Blog

বাড়লো বঙ্গের সংক্রমনের সংখ্যা

বাড়লো বঙ্গের সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কয়েকদিন বেশ খানিকটা স্বস্তি মিলেছিল। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজ মাত্র ১ জনের মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে হল ০.৩৩ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ৭৩৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ একজনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু…
Read More
বদলানো হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

বদলানো হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

আগামী মাসেই আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা। জল্পনা মতোই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি বদলে গেল। নবান্ন থেকে সেটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ি করলেন তিনি। ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৫ এপ্রিল ভোকেশনাল। এরপর আবার সেই পরীক্ষা ১৬ এপ্রিল। সেদিন অঙ্ক গ্রুপের পরীক্ষা। ১৮ তারিখ অর্থনীতি পরীক্ষা। ১৯ তারিখ কম্পিউটার সায়েন্স গ্রুপের পরীক্ষা। পরের পরীক্ষা ২০ এপ্রিল, কমার্স-ল গ্রুপ। ২২ তারিখ ফিজিক্স গ্রুপের পরীক্ষা, ২৩ তারিখ স্ট্যাটিক্সটিক্স গ্রুপ। ২৬ তারিখ কেমিস্ট্রি গ্রুপ এবং ২৭ এপ্রিল বায়োলজিকাল গ্রুপের পরীক্ষা। মাঝে ৩ দিন পরীক্ষা হবে না কারণ সেদিন জয়েন্ট মেইন পরীক্ষা…
Read More
কয়েক হাজার সেনা নিহত হয়েছে যুদ্ধে

কয়েক হাজার সেনা নিহত হয়েছে যুদ্ধে

একমাসের কাছাকাছি পৌঁছেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ২০ দিন হয়ে গিয়েছে যুদ্ধ। একাধিকবার দুই দেশের মধ্যে বৈঠক হলেও এখনও সমাধান সূত্র মেলেনি। উলটে যত দিন যাচ্ছে তত সংঘাত এবং নিহত-আহতের সংখ্যা বাড়ছে। লাগাতার ইউক্রেনের নানা শহরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ঘরে ঘরে ঢুকে যাচ্ছে, বসতি এলাকায় বোমা মারছে, আছড়ে পড়ছে মিসাইল। এই পরিস্থিতির মধ্যেও হাল ছাড়েনি ইউক্রেন। এতদিন হয়ে গেলেও রাশিয়া দখল করতে পারেনি সে দেশ। এরই মধ্যে বড় দাবি করল ইউক্রেন প্রশাসন। তাদের বক্তব্য, এই ক'দিনে প্রায় সাড়ে ১৩ হাজার রাশিয়ান সেনা মারা পড়েছে। যুদ্ধের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ ইউক্রেনের একাধিক শহর। প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সেগুলি। লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়েছেন,…
Read More
আবার আগুন শুশুনিয়ায়

আবার আগুন শুশুনিয়ায়

আবার একবার প্রাকৃতিক দুর্যোগের কবলে শুশুনিয়া৷ ফের শুশুনিয়া পাহাড়ে আগুন। হু হু করে পাহাড়ে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা৷ শনিবার সন্ধ্যায় শুশুনিয়া পাহাড়ের চূড়ায় আগুনের শিখা নজরে আসে স্থানীয় মানুষের৷ পাহাড়ের গায়ে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লেগে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে৷    বাঁকুড়ার অন্যতম পর্যটনকেন্দ্র শুশুনিয়া পাহাড় নানান ধরণের ওষধি গাছে সমৃদ্ধ৷ এদিন পাহাড়ের উপরে আগুন লেগে যাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কররা হচ্ছে৷ শনিবার সন্ধ্যা নাগাদ পাহাড়ে প্রথম আগুনের শিখা দেখতে পান এলাকার মানুষ। তার কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাহাড়ের বড় একটা অংশে ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। প্রতি বছর নিয়ম করে এই পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।…
Read More
ডোমজুড়ে ট্রেন্ডস-এর নতুন স্টোর

ডোমজুড়ে ট্রেন্ডস-এর নতুন স্টোর

রিলায়েন্স রিটেলের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ স্পেশালটি চেইন ‘ট্রেন্ডস’ তাদের নতুন স্টোর খুললো পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ডোমজুড় শহরে। ফ্যাশনকে সকলের কাছে সহজে গ্রহণীয় করে তুলতে ট্রেন্ডস পৌঁছে যাচ্ছে মেট্রো শহর ও মিনি-মেট্রো শহরগুলি থেকে টিয়ার-১ ও টিয়ার-২ শহরগুলিতে, ফলে ট্রেন্ডস এখন ভারতের ফেবারিট ফ্যাশন শপিং ডেস্টিনেশনে পরিণত হয়েছে।ডোমজুড়ে ট্রেন্ডস-এর নতুন আধুনিক চেহারার স্টোরে থাকছে উত্তম মানের ফ্যাশন সামগ্রীর বিশাল সম্ভার, যা এই অঞ্চলের গ্রাহকদের রুচি ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে নির্বাচিত হয়েছে। ডোমজুড় শহরের গ্রাহকরা এখন তাদের পছন্দসই ও ট্রেন্ডি ফ্যাশন সামগ্রী সহজেই সংগ্রহ করতে পারবেন ট্রেন্ডস-এর উওমেন্স উইয়্যার, মেন্স উইয়্যার, কিডস উইয়্যার ও ফ্যাশন অ্যাক্সেসরিজের বিশাল…
Read More
বড়ো নিরাপত্তা পেলেন বিচারপতি

বড়ো নিরাপত্তা পেলেন বিচারপতি

এই মুহূর্তে হিজাব না শিক্কা প্রতিবাদ নিয়ে উত্তাল দেশ৷ হিজাব বিতর্কে রায় বেরতেই প্রাণ নাশের হুমকি দেওয়া হল কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থিকে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপরই ক৪ণটক হাইকোর্টের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতিকে Y-ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা জানায় কর্নাটক সরকার। রবিবারই সেকথা ঘোষণা করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণা দীক্ষিত ও খাজি এম জাইবুন্নিসাকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি৷  সম্প্রতি হিজাব মামলায় রায় ঘোষণা করে কর্নাটক হাইকোর্ট। সেই রায় আবেদনকারীদের বিরুদ্ধে যায়৷ আদালত সাফ জানায়, হিজাব বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়৷ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া…
Read More
স্কুলে পৌঁছে যাবে টিকা

স্কুলে পৌঁছে যাবে টিকা

গতকাল থেকে রাজ্য শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। বিভিন্ন স্কুলে পড়ুয়াদের টিকাকরণ করা হচ্ছে। জেলায় জেলায় এখনও পর্যন্ত অনেকেই টিকা পেয়েছেন। কিন্তু প্রথম থেকেই টিকার পরিমাণ নিয়ে প্রশ্ন ছিল। কত টিকা, কোন কোন জেলা বা স্কুল পাবে, সেই নিয়ে চর্চা হয়েছে। তবে এবার এই ইস্যুতে স্পষ্ট তথ্য দিয়ে দিলেন ফিরহাদ হাকিম। জানালেন, আবেদনের ভিত্তিতে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে পর্যাপ্ত টিকা। এদিন এই নিয়ে ফিরহাদ বলেন, ৩৭টি কেন্দ্রে টিকাকরণ প্রক্রিয়া চলছে। এর পর প্রয়োজনে আরও স্কুলে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। আবেদনের ভিত্তিতে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে টিকা। গতকাল তিনি নিজেই চেতলা গার্লস স্কুলে যান টিকাকরণ শুরু হওয়ার…
Read More
আমন্ডের স্বল্প পরিচিত স্বাস্থ্য উপকারিতা

আমন্ডের স্বল্প পরিচিত স্বাস্থ্য উপকারিতা

ক্যালিফোর্নিয়ার আমন্ড বোর্ড "পরিবারের স্বাস্থ্যের পরিবর্তনশীল গতিবিদ্যা" নিয়ে একটি অধিবেশনের আয়োজন করেছিল যেটি ভারতজুড়ে পরিবারগুলি কীভাবে তাদের ডায়েট এবং ফিটনেস পছন্দগুলির পুনর্বিবেচনা করতে পারে এবং এর পরিবর্তে আরও সুখী, ফিটার এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বিভিন্ন ধরণের ছোট পরিবর্তন গ্রহণ করতে পারে তার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। সেশনটি সুপরিচিত আরজে শেলী দ্বারা সঞ্চালিত হয়েছিল, বিশিষ্ট অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি এবং দিল্লির ম্যাক্স হেলথ কেয়ারের আঞ্চলিক প্রধান-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার তার সাথে উপস্থিত ছিলেন। প্যানেলিস্টরা স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো একাধিক জীবনধারার ব্যাধি নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় বাদামের পুষ্টিগুণ এবং ভোক্তাদের স্বাস্থ্যের উপর তাদের ইতিবাচক প্রভাবও ধরা হয়েছে। বাদাম পূর্ণতার অনুভূতি বাড়াতে এবং ক্ষুধা…
Read More
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিহারের জনগণকে ‘বিহার দিবস’-এর শুভেচ্ছা বার্তা

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিহারের জনগণকে ‘বিহার দিবস’-এর শুভেচ্ছা বার্তা

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিহারের জনগণকে তাদের রাজ্যের গঠন দিবসে শুভেচ্ছা জানিয়েছেন, যা বিহার দিবস নামেও পরিচিত। বিহার দিবস-এ বিহারের জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর টুইট বার্তাঃ https://twitter.com/narendramodi/status/1506098191271612419?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506098191271612419%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fbihar-diwas-president-ram-nath-kovind-pm-narendra-modi-greet-people-on-bihar-statehood-day-2835679 রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বিহারের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে "বিহার দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছা! বিহারের একটি গৌরবময় অতীত এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এখানকার পরিশ্রমী এবং প্রতিভাবান ব্যক্তিরা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।" বিহার দিবস-এ বিহারের জনগণের উদ্দেশ্যে রাষ্ট্রপতির টুইট বার্তাঃ https://twitter.com/rashtrapatibhvn/status/1506098766050324480?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506098766050324480%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fbihar-diwas-president-ram-nath-kovind-pm-narendra-modi-greet-people-on-bihar-statehood-day-2835679
Read More
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ইউপি বিধান পরিষদ থেকে পদত্যাগ করলেন যোগী আদিত্যনাথ

শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ইউপি বিধান পরিষদ থেকে পদত্যাগ করলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখপুর থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার কয়েকদিন পরেই রাজ্য বিধান পরিষদ থেকে পদত্যাগ করেছেন। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ব্যাপক বিজয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যোগী আদিত্যনাথ ২০১৭ সালে উত্তরপ্রদেশ আইন পরিষদে নির্বাচিত হন।তিনি ২০১৭ সাল পর্যন্ত বেশ কয়েকবার গোরখপুর লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। যোগী আদিত্যনাথ, যিনি তার দলকে উত্তর প্রদেশে তুমুল বিজয়ে নেতৃত্ব দিয়েছিলেন,সম্ভবত ২৫ শে মার্চ দ্বিতীয় মেয়াদে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে জানা যাচ্ছে। গত ৩৭ বছরে আদিত্যনাথই প্রথম মুখ্যমন্ত্রী যিনি রাজ্যে পূর্ণ মেয়াদ শেষ করে ক্ষমতায় ফিরবেন। যোগী আদিত্যনাথ, একজন সন্ন্যাসী-রাজনীতিবিদ, তার প্রথম বিধানসভা নির্বাচনে গোরখপুর আরবান নির্বাচনী এলাকা থেকে…
Read More
টয়োটা কির্লোস্কর মোটরের ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’

টয়োটা কির্লোস্কর মোটরের ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’

টয়োটা কির্লোস্কর মোটরের (টিকেএম) বহু-প্রতীক্ষিত ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’ লঞ্চ হল। ভারতের সর্বাধিক সাশ্রয়ী টয়োটা কার ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’ গ্রাহকদের দেবে টয়োটার যাবতীয় গুণসমৃদ্ধ এমন এক গাড়ি, যা একদিকে যেমন স্টাইলিশ ও ডায়নামিক লুকের, অন্যদিকে তেমনই স্পোর্টি ডিজাইনের। ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’ পাওয়া যাবে ম্যানুয়াল (এমটি) ও অটোমেটিক ট্রান্সমিশন (এএমটি) ভেরিয়েন্টে। এতে রয়েছে পাওয়ারফুল ও ফুয়েল এফিসিয়েন্ট ‘কে-সিরিজ ইঞ্জিন’। ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’ পাওয়া যাবে বর্তমান লাইন-আপের সঙ্গে আরও দুইটি নতুন গ্রেডে – ই (নিউ), এস (নিউ), জি ও ভি। বিবিধ সেফটি ফিচার্সের মধ্যে রয়েছে ৬টি এয়ারব্যাগ। ‘কুল নিউ টয়োটা গ্লাঞ্জা’র সঙ্গে থাকছে ৩ বছর বা ১০০,০০০ কিলোমিটারের ওয়ারেন্টি।…
Read More
নতুন ‘অন হুইলস’ ভার্সনে আরএলজি’র ‘ক্লিন টু গ্রিন’ ক্যাম্পেন

নতুন ‘অন হুইলস’ ভার্সনে আরএলজি’র ‘ক্লিন টু গ্রিন’ ক্যাম্পেন

রিভার্স লজিস্টিক্স গ্রুপের (আরএলজি) অংশ আরএলজি সিস্টেমস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রিন’-এর নতুন ভার্সন ‘ক্লিন টু গ্রিন অন হুইলস’ লঞ্চ করার কথা ঘোষণা করল। এই নতুন সচেতনতা ও সংগ্রহ কর্মসূচির আওতায় আসবে দেশের ১১০টি শহর ও ৩০০টি জনপদ এবং এই ক্যাম্পেন ৪ মিলিয়ন দেশবাসীর কাছে পৌঁছে যাবে। এই উদ্যোগের অধীনে ৯টি কালেকশন ভেহিকেল শহর ও জনপদগুলিতে যাবে ও ৫৫০০এমটি ই-ওয়েস্ট সংগ্রহ করবে। সেইসঙ্গে স্কুলের শিক্ষার্থী, কর্পোরেট সংস্থা, বাল্ক কনজিউমার, রিটেলার, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলির সদস্য, ইনফর্মাল সেক্টর ও হেলথকেয়ার ক্যাম্পগুলিতে সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করবে। এই ক্যাম্পেন একযোগে শুরু হবে দেশের উত্তরের নতুন দিল্লি ও জম্মু, পূর্বের কলকাতা,…
Read More
কয়েক বছর হয়ে গেলেও ঘরে ফেরা হয়নি কাশ্মীরি পণ্ডিতদের

কয়েক বছর হয়ে গেলেও ঘরে ফেরা হয়নি কাশ্মীরি পণ্ডিতদের

বিভীষিকাময় সেই দিনগুলি। অভিশপ্ত দিনগুলোর পর কেটে গিয়েছে প্রায় ৩০ বছর। কিন্তু এখনও নিজের ঘরে ফিরতে পারেননি বহু কাশ্মীরি পণ্ডিত। এখনও সেই বিষ ভরা দিনগুলোর স্মৃতি তাড়া করে বেড়ায় তাদের। সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' নামের একটি ছবি যা ১৯৯০ সালের সেই ঘটনা তুলে ধরেছে। এই ছবি নিয়ে নানা বিতর্ক থাকলেও কাশ্মীরি পণ্ডিতদের নাড়া দিয়েছে এই সিনেমা। এই ছবি দেখার পরেই এবার কাশ্মীরে ফিরে আসার তাগিদ বেড়ে গিয়েছে তাদের। এই পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সিআরপিএফের ডিজি কুলদীপ সিং। তিনি বলেছেন, কাশ্মীরি পণ্ডিতরা চাইলেই ঘরে ফিরে আসতে পারেন। কুলদীপ জানাচ্ছেন, বর্তমানে কাশ্মীরের অবস্থা আগের থেকে অনেক ভালো। উপত্যকা এখন অনেকটাই…
Read More
নতুন করে আবার বাড়ছে করোনা সংক্রমণ

নতুন করে আবার বাড়ছে করোনা সংক্রমণ

সূত্রপাত আজ থেকে দু বছর আগে। ২০২০ সালের শুরু থেকেই গোটা বিশ্ব ত্রাসের মধ্যে রয়েছে। আতঙ্কের নাম করোনা ভাইরাস। ২০২১ সালে ডিসেম্বর মাস পর্যন্ত ভাইরাস দাপট চূড়ান্ত ছিল। তারপর থেকে কিছুটা হলেও করোনা কমতে শুরু করেছে। মাঝে তিন তিনটি ঢেউ দেখেছে ভারত। অন্য দেশে আরও কয়েকটি ঢেউ এসেছে। পাশাপাশি ওমিক্রন ভ্যারিয়েন্ট মাঝে ব্যাপক সংক্রমণ বৃদ্ধি করেছিল। তবে এখন সেটাও নিয়ন্ত্রণেই বলা যায়। কিন্তু তা সত্ত্বেও নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে বেশ কয়েকটি দেশে। তাহলে কি করোনার নতুন কোনও প্রজাতি এল? সম্প্রতি লক্ষ্য করা হয়েছে, ব্রিটেনে বেশ কয়েক দিনের মধ্যে ব্যাপক বেড়েছে ভাইরাস সংক্রমণ। বিগত এক মাসের মধ্যে এই প্রথম সে…
Read More