17
Feb
গত সাত বছর ধরে, এরিয়েল ইন্ডিয়া গৃহস্থালির কাজের অসম বিভাজনের বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য প্রচার চালাচ্ছে এবং আরও বেশি সংখ্যক পুরুষকে #শেয়ারদ্যলোড (#ShareTheLoad) অর্থাৎ কাজের সমবন্টনের জন্য আহ্বান জানাচ্ছে। এর মাধ্যমে এরিয়েলের উদ্দেশ্য - পরিবারের মধ্যে সমতা বিষয়ে আরও বেশি সচেতনতা সৃষ্টি করা। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরিয়েল #শেয়ারদ্যলোড-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন উপলক্ষে #সীইকোয়াল (#SeeEqual) নামে একটি ফিল্ম চালু করল। এই ফিল্মের মাধ্যমে এরিয়েল একটি প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছে – 'পুরুষরা যদি অন্য পুরুষদের সঙ্গে সমানভাবে কাজের বোঝা ভাগ করতে পারে তবে তারা কেন তাদের স্ত্রীদের সঙ্গে তা করছে না?’ এভাবে এরিয়েল পুরুষদের সমান ভূমিকা পালন করার ও সমান অংশীদার হওয়ার…
