Blog

কয়লা কাণ্ড নিয়ে প্রকাশ্যে আসছে নয়া তথ্য

কয়লা কাণ্ড নিয়ে প্রকাশ্যে আসছে নয়া তথ্য

আবার একবার শুরু হয়েছে কয়লা কান্ডের জিজ্ঞেসাবাদ। কয়লা পাচার মামলায় জিজ্ঞাবাবাদের জন্য ফের সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তার জন্যই সেখানে আজ হাজিরা দিতে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলেছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, তাঁর কাছে বিনয় মিশ্র সম্পর্কে জানতে চেয়েছে ইডি এবং দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেও প্রশ্ন করেছে তারা। কয়লা পাচার-কাণ্ডে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু ইডির তলবকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক৷ তাঁর আর্জি ছিল, ইডির অফিসাররা যেন কলকাতাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করেন৷ কিন্তু গত ১১…
Read More
তাপমাত্রা বাড়বে আরো

তাপমাত্রা বাড়বে আরো

শীত যেতেই পারদ চড়ছে তারমাত্রার। মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার বৃদ্ধি হয়েছিল। সেই রেশ এখনও মোটামুটি বজায় আছে। মাঝে ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস আছে তবে তীব্র গরম থেকে এখনই রেহাই মিলছে না বলেই স্পষ্ট করে দিল হাওয়া অফিস। জানান হল, আগামী এক সপ্তাহ কার্যত একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে বাংলায়। উত্তরবঙ্গের দুটি জেলায় সামান্য বৃষ্টি হওয়ার কথা থাকলেও বাকি জেলাগুলিতে গরমের প্রভাবই থাকবে। রাজ্যে আপাতত তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন -চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। আগামী কয়েক দিনে তার বিশেষ কিছু পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে গরম থাকবে…
Read More
ফের একবার উত্তপ্ত হলো বাংলাদেশ

ফের একবার উত্তপ্ত হলো বাংলাদেশ

এখনো দগদগে রয়েছে পুরোনো স্মৃতি। বেশ কয়েক মাস আগেই উত্তাল হয়েছিল বাংলাদেশ। সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর ব্যাপক আক্রমণের ঘটনা ঘটেছিল যা তোলপাড় ফেলেছিল ভারত সহ একাধিক দেশেই। এবার ফের একবার উত্তপ্ত পরিবেশের সাক্ষী হতে হল বাংলাদেশকে। আবার সেখানে হামলা চালানো হল ইসকন মন্দিরে। জানা গিয়েছে, মন্দিরে ঢুকে মারধর করা হয়েছে পুরোহিতকে, তারপর চলেছে দেদার লুট। আহত কমপক্ষে ২০০। এই ঘটনায় আবারও চরম পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনুমান করা হচ্ছে এই ঘটনায় দাঙ্গা লেগে যেতে পারে। কারণ পুলিশের কাছে অভিযোগ এসেছে, হাজি শফিউল্লা নামে এক ব্যক্তির নেতৃত্বে এই হামলা হয়েছে ইসকন মন্দিরে। দোলের আগের রাতে হিন্দুদের ওপর…
Read More
আইপিএল ২০২২-এ দর্শকদের অনুমতি দেওয়া হবে স্টেডিয়ামে প্রবেশের

আইপিএল ২০২২-এ দর্শকদের অনুমতি দেওয়া হবে স্টেডিয়ামে প্রবেশের

বুধবার প্রকাশিত একটি বিবৃতিতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ঘোষণা করেছে যে, তারা আইপিএল ২০২২-এর সময় দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি দেবে। আইপিএল ২০২২, ২৬ মার্চ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে চলেছে, যেখানে চেন্নাই সুপার কিংস (সিএসকে) কলকাতা নাইট রাইডার্সের(কেকেআর) মুখোমুখি হবে। এছাড়াও, কোভিড-১৯ প্রোটোকলের কারণে ভক্তদের ২৫% দখলে অনুমতি দেওয়া হবে।    অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, "এই ম্যাচটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হবে কারণ আইপিএলের ১৫ তম সংস্করণ মহামারীর কারণে একটি সংক্ষিপ্ত বিরতির পরে ভক্তদের স্টেডিয়ামে ফিরে স্বাগত জানাবে৷ ম্যাচগুলো হবে মুম্বাই, নভি মুম্বাই এবং পুনেতে। এছাড়াও, ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে, পুনের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং…
Read More
হিরো মোটোকর্পের চেয়ারম্যান পবন মুঞ্জালের অফিস এবং বাসভবনে আয়কর বিভাগ-এর অভিযান

হিরো মোটোকর্পের চেয়ারম্যান পবন মুঞ্জালের অফিস এবং বাসভবনে আয়কর বিভাগ-এর অভিযান

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, আয়কর বিভাগ আজ সকালে হিরো মোটোকর্প-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডক্টর পবন মুঞ্জালের অফিস এবং বাসভবনে অভিযান চালিয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগের আধিকারিকরা ভারতের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারকের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে সম্পর্কিত অন্যান্য প্রাঙ্গনেও তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। হিরো মোটোকর্প ৪০ টিরও বেশি দেশে উপস্থিতি সহ আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দ্বি-চাকার গাড়ি প্রস্তুতকারক। এটি ভারতীয় টু-হুইলার সেগমেন্টের বাজারের শীর্ষস্থানীয় প্রস্তুতকারক কোম্পানি। ভারতে এর ছয়টি উৎপাদন প্লান্ট রয়েছে তাছাড়া বাংলাদেশ ও কলম্বিয়াতেও একটি করে রয়েছে।
Read More
আইটেলের নতুন স্মার্টফোন – এ৪৯

আইটেলের নতুন স্মার্টফোন – এ৪৯

ভারতের সর্বাধিক বিশ্বস্ত ব্র্যান্ড আইটেল এবার নিয়ে এসেছে এক নতুন স্মার্টফোন – আইটেল এ৪৯। এ৪৭ ও এ৪৮-সহ আইটেলের ‘এ সিরিজ’ সাফল্য পাওয়ার পর আনা হল এ৪৯। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস ওয়াটারড্রপ ডিসপ্লে, ৪০০০এমএএইচ লিথিয়াম-পলিমার ইনবিল্ট ব্যাটারি। ফোনটির দাম মাত্র ৬৪৯৯ টাকা। ভারতের সর্বাধিক সাশ্রয়ী আইটেল এ৪৯ ফোনে রয়েছে অ্যাডভান্সড ডুয়াল সিকিউরিটি ফিচার্স, হাই-ক্যাপাসিটি স্টোরেজ, এআই ডুয়াল ক্যামেরা। এর সঙ্গে আছে এক এক্সক্লুসিভ অফার, যার দ্বারা একবার ক্ষতিগ্রস্ত স্ক্রিন পরিবর্তন করে নেওয়া যাবে ফোন ক্রয়ের ১০০ দিনের মধ্যে। এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন), ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি র‍্যাম, ৩২ জিবি রম, ফাস্ট ফেস আনলক,…
Read More
আরএলজি-এর ক্লিন টু গ্রীন ‘অন হুইলস’ ক্যাম্পেইন

আরএলজি-এর ক্লিন টু গ্রীন ‘অন হুইলস’ ক্যাম্পেইন

মিউনিখ-সদর দফতরের রিভার্স লজিস্টিকস গ্রুপ-এর একটি অংশ আরএলজি সিসটেমস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ক্লিন টু গ্রিন অন হুইলস-এর সর্বশেষ সংস্করণ চালু করার ঘোষণা করেছে যা কোম্পানির একটি ফ্ল্যাগশিপ ক্যাম্পেইন। সর্বশেষ সচেতনতা সংগ্রহ কর্মসূচি ১১০টি শহর এবং ৩০০টি শহরকে কভার করবে এবং সারাদেশে ৪ মিলিয়নেরও বেশি নাগরিককে স্পর্শ করবে। বিভিন্ন গ্রাউন্ড টিমের সাথে সংগ্রহের যানবাহন একটি সেট বিট পরিকল্পনা অনুসরণ করবে; সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ১১৪৫টিরও বেশি প্রচারমূলক এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার সময় গ্রাউন্ড টিমগুলি শেষ ব্যবহারকারীদের থেকে ই-বর্জ্য সংগ্রহের সুবিধা দেবে। আরএলজি সিসটেমস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর সাথে যুক্ত অনেক নির্মাতা/ব্র্যান্ড রয়েছে এবং প্রচারণা সক্রিয়ভাবে তাদের সাথে ই-বর্জ্যের নিরাপদ নিষ্পত্তির প্রচারে…
Read More
নিসান ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট টরেস

নিসান ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট টরেস

রিজিওনাল ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট, এএমআইইও বিজনেস ট্রান্সফরমেশন এবং নিসান ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হলেন নিসানের সিনিয়র এক্সিকিউটিভ ফ্র্যাঙ্ক টরেস। তিনি সিনান ওজকোকের  জায়গায় স্থলাভিষিক্ত হন।  যিনি ভারতে নিসান ম্যাগনাইটের সফল প্রবর্তন এবং বিদেশী বাজারের রপ্তানি তত্ত্বাবধান করেছেন। উল্লেখ্য, ১ এপ্রিল থেকে কার্যকরী এবং নিসানের ইউরোপীয় আঞ্চলিক ব্যবসায়িক ইউনিট ইস্ট (রাশিয়া) এবং নিসানের স্প্যানিশ ইন্ডাস্ট্রিয়াল অপারেশনের তত্ত্বাবধানে তার বর্তমান দায়িত্ব পালনের পাশাপাশি এএমআইইও-এর চেয়ারপার্সন Guillaume Cartier-এর কাছে রিপোর্ট করার সময় তিনি ইন্ডিয়া অপারেশনের প্রেসিডেন্ট হবেন।  ২০১৬ সাল থেকে তিনি নিসান ইউরোপের ওভারসিজ প্রোগ্রাম ডিরেক্টরের অফিসের নেতৃত্ব দিচ্ছেন।ফ্র্যাঙ্ক টরেস বলেন, আমাদের লক্ষ্য হল ২০৩০-র মধ্যে নিসানের ভ্যারাইটি মডেল বাজারে লঞ্চ করা।
Read More
নতুন ফর্মুলেশন লঞ্চ হার্পিক

নতুন ফর্মুলেশন লঞ্চ হার্পিক

হার্পিক ল্যাভেটরি কেয়ার বিভাগের শীর্ষস্থানীয় ব্র্যান্ড যার ফর্মুলেশন ভোক্তাদের চাহিদার দ্বারা অনুপ্রাণিত। তাই নতুন হার্পিক আগের তুলনায় প্রায় ২০ শতাংশ ঘন যা খুব সহজেই আরও দক্ষতার সাথে টয়লেট বাউল পরিস্কার করে। সত্যতা যাচাইয়ের জন্য রেকিট ইন্ডিয়া বাজারে হার্পিক তার সমস্ত নতুন প্যাকে এনক্রিপশন প্রযুক্তি চালু করেছে৷ গ্রাহকরা এই এনক্রিপ্ট করা কিউআর কোড স্ক্যান করে ব্যক্তিগতভাবে পণ্যের মান যাচাই করতে পারবেন। উল্লেখ্য, নতুন হার্পিক টয়লেট ক্লিনার ২০০এমএল, ৫০০এমএল এবং ১ লিটারের প্যাকে পাওয়া যাবে। যার দাম যথাক্রমে-৪০টাকা, ৯৩টাকা ও ১৯৫টাকা। এই কিউআর কোড প্যাকগুলি এখন বাজারে অফলাইন এবং অনলাইন স্টোরগুলিতে উপলব্ধ। হাইজিন, রেকিটের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিপণন পরিচালক সৌরভ জৈন বলেন,…
Read More
জরিমানা হতে পারে কি প্রতিশ্রুতি পূরণ না হলে?

জরিমানা হতে পারে কি প্রতিশ্রুতি পূরণ না হলে?

পূরণ হয় কি ভোটের আগের সব প্রতিশ্রুতি? ভোট এলেই শুরু হয় প্রতিশ্রুতির বন্যা৷ গুচ্ছ প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়ে ক্ষমতা দখলের লড়াইয়ে নামে রাজনৈতিক দলগুলি৷ কিন্তু ক্ষমতায় আসার পর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি পালনে ব্যর্থ রাজনৈতিক দলগুলি৷ বিজেপি’র বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন খুরশিদ এস রহমান নামে এক ব্যক্তি৷ তাঁর অভিযোগ, ২০১৪ সালে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই মামলারই শুনানি ছিল এলাহাবাদ হাইকোর্টে৷  এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, কোনও রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহার নির্ভর করে তাদের নীতি, দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির উপর৷ এক্ষেত্রে কোনও বাঁধাধরা নিয়ম নেই৷ আদালতের মাধ্যমে এই বিষয়টিকে…
Read More
আরো চাপ বাড়ছে ইউক্রেনের ওপর

আরো চাপ বাড়ছে ইউক্রেনের ওপর

একের পর এক চাপ আছে ইউক্রেনের ওপর৷ ২২ দিন পার৷ এখনও যুদ্ধ চলছে ইউক্রেনে৷ এরই মধ্যে রাশিয়ার হাত শক্ত করতে যুদ্ধে যোগ দিল চেচেন প্রজাতন্ত্র৷ ইতিমধ্যেই ক্রেমলিনের হয়ে এক হাজার সেনা রওনা দিয়েছে ইউক্রেনের উদ্দেশে৷ সোশ্যাল মিডিয়ায় চেচেন নেতা রমজান কাদিরভ এমনটাই জানিয়েছেন৷ কাদিরভ লেখেন, ‘‘ইউক্রেনকে নাজিবাদী এবং সেনাবাদী চিন্তাভাবনা থেকে মুক্ত করতে চেচেন প্রজাতন্ত্রের এক হাজার স্বেচ্ছাসেবক বিশেষ অভিযানে নেমেছে।’’ এই অভিযানে চেচেন বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন আপটি আলাউদিনভ৷ যিনি কাদিরভের বিশ্বস্ত অনুচর হিসাবেই পরিচিত৷ উল্লেখ্য, এর আগেও একাধিকবার কাদিরভ বাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ২৩ দিনে পড়ল পুতিনের সেনা অভিযান৷  গত ২৩ দিন ধরে লাগাতার ইউক্রেনের উপর হামলা…
Read More
বড়ো ঘোষণা, বদলাতে চলেছে স্কুলের ইউনিফর্ম

বড়ো ঘোষণা, বদলাতে চলেছে স্কুলের ইউনিফর্ম

করোনা সংক্রমণের মাঝেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মাঝে পাল্টাতে চলেছে স্কুলের পোশাক! প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের পোশাকে থাকবে মুখ্যমন্ত্রীর পছন্দের রংয়ের ছোঁয়া৷ জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার প্রস্তুতি শুরু হয়েছে৷ সেই পোশাকে থাকবে ব্র্যান্ড ‘বিশ্ব বাংলা’ লোগো৷ এ মর্মে রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এই পোশাক তৈরি করবে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী৷  সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই পোশাক সরবরাহ করা হবে বলে সমগ্র শিক্ষা মিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আগের মতই পড়ুয়ারা স্কুল ব্যাগ এবং জুতোও পাবে৷ প্রত্যেকটি ব্যাগের উপরেও বসানো থাকবে সরকারি লোগো।  কিছুদিন আগেই…
Read More
ব্যক্তিগত জীবনে ধাক্কা খাচ্ছে আলিয়া

ব্যক্তিগত জীবনে ধাক্কা খাচ্ছে আলিয়া

শিক্ষা না হিজাব শুরু হয় বিতর্ক। গত বছরের ডিসেম্বর মাস থেকে কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এরপর কর্ণাটক হাইকোর্ট এই ইস্যুতে ঐতিহাসিক রায় দেয়, বলা হয় হিজাব বাধ্যতামূলক নয়। হিজাব সমর্থনকারী ছাত্রীরা এখন সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন। এই বিষয় নিয়ে বিতর্ক আপাতত বহাল থাকছে। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ধাক্কা খেতে হচ্ছে হিজাব কাণ্ডের সেই প্রতিবাদী মুখ আলিয়াকে। কলেজ পাচ্ছেন না তিনি। কর্নাটকের উদুপির সেই কলেজছাত্রী আলিয়া আসাদি হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট এবং হতাশও। উদুপিতে ওই প্রি-ইউনিভার্সিটিতে আলিয়া-সহ ছ’জন হিজাব পরিহিত ছাত্রীকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। তারপর কর্ণাটক হাইকোর্ট যা রায় দেয় তাতে তিনি ক্ষুব্ধ। আলিয়া…
Read More
যুদ্ধ নিয়ে মুখ খুললেন টার্মিনেটর

যুদ্ধ নিয়ে মুখ খুললেন টার্মিনেটর

অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ রুশ আগ্রাসনে জ্বলছে ইউক্রেন৷ দীর্ঘ ২৩ দিন ধরে চলছে রাশিয়ার সেনা অভিযান৷ কিন্তু যুদ্ধ থামার নাম নেই৷ এরই মধ্যে রুশ সেনার কাছে যুদ্ধ থামানোর আর্জি জানালেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড সোয়ার্ৎজেনেগার। নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ৯ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সকলকে অসত্য বলে যুদ্ধে নামিয়েছেন৷ তাঁর কথায়, ‘‘যিনি ক্রেমলিনে বসে রয়েছেন, এটা তাঁর যুদ্ধ। এই যুদ্ধের সঙ্গে রাশিয়ার সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।’’  পাশাপাশি পুতিনের উদ্দেশে আর্নল্ডের বার্তা, ‘‘আপনি এই যুদ্ধ শুরু করেছেন! আপনিই এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আপনি এই যুদ্ধ বন্ধও করতে পারেন।’’…
Read More