারে – জুয়েল ব্লু, মাল্টিকলার গ্রিন, ডিপ ওশান ব্ল্যাক। আইটেল ভিশন ৩ স্মার্টফোনে রয়েছে – ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস ওয়াটারড্রপ ডিসপ্লে, ৩জিবি র‍্যাম, ৬৪জিবি রম, ৮এমপি + ভিজিএ ডুয়াল ক্যামেরা, ৫এমপি ফ্রন্ট ক্যামেরা, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই পাওয়ার মাস্টার ও রিভার্স…
Read More