Blog

বৈকন্ঠপুর ফরেষ্টে ভয়াবহ আগুন

বৈকন্ঠপুর ফরেষ্টে ভয়াবহ আগুন

রাজগঞ্জ ব্লকের গাজলডোবা এলাকায় বৈকুন্ঠপুর ফরেস্টে একাধিক জায়গায় ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়েছে বৈকন্ঠপুর ফরেস্ট এর বিভিন্ন এলাকায়। বৈকন্ঠপুর ফরেস্টে গাজলডোবা যাওয়ার পথে বেশ কিছু জায়গায় এই আগুন চোখে পড়ে। এর ফলে বৈকুন্ঠপুর জঙ্গলের পশুপাখিরা বিপদের মুখে পড়তে পারে। যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঘটনা ঘিরে চাঞ্চল্য বৈকুন্ঠপুর ডিভিশনের একাধিক জায়গায়।
Read More
মুম্বাই তথা মহারাষ্ট্রের ৫ টি অন্যান্য জেলার জন্য জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা

মুম্বাই তথা মহারাষ্ট্রের ৫ টি অন্যান্য জেলার জন্য জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি মুম্বাই এবং এর প্রতিবেশী অঞ্চলগুলির জন্য একটি তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে বলে আশা করা হচ্ছে। রবিবার এবং সোমবারের মধ্যে মুম্বাইয়ের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছিল। আইএমডি পালঘর, থানে, মুম্বাই, রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদুর্গ জেলায় ১৬ মার্চ পর্যন্ত একটি বিস্তারিত জেলা-ভিত্তিক পূর্বাভাস এবং সতর্কতা প্রকাশ করেছে। এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বৃহস্পতিবারের মধ্যে কমতে পারে, আইএমডি জানিয়েছে। "আমরা উত্তর কোঙ্কনের অঞ্চলগুলির জন্য একটি গুরুতর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি যার মধ্যে রয়েছে পালঘর, মুম্বাই এবং থানে এছাড়া  ১৬ মার্চের জন্য, আমরা…
Read More
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর

বড় খুশির খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য৷ নিয়ম মেনেই জুলাই মাসে হচ্ছে বাৎসরিক বেতনবৃদ্ধি৷ শুক্রবার বিধানসভায় ২০২২-২৩ আর্থিক বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ রাজ্য বাজেটে বেতন খাতে প্রায় ১ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ বরাদ্দ বৃদ্ধিতেই মিলেছে বেতন বৃদ্ধির ইঙ্গিত।  গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে স্পষ্ট, বাজেট প্রস্তাবের চেয়ে বাস্তবে সরকারের খরচ হয় অনেক বেশি৷ তাই বাৎসরিক বেতন বৃদ্ধির জন্যে বরাদ্দের থেকে অতিরিক্ত অর্থ প্রয়োজন হলে সরকারের তরফে তা দেওয়া হবে বলেই সূত্রের খবর। চলতি বছর এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা ঘোষণা করা হয়নি। এই বিষয়টি তুলে ধরেই বাৎসরিক বেতন বৃদ্ধির…
Read More
করোনা আক্রান্ত প্রেসিডেন্ট

করোনা আক্রান্ত প্রেসিডেন্ট

এবার করোনা আক্রান্ত হলেন প্রেসিডেন্ট নিজে। করোনা আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। জানিয়েছেন, সামান্য গলায় ব্যথা ও গলা খুশখুশ রয়েছে তাঁরা৷ তবে উদ্বেগের কোনও কারণ নেই৷ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসকরাও জানিয়েছেন, বারাক ওবামা করোনা আক্রান্ত হলেও তাঁর শরীরে তেমন উপসর্গ নেই। করোনা ভাইরাসের অপেক্ষাকৃত কম ক্ষতিকর ভ্যারিয়েন্টে আক্রান্ত তিনি। ওবামার শরীরে সংক্রমণ মিললেও  আক্রান্ত হননি স্ত্রী মিশেল৷  টুইটারেই প্রাক্তন ফার্স্টলেডির স্বাস্থ্য সংক্রান্ত খবর জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। জানা গিয়েছে, গলা খুশখুশ এবং হালকা ঠাণ্ডা লাগায় করোনা পরীক্ষা করান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। রিপোর্টে দেখা যায় তিনি করোনা সংক্রমিত।  এক পরেই টুইটে লেখেন,…
Read More
কমতে চলছে করোনা সংক্রমণের ভীতি

কমতে চলছে করোনা সংক্রমণের ভীতি

বিগত বেশ কিছু সময় পর মিলেছে স্বস্তি। তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ আর কোনও প্রভাব ফেলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের কোভিড গ্রাফ আরও স্বস্তি দিচ্ছে আজ। দৈনিক সংক্রমণের পাশাপাশি আরও কমেছে মৃত্যু। অ্যাকটিভ কেসের ক্ষেত্রেও বিরাট স্বস্তি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬১৪, এই একই সময় মৃত্যু হয়েছে ৮৯ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৫ হাজার ৮০৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ৫ হাজার ১৮৫। পরিসংখ্যান বলছে,…
Read More
ছোট ব্যবসা প্রসারে অপরিহার্য ডিজিটালাইজেশন

ছোট ব্যবসা প্রসারে অপরিহার্য ডিজিটালাইজেশন

ছোট ব্যবসা এবং উদ্যোক্তারা ভারতীয় অর্থনীতির বৃহত্তম স্তম্ভগুলির মধ্যে একটি। গত কয়েক বছরে, বিশেষ করে মহামারী চলাকালীন, ভারতে ই-কমার্স ব্যাপক ভাবে  বৃদ্ধি পেয়েছে। অনেক মহিলা আজ সফল ভাবে অনলাইন ব্যবসা করছে। উল্লেখ্য, ডিজিটাল প্রযুক্তি, ই-কমার্স এবং ডেটা ব্যবসায়িক সাফল্যের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। সুতরাং, ব্যবসা ও প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত ভাবে মহিলা উদ্যোক্তাদের ব্যবসায় সফল করতে তিনটি উপায় শেয়ার করেছে মাস্টারকার্ড। ১) ব্যবসাকে আরও দক্ষ করা। ডিজিটালাইজেশনের মাধ্যমে বিক্রয়, অর্ডার প্রভৃতী সংগঠিত করা। এই ডিজিটালাইজেশন আর্থিক লেনদেন সম্পর্কে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি  তৈরি করে  যা ব্যবসার উন্নতিতে সাহায্য করে। ২) ক্রেডিট অ্যাক্সেস। মহিলা-মালিকানাধীন ব্যবসা ডিজিটাইজ করলে…
Read More
কোথা থেকে লড়ছেন বাবুল

কোথা থেকে লড়ছেন বাবুল

একের পর এক প্রার্থী ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস কলকাতার বালিগঞ্জ বিধানসভা এবং পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক টুইটে জানিয়েছেন, এবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা আসনের প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। নির্বাচন কমিশন গতকালই বিজ্ঞপ্তি দিয়ে কলকাতার বালিগঞ্জ বিধানসভা ও পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে৷ আগামী ১৭ মার্চ এই দুই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ২৪ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ২৫ মার্চ জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের…
Read More
ভি-এর গেমিং অ্যাপ লঞ্চ

ভি-এর গেমিং অ্যাপ লঞ্চ

নাজারা টেকনোলজিস-এর সাথে পার্টনারশিপের ভোডাফোন আইডিয়া লিমিটেড(ভি) লঞ্চ করল গেমিং প্ল্যাটফর্ম।নাজারা টেকনোলজিস হল ইন্ডিয়া বেস গেমিং এবং স্পোর্টস মিডিয়া কোম্পানি। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে ভি গেমস ভি অ্যাপে ১০টি জেনার জুড়ে ১২০০-র বেশি অ্যানড্রয়েড এবং এইচটিএমএল৫ ভিত্তিক মোবাইল গেম অফার করে। ভি গ্রাহকরা তার গেমিং প্ল্যাটফর্ম ভি গেমসে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে একটি বিস্তৃত পরিসরে গেমিং অ্যাক্সেস করতে  পারবেন। অনুমান ২০২২ সালের মধ্যে ভারতে  ৫০০ মিলিয়ন ব্যবহারকারী অতিক্রম করবে৷ ভি অ্যাপে ভি গেমের গেমিং বিষয়বস্তুটির ৩টি বিভাগ রয়েছে - প্ল্যাটিনাম গেমস, গোল্ড গেমস এবং ফ্রি গেমস। ভি  গ্রাহকরা এই গেমগুলিকে একটি গোল্ড পাসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। যেখানে ৩০দিনের মেয়াদে ৩০টি গেম…
Read More
আবার বাড়ছে সংক্রমণ

আবার বাড়ছে সংক্রমণ

সদ্য কিছুদিন হলো সংক্রমণের তৃতীয় ঢেউ সামলে উঠছে দেশ৷ তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে বিশ্ব যখন ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে তখন ফের এল অশনি সংকেত৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফের সক্রিয় হচ্ছে করোনা ভাইরাস৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই ফনা তুলছে করোনা৷ কিন্তু কোথায়? জানা গিয়েছে, করোনার ‘আঁতুর ঘর’ চিনে ফের সংক্রমণের বাড়বাড়ন্ত৷ বেশকিছু দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আবার চোখ রাঙাতে শুরু করেছে করোনা৷ আর তার জেরেই আরও একবার লকডাউনের পথে হাঁটছে চিন৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের তুলনায় ভয়াবহতা কিছুটা কমলেও বিশ্বজুড়ে বহাল ছিল কোভিডের দাপট৷ এরই মধ্যে করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে চিন৷ শুক্রবার উত্তর-পূর্ব চিনের শিল্পনগরী চাংচুনে লকডাউন ঘোষণা করা হয়েছে।…
Read More
এবার বাংলায় নজর আপের

এবার বাংলায় নজর আপের

বড় জয় লাভ করেছে আপ। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে জিতেছে বিজেপি। কিন্তু সেই জয়ের থেকেও বেশি চর্চা হচ্ছে পঞ্জাবে আম আদমি পার্টির জয় নিয়ে। এই প্রথম রাজধানী দিল্লির বাইরে কোনও বড় নির্বাচনে জিতেছে কেজরিওয়ালের দল। আর এই জয় পাওয়ার পর থেকে অন্যান্য রাজ্যেও নজর দিতে শুরু করেছে তারা। যে সব রাজ্যে 'আপ'-এর নজর আছে তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ। পরবর্তী নির্বাচন তারা এখানে লড়াই করবে বলেও জানা গিয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে তা হল, আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার মাটিতে লড়াই করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ইতিমধ্যে কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান…
Read More
আসন্ন আরো দুই কেন্দ্রে ভোট

আসন্ন আরো দুই কেন্দ্রে ভোট

আগামী মাসেই আরো দুই কেন্দ্রে হবে ভোট৷ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ১২ এপ্রিল ভোট হবে এই দুই কেন্দ্রে৷ রবিবার সকালেই এই দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, আসানসোলে বাবুলের ছেড়ে যাওয়া কেন্দ্রে লড়বেন ‘বিহারি বাবু’ শত্রুঘ্ন সিনহা৷ অন্যদিকে, বালিগঞ্জ দলের মুখ বাবুল সুপ্রিয়৷ দুই নেতাই একসময় বিজেপি’তে ছিলেন৷ এখন তাঁরা তৃণমূলে৷ তবে তৃণমূলের প্রার্থী নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা৷ তাঁদের কথায়, অন্যদল ছেড়ে আসার উপহার এটা৷  এদিকে, বালিগঞ্জ পেয়েই তৃণমূল সুপ্রিমোকে কৃতজ্ঞতা জানান বাবুল৷ তিনি টুইটে লেখেন, ‘‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আপনি আমাকে বাংলার…
Read More
অ্যামওয়ের আন্তর্জাতিক নারী দিবস পালন

অ্যামওয়ের আন্তর্জাতিক নারী দিবস পালন

আন্তর্জাতিক নারী দিবস ২০২২-এর থিম ‘#ব্রেকদ্যবায়াস’ অনুসরণে দেশের অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া সকলের জন্য সমান ভবিষ্যতের অঙ্গীকার বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোম্পানির তরফে একগুচ্ছ নারী-কেন্দ্রিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য মহিলা অ্যামওয়ে ডাইরেক্ট সেলিং পার্টনার (এডিএস পার্টনার্স) ও সম্ভাবনাপূর্ণ মহিলা উদ্যোগীদের দক্ষতা ও বৃদ্ধির সুযোগ প্রদান করা, যাতে তারা তাদের উদ্যোগ সফল করার পথে এগিয়ে যেতে সক্ষম হন।অ্যামওয়ে ইন্ডিয়ার সিইও অংশু বুধরাজা জানান, তাদের প্রচেষ্টার সঙ্গে এই বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম (#ব্রেকদ্যবায়াস) সামঞ্জস্যপূর্ণ। তারা চান চিরকালীন প্রথামুক্ত ও বিভেদমুক্ত এক বিশ্ব। তাঁর বিশ্বাস, মহিলা উদ্যোগীদের হাতেই রয়েছে ভারতে অ্যামওয়ের ভবিষ্যতের…
Read More
পচিমবঙ্গের বাইরে উঠছে গেরুয়া ঝড়

পচিমবঙ্গের বাইরে উঠছে গেরুয়া ঝড়

পচিমবঙ্গে নিজ অধিপত্য বিস্তৃত না করতে পারলেও, রাজ্যের বাইরে ক্ষমতা প্ৰতিষ্ঠিত করছে গেরুয়া শিবির। বাংলার বিধানসভা নির্বাচন হারের পর তাঁর 'ম্যাজিক' নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিজেপির নেতৃত্বের কি খামতি দেখা গিয়েছে, এই নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বাংলার পরপর নির্বাচনে ভালো ফল করতে পারছে না বিজেপি তাই গেরুয়া বাহিনী হতাশ ছিল। কিন্তু গতকাল পাঁচ রাজ্যের ভোটের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে মারাত্মকভাবে অক্সিজেন পেয়েছে মোদী বাহিনী। আবার যেন ফিরে এসেছে তাঁর ম্যাজিক। তাই এবার গুজরাটের দিকে নজর ঘোরালেন তিনি। আমদাবাদে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আদতে সেখানের মানুষকে বোঝাতে চাইছেন যে, এখন বিজেপিই আছে, বিজেপিই থাকবে। বাংলার ভোটের সময়…
Read More
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর

পেশ করা হয়েছে চলতি বছরের বাজেট। রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প চলছে৷ সেগুলি চলবে৷ এই বছর মোট বাজেট বরাদ্দ ৩.৮ গুণ বেড়েছে৷ কিন্তু এই বাজেট নিয়ে প্রথম থেকেই অখুশি রাজ্যের বিরোধী দল বিজেপি। তারা আজ বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে শেষে ওয়াক আউট পর্যন্ত করেছে। আর বাজেট পেশ হয়ে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করে সেই ইস্যুতেই রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর 'পরামর্শ', রাজ্য চালাতে না পারলে ছেড়ে দিন। এদিন সুকান্ত বলেন, রাজ্য সরকার আদতে দেউলিয়া। পেনশন দিতে পারছে না, শিক্ষকদের বেতন দিতে পারছে…
Read More