Blog

পনেরো দিনের মধ্যে সব তথ্য প্রকাশ করবে পুলিশ

পনেরো দিনের মধ্যে সব তথ্য প্রকাশ করবে পুলিশ

এইমুহুর্তে রাজ্যের মহানগরীতে উত্তাল পরিস্থিতি নিয়ে। আনিস হত্যা কাণ্ড নিয়ে সরগরম পরিস্থিতি রাজ্যে। এরই মধ্যে গ্রেফতারির ঘটনা ঘটল। দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে যারা হলেন হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক পুলিশ প্রীতম ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পাশাপাশি তিনি এও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সব তথ্য সামনে আসবে। কিন্তু কাজে বাধা দেওয়ার অভিযোগও তিনি তুলেছেন। ডিজির বক্তব্য, সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের সঙ্গে মৃতের পরিবার সহযোগিতা করছে না। বাধা দেওয়া হয়েছে পুলিশকে বলে জানান ডিজি। তাঁর নিশানায় রয়েছে রাজনৈতিক দলও। তিনি জানাচ্ছেন, কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। মৃতের পরিবার…
Read More
কতটা আশঙ্কার কারণ হতে পারে করোনা সংক্রমণের নতুন রূপ

কতটা আশঙ্কার কারণ হতে পারে করোনা সংক্রমণের নতুন রূপ

বিগত দু বছর ধরে একের পর এক নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে করোনা সংক্রমণ। 'ওমিক্রন BA.2'। করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি নিয়ে এখন জোর আলোচনা। যথেষ্ট উদ্বেগে রয়েছে বিশেষজ্ঞরা কারণ এই নয়া রূপ নিয়ে এখনও ১০০ শতাংশ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এদিকে, কৌতূহল এবং আতঙ্ক দুইই বেড়ে চলেছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু আগের ওমিক্রন থেকে এই নতুন ওমিক্রন কতটা ভয়ঙ্কর? আদৌ কি ভয় পাওয়ার কারণ আছে? এইসব প্রশ্নের উত্তর মিলল আপাতত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, নতুন ওমিক্রনের সংক্রমণের হার আগের ওমিক্রনের চেয়ে বেশি হতে পারে। যদিও দুই ওমিক্রনে বেশি পার্থক্য লক্ষ্য করা যায়নি। তারা আরও বলছে, সংক্রমণের গতি, হাসপাতালে ভর্তির…
Read More
যুদ্ধের শুরুতে কার পক্ষে ভারত

যুদ্ধের শুরুতে কার পক্ষে ভারত

বেজে গিয়েছে যুদ্ধের দামামা। ইউক্রেনের ওপর হামলা শুরু করে দিয়েছে রাশিয়া। ইতিমধ্যেই একাধিক মৃত্যু হয়েছে ইউক্রেনে। জায়গায় জায়গায় মিসাইল, বোমা পড়ছে এবং বহু মানুষ নিখোঁজ। রাশিয়ার আক্রমণের পালটা যে ইউক্রেনও দিচ্ছে তাও দাবি করা হয়েছে সেখানকার প্রশাসনের তরফে। সব মিলিয়ে একেবারে যুদ্ধ পরিস্থিতি এই দুই দেশের মধ্যে। বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেন সীমান্তে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অবস্থায় একাধিক দেশ নিজেদের মতো করে অবস্থান নিয়েছে। কেউ ইউক্রেনের সমর্থনে, কেউ রাশিয়া। তবে ভারতের অবস্থান কী? আমাদের দেশ কোনও সময়ই যুদ্ধ সমর্থন করেনি। আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমেই জটিল পরিস্থিতি সামাল দেওয়াতে বেশি…
Read More
উত্তাল পরিস্থিতি বিশ্বভারতীতে

উত্তাল পরিস্থিতি বিশ্বভারতীতে

শুরু হলো বিক্ষোবের৷ ফের অশান্তি বিশ্বভারতীতে৷ ছাত্র আন্দোলনে উত্তাল ক্যাম্পাস৷ দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হস্টেল খুলতে হবে৷ কেন্দ্রীয় অফিসের সামনে অবস্থানে বসল তৃণমূল, এসএফআই-এর সমর্থক-সহ বহু ছাত্রছাত্রী। দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি তাঁদের৷  উল্লেখ্য, মাঝে কিছুদিন বাদ দিলে করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তবে তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ফের খুলেছে ক্যাম্পাস৷ কিন্তু হস্টেল খোলা হয়নি৷ যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে বিশ্বভারতীতে পড়তে আসা হাজার হাজার ছাত্রছাত্রীরা৷ ক্লাস করার জন্য মোটা টাকা ভাড়া দিয়ে মেস কিংবা প্রাইভেট হস্টেলে থাকতে হচ্ছে তাঁদের। অনেকে আবার বাড়ি ভাড়া নিয়েছেন থাকার জন্যে৷ এই সমস্যা মেটাতে অবিলম্বে হস্টেল খোলার দাবিতে আন্দোলন শুরু…
Read More
নিষ্পত্তি হলো মামলার

নিষ্পত্তি হলো মামলার

অবশেষে নিষ্পত্তি হলো বিগত দীর্ঘ বছর ধরে চলতে থাকা মামলার। বিগত ১৩ বছর ধরে এই মামলা চলছে, অবশেষে সেই মামলার রায় দান হল। কথা হচ্ছে আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলার। গুজরাটের বিশেষ আদালত আজ যে রায় দিয়েছে তাতে ৪৯ জন দোষী সাব্যস্ত এবং ৩৪ জনের ফাঁসির সাজা শোনান হয়েছে। এর আগে গত সপ্তাহে ২৮ জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। নজিরবিহীন ভাবে এই প্রথম দেশের কোনও মামলায় এতজনকে একসঙ্গে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। ২০০৮ সালে আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয়েছিল ৫৬ জনের, আহত হয়েছিলেন কমপক্ষে ২০০ জন। গোটা শহরজুড়ে পরপর ২১টি বিস্ফোরণ হয় তখন। বিভিন্ন জায়গা থেকে একাধিক…
Read More
পূর্বেই আশংকা করা গেছিলো যুদ্ধের

পূর্বেই আশংকা করা গেছিলো যুদ্ধের

দামামা বেজেছে যুদ্ধের। বুধবার থেকেই তামাম বিশ্ব নেতারা অপেক্ষা করছিল রাশিয়ার সিদ্ধান্তের উপর৷ রুশ প্রেসিডেন্ট কী সিদ্ধান্ত নেন নজর ছিল সেদিকে৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান শুরু করেন কিনা, সেটাই জানার অপেক্ষায় ছিলেন তাঁরা৷ সেই সঙ্গে তারা একটি ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছিলেন৷ রাশিয়ার আক্রমণের সিদ্ধান্তে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার অঙ্গীকার করেছিলেন তাঁরা।  বুধবার গভীর রাত থেকেই তৈরি হয়েছিল হামলার অশঙ্কা৷ সেই প্রেক্ষিতে ক্রেমলিনের দাবি ছিল, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতারা ইউক্রেনের ‘আগ্রাসন’ রুখতে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে। রুশ সাংসদরা পুতিনকে সীমান্ত পেরিয়ে সামরিক শক্তি ব্যবহারে সম্মতি জানায়৷ এবং ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলে দেড় লক্ষ সেনা৷ ফলে ট্যাঙ্কের গর্জন যে খুব…
Read More
নতুন দলের হয়ে প্রচার করছেন অভিনেত্রী

নতুন দলের হয়ে প্রচার করছেন অভিনেত্রী

দল বদল করে এখন নতুন দলের হয়েই প্রচারে নেমেছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তিনি ছিলেন একুশের নির্বাচনে পদ্মের তারকা প্রার্থী৷ বেহালা পশ্চিম থেকে তাঁকে প্রার্থী করেছিল দল৷ কিন্তু তিনি জিততে পারেননি৷ এর পরেই মোহভঙ্গ৷ গত ১১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে দেন অভিনেত্রী৷ আর এবার অতীত ভুলে একেবারে তৃণমূলের প্রচারমঞ্চে হাজির তিনি। বহরমপুর পুরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচার সারলেন অভিনেত্রী। বহরমপুরে প্রচারে যোগ দেন শ্রাবন্তী৷ গতকাল বিকেলে বহরমপুর পুরসভার ৭, ১৪, ১৫, ২৫, সহ বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি। পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের…
Read More
আবার ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সংক্রমনের সংখ্যা

আবার ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সংক্রমনের সংখ্যা

কিছুটা হলেও স্বস্তি মিলেছিলো সংক্রমণের সংখ্যায়। কিন্তু আজ হঠাৎ তা বেড়ে গেল। মৃত্যু তুলনায় অনেকটাই কমেছে আজ। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৮৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৪৯ জন। কলকাতা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪২ জন। তৃতীয় স্থানে বীরভূম। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ২০ জন। চতুর্থ স্থানে নদিয়া।…
Read More
এই মুহূর্তে প্রশ্ন জাগছে দ্বিতীয় বুস্টার ডোজও নিয়ে

এই মুহূর্তে প্রশ্ন জাগছে দ্বিতীয় বুস্টার ডোজও নিয়ে

টিকাকরণই করোনা সংক্রমণের একমাত্র রক্ষা এমনই মনে করা হয়েছিল। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে যে টিকাকরণ শুরু হয়েছিল তার এখন বুস্টার ডোজ দেওয়া চলছে। অর্থাৎ তৃতীয় টিকা দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, বয়স্ক ব্যক্তিদের। কিন্তু এরপরেও কি আবার নতুন করে টিকা নিতে হবে? চতুর্থ বুস্টার টিকা লাগবে? শুধু এদের নয়, ১৫ থেকে ১৮ বছর বয়সীদেরও পরে বুস্টার ডোজ নিতে হবে বলে জল্পনা। সব মিলিয়ে এইসব প্রশ্ন অনেকের মনে। সম্প্রতি বুস্টার ডোজ নিয়ে একাধিক গবেষণা হয়েছে। সেইসব গবেষণার মূল উপসংহার, তৃতীয় টিকা বা বুস্টার ডোজ নেওয়ার পর মানব শরীরে অ্যান্টিবডি অনেক দিন স্থায়ী হচ্ছে। তাই নতুন করে পরে আর বুস্টার ডোজ না লাগার…
Read More
ক্যামেরা ও রোড সেফটি প্রকল্পের উদ্বোধন

ক্যামেরা ও রোড সেফটি প্রকল্পের উদ্বোধন

চেন্নাইয়ের কাছে ওরাগাদাম করিডোরের রেনল্ট ও নিসান অটোমোটিভ ইন্ডিয়া লিমিটেড(আরএনএআইপিএল) প্ল্যান্টের চারপাশে রাস্তার নিরাপত্তা সুনিশ্চিত করতে রেনল্ট  ও নিসানের উদ্যোগে এবং  সেবালয়ের সহযোগিতায় এই ক্যামেরা এবং রোড সেফটি প্রকল্পের উদ্বোধন করলেন কাঞ্চিপুরম জেলার আইপিএস ডঃ এম. সুধাকর। উল্লেখ্য, এই প্রকল্পের অন্তর্গত ওরাগাদাম করিডোরের চারপাশে ১১০টি ক্যামেরা লাগানো হবে। এরমধ্যে ৪৮টি ক্যামেরা ইনস্টলের কাজ স্পনসরদের মাধ্যমে করা হয়ে গেছে। যা সিগন্যালিং ব্যবস্থা সহ যানজট নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও ট্রাফিক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। বলাবাহুল্য, এই সার্ভিল্যান্স ক্যামেরা প্রকল্পটি হল প্ল্যান্টের বিস্তৃত গ্রামীণ উন্নয়ন কর্মসূচির অংশ। যার মধ্যে রয়েছে বর্জ্য হ্রাস এবং পুনর্ব্যবহার, ওয়াটার টেবিল ম্যানেজমেন্ট এবং পরিবেশ ও বাসস্থান সুরক্ষা।নিসান ইন্ডিয়া…
Read More
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রশান্ত

মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রশান্ত

আশঙ্কা করা হয়েছিল ছিন্ন হয়েছে তাদের সম্পর্ক। আইপ্যাক ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সম্পর্কের অবনতি ঘটেছে। এই খবর কার্যত হইহই ছড়িয়েছিল চারিদিকে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই বিষয় নিয়ে রীতিমতো কাটাছেঁড়া হয়েছে। দাবি করা হয়েছিল, আইপ্যাক ইস্যুর জন্য প্রশান্ত কিশোরের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। সত্যিই কি তাই? এই ইস্যুতে এবার মুখ খুললেন খোদ প্রশান কিশোর। জবাব দিলেন সব প্রশ্নের। প্রশান্ত জানিয়েছেন, মমতার সঙ্গে তাঁর সম্পর্ক যেমন থাকার, তেমনই রয়েছে, কোনও পরিবর্তন ঘটেনি। তাই মিডিয়ার রিপোর্টগুলি পড়ে এবং দেখে তিনি শুধু হেসেছেন। প্রশান্ত আরও জানিয়েছেন, এখন রাজ্যে ১০৮টি পুরসভার নির্বাচন রয়েছে। তার প্রেক্ষিতে…
Read More
আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে মোদীর দারস্থ ইউক্রেন

আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে মোদীর দারস্থ ইউক্রেন

পূর্বেই আশঙ্কা করা হয়েছিল আসন্ন বিপদের৷ এবার সত্যি হলো সেই আতঙ্ক। বেজে গিয়েছে যুদ্ধের দামামা। রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের ওপর। পালটা আক্রমণ করতে পিছপা হচ্ছে না ইউক্রেনের সেনাও। কিন্তু এতে কার কী লাভ? বরং ক্ষতি অনেক। রাশিয়া আপাতত সেটা না বুঝতে চাইলেও ইউক্রেন কিন্তু বুঝে গিয়েছে। তাই যুদ্ধ থামাতে তারা বেশি তৎপর। এই অবস্থায় ইউক্রেন স্মরণ করল ভারতকে! তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারেন এই যুদ্ধ পরিস্থিতি থামাতে। নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা দিয়েছেন যাতে তিনি দুই দেশের মধ্যে মধ্যস্থতায় উদ্যোগী হন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে তিনি নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ…
Read More
আবারো ময়না তদন্তের নির্দেশ আনিস কান্ডে

আবারো ময়না তদন্তের নির্দেশ আনিস কান্ডে

মহানগরীতে এই মুহূর্তে তোলপাড় কান্ড আনিস হত্যা কান্ডের কারণে। ছাত্র নেতা আনিস খানের মরদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিল সিট। কিন্তু আনিসের পরিবার তার বিরোধিতা করেছিল। বলা হয়েছিল, আদালতের নির্দেশ না আসা পর্যন্ত তারা সিটকে দেহ নিতে দেবে না। তবে কলকাতা হাইকোর্ট ভরসা রাখল সিটেই। দ্বিতীয়বার আনিসের দেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তবে আছে আরও বেশ কিছু নির্দেশ। এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, নতুন সিট গঠন করা হবে। যাঁরা আছেন তাঁদের সঙ্গে আরও সাত জন পুলিশকে বিভিন্ন বিভাগ থেকে যুক্ত করা হচ্ছে। এছাড়া বলা হয়েছে, সিট সঠিক তদন্ত করছে কিনা তা আদালত নজরদারি করবে। ওদিকে  যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার…
Read More
শুরু হলো যুদ্ধ

শুরু হলো যুদ্ধ

পূর্বেই আশঙ্কা করা হয়েছিল আসন্ন বিপদের৷ এবার সত্যি হলো সেই আতঙ্ক। সম্মুখ সমরে রাশিয়া-ইউক্রেন৷ বৃহস্পতিবার সকালেই ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এর পর থেকেই শুরু হয় হামলা৷ এদিকে যুদ্ধের আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির হুঁশিয়া দিয়ে বলেছিলেন, “আমরা কাউকে ভয় পাই না। কোনও কিছুতেই ভয় পাই না। কারও কাছে বশ্যতা স্বীকার করব না, কারও হাতে কোনও কিছু তুলেও দেব না।” আজ যুদ্ধ শুরু হতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন৷ অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পাল্টা দাবি, ইউক্রেনের বিমানবাহিনীর ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনা। আজ সকাল থেকেই একের…
Read More